শনিবার, ৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২
শনিবার, ৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২

ইরানের তেল স্থাপনায় আক্রমণ

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪, ১১:৩৮ এএম | 97 বার পড়া হয়েছে
ইরানের তেল স্থাপনায় আক্রমণ

ইরানের তেল স্থাপনায় সম্ভাব্য ইসরায়েলি আক্রমণ নিয়ে আলোচনা চলছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বাইডেন।

হোয়াইট হাউসে সাংবাদিকরা বাইডেনকে প্রশ্ন করেছিলেন, ইসরায়েল কি ইরানের ক্ষেপণাস্ত্র হামলার জবাব দিতে গিয়ে তেহরানের তেল স্থাপনায় আক্রমণ চালাবে? জবাবে বাইডেন বলেছেন, ”আমরা আলোচনা করছি।”

বাইডেনের এই মন্তব্যের পরেই আন্তর্জাতিক বাজারে অশোধিত তেলের দাম পাঁচ শতাংশ বেড়ে যায়।

বাইডেন অবশ্য বলেছেন সর্বাত্মক লড়াই এড়ানো যাবে বলে তিনি মনে করেন। বাইডেনের বক্তব্য, ”আমি মনে করি, আমরা তা এড়াতে পারব। তবে আমরা ইসরায়েলকে সাহায্য করব।”

বাইডেন বলেছেন, ”আজই কিছু হচ্ছে না।” তিনি এটাও জানিয়েছেন, ইরানের পারমানবিক কেন্দ্রে ইসরায়েলের হামলা তিনি সমর্থন করেন না।

জাতিসংঘে ইসরায়েলের দূত ড্যানি ড্যানন বৃহস্পতিবার সিএনএনকে বলেছেন, ”প্রত্যাঘাতের ক্ষেত্রে অনেক বিকল্প আছে। আমরা শীঘ্রই তেহরানকে আমাদের শক্তি কতটা তা দেখাতে পারব।”

মঙ্গলবার ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা করে ইরান। তারপরেই ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছিলেন, তারা প্রত্যাঘাত করবেন।

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, আক্রান্ত হলে তারাও প্রত্যাঘাত করতে তৈরি। তিনি জানিয়েছেন, ”যে কোনো ধরনের সন্ত্রাসী, জঙ্গি হামলা হলে বা কেউ যদি সীমা অতিক্রম করে, তাহলে আমাদের সেনাবাহিনী তার জবাব দেবে।”

বৈরুতে ইসরায়েলের হামলা

বৈরুতে ইসরায়েলের বিমান হামলা অব্যাহত আছে। শুক্রবার সকালেও বৈরুত আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ইসরায়েলের বিমান হামলা হয়েছে বলে লেবাননের পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে।

এর ফলে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে তা জানা যায়নি। এছাড়া বৈরুতের দক্ষিণের শহরতলিতেও মধ্যরাতের পর ইসরায়েলের বিমান হামলা হয়েছে। এই জায়গা হিজবুল্লার শক্ত ঘাঁটি বলে পরিচিত।

নিউ ইয়র্ক টাইমসের রিপোর্ট বলছে, হাসান নাসরাল্লার সম্বাব্য উত্তরাধিকারী হিসাবে যাকে ভাবা হচ্ছে, সেই হাশেম সাফিয়েদ্দিনকে টার্গেট করেছে ইসরায়েল। তবে ইসরায়েলের সেনা এই ব্যাপারে কোনো মন্তব্য করেনি।

লেবাননে ইসরায়েলের আক্রমণে ২৮জন স্বাস্থ্যকর্মী মারা গেছেন বলে বিশ্ব স্বাস্থ্যসংস্থা জানিয়েছে। তারা বলেছে, ৩৬টির মতো স্বাস্থ্যকেন্দ্র বন্ধ করে দিতে হয়েছে। বৈরুতে পাঁচটি হাসপাতাল হয় পুরোপুরি বা আংশিকভাবে খালি করে দেয়া হয়েছে।

জাতিসংঘের এই সংস্থার প্রধান জানিয়েছেন, যে সব জায়গায় বোমা পড়েছে, সেখান থেকে স্বাস্থ্যকর্মীরা পালিয়ে গেছেন। তাই তারা কাজে আসতে পারছেন না। বৈরুত আন্তর্জাতিক বিমানবন্দর অধিকাংশ সময় বন্ধ থাকায় তারা ওষুধ ও চিকিৎসাসামগ্রী পাঠাতে পারেননি।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আন্তর্জাতিক আইন ভেঙে ইসরায়েল হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রগুলিকে নিশানা করেছে।

লেবাননের রেড ক্রস জানিয়েছে, তারা যখন একটি হাসপাতাল থেকে আহতদের নিরাপদ জায়গায় নিয়ে যাচ্ছিলেন, তখন সেখানে ইসারেয়েলের বিমান হামলা হয়। তাতে চারজন স্বাস্থ্যকর্মী আহত হন। লেবাননের এক সেনার মৃত্যু হয়েছে।

ইসরায়েলের সেনাবাহিনী দক্ষিণ লেবাননের ২০টি শহর খালি করে আবাসিকদের চলে যাওয়ার জন্য বলেছে। এই নিয়ে সবমিলিয়ে ৭০টি এলাকা থেকে আবাসিকদের চলে যেতে বললো ইসরায়েল।

ইসরায়েল ঘোষণা করেছে, তারা জাতিসংঘের সেক্রেটারি জেনারেল গুতেরেসকে তাদের দেশে ঢুকতে দেবে না। তারা গুতেরেসের ঢোকার উপর নিষেধাজ্ঞা জারি করেছে।

এই পরিস্থিতিতে ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদ একটি বিবৃতি দিয়ে জানিয়েছে, ”জাতিসংঘের সেক্রেটারি জেনারেল বা জাতিসংঘকে নিয়ে কোনো সিদ্ধান্ত হিতে বিপরীত হতে বাধ্য, বিশেষ করে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ার পরিপ্রেক্ষিতে।”

তবে এই বিবৃতিতে ইসরায়েলের নাম নেয়া হয়নি। বলা হয়েছে, ”জাতিসংঘের সেক্রেটারি জেনারেলের সঙ্গে সব সদস্য দেশের সুসম্পর্ক রাখা উচিত, তাদের এমন কোনো কাজ করা উচিত নয়, যাতে তার পদমর্যাদা ও কাজে আঘাত লাগে।”

সূত্র: ডয়েচে ভেলে

কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্থদের মাঝে জি আর (চাল) বিতরণ

শরিফুজ্জামান শান্ত, লালমনিরহাট কালীগঞ্জ উপজেলা প্রতিনিধি। প্রকাশিত: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬, ৪:৩০ পিএম
কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্থদের মাঝে জি আর (চাল) বিতরণ

দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় হতে প্রাপ্ত সাম্প্রতিক সময়ে আদিতমারী উপজেলার বিভিন্ন এলাকায় শিলাবৃষ্টি ও কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে মহিষখোচা ইউনিয়ন পরিষদ মাঠে জিআর (চাল) বিতরণ করেন লালমনিরহাট-২ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব রোকন উদ্দিন বাবুল মহোদয়।

আমরা স্ব উদ্যোগে সরেজমিনে এসেছি সকল মতের মানুষের স্বার্থে — প্রতিমন্ত্রী রাজীব আহসান

মাহিদুল ইসলাম হিমেল হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬, ৪:২২ পিএম
আমরা স্ব উদ্যোগে সরেজমিনে এসেছি সকল মতের মানুষের স্বার্থে — প্রতিমন্ত্রী রাজীব আহসান

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় চলমান নৌ-যান ও ফেরি সংকট নিরসনে সরেজমিন পরিদর্শনে এসে নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজীব আহসান বলেছেন, “আমরা স্ব উদ্যোগে সরেজমিনে এসেছি সকল মতের মানুষের স্বার্থে। দলমত নির্বিশেষে সবার উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্য।”

শনিবার (৪ এপ্রিল) বেলা ১১টার দিকে হাতিয়ার নলচিরা চৌঘাট পরিদর্শনকালে তিনি এ মন্তব্য করেন।

প্রতিমন্ত্রী বলেন, দেশের মানুষের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। যার ফলস্রুতিতে আমরা নিজ দায়িত্ব থেকে হাতিয়ার মানুষের পথ চলা সহজ করতে সমস্যাসমূহ সরেজমিনে পর্যবেক্ষণ করতে এসেছি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি জানান, হাতিয়ার উভয় পাশের ফেরিঘাট আরও প্রশস্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি আসন্ন ঈদুল আজহার আগেই একটি নতুন ফেরি যুক্ত করার চেষ্টা চলছে। নদীর নাব্যতা স্বাভাবিক রাখতে নিয়মিত ড্রেজিং কার্যক্রম পরিচালিত হচ্ছে বলেও জানান তিনি।

ফেরি চলাচল আরও নিরাপদ ও টেকসই করতে ঘাটের র‍্যাম্প উন্নয়ন এবং দুই পাশের নদীর তীর স্থায়ীভাবে সংরক্ষণের জন্য পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে সমন্বয় করে কাজ চলমান রয়েছে বলে উল্লেখ করেন প্রতিমন্ত্রী।

এছাড়াও নৌপরিবহন ব্যবস্থার উন্নয়নে মন্ত্রণালয়ের আরও কিছু দীর্ঘমেয়াদি পরিকল্পনা রয়েছে বলে তিনি জানান।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএর চেয়ারম্যান রিয়ার এডমিরাল আরিফ আহমেদ মোস্তফা, নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব ড. নুরুন্নাহার চৌধুরী, প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিকসহ স্থানীয় বিপুলসংখ্যক মানুষ।

যশোরে তরুণীর সংবাদ সম্মেলন: প্রেম, ধর্ষণ ও বিষ খাইয়ে হত্যাচেষ্টার পাল্টাপাল্টি অভিযোগ

মেহেদী হাসান রিপন,স্টাফ রিপোর্টার: প্রকাশিত: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬, ৪:১৯ পিএম
যশোরে তরুণীর সংবাদ সম্মেলন: প্রেম, ধর্ষণ ও বিষ খাইয়ে হত্যাচেষ্টার পাল্টাপাল্টি অভিযোগ

প্রেম ও বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে যশোরে এক চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। একদিকে ভুক্তভোগী নারী বিষ খাইয়ে তাকে হত্যার চেষ্টার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন, অন্যদিকে প্রতিপক্ষ একে ১০ লাখ টাকার ‘চাঁদা না পেয়ে সাজানো নাটক’ বলে দাবি করেছে।

শনিবার দুপুরে যশোর প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ ও পাল্টা অভিযোগের চিত্র ফুটে ওঠে।
অভয়নগর উপজেলার পোতপাড়া গ্রামের বাসিন্দা সোনিয়া আক্তার দিয়া (২৫) জানান, তার এই সংকটের শুরু ২০১৪ সালে। ফেসবুকের মাধ্যমে পরিচয় হওয়া যশোর শহরের চোপদারপাড়া এলাকার এহসান আহমেদ ফয়সালের সাথে তার দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। সোনিয়ার অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ফয়সাল তাকে কুয়াকাটায় নিয়ে একটি হোটেলে শারীরিক সম্পর্ক স্থাপন করেন। পরবর্তীতে ফয়সাল বিয়ে করতে অস্বীকৃতি জানালে গত বছরের মে মাসে তিনি কোতোয়ালি থানায় ধর্ষণের মামলা করেন।

সোনিয়া আরও অভিযোগ করেন, মামলা তুলে নিতে রাজি না হওয়ায় ফয়সালের পরিবার তাকে বাড়িতে ডেকে নিয়ে জোরপূর্বক বিষ খাইয়ে দেয়। পরে তাকে রাস্তায় ফেলে রাখা হলে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, তাকে এসিড নিক্ষেপ ও গুমের হুমকি দেওয়া হচ্ছে এবং রাজনৈতিক প্রভাব খাটিয়ে তার ভাইকেও পুলিশ দিয়ে আটক করানো হয়েছে।

‘১০ লাখ টাকা চাঁদা না পেয়ে মনগড়া গল্প’ সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে সোনিয়ার কথাবার্তায় কিছু অসংলগ্নতা ধরা পড়লে বিষয়টি ভিন্ন মোড় নেয়। এদিকে অভিযুক্ত ফয়সালের ভগ্নিপতি ব্যবসায়ী আইয়াজ উদ্দিন রিপন সমস্ত অভিযোগ অস্বীকার করে গণমাধ্যমকে জানান, এটি একটি সম্পূর্ণ ভিত্তিহীন ও সাজানো অভিযোগ।

তাদের দাবি, সোনিয়া প্রেমের ফাঁদে ফেলে ফয়সালের পরিবারের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেছেন। টাকা না পেয়েই মানহানির উদ্দেশ্যে এই নাটক সাজানো হয়েছে এবং রাজনৈতিক নেতাদের নাম জড়িয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। অভিযুক্ত পক্ষের দাবি, তাদের কাছে টাকা দাবির ভিডিও ফুটেজ সংরক্ষিত রয়েছে।ধর্ষণ মামলা থেকে শুরু করে হত্যাচেষ্টার মামলা এবং সবশেষে সংবাদ সম্মেলনে রাজনৈতিক প্রভাবের অভিযোগ—সব মিলিয়ে ঘটনাটি বর্তমানে জেলাজুড়ে আলোচনার জন্ম দিয়েছে। প্রকৃত সত্য উদঘাটনে এখন পুলিশি তদন্তের দিকেই তাকিয়ে আছেন সংশ্লিষ্ট সকলে।

error: Content is protected !!