বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২

চট্টলা কন্যা’ শাহানা হানিফকে সংবর্ধনা

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫, ৫:০৯ পিএম | 59 বার পড়া হয়েছে
চট্টলা কন্যা’ শাহানা হানিফকে সংবর্ধনা

নিউইয়র্ক সিটি কাউন্সিলে ইতিহাস রচনাকারি প্রথম মুসলমান ও প্রথম বাংলাদেশি বংশোদ্ভ’ত আমেরিকান সিটি কাউন্সিল সদস্য শাহানা হানিফ দ্বিতীয় মেয়াদের জন্যে বিপুল ভোটে বিজয়ী হবার প্রসঙ্গ উল্লেখ করে বলেন, গত চার বছর প্রগতিশীল চিন্তা-চেতনার মানুষদের অধিকার ও মর্যাদা আদায়ের জন্যে সিটি মেয়রের সাথে প্রতিনিয়ত লড়াই করতে হয়েছে।খবর আইবিএননিউজ।

তিনি বলেন, আসছে জানুয়ারিতে সারা আমেরিকায় জাগরণ সৃষ্টি করে বিশাল ভোটের ব্যবধানে বিজয়ী প্রথম মুসলমান মেয়র জোহরান মামদানি ক্ষমতা গ্রহণের পর আশা করছি সেই সমস্যা কেটে যাবে। কারণ, মামদানিও আমার মত প্রগতিশীল চিন্তা-চেতনায় উজ্জীবিত একজন মানুষ। যিনি নিজেকে মুসলমান হিসেবে পরিচয় দিতে কুন্ঠাবোধ করেননি।

২৩ নভেম্বর রোববার সন্ধ্যায় নিউইয়র্কে চট্টগ্রাম সমিতি প্রদত্ত এক সংবর্ধনা সমাবেশে শাহানা হানিফ আরো বলেছেন, বাংলাদেশিরা হলেন ক্রমবর্ধমান কমিউনিটির মধ্যে সবচেয়ে অগ্রগামী। গত নির্বাচনেও সেটি দৃশ্যমান হয়েছে। রাজনীতিতে এই গতিশীলতাকে অব্যাহত রেখেই বহুজাতিক এই সমাজে নিজেদের আমেরিকান স্বপ্নকে বাস্তবায়নের পথ সুগম করতে হবে। আর ব্যালট যুদ্ধে অবতীর্ণ হওয়ার এই প্রক্রিয়াটি হচ্ছে আমেরিকান সমাজে নিজেদের অবস্থানকে শক্তিশালী করার অন্যতম অবলম্বন।

বিদ্যমান রীতি অনুযায়ী দুই টার্মের বেশী একই আসনে নির্বাচিত হবার সুযোগ না থাকায় প্রবাসীদের আহবানের পরিপ্রেক্ষিতে শাহানা হানিফ বলেন, শেষ মেয়াদের চার বছর কার্যক্রমের মধ্যদিয়ে পরবর্তীতে সিটি কম্পট্রোলার নাকি মেয়র পদে অথবা কংগ্রেস কিংবা অন্য কোনো আসনে লড়বো, তা নির্ধারিত হবে। তবে আমি নিজেকে জনসেবায় সমর্পিত করেছি, এই কাজটি আমার খুবই ভালো লাগে। দোয়া করবেন যে, বাকিটা জীবন সততা-নিষ্ঠার সাথে মানুষের পাশে থাকতে পারি।

শাহানা হানিফ এসময় আরো উল্লেখ করেন, ট্যাক্সি ড্রাইভার, ডেলিভারিম্যান, রেস্টুরেন্ট শ্রমিকদের ন্যায্য পারিশ্রমিক আদায়ের সকল আন্দোলন-লড়াইয়ে পাশে রয়েছি। অতি সম্প্রতি ব্রুকলীনের একটি রেস্টুরেন্টে বেশ ক’জন বাংলাদেশি শ্রমিকের বকেয়া বেতন আদায়ের চলমান আইনী লড়াইয়ে সহযোগিতা করায় তারা প্রায় তিন মিলিয়ন ডলার পাচ্ছেন।

এছাড়া প্রেসিডেন্ট ট্রাম্পের অভিবাসন দমনের অভিযানে ক্ষতিগ্রস্তদের জন্যেও শাহানার অফিস কাজ করছে। গৃহায়ন এবং ভাড়াটে ও বাড়ির মালিকের সমস্যা সমাধানেও প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হচ্ছে সংশ্লিষ্ট সেক্টরে অভিজ্ঞজনদের নিয়ে।

চট্টগ্রামের সন্তান এবং উত্তর আমেরিকায় চট্টগ্রাম সমিতির সাবেক সভাপতি মোহাম্মদ হানিফের জ্যেষ্ঠ কন্যা শাহানা হানিফের পুনরায় বিজয় উপলক্ষে ব্রুকলিনে চট্টগ্রাম ভবনে অনুষ্ঠিত এ সমাবেশে সভাপতিত্ব করেন চট্টগ্রাম সমিতির সভাপতি আবু তাহের এবং সঞ্চালনা করেন সেক্রেটারি আরিফুল ইসলাম আরিফ।

চট্টগ্রাম ছাড়াও বিভিন্ন জেলার বিশিষ্টজনেরা এতে ছিলেন। এ সময় শাহানা হানিফকে সমিতির ‘আজীবন সম্মাননা সদস্য’ মনোনীত করার ঘোষণার পাশাপাশি একটি ক্রেস্ট প্রদান করা হয়। এ সময় জানানো হয়, এর আগে চট্টগ্রাম সমিতির আজীবন সম্মানীত সদস্যপদ প্রদান করা হয়েছে বিশ্বখ্যাত অর্থনীতিবিদ মরহুম প্রফেসর নূরুল ইসলাম, নোবেল পুরস্কার বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে। এরপর নিউইয়র্ক অঞ্চলে সর্ববৃহৎ সামাজিক সংগঠন ‘বাংলাদেশ সোসাইটির পক্ষ থেকে শাহানা হানিফকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় বিপুল করতালির মধ্যে।

শাহানাকে বীর চট্টলার অগ্নিকন্যা হিসেবে অভিহিত করার পাশাপাশি বাংলাদেশের গৌরব হিসেবে মন্তব্য করে এ সময় বক্তব্য রাখেন এই সমিতির প্রতিষ্ঠাতা-সভাপতি এম এ রহিম, সাবেক সভাপতি কাজী আজম, আর্ত-মানবতার সেবায় নিয়োজিত ‘আব্দুল কাদের মিয়া ফাউন্ডেশন’র প্রেসিডেন্ট মো. আব্দুল কাদের মিয়া, সন্দ্বীপ সোসাইটির সভাপতি ফিরোজ আলম, মূলধারার রাজনীতিক খোরশেদ খন্দকার, বাংলাদেশ সোসাইটির কর্মকর্তা লায়ন আহসান হাবিব, যুক্তরাষ্ট্র জাসাসের সদস্য সচিব জাহাঙ্গীর সোহরাওয়ার্দী, যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির নেতা আবু তালেব চৌধুরী চান্দু, সাংস্কৃতিক সংগঠক সাহাবউদ্দিন চৌধুরী লিটন, কম্যুনিটি লিডার শামসুল আলম চৌধুরী, মোর্শেদ রিজভী, মিজানুর রহমান জাহাঙ্গির, নূরল আনোয়ার, শ্রাবণী সিং সিপিএ, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সেক্রেটারি কামাল হোসেন মিঠু, সাংবাদিক লাবলু আনসার, ব্যবসায়ী নেতা লুৎফুল করিম প্রমুখ।

বক্তারা দৃঢ়সংকল্প ব্যক্ত করেন যে, আমেরিকান স্বপ্ন পূরণে সকলে দলমতের উর্দ্ধে উঠে শাহানা হানিফের সহায়ক শক্তি হিসেবে সর্বদা জাগ্রত থাকবেন। ঐক্যবদ্ধ শক্তি কখনো পরাজিত হয় না-এ সত্যকে হৃদয়ে ধারণ করে বহুজাতিক এ সমাজে বাংলাদেশকে আরো মহিমান্বিত করার অঙ্গিকারও করেছেন সকলে।

উল্লেখ্য, নিউইয়র্কে জন্মগ্রহণকারি শাহানা হানিফ বাংলা ভাষা ও বাঙালি সংস্কৃতির সাথে ব্যাপকভাবে পরিচিত হবার জন্যে বেশ কিছুদিন মা-বাবার পৈত্রিকস্থান চট্টগ্রামের পটিয়ায় অবস্থান করেছেন। আর এভাবেই নিজেকে একজন খাঁটি বাঙালি হিসেবে উপস্থাপনে কোন সমস্যা হচ্ছে না। আরো উল্লেখ্য, শাহানার এই বিস্ময়কর উত্থানে সদা উজ্জীবিত ও অনুপ্রাণীত করেছেন তার মা রেহানা হানিফ-এ তথ্যও প্রিয় পরিচিতজনেরা উল্লেখ করেছেন এই সংবর্ধনা সমাবেশে।

বিশেষ প্রতিনিধি- জাহারুল ইসলাম জীবন এর লেখা ও সম্পাদনায় রচিত বিশেষ প্রতিবেদন

নেতানিয়াহুর মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য: মধ্যপ্রাচ্য জুড়ে তোলপাড় ও এআই বিতর্কের নেপথ্যে কী?

বিশেষ প্রতিনিধি- জাহারুল ইসলাম প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ২:১৮ পিএম
নেতানিয়াহুর মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য: মধ্যপ্রাচ্য জুড়ে তোলপাড় ও এআই বিতর্কের নেপথ্যে কী?

মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতে বর্তমানে এক চরম উত্তেজনা ও ধোঁয়াশা বিরাজ করছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার ভাই ইদ্দো নেতানিয়াহুর মৃত্যু নিয়ে ছড়িয়ে পড়া খবর এখন বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু। একদিকে যখন মার্কিন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট পুতিন যুদ্ধবিরতির চেষ্টায় কূটনৈতিক তৎপরতা চালাচ্ছেন, ঠিক তখনই ইরানের নিখুঁত ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলি শীর্ষ নেতৃত্বের পতনের খবর আন্তর্জাতিক মহলে দাবানলের মতো ছড়িয়ে পড়েছে।
** সিজারিয়ায় হামলা ও স্কট রিটারের চাঞ্চল্যকর দাবি:- এই খবরের সূত্রপাত মূলত মার্কিন গোয়েন্দা সংস্থার সাবেক কর্মকর্তা ও সমর বিশ্লেষক স্কট রিটারের একটি কথিত দাবিকে কেন্দ্র করে। রাশিয়ার সংবাদমাধ্যম আরটি (RT)-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি দাবি করেন, ইসরায়েলের সিজারিয়াতে অবস্থিত নেতানিয়াহুর পারিবারিক বাসভবনে ইরানের শক্তিশালী ব্যালিস্টিক মিসাইল সরাসরি আঘাত হেনেছে।
** রিটারের দাবি অনুযায়ী:-
* হামলায় প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও তার ভাই ঘটনাস্থলেই নিহত হয়েছেন।
* কট্টরপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভির মারাত্মক আহত হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।
* ইসরায়েলের গর্বের ‘আয়রন ডোম’ এই নিখুঁত আক্রমণ ঠেকাতে ব্যর্থ হয়েছে।
** নেতানিয়াহুর অন্তর্ধান ও ‘এআই’ বিতর্ক:- গুজব ও রহস্য দানা বাঁধার প্রধান কারণ হলো গত ৭ মার্চের পর থেকে নেতানিয়াহুর রহস্যজনক অনুপস্থিতি। এতদিন পার হলেও তাকে কোনো লাইভ ভিডিও বা জনসমক্ষে দেখা যায়নি।
ইসরায়েলি কর্তৃপক্ষ পরিস্থিতি সামাল দিতে সোমবার একটি ছবি প্রকাশ করলেও নেটদুনিয়ায় তা উল্টো বিতর্কের জন্ম দিয়েছে। প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, ছবিটি ‘এআই জেনারেটেড’ বা কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি। আলোর প্রতিফলন ও সূক্ষ্ম কারিগরি ত্রুটিগুলো ইঙ্গিত দিচ্ছে যে, এটি একটি ভুয়া ছবি হতে পারে। প্রশ্ন উঠছে-যদি প্রধানমন্ত্রী জীবিত ও সুস্থই থাকেন, তবে তিনি কেন সশরীরে ক্যামেরার সামনে এসে সব জল্পনার অবসান ঘটাচ্ছেন না?
ইরানের প্রযুক্তির জয় নাকি প্রোপাগান্ডা যুদ্ধ?- ইরানের আধাসরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজ স্কট রিটারের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টের বরাতে দাবি করছে যে, ইরান এখন ইসরায়েলের ওপর কৌশলগত নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। সামরিক বিশ্লেষকদের মতে, যদি এই খবর সত্য হয়, তবে এটি হবে আধুনিক যুদ্ধের ইতিহাসে সবচেয়ে বড় ‘সারপ্রাইজ অ্যাটাক’। তবে অনেক আন্তর্জাতিক সংবাদমাধ্যম, যেমন চীনের সিনহুয়া, এই খবরকে ‘ভিত্তিহীন গুজব’ হিসেবে আখ্যা দিয়েছে।
বর্তমান পরিস্থিতির সংক্ষিপ্ত সারসংক্ষেপ:-
* সর্বশেষ দর্শন:- ৭ মার্চ (বিরশেবা এলাকায় আহতদের দেখতে গিয়েছিলেন)।
* দাবি:- সিজারিয়ার বাসভবনে ক্ষেপণাস্ত্র হামলায় মৃত্যু।
* বিপরীত যুক্তি:- ইসরায়েল ও পশ্চিমা গণমাধ্যম বিষয়টিকে গুজব বলছে।
* রহস্যের কেন্দ্র:- নেতানিয়াহুর সশরীরে অনুপস্থিতি ও এআই বিতর্কিত ছবি।
** শেষ কথায় যুদ্ধের রনকৌশল এবং বিশ্ব রাজনীতির পরিস্থিতি এখন কোন দিকে তাকিয়ে?-
মধ্যপ্রাচ্যের পরিবর্তিত সমীকরণে এই গুঞ্জন যদি শেষ পর্যন্ত সত্য প্রমাণিত হয়, তবে তা ইসরায়েল ও আমেরিকার সামরিক দম্ভের জন্য এক বিশাল আঘাত হবে। ইরান কি সত্যিই ইসরায়েলের দুর্ভেদ্য প্রতিরক্ষা ভেঙ্গে শীর্ষ নেতৃত্বকে নির্মূল করতে পেরেছে, নাকি এটি ইরানের একটি শক্তিশালী মনস্তাত্ত্বিক যুদ্ধ-তা সময়ের ব্যবধানেই পরিষ্কার হবে। নিশ্চত চরম সত্যতা প্রমাণের জন্য বিশ্ব এখন অধীর আগ্রহে অপেক্ষা করছে ইসরায়েলের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এবং নেতানিয়াহুর সশরীরে উপস্থিতির ওপর।

ক্রিকেটারের প্রেমে মজলেন মালাইকা

উজ্জ্বল বাংলাদেশ ডেস্ক প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ১১:৫৬ এএম
ক্রিকেটারের প্রেমে মজলেন মালাইকা

বলিউডের ‘আইটেম গার্ল’ মালাইকা অরোরা মানেই চর্চার কেন্দ্রবিন্দু। কখনো আরবাজ খানের সঙ্গে বিচ্ছেদ, কখনো অর্জুন কাপুরের সঙ্গে অসম প্রেম, আবার কখনো কোনো হিরের ব্যবসায়ীর সঙ্গে নাম জড়ানো মালাইকার ব্যক্তিগত জীবন নিয়ে কৌতূহলের শেষ নেই ভক্তদের।
তবে এবার কোনো গুঞ্জন বা লুকোছাপা নয়, বরং নিজেই নিজের মনের মানুষের কথা জনসমক্ষে আনলেন এই অভিনেত্রী। মালাইকার জীবনের নতুন এই বিশেষ মানুষটি আর কেউ নন, তিনি সাবেক ভারতীয় ক্রিকেটার ও জনপ্রিয় ব্যক্তিত্ব নভজ্যোত সিং সিধু।
সম্প্রতি ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-তে অতিথি হিসেবে হাজির হয়ে মালাইকা তাদের এই বিশেষ সম্পর্কের কথা জানান। গ্ল্যামার দুনিয়ার কৃত্রিমতার বাইরে তাদের এই বন্ধুত্ব এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার তুঙ্গে।
অনুষ্ঠানে আবেগপ্রবণ হয়ে মালাইকা বলেন, ‘অনেকে বলেন একটা বয়সের পর নতুন বন্ধু পাওয়া কঠিন, কারণ মানুষের হাতে সময় নেই। কিন্তু সিধুর মধ্যে আমি একজন সত্যিকারের বন্ধু খুঁজে পেয়েছি। তার প্রতি আমার ভালোবাসা এতটাই অকৃত্রিম যে আমি জানি, তিনি কখনোই আমার মনে কষ্ট দেবেন না।’
কথার মাঝেই মালাইকা এক মজার তথ্য ফাঁস করেন। তিনি জানান, সিধু নিয়ম করে প্রতি ১৫-২০ দিন অন্তর অমৃতসর থেকে মালাইকার জন্য খাঁটি সাদা মাখন, মুখরোচক স্ন্যাকস এবং গুড় পাঠিয়ে দেন। এই শুনেই শো-র সঞ্চালক কপিল শর্মা রসিকতা করে বলেন, ‘ম্যাম, অমৃতসরের কুলচার ওপর সাদা মাখন দেখলেই এখন আপনার কথা মনে পড়ে যায়।’

‘প্রিন্স’ -এর টিজার মুক্তি

উজ্জ্বল বাংলাদেশ ডেস্ক প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ১১:৫৫ এএম
‘প্রিন্স’ -এর টিজার মুক্তি

আসন্ন ঈদুল ফিতরে বড় পর্দা কাঁপাতে আসছেন ঢালিউড কিং শাকিব খান। উৎসবের আমেজকে বহুগুণ বাড়িয়ে দিতে তার তুরুপের তাস এবার ‘প্রিন্স’। সিনেমাটির ঘোষণা আসার পর থেকেই ভক্তদের মনে ছিল টানটান উত্তেজনা।
সেই অপেক্ষার অবসান ঘটিয়ে আগামীকাল বৃহস্পতিবার (১২ মার্চ) ঠিক দুপুর ১২টায় প্রকাশ পাচ্ছে বহুল প্রতীক্ষিত এই ছবির প্রথম ঝলক বা টিজার।
সিনেমাটির ‘ফার্স্টলুক’ পোস্টার প্রকাশ পাওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। শাকিব খানের নতুন রূপ আর রহস্যময় আবহ দর্শকদের কৌতূহল উসকে দিয়েছে কয়েক গুণ।
পরিচালক আবু হায়াত মাহমুদ জানিয়েছেন, আগামীকাল দুপুর ১২টায় ‘ক্রিয়েটিভ ল্যান্ড’-এর অফিশিয়াল ইউটিউব চ্যানেলে টিজারটি উন্মুক্ত করা হবে। সিনেমাটির পটভূমি সাজানো হয়েছে নব্বই দশকের ঢাকার আন্ডারওয়ার্ল্ড ও আভিজাত্যের এক অনন্য সংমিশ্রণে।
কারিগরি দিক থেকেও চমক দিচ্ছে ‘প্রিন্স’। ভারতের ব্লকবাস্টার হিট ছবি ‘অ্যানিম্যাল’ খ্যাত প্রখ্যাত সিনেমাটোগ্রাফার অমিত রায় সামলাচ্ছেন এর ক্যামেরার দায়িত্ব। ছবিটি প্রযোজনা করছে ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মস।
‘প্রিন্স’ সিনেমায় শাকিব খানের বিপরীতে থাকছেন দুই লাস্যময়ী অভিনেত্রী। দেশের জনপ্রিয় মুখ তাসনিয়া ফারিণের পাশাপাশি দেখা যাবে কলকাতার জ্যোতির্ময়ীকে। সব মিলিয়ে আসন্ন ঈদে ‘প্রিন্স’ যে প্রেক্ষাগৃহে ঝড় তুলতে প্রস্তুত, টিজার প্রকাশের তারিখ ঘোষণাতেই তার স্পষ্ট আভাস পাওয়া যাচ্ছে।

error: Content is protected !!