মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি

বইমেলায় লেখক-পাঠকের সেতুবন্ধন তৈরি হয়: ময়মনসিংহ বিভাগীয় কমিশনার

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫, ৮:১৭ পিএম | 97 বার পড়া হয়েছে
বইমেলায় লেখক-পাঠকের সেতুবন্ধন তৈরি হয়: ময়মনসিংহ বিভাগীয় কমিশনার

বইমেলায় লেখক-পাঠকের সেতুবন্ধন তৈরি হয়, যা সাহিত্য ও সৃষ্টিশীলতার বিকাশ ঘটায়। এছাড়া এটি সামাজিক এবং সাংস্কৃতিক মেলবন্ধন তৈরি করে, যা আমাদের ঐতিহ্যকে সংরক্ষণে সহায়তা করে এবং আমাদের মননশীলতা ও সাংস্কৃতিক অগ্রগতির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
আজ ১০ ডিসেম্বর বুধবার ময়মনসিংহ কমিশনার কার্যালযে সম্মেলনকক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের উদ্দেশ্যে ময়মনসিংহ বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মী, এনডিসি একথা বলেন।

এসময় তিনি অরোও জানান, ১২ই ডিসেম্বর ২০২৫ তারিখে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভৌত অবকাঠামো বিভাগ, বাংলাদেশ পরিকল্পনা কমিশনের সদস্য (সিনিয়র সচিব) এম এ আকমাল হোসেন আজাদ। ১৫ ডিসেম্বর মেলায় আয়োজিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা অধ্যাপক ডাঃ বিধান রঞ্জন রায় পোদ্দার।

এছাড়াও মেলায় ১০ সরকারি ও ৬২টি বেসরকারি প্রতিষ্ঠানসহ মোট ৭২ টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে। ০৯ দিনব্যাপী অনুষ্ঠেয় এই বইমেলায় প্রতিদিন বিকাল ৩:০০ টা হতে ৫:০০ তা পর্যন্ত আলোচনা সভা, সেমিনার, উপস্থিত বক্তৃতা, কচিকাঁচার উৎসব, কুইজ প্রতিযোগিতা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আবৃত্তিসহ বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন থাকবে। সাপ্তাহিক ছুটির দিন সকাল ১০.০০ ঘটিকা হতে মেলা অনুষ্ঠিত হবে।

পিআরইউর আলোচনা সভায় চসিক মেয়র শাহাদাত হোসেন

প্রথম থেকে বিএনপির ইমেজ নষ্ট করতে একটা গ্রুপ উঠে পড়ে লেগেছে

শওকত হোসেন মুন্না প্রকাশিত: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬, ১১:৩৩ এএম
প্রথম থেকে বিএনপির ইমেজ নষ্ট করতে একটা গ্রুপ উঠে পড়ে লেগেছে

প্রথম থেকে বিএনপির ইমেজ নষ্ট করতে একটা গ্রুপ উঠে পড়ে লেগেছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেছেন, গত ১৬ বছরে বাংলাদেশকে যেভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে, এগুলো ফিরিয়ে এনে নতুন একটি বাংলাদেশ নির্মাণ করাটা আমাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ ও প্রতিবন্ধকতা।
সোমবার (৯ মার্চ) নগরীর জামালখানস্থ চট্টগ্রাম প্রেসক্লাবের সুলতান আহমেদ মিলনায়তনে পলিটিক্যাল রিপোর্টার্স ইউনিটি-পিআরইউ আয়োজিত “নতুন বাংলাদেশ বিনির্মাণে প্রতিবন্ধকতা” শীর্ষক গোলটেবিল আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পলিটিক্যাল রিপোর্টার্স ইউনিটি-পিআরইউ’র আহবায়ক হাসান মুকুলের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম-৯ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আবু সুফিয়ান ও মুখ্য আলোচক ছিলেন চিন্তক ও জবান সম্পাদক রেজাউল করিম রনি। পিআরইউ’র সদস্য সচিব ইমরান এমির পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ইয়াছিন চৌধুরী লিটন, চট্টগ্রাম শিক্ষাবোর্ডের চেয়ারম্যান আবদুল্লাহ আল মামুন, তরুণ রাজনীতিবিদ ও শিল্পদ্যোক্তা শাহওয়াজ জামাল নিজাম সনি, পোর্ট সিটি ইউনিভার্সিটির সাংবাদিকতা ও গণমাধ্যম বিভাগের বিভাগীয় প্রধান দিলরুবা আক্তার রেনু।
বক্তব্য রাখেন সংগঠক জহিরুল ইসলাম জহির, সিটিজি পোস্টের হেড অব নিউজ ইশাত মান্নান তানিম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, জাসাসের কেন্দ্রীয় নেত্রী নাজমা সাঈদ, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ডা. ইফতেখার আমিন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতা এডভোকেট ইকবাল হোসেন, জাতীয়তাবাদী ইয়াং ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশনের সভাপতি ইঞ্জিনিয়ার শাহনেওয়াজ চৌধুরী, জুলাই আন্দোলনের আহত সাইফুদ্দিন মোহাম্মদ এমদাদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম জেলার সমন্বয়ক রিজাউর রহমান, মুখপাত্র ফাতেমা খানম লিজা, শফিউল বাসার সামু।

উপস্থিত ছিলেন সাংবাদিক নাজিম উদ্দিন, শেয়ার বিজের ব্যুরো প্রধান নূর হোসেন মামুন, আজিজা হক পায়েল, সকাল বেলার ব্যুরো প্রধান মোহাম্মদ আলী, এডভোকেট অহিদুল ইসলাম অহিদ, আজিম অনন, সুমন চৌধুরী ফরহাদ, বাকি বিল্লাহ চৌধুরী, ইঞ্জি. নুর আলম, ইঞ্জ. রনি বড়ুয়া, সাজ্জাদ রোহান, শরিফ উদ্দিন প্রমুখ।
আলোচনা সভায় সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিত্ব, সুশীল সমাজের প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

নারায়ণগঞ্জ প্রতিনিধি

সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর পক্ষ থেকে রূপগঞ্জ বাসিকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন / অ্যাডভোকেট জিয়াউল আহমেদ ভূঁইয়া

নারায়ণগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬, ১১:৩১ এএম
সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর পক্ষ থেকে রূপগঞ্জ বাসিকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন / অ্যাডভোকেট জিয়াউল আহমেদ ভূঁইয়া

নারায়ণগঞ্জ ১ রূপগঞ্জ আসনে বিপুল ভোটে নির্বাচিত সংসদ সদস্য জননেতা এমপি মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর পক্ষ থেকে সকল রূপগঞ্জ বাসিকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন কায়েত পাড়া ইউনিয়ন বিএনপির আইন বিষয়ক সম্পাদক ও নারায়ণগঞ্জ জজ কোর্টের সরকারি উকিল অ্যাডভোকেট জিয়াউল আহমেদ ভূইয়া।
এডভোকেট জিয়াউল আহমেদ ভূঁইয়া আরো বলেন অনাবিল শান্তি ও আনন্দের বার্তা নিয়ে ঈদের এক ফালি চাঁদ পশ্চিম দিগন্তে ভেসে ওঠে,তখন সর্ব শ্রেণীর মানুষের হৃদয় গহিনে বয়ে যায় আনন্দ উল্লাসের মৃদু দোলা।ঈদ বান্দার জন্য আল্লাহর পক্ষ থেকে একটি বড় নেয়ামত।মাগফিরাত ও নাজাত লাভের মধ্য দিয়ে আমাদের মাঝে যে ঈদ আসে তা হলো ঈদুল ফিতর।
মুসলমানদের সবচেয়ে বড় উৎসব দুইটি ঈদুল ফিতর ও ঈদুল আযহা তার মধ্যে ঈদুল ফিতর অন্যতম।দীর্ঘ একমাস সিয়াম সাধনা ও সামর্থবানদের ফিতরা যাকাত আদায়ের পর মুসলমানেরা এই দিনটি খুব আনন্দের সাথে পালন করে থাকেন এবং এই দিনে একে অপরকে ঈদ মোবারক বলে শুভেচ্ছা ও অভিনন্দন জানায়।এই দিনে মুসলমানেরা সকল ভেদাভেদ ভুলে কাঁধে কাঁধ রেখে ঈদগার মাঠে এক শারিতে সমবেত হয়।
তিনি আরো বলেন কাজী নজরুল ইসলামের একটি বিখ্যাত গান।
ও মন রমজানেরই রোজার শেষে এলো খোশির ঈদ/ আপনাকে আজ বিলিয়ে দে শোন, আসমানি তাগিদ/ তোর সোনা দানা বালাখানা সব রাহেলিল্লাহ/ দে জাকাত মুর্দা মুসলিমে আজ ভাঙ্গাইতে দিন।
প্রতিবছর এই গানটি ঈদের আগের দিন বাঙালি মুসলিমদের অন্তরে নিয়ে আসে আনন্দের বার্তা।
ঈদুল ফিতর হলো মাসব্যাপী সিয়াম সাধনা ও আত্ম সংযমের পর মহান আল্লাহর পক্ষ থেকে পুরস্কার ও আনন্দের দিন।ঈদের দিন হিংসা বিদ্বেষ ভুলে সবার সাথে ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করা ও ফিতরা আদায়ের মাধ্যমে দরিদ্রের আনন্দ ভাগাভাগি করার অঙ্গীকার করাই আলো ঈদুল ফিতরের মূল শিক্ষা।

ভাঙ্গুড়ায় তাঁতী দলের কমিটি অনুমোদন

মোঃ আব্দুল আজিজ, ব্যবস্থাপনা সম্পাদক, উজ্জ্বল বাংলাদেশ প্রকাশিত: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬, ১১:২৭ এএম
ভাঙ্গুড়ায় তাঁতী দলের কমিটি অনুমোদন

পাবনার ভাঙ্গুড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের পূর্ণাঙ্গ কমিটি পাবনা জেলা শাখা থেকে অনুমোদন দেয়া হয়েছে।

বিজ্ঞপ্তি প্রকাশের পর থেকে আগামী ১ বছরের জন্য এই কমিটি অনুমোদন দেয়া হয়েছে।

১০ মার্চ সোমবার জাতীয়তাবাদী তাঁতিদলের পাবনা জেলা কমিটির সভাপতি মোঃ নাজিম উদ্দীন সাগর ও সাধারণ সম্পাদক মোঃ বাহারুল বিশ্বাস সাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

৫১ সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটিতে মোঃ আব্দুর রশিদ মোল্লাকে সভাপতি,মোঃ গণি মোল্লাকে সাধারণ সম্পাদক ও মোঃ সাগর আহমেদকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

error: Content is protected !!