ধামইরহাটে বিজয় মেলা উদ্বোধন
ধামইরহাট উপজেলা প্রশাসনের আয়োজনে মহান বিজয় দিবস পালন উপলক্ষে ৩ দিন ব্যাপী চারু,কারু ও স্থানীয়ভাবে উৎপাদিত পণ্যের মেলা শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিজয় মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার প্রশান্ত চক্রবর্তী। ২৫ ডিসেম্বর দুপুর ১২ টায় উপজেলা পরিষদ চত্বরে স্মৃতি সৌধের পাদদেশে মেলা উদ্বোধন কালে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ তৌফিক আল জুবায়ের, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল্লাহ আল মামুন, যুব উন্নয়ন অফিসার কামরুজ্জামান সরদার, প্রকল্প বাস্তবায়ন অফিসার মনসুর আলী, আনসার ভিডিপি অফিসার হিরু প্রমূখ। উদ্বোধন শেষে ইউ এন ও প্রশান্ত চক্রবর্তী স্থানীয় ভাবে উৎপাদিত পণ্যের বিভিন্ন স্টল ঘুরে ঘুরে দেখেন।











