রবিবার, ১৫ মার্চ ২০২৬, ৩১ ফাল্গুন ১৪৩২
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ৩১ ফাল্গুন ১৪৩২

আগে সংস্কার, পরে নির্বাচন

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ৬ অক্টোবর, ২০২৪, ২:০৯ এএম | 72 বার পড়া হয়েছে
আগে সংস্কার, পরে নির্বাচন

আগে সংস্কার তারপর নির্বাচন চায় জামায়াতে ইসলামী বলে জানিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, একটি সংস্কারের, অন্যটি নির্বাচনের। ভোটের আগে সংস্কার চায় জামায়াত। আগে সংস্কার, পরে নির্বাচন। এ জন্য অনেকগুলো প্রস্তাব দিয়েছে জামায়াত।

শনিবার (৫ অক্টোবর) বিকাল ৫টার দিকে প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপ শেষে তিনি এ কথা বলেন। এর আগে বিকাল সাড়ে তিনটার একটু আগে জামায়াতের প্রতিনিধি দল যমুনায় প্রবেশ করে। জামায়াতে ইসলামীর ৭ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান।

প্রতিনিধি দলে আরও ছিলেন- জামায়াতের নায়েবে আমির আবু তাহের মুহাম্মদ আবদুল্লাহ, এমএম শামসুল ইসলাম, মজিবুর রহমান, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পওয়ার।

জামায়াত আমির বলেন, এই সরকার দেশ শাসনের জন্য আসেনি, তারা একটা ভোটের পরিবেশ তৈরির জন্য এসেছে। তাদেরকে নানা রকম সংস্কারের প্রস্তাব দেয়া হয়েছে। জামায়াতের পক্ষ থেকে আগামী ৯ তারিখ রাষ্ট্র সংস্কারের রূপরেখা তুলে ধরা হবে।

তিনি আরও বলেন, এই সরকারকে নিরপেক্ষ থেকে একটি ভালো নির্বাচন উপহার দেবে জাতিকে। আমরা সরকারকে যৌক্তিক সময় দিতে চায়, সেটা কতদিনের সেটা আমরা জানাবো।

জামায়াতের আমির বলেন, আমরা দুটি প্রস্তাব করেছি। প্রথমটি সংস্কার কত দিনে হবে? দ্বিতীয়টি নির্বাচন কবে হবে? তবে নির্বাচন থেকে সংস্কার বেশি গুরুত্বপূর্ণ। আগামী ৯ অক্টোবর জামায়াতে ইসলাম রাষ্ট্র সংস্কারের রূপরেখা তুলে ধরবে বলেও জানান তিনি।

প্রসঙ্গত, (শনিবার) বিকাল সাড়ে তিনটায় গণতন্ত্র মঞ্চ এবং বিকাল চারটায় বাম গণতান্ত্রিক জোট, বিকাল সাড়ে চারটায় হেফাজতে ইসলাম, পাঁচটায় ইসলামী আন্দোলন, বাংলাদেশ, সাড়ে ৫টায় এবি (আমার বাংলাদেশ) পার্টির সঙ্গে প্রধান উপদেষ্টার সংলাপের সময় নির্ধারিত ছিল।

কামরুল ইসলাম

টেকনাফে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

কামরুল ইসলাম প্রকাশিত: রবিবার, ১৫ মার্চ, ২০২৬, ৯:৫৪ পিএম
টেকনাফে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

পবিত্র মাহে রমজান উপলক্ষে কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের মাদ্রাসাতুল হাসানওয়াল হোসাইন (রা:) ইসলামিয়া সুন্নিয়া’র মাঠ প্রাঙ্গণে এলাকাবাসীর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে বক্তারা বলেন, রমজান মাস মুসলিম উম্মাহর জন্য রহমত, মাগফিরাত ও নাজাতের মাস। এ মাসে বেশি বেশি ইবাদত-বন্দেগির পাশাপাশি পারস্পরিক সৌহার্দ্য, সহমর্মিতা ও ঐক্য জোরদার করার আহ্বান জানান তারা।
মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকনাফের মরহুম সাবেক চেয়ারম্যান আলী আহমদের সুযোগ্য সন্তান আব্দুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রমিক ইউনিয়নের সভাপতি শওকত আলী। এছাড়াও উপস্থিত ছিলেন সাংবাদিক সুলতানা মোহাম্মদ, সাংবাদিক আমানুল্লাহ আমান, সমাজের মুরুব্বী মক্তুল হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানের শেষে হযরত মাওলানা নিজাম উদ্দিন দেশ ও জাতির কল্যাণ এবং মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন। মোনাজাতের মাধ্যমে দোয়া ও ইফতার মাহফিলের সমাপ্তি ঘোষণা করা হয়।

মামুনুর রশীদ মামুন

ময়মনসিংহ জেলা পরিষদের নতুন প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স

মামুনুর রশীদ মামুন প্রকাশিত: রবিবার, ১৫ মার্চ, ২০২৬, ৯:৫২ পিএম
ময়মনসিংহ জেলা পরিষদের নতুন প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স

ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক হিসেবে সৈয়দ এমরান সালেহ প্রিন্সকে নিয়োগ দিয়েছে সরকার। স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়,জেলা পরিষদের প্রশাসনিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা এবং উন্নয়ন কর্মকাণ্ডকে গতিশীল করতে তাকে প্রশাসক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। তিনি দায়িত্ব গ্রহণের পর জেলা পরিষদের চলমান উন্নয়ন প্রকল্প তদারকি, প্রশাসনিক কার্যক্রম সমন্বয় এবং স্থানীয় পর্যায়ের উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে ভূমিকা রাখবেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়,জেলা পরিষদের কার্যক্রম আরও কার্যকর ও জনমুখী করতে সরকারের পক্ষ থেকে এই নিয়োগ দেওয়া হয়েছে। নতুন প্রশাসকের নেতৃত্বে ময়মনসিংহ জেলা পরিষদের উন্নয়ন কার্যক্রমে নতুন গতি আসবে বলে আশা করা হচ্ছে। এদিকে ময়মনসিংহের বিভিন্ন সামাজিক,রাজনৈতিক ও পেশাজীবী মহল নবনিযুক্ত প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্সকে অভিনন্দন জানিয়েছেন এবং তার দায়িত্ব পালনের মাধ্যমে জেলার উন্নয়ন কর্মকাণ্ড আরও বেগবান হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন।

শংকর দাস পবন, ঝালকাঠি

ঝালকাঠিতে ফায়ার সার্ভিসের সহযোগিতায় ৩ বছরের শিশুসহ মাকে উদ্ধার

শংকর দাস পবন, ঝালকাঠি প্রকাশিত: রবিবার, ১৫ মার্চ, ২০২৬, ৯:৪৮ পিএম
ঝালকাঠিতে ফায়ার সার্ভিসের সহযোগিতায় ৩ বছরের শিশুসহ মাকে উদ্ধার

ঝালকাঠি শহরের বাতাসাপট্রি এলাকার একটি পাঁচতলা ভবনের চতুর্থ তলার একটি ফ্ল্যাট থেকে তিন বছর বয়সী এক শিশুসহ তার মাকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

রোববার (১৫ মার্চ) সকালে প্রতিদিনের মতো শিশুটির বাবা কর্মস্থলে চলে যান। এ সময় শিশুটির মা ফ্ল্যাটের দরজা বন্ধ করে বাসার ওয়াশরুমে প্রবেশ করেন। ওই সময় বাইরে থাকা তিন বছর বয়সী শিশুটি খেলতে খেলতে ওয়াশরুমের দরজাটি বাইরে থেকে লক করে দেয়। ফলে শিশুটির মা ওয়াশরুমের ভেতরে আটকা পড়ে যান। ভেতরে থাকার কারণে তিনি মোবাইল ফোনের মাধ্যমেও কাউকে বিষয়টি জানাতে পারেননি।
এভাবে সারাদিন কেটে যায়। সন্ধ্যায় ইফতারের সময় শিশুটির বাবা বাসায় ফিরে দরজায় নক করে অবাক হন!

পরে স্থানীয় লোকজনকে সঙ্গে নিয়ে ফ্ল্যাটের দরজা ভাঙার চেষ্টা করা হলেও তারা ব্যর্থ হন।
পরবর্তীতে খবর পেয়ে ঝালকাঠি ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করে। তাদের তাৎক্ষণিক তৎপরতায় শিশুটি ও তার মাকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়।
উদ্ধারের পর শিশুটি ও তার মা আবেগাপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েন। ইফতারের সময় খবর পাওয়ার পরও দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ সম্পন্ন করায় স্থানীয়রা ফায়ার সার্ভিসের প্রশংসা করেন।

error: Content is protected !!