নির্বাচনে নিচ্ছিদ্র নিরাপত্তা থাকবে: খুলনা এসপি
খুলনা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান বলেছেন, অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন নিশ্চিত করতে পুলিশ প্রশাসন সর্বোচ্চ দায়িত্ব পালন করবে। শনিবার পাইকগাছা থানা চত্বরে নির্বাচন ও আইনশৃঙ্খলা সংক্রান্ত সূধীসমাবেশে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, নির্বাচন বাধাগ্রস্ত হলে দেশের জন্য বড় ধাক্কা হবে। সুন্দর নির্বাচন আয়োজনের জন্য রাজনৈতিক দলসহ সবার সহযোগিতা প্রয়োজন।
গণভোট প্রসঙ্গে তিনি বলেন, “গণভোট নির্বাচনেরই একটি অংশ। নিজেদের অবস্থান থেকে সবার ভূমিকা রাখতে হবে।”

এসপি বলেন, পুলিশ কাউকে অহেতুক গ্রেফতার করবে না; কেউ করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তবে মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ থাকবে।
সভায় জেলা পুলিশ, পৌর ও উপজেলা পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, মুক্তিযোদ্ধা ও সাংবাদিকরা অংশ নেন।











