সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২

জামায়াতের পথসভায় অংশ নেওয়ায় যশোরের পুলিশ সদস্য বরখাস্ত

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ৩:২০ পিএম | 79 বার পড়া হয়েছে
জামায়াতের পথসভায় অংশ নেওয়ায় যশোরের পুলিশ সদস্য বরখাস্ত

সাতক্ষীরায় জামায়াতে ইসলামীর নির্বাচনী পথসভায় ইউনিফর্ম পরিহিত অবস্থায় অংশ নেওয়া ও ইসলামী সঙ্গীত পরিবেশনের অভিযোগে যশোর পুলিশ লাইনে কর্মরত এক পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্ত হওয়া পুলিশ সদস্যের নাম সহকারী উপপরিদর্শক (সশস্ত্র) ৭৩৭ মহিবুল্লাহ কারী মহিবুল্লাহ।

পুলিশ সূত্রে জানা যায়, সাতক্ষীরা-২ (সদর ও দেবহাটা) আসনে জামায়াতে ইসলাম মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেকের নির্বাচনী কার্যক্রমের অংশ হিসেবে গত ৭ ডিসেম্বর রাতে একটি পথসভা অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের আমতলা মোড়ে আয়োজিত ওই পথসভায় জামায়াতের স্থানীয় নেতা জিয়াউর রহমানের সভাপতিত্বে রাত ৮টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত অনুষ্ঠান চলে।

অভিযোগ রয়েছে, ওই পথসভায় যশোর পুলিশ লাইনে কর্মরত এবং পূর্বে সাতক্ষীরা পুলিশ লাইনে কর্মরত সহকারী উপপরিদর্শক মহিবুল্লাহ কারী মহিবুল্লাহ পুলিশের ইউনিফর্ম পরিহিত অবস্থায় ইসলামী সঙ্গীত পরিবেশন করেন এবং বক্তব্য রাখেন। যা একজন শৃঙ্খলাবদ্ধ বাহিনীর সদস্য হিসেবে তার পেশাগত আচরণ ও নিরপেক্ষতার পরিপন্থী বলে মনে করছে পুলিশ প্রশাসন।

ঘটনাটি জানার পর বিষয়টি খুলনা রেঞ্জের উপমহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) ও যশোর পুলিশ সুপারকে অবহিত করা হয়। বিষয়টি পুলিশের পেশাদারিত্ব ও ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে—এমন বিবেচনায় প্রাথমিক তদন্ত শেষে সংশ্লিষ্ট পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়।

জানা গেছে, মহিবুল্লাহ কারী মহিবুল্লাহ গত ২৬ নভেম্বর থেকে ১৫ দিনের আরআরএল ছুটি নিয়ে নিজ বাড়ি নড়াইল জেলায় যাওয়ার কথা থাকলেও তিনি সেখানে না থেকে সাতক্ষীরায় অবস্থান করেন। ছুটি শেষে তিনি ১২ ডিসেম্বর কর্মস্থলে যোগদান করেন। পরবর্তীতে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি জামায়াতের পথসভায় ইসলামী সঙ্গীত পরিবেশনের বিষয়টি স্বীকার করেন।

যশোর পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রাথমিকভাবে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণসহ অন্যান্য আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে। যশোর পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়। ভাইরাল ভিডিওতে দেখা যায়, পুলিশের পোশাক পরিহিত অবস্থায় পুলিশ সদস্য মহিবুল্লাহ কারী মহিবুল্লাহ একটি রাজনৈতিক দলের নির্বাচনী পথসভায় সঙ্গীত পরিবেশন করছেন। এরপরই বিষয়টি প্রশাসনের দৃষ্টিগোচর হলে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়।

স্টাফ রিপোর্টার, উজ্জ্বল বাংলাদেশ

ঢাকা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

উজ্জ্বল বাংলাদেশ ডেস্ক প্রকাশিত: সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ২:২৯ এএম
ঢাকা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

পবিত্র মাহে রমজান উপলক্ষে রাজধানীর মিরপুরে ফ্ল্যাশ টিভির অডিটোরিয়ামে ঢাকা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা প্রেসক্লাবের সভাপতি ও আন্তর্জাতিক প্রেসক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামাল। স্বাগত বক্তব্যে তিনি বলেন, স্বাধীন ও দায়িত্বশীল সাংবাদিকতা রক্ষায় সকল সাংবাদিককে ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি আরও বলেন, সাংবাদিকদের পেশাগত মর্যাদা রক্ষা এবং গণমানুষের অধিকার প্রতিষ্ঠায় সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চলচ্চিত্র পরিচালক ও বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা কাজী হায়াৎ। তিনি বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশে বৈষম্য দূর করার লক্ষ্যে একটি নতুন রাজনৈতিক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, সরকার জনগণের অধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখবে।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক মাতৃজগত পত্রিকার সম্পাদক খান সেলিম রহমান। তিনি বলেন, সাংবাদিকরা জাতির বিবেক। বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সাংবাদিকতার মাধ্যমে গণমাধ্যমকে আরও শক্তিশালী ও গ্রহণযোগ্য করে তুলতে হবে।
অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ঐক্য মহাজোটের কেন্দ্রীয় সদস্য সচিব ও ফেলাস টিভির চেয়ারম্যান হাজী জহিরুল আমিন। তিনি বলেন, গণমাধ্যমকে সত্যিকার অর্থে জনগণের কণ্ঠস্বর হিসেবে প্রতিষ্ঠা করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দৈনিক একুশে বাণী পত্রিকার প্রকাশক-সম্পাদক মো. আশরাফ সরকার, দৈনিক খবরের বাংলাদেশ পত্রিকার প্রকাশক-সম্পাদক মো. জাকির হোসেন মোল্লা, মিরপুর থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরুন্নবী ফরাজী মুক্তার, বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোহাম্মদ মাহবুব উদ্দিন, সহ-সভাপতি ড. মাইনুল ইসলাম পলাশ এবং সাংগঠনিক সম্পাদক ভুইয়া কামরুল হাসান সোহাগ।
এ সময় আরও বক্তব্য রাখেন আলোকিত প্রতিদিন পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক মো. ইমরান হোসেন, ঢাকা প্রেসক্লাবের সহ-সভাপতি এ. মান্নান, দক্ষিণাঞ্চল সাংবাদিক ইউনিয়নের উপদেষ্টা আব্দুল মান্নান ভূঁইয়া, দুর্নীতি প্রতিরোধ ফাউন্ডেশনের চেয়ারম্যান তাইজুল ইসলাম হিরু, মিডিয়া ক্লাবের সভাপতি মো. আলতাব হোসেন, জিয়া সাইবার ফোর্সের মো. দেলোয়ার হোসেন মীর, জেলার আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন, সংবাদ সংস্থা বাসর-এর চেয়ারম্যান মো. আব্দুল আল মামুন, ড. এ. জেড. মাইনুল ইসলাম, এশিয়ান টেলিভিশনের সিনিয়র স্টাফ রিপোর্টার সোহেল রানা, ঢাকা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক শেখ ফরিদ আহমেদ চিশতী, আনিসুজ্জামান খোকন, ঢাকা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক কে এম মোহাম্মদ হোসেন রিজভী, চেইন পে-এর চেয়ারম্যান খায়রুল বাসার লাবু, মারুফ হাসান, শাখাওয়াত হোসেন, সহায়তার হাত ফাউন্ডেশনের চেয়ারম্যান সাগর মাহমুদ নিরব এবং জাসাসের যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুন নাহার হেপী।
এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ ভূমিহীন ও গৃহহীন হাউজিং লিমিটেডের সাধারণ সম্পাদক মোহাম্মদ আজহার আলী, মো. মোশাররফ হোসেন, জাহাঙ্গীর আলম রাজু, মো. হেকমত আলী, মো. সুমন, মো. রাকিব ফকির, মোফাজ্জল হোসেন রাজু, মো. সাইদুল ইসলাম, সাংবাদিক আতাউর রহমানসহ বিভিন্ন গণমাধ্যমকর্মী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন ইসলামী ঐক্য মহাজোটের সদস্য সচিব হাজী আমিন এবং ফ্ল্যাশ টিভি চ্যানেলের ব্যবস্থাপনা পরিচালক ও TTUET Capital-এর অর্থ পরিচালক আনিস উদ্দিন সেন্টু। সংগঠনের সিনিয়র যুগ্ম সম্পাদক মো. রফিকুল ইসলাম অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। এ সময় সংগঠনের সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম এবং প্রচার সম্পাদক আনিস মাহমুদ লিমনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পরে উপস্থিত অতিথিদের সম্মানে ইফতার পরিবেশন করা হয়।

সাঈদা সুলতানা, নিজস্ব প্রতিবেদক

ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশ-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সাঈদা সুলতানা, নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ২:২৬ এএম
ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশ-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

পবিত্র রমজান উপলক্ষে এতিম শিশুদের নিয়ে ইফতার মাহফিলের আয়োজন করেছে ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশ।

শনিবার (১৪ মার্চ) রাজধানীর মগবাজারের জলপাই রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারে এ ইফতার আয়োজন অনুষ্ঠিত হয়।

ইফতারে অংশ নেওয়া এতিম শিশুদের মাঝে জায়নামাজ, টুপি ও আতর বিতরণ করা হয়। আয়োজকেরা জানান, রমজানের সহমর্মিতা ও মানবিকতার শিক্ষা ছড়িয়ে দিতে এবং সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশের সভাপতি, জনস্বাস্থ্য ও ক্যান্সার প্রতিরোধ গবেষক ড. সৈয়দ হুমায়ুন কবির। তিনি বলেন, রমজান আত্মশুদ্ধি, সহমর্মিতা ও মানবিকতার মাস। এই পবিত্র সময়ে সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের সকলের নৈতিক ও সামাজিক দায়িত্ব।

তিনি আরও বলেন, সমাজের সামর্থ্যবান ও সচেতন মানুষ এগিয়ে এলে অসহায় মানুষের দুঃখ-কষ্ট অনেকটাই লাঘব করা সম্ভব। তিনি সবাইকে মানবিক দায়িত্ববোধ থেকে সারা বছর সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

ইফতার ও দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ডা. হালিদা হানুম আখতার, বাংলাদেশ স্কাউটসের নির্বাহী পরিচালক (চলতি দায়িত্ব) শামসুল হক, এপেক্স বাংলাদেশের ন্যাশনাল প্রেসিডেন্ট এম. সায়েম টিপু, বাংলাদেশ স্কাউটস রেল, নৌ ও এয়ার অঞ্চলের আঞ্চলিক পরিচালক মুহাম্মদ আবু সালেক, সাবেক অতিরিক্ত সচিব হাকিম মজুমদার, বাংলাদেশ স্তন ক্যান্সার সচেতনতা ফোরামের প্রধান সমন্বয়কারী অধ্যাপক ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন, বাংলাদেশ স্কাউটসের যুগ্ম নির্বাহী পরিচালক মো. রুহুল আমিন এবং হিউম্যান এইড ইন্টারন্যাশনাল-এর প্রতিষ্ঠাতা মহাসচিব সেহলী পারভীন প্রমুখ।

বিশেষ অতিথির বক্তব্যে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল এর প্রতিষ্ঠাতা মহাসচিব সেহলী পারভীন বলেন, সমাজে মানবিক মূল্যবোধ জাগ্রত করার উদ্দেশ্যকে সামনে রেখে ব্যক্তিগত ত্যাগ ও সংযম সাধনার মাস কবে, কীভাবে মুনাফার মাস হয়ে উঠল— সেই বিষয়টি অতি গুরুত্বের সঙ্গে সংবাদকর্মীরা বিশ্লেষণ করে জাতীয় জীবনে পৌঁছে দেবেন বলে আশা রাখি।

কলমে:-কামরুন তানিয়া

ভালোবাসা ক্রন্দন

কলমে:-কামরুন তানিয়া প্রকাশিত: সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ২:২২ এএম
ভালোবাসা ক্রন্দন

কলমের কালিতে লেখা হয় প্রতিদিন তোমার নামে,
মনের গহীনে রাখা যতো কথা।

স্মৃতিতে বিভোর হয়ে
ভালোবাসাটা বেরঙিন সাজে মন বিষন্নতার দীর্ঘশ্বাস ছাড়ে।

কলমের কালিতে লেখা হয় –
যতো রাখা স্বযত্নের ভালোবাসার ক্রন্দন।

তোমাকে কাছে না পাওয়ার তীব্র আকুলতা,
রয়ে যাবে মনে অতৃপ্ত হৃদয়ের স্পন্দ,শূন্য হৃদয়ের হাহাকার।

যদিও আমি এপারে,
মনটা রয়েছে ওপারে।

ভালো থেকো ভালোবাসা তুমি,
যতো লেখা কলমে।

কলমের কালিতে লেখা হয় প্রতিদিন শত ব্যবস্ততার মাঝে,
তুমি আমার বুকের বা,পাশে রাখা গচ্ছিত মনের খোরাক।

তুমি না থেকেও রবে আমৃত্যু শ্রদ্ধা এবং অনবদ্য ভালোবাসায়,,,তুমি রবে এপার ওপারের হকদার।

error: Content is protected !!