বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২
বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২

শহীদ ওসমান হাদির অসুস্থ মায়ের খোঁজ নিলেন আমীরে জামায়াত

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫, ৮:৪৫ পিএম | 76 বার পড়া হয়েছে
শহীদ ওসমান হাদির অসুস্থ মায়ের খোঁজ নিলেন আমীরে জামায়াত

আজ ৩০ ডিসেম্বর (মঙ্গলবার) বিকালে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন শহীদ শরিফ ওসমান বিন হাদির অসুস্থ মায়ের খোঁজ নিয়েছেন সম্মানিত আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান।

তিনি হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকের কাছ থেকে শহীদ শরিফ ওসমান বিন হাদির মায়ের চিকিৎসার সার্বিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন এবং সর্বোচ্চ ও যথাযথ চিকিৎসা নিশ্চিত করার জন্য চিকিৎসকবৃন্দকে অনুরোধ জানান। এ সময় তিনি মহান আল্লাহর কাছে শহীদ শরিফ ওসমান বিন হাদির মায়ের দ্রুত সুস্থতা কামনা করে দোয়া করেন।

আমীরে জামায়াতের সঙ্গে সেখানে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর এড. ড. হেলাল উদ্দিন এবং ঢাকা মহানগরী দক্ষিণের এনডিএফ এর নেতৃবৃন্দ।

 

 

নরসিংদীতে ২৫ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি গ্রেফতার

তালাত মাহামুদ বিশেষ প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ১১ মার্চ, ২০২৬, ১২:১৭ পিএম
নরসিংদীতে ২৫ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি গ্রেফতার

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নরসিংদী এর উপ পরিচালক হাবিব তৌহিদ ইমামের সার্বিক তত্ত্বাবধানে জেলা কার্যালয় “খ” সার্কেল নরসিংদীর একটি টিম ১০/৩/২৬ ইং রোজ মঙ্গলবার রায়পুরা থানাধীন মাহমুদাবাদ গ্রামস্থ ঢাকা সিলেট হাইওয়ে রোডের দক্ষিণ পাশে রাস্তা উপর, মাদকবিরোধী অভিযানে অবৈধ মাদকদ্রব্য আসামীর কাঁধে ঝুলানো একটি স্কুল ব্যাগের রক্ষিত Rz Codeine Phosphate & Chlorpheniramine Maleate Syrup এর ২৫ টি প্লাস্টিকের বোতল প্রতিটিতে ১০০ মিলি করে মোট ওজন ২.৫ লিটার সহ আলমগীর হোসেন (৩৬) নামে ১ জন আসামিকে গ্রেফতার করে ১ টি নিয়মিত মামলা দায়ের করেন। মোঃ সাইদুল ইসলাম সহকারী উপ পরিদর্শক বাদী হয়ে আসামী আলমগীর হোসেন(৩৬) পিতামৃত: চাঁন মিয়া, সাং- দক্ষিণ মির্জানগর,থানা : রায়পুরা, জেলা : নরসিংদীর বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রায়পুরা থানায় ০১ টি নিয়মিত মামলা দায়ের করেন।

মো: সেলিম রানা

জুলাই যোদ্ধাদের তালিকা প্রস্তুত ও পুলিশ হত্যার বিচার নিশ্চিতের উদ্যোগ নিচ্ছেন প্রধানমন্ত্রী

মো: সেলিম রানা প্রকাশিত: বুধবার, ১১ মার্চ, ২০২৬, ১২:১৫ পিএম
জুলাই যোদ্ধাদের তালিকা প্রস্তুত ও পুলিশ হত্যার বিচার নিশ্চিতের উদ্যোগ নিচ্ছেন প্রধানমন্ত্রী

দেশের সাম্প্রতিক পরিস্থিতি, জুলাই আন্দোলনের ঘটনাবলি এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি জানিয়েছেন, জুলাই মাসে সংঘটিত বিভিন্ন সহিংস ঘটনায় আহত ও নিহত ব্যক্তিদের যথাযথ স্বীকৃতি দেওয়া এবং পুলিশ হত্যার মতো গুরুতর অপরাধের বিচার নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে।

প্রধানমন্ত্রী বলেন, দেশের প্রতিটি বিভাগ, জেলা এবং উপজেলা পর্যায়ে যারা জুলাই আন্দোলনে অংশগ্রহণ করেছেন—তাদের একটি পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুত করা হবে। এই তালিকায় বিশেষভাবে অন্তর্ভুক্ত করা হবে আন্দোলনে আহত ও নিহত ব্যক্তিদের তথ্য। এ বিষয়ে তিনি বিএনপি নেতাকর্মী ও সংশ্লিষ্ট সংগঠনের নেতাদের দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান।
তিনি আরও বলেন, আন্দোলনের সময় যেসব ঘটনায় সহিংসতা, অরাজকতা ও হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে—সেগুলোর পেছনে কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ওপর হামলা এবং পুলিশ হত্যার ঘটনাগুলোকে সরকার অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে। খুব শিগগিরই এসব ঘটনার বিচার প্রক্রিয়া শুরু হবে এবং দোষীদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করা হবে।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, কিছু সংগঠনের কর্মী-সমর্থকদের সম্পৃক্ততা নিয়ে তদন্ত চলছে। বিশেষ করে ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত কিছু গোষ্ঠী, যেমন ছাত্রশিবির ও এনসিপি সমর্থকদের ভূমিকা নিয়ে সংশ্লিষ্ট সংস্থাগুলো খোঁজখবর নিচ্ছে। তবে তিনি জোর দিয়ে বলেন, তদন্তের মাধ্যমে সঠিক তথ্য-প্রমাণের ভিত্তিতেই সব সিদ্ধান্ত নেওয়া হবে।
তিনি আরও উল্লেখ করেন, দেশের শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করার জন্য যারা পরিকল্পিতভাবে মব তৈরি করছে, অরাজকতা ছড়াচ্ছে এবং সাধারণ মানুষের নিরাপত্তা বিঘ্নিত করছে—তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। সরকার ইতোমধ্যে বিভিন্ন গোয়েন্দা সংস্থাকে সক্রিয় করেছে এবং সন্দেহভাজনদের শনাক্ত করার কাজ চলছে।
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের জনগণ শান্তি, নিরাপত্তা ও আইনের শাসন চায়। তাই যেকোনো ধরনের সন্ত্রাস, সহিংসতা ও হত্যাকাণ্ডের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে থাকবে। তিনি আশা প্রকাশ করেন, আইন ও ন্যায়ের ভিত্তিতে অপরাধীদের বিচার নিশ্চিত করা গেলে বাংলাদেশ আন্তর্জাতিক পরিমণ্ডলে আরও একটি নিরাপদ ও স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি পাবে।
দেশবাসীর উদ্দেশ্যে তিনি আহ্বান জানিয়ে বলেন, “দেশের শান্তি ও উন্নয়নের স্বার্থে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বিভ্রান্তি, গুজব ও উসকানিমূলক কর্মকাণ্ড থেকে দূরে থেকে দেশের স্বার্থে একসঙ্গে কাজ করতে হবে।”
বিশ্লেষকদের মতে, জুলাই আন্দোলনের ঘটনাবলি নিয়ে সরকারের এই উদ্যোগ দেশের রাজনৈতিক পরিস্থিতিতে নতুন আলোচনা তৈরি করতে পারে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

স্টাফ রিপোর্টার, উজ্জ্বল বাংলাদেশ

ট্রাজেডির আবেগে ভরা গল্পো নিয়ে সুলেখা আক্তার শান্তার গল্পসংকলন ‘অন্তরগল্প’ এবারের বইমেলায়

স্টাফ রিপোর্টার, উজ্জ্বল বাংলাদেশ প্রকাশিত: বুধবার, ১১ মার্চ, ২০২৬, ১২:১০ পিএম
ট্রাজেডির আবেগে ভরা গল্পো নিয়ে সুলেখা আক্তার শান্তার গল্পসংকলন ‘অন্তরগল্প’ এবারের বইমেলায়

নবীন প্রজন্মের জনপ্রিয় লেখিকা সুলেখা আক্তার শান্তার গল্পসংকলন ‘অন্তরগল্প’ এবারের অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে। বইটি প্রকাশ করেছে দেশ বাংলা প্রকাশন। বইমেলার স্টল নম্বর ১২৬–১২৭ থেকে বইটি সংগ্রহ করা যাচ্ছে।

‘অন্তরগল্প’ মূলত মানবজীবনের গভীর অনুভূতি, বেদনা ও বাস্তবতার প্রতিচ্ছবি নিয়ে রচিত একটি গল্পসংকলন। বইটিতে স্থান পেয়েছে মোট ১৪টি ট্রাজেডি ঘরানার গল্প, যেখানে মানুষের জীবনের না বলা কষ্ট, সম্পর্কের টানাপোড়েন, ভালোবাসা, হারিয়ে যাওয়া স্বপ্ন এবং সমাজের নানামুখী বাস্তবতা উঠে এসেছে।

লেখিকা সুলেখা আক্তার শান্তা তার গল্পে মানুষের অন্তরের যন্ত্রণা ও অনুভূতিকে অত্যন্ত সংবেদনশীল ভাষায় তুলে ধরেছেন। প্রতিটি গল্পেই রয়েছে জীবনের একেকটি মর্মস্পর্শী দিক, যা পাঠকের মনে গভীর ছাপ ফেলবে বলে মনে করছেন পাঠক ও সাহিত্যপ্রেমীরা।

লেখিকার মতে, “মানুষের জীবনে সুখ যেমন আছে, তেমনি আছে বেদনা ও অপূর্ণতার গল্প। সেই না বলা অনুভূতিগুলোই আমি আমার লেখায় তুলে ধরার চেষ্টা করেছি।” বইমেলায় ইতোমধ্যে পাঠকদের মধ্যে বইটি নিয়ে আগ্রহ তৈরি হয়েছে। ট্রাজেডি ও মানবজীবনের বাস্তব অভিজ্ঞতা নিয়ে লেখা গল্পপ্রেমীদের জন্য ‘অন্তরগল্প’ হতে পারে ভিন্ন স্বাদের একটি সংযোজন। প্রিয় পাঠক, শুভাকাঙ্ক্ষী ও শুভানুধ্যায়ীদের বইমেলার প্রাণবন্ত প্রাঙ্গণে আসার আমন্ত্রণ রইলো।

error: Content is protected !!