মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

প্রথম থেকে বিএনপির ইমেজ নষ্ট করতে একটা গ্রুপ উঠে পড়ে লেগেছে

শওকত হোসেন মুন্না

প্রথম থেকে বিএনপির ইমেজ নষ্ট করতে একটা গ্রুপ উঠে পড়ে লেগেছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেছেন, গত ১৬ বছরে বাংলাদেশকে যেভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে, এগুলো ফিরিয়ে এনে নতুন একটি বাংলাদেশ নির্মাণ করাটা আমাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ ও প্রতিবন্ধকতা।
সোমবার (৯ মার্চ) নগরীর জামালখানস্থ চট্টগ্রাম প্রেসক্লাবের সুলতান আহমেদ মিলনায়তনে পলিটিক্যাল রিপোর্টার্স ইউনিটি-পিআরইউ আয়োজিত “নতুন বাংলাদেশ বিনির্মাণে প্রতিবন্ধকতা” শীর্ষক গোলটেবিল আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পলিটিক্যাল রিপোর্টার্স ইউনিটি-পিআরইউ’র আহবায়ক হাসান মুকুলের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম-৯ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আবু সুফিয়ান ও মুখ্য আলোচক ছিলেন চিন্তক ও জবান সম্পাদক রেজাউল করিম রনি। পিআরইউ’র সদস্য সচিব ইমরান এমির পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ইয়াছিন চৌধুরী লিটন, চট্টগ্রাম শিক্ষাবোর্ডের চেয়ারম্যান আবদুল্লাহ আল মামুন, তরুণ রাজনীতিবিদ ও শিল্পদ্যোক্তা শাহওয়াজ জামাল নিজাম সনি, পোর্ট সিটি ইউনিভার্সিটির সাংবাদিকতা ও গণমাধ্যম বিভাগের বিভাগীয় প্রধান দিলরুবা আক্তার রেনু।
বক্তব্য রাখেন সংগঠক জহিরুল ইসলাম জহির, সিটিজি পোস্টের হেড অব নিউজ ইশাত মান্নান তানিম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, জাসাসের কেন্দ্রীয় নেত্রী নাজমা সাঈদ, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ডা. ইফতেখার আমিন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতা এডভোকেট ইকবাল হোসেন, জাতীয়তাবাদী ইয়াং ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশনের সভাপতি ইঞ্জিনিয়ার শাহনেওয়াজ চৌধুরী, জুলাই আন্দোলনের আহত সাইফুদ্দিন মোহাম্মদ এমদাদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম জেলার সমন্বয়ক রিজাউর রহমান, মুখপাত্র ফাতেমা খানম লিজা, শফিউল বাসার সামু।

উপস্থিত ছিলেন সাংবাদিক নাজিম উদ্দিন, শেয়ার বিজের ব্যুরো প্রধান নূর হোসেন মামুন, আজিজা হক পায়েল, সকাল বেলার ব্যুরো প্রধান মোহাম্মদ আলী, এডভোকেট অহিদুল ইসলাম অহিদ, আজিম অনন, সুমন চৌধুরী ফরহাদ, বাকি বিল্লাহ চৌধুরী, ইঞ্জি. নুর আলম, ইঞ্জ. রনি বড়ুয়া, সাজ্জাদ রোহান, শরিফ উদ্দিন প্রমুখ।
আলোচনা সভায় সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিত্ব, সুশীল সমাজের প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

প্রতিষ্ঠাতা, ক্যাপশন এবং ভিডিও নিউজ এডিটরঃ মো: রাজিবুল করিম রোমিও, এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), প্রধান উপদেষ্টাঃ মো: সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগঠক), উপদেষ্টাঃ মো: মাহিদুল হাসান সরকার, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ মো: আ: হান্নান মিলন, সহকারী সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদকঃ মো: আব্দুল আজিজ, নির্বাহী সম্পাদক: মোঃ ফারুক হোসাইন, বার্তা সম্পাদকঃ মো: মিজানুর সরকার

প্রিন্ট করুন