মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২

থ্যালাসেমিয়ায় আক্রান্ত দুই শিশুর চিকিৎসায় সহায়তার আবেদন

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫, ৮:৫৭ পিএম | 162 বার পড়া হয়েছে
থ্যালাসেমিয়ায় আক্রান্ত দুই শিশুর চিকিৎসায় সহায়তার আবেদন

কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার বিটেশ্বর ইউনিয়নের বিরবাগগোয়ালী গ্রামের ফারিয়া ও আদিবা নামের দুই বোন দীর্ঘদিন ধরে থ্যালাসেমিয়া (Thalassemia) রোগে ভুগছে।

তাদের মা মিস ফারজানা আক্তার একজন গৃহিণী এবং বাবা আওয়াল একজন মালয়েশিয়া প্রবাসী।
পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি আওয়াল মালয়েশিয়ায় অবস্থান করছেন। ভিটেমাটি বিক্রি করে এবং ঋণগ্রস্ত অবস্থায় তিনি বিদেশে পাড়ি জমিয়েছেন পরিবারের দায়িত্ব পালনের আশায়। কিন্তু মেয়েদের চিকিৎসা ব্যয় মেটাতে তিনি এখন চরম আর্থিক সংকটে পড়েছেন।

ফারিয়া (বয়স ১১ বছর) স্থানীয় বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। প্রায় তিন বছর ধরে নিয়মিত চিকিৎসাধীন রয়েছে। একইভাবে ছোট মেয়ে আদিবা (বয়স ৪ বছর) তিন বছর ধরে থ্যালাসেমিয়া রোগে ভুগছে। দুই শিশুকেই নিয়মিত রক্ত দিতে হয় এবং ওষুধসহ অন্যান্য চিকিৎসা চালিয়ে যেতে হয়, যা ব্যয়বহুল ও কষ্টসাধ্য।
অভাবের তাড়নায় মা ফারজানা আক্তার জানিয়েছেন-

> “আমার দুই মেয়ে দীর্ঘদিন ধরে থ্যালাসেমিয়ায় আক্রান্ত। ওদের নিয়মিত চিকিৎসা চালিয়ে যাওয়া খুব কঠিন হয়ে পড়েছে। স্বামীর প্রবাসী আয় দিয়েও সব খরচ মেটানো সম্ভব হচ্ছে না। তাই সমাজের হৃদয়বান ও বিত্তবান ব্যক্তিদের কাছে সাহায্যের হাত বাড়ানোর অনুরোধ করছি।”

যোগাযোগের ঠিকানা:
মাতা: মিস ফারজানা আক্তার
পিতা: আওয়াল
গ্রাম: বিরবাগগোয়ালী, পোস্ট: চরগোয়ালী (৩৫১৭), উপজেলা: দাউদকান্দি, জেলা: কুমিল্লা
মোবাইল: ০১৮৮২৩৮০৭০২
বিকাশ নম্বর: ০১৮৮২৩০৭০২

মানবতার ডাকে সাড়া দিতে এবং দুটি নিরীহ শিশুর জীবন বাঁচাতে যারা সাহায্যের হাত বাড়াতে চান, তারা উপরের যোগাযোগ ঠিকানায় সহায়তা পাঠাতে পারেন।

তাড়াশে প্রতিবন্ধী নারীর ঘরে ঈদ উপহার ও নতুন পোষাক দিলেন বিএনপি নেতা

খালিদ হাসান,স্টাফ রিপোর্টার,উজ্জ্বল বাংলাদেশ প্রকাশিত: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬, ১১:১৯ এএম
তাড়াশে প্রতিবন্ধী নারীর ঘরে ঈদ উপহার ও নতুন পোষাক দিলেন বিএনপি নেতা
  1. সিরাজগঞ্জের তাড়াশে প্রতিবন্ধী এক নারীকে ঈদ শুভেচ্ছা ও উপহার দিয়েছেন বিএনপি নেতা খন্দকার সাইফুল ইসলাম।
  2. ‎সোমবার বিকেলে উপজেলার সদর ইউনিয়নের কালিদাসনিলী গ্রামে সোনা উল্লার মেয়ে  প্রতিবন্ধী রাবেয়া খাতুন ও ছেলে ইসরাফিল ঈদুল ফিতর উপলক্ষে নতুন পোষাক,লাচ্চা সেমাই,এক বস্তা চাউল ও কাঁচা বাজার তার বাড়িতে গিয়ে পৌছেদেন।
  3. ‎জানা গেছে, জীবনের ৫০টি বছর পার করা উপজেলার কালিদাসনিলী গ্রামে মৃত সোনা উল্লার
  4. ‎প্রতিবন্ধী মেয়ে রাবেয়া খাতুন জন্ম থেকেই প্রতিবন্ধী সে কথা বলতে ও চলাফেরা করতে পারে না। দিন-রাত কাটে সরকারের দেওয়া একটি  ঘরে।  একই সাথে তার আপন ভাইও প্রতিবন্ধী বোনের সাথে অভাব অনাটনে সংসার চালান।
  5. ‎প্রতিবন্ধী এ নারীর জীবন  সংগ্রামের গল্প শুনে তার বাড়িতে ছুটে যান বিএনপি নেতা খন্দকার সাইফুল্লাহ ইসলাম। এ সময় তাদের জন্য নতুন পোষাক,লাচ্চা,সেমাই,চিনি,মিসরি,এক বস্তা চাউল ও কাঁচা বাজার তার বাড়িতে গিয়ে পৌছিয়েদেন। অপর দিকে একই দিনে ঘর-বাড়ি হারানো তাড়াশ সদর ইউনিয়নের শ্রী কৃষ্ণপুর গ্রামের উদিস চন্দ মাহাতোর পরিবার কেও তিনি একই ধরনের সহযোগিতা করেন।
  6. ‎বিএনপি নেতা খন্দকার সাইফুল্লাহ ইসলাম
  7. ‎তাড়াশ উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা
  8. ‎মরহুম খন্দকার আলী আকবার এর ছোট ছেলে ও তাড়াশ পৌর বিএনপির সদ্য সাবেক যুগ্ম আহবায়ক।
  9. ‎এ ব্যাপারে খন্দকার সাইফুল্লাহ ইসলাম বলেন,
  10. ‎ আমার বাবা গরীব দুঃখী মানুষ কে ভালবাসতেন। আমিও চেষ্টা করি গরীব দুঃখী মানুষের পাশে দাড়াতে। আমরা নতুন পোষাক পরবো আর সমাজের গরীব দুঃখী মানুষ ছেঁড়া কাপড় পরে থাকবে এটা হতে পারে না। সকলের উচিত এ ধরেনর অসহায় মানুষের পাশে দাড়ানো। আমি তাড়াশ পৌর সভার এমন শতাধিক পরিবার কে ঈদ উপহার দেব ইনশাআল্লাহ।

শহিদুল ইসলাম

নানিয়ারচর জোন কর্তৃক ঈদ-উল-ফিতর উপলক্ষে ঈদ উপহার ও আর্থিক অনুদান প্রদান

শহিদুল ইসলাম প্রকাশিত: সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ১০:১৩ পিএম
নানিয়ারচর জোন কর্তৃক ঈদ-উল-ফিতর উপলক্ষে ঈদ উপহার ও আর্থিক অনুদান প্রদান

রাঙ্গামাটি নানিয়ারচর উপ‌জেলায় ১৬ মার্চ ২০২৬, সোমবার নানিয়ারচর সেনা জোন (১৭ ই বেংগল) এর উদ্যোগে জোনের আওতাধীন এলাকার ৪১ মুসলিম পরিবারের মাঝে ঈদ-উল-ফিতর ২০২৬ উপলক্ষে ঈদ উপহার সামগ্রী, ঈদ পোষাক এবং আর্থিক অনুদান প্রদান করা হয়।

উক্ত কর্মসূচিতে নানিয়ারচর সেনা জোনের জোন কমান্ডার বিএ-৭৯০০ লেঃ কর্নেল মোঃ মশিউর রহমান, পিএসসি এবং বিএ-৮২২০ মেজর শেখ মোহাম্মদ নাঈম, জোন উপ-অধিনায়ক এর উপস্থিতিতে নানিয়ারচর জোনের আওতাধীন এলাকার ৩০টি মুসলিম পরিবারকে ঈদ-উল-ফিতর উপলক্ষে ঈদ উপহার সামগ্রী ও আর্থিক অনুদান, ১০ জন গরীব ও অসহায় ব্যক্তিদেরকে ঈদ পোষাক হিসেবে পাঞ্জাবী এবং ০১ জন অসহায় অসুস্থ্য ব্যক্তিকে উন্নত চিকিৎসার জন্য আর্থিক অনুদান প্রদান করা হয়।

এ সময় জোন কমান্ডার বলেন, নানিয়ারচর জোন কর্তৃক দূর্গম প্রত্যন্ত অঞ্চলে বসবাসকারী সদস্যগণ যাতে সুষ্ঠু ও সুন্দরভাবে ঈদ-উল-ফিতর পালন করতে পারেন সে জন্য নানিয়ারচর সেনা জোনের পক্ষ থেকে ঈদ উপহার সামগ্রী, ঈদ পোষাক এবং আর্থিক অনুদান প্রদান করা হলো। এছাড়াও, এলাকার জণসাধারণ যাতে সুষ্ঠুভাবে ঈদ উদযাপন করতে পারে সে বিষয়ে জোন কর্তৃক সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমন জনকল্যাণমূলক কার্যক্রমে স্থানীয় জনগণ সেনাবাহিনীর এই উদ্যোগের প্রতি প্রশংসা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। সেনাবাহিনী সবসময় দেশ ও দেশের মানুষের কল্যাণের জন্য কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতে এ কাজের ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

উল্লেখ্য যে, অত্র এলাকার মানুষ বাংলাদেশ সেনাবাহিনীর নিঃস্বার্থ এই সহযোগীতায় অত্যন্ত আনন্দিত। বাংলাদেশ সেনাবাহিনী তথা নানিয়ারচর জোন কর্তৃক অত্র এলাকার জনসাধারণের কল্যাণের জন্য বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কর্মকান্ড চলমান রয়েছে।

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ

বাঁশখালীতে আগুনে পুড়ে ভাইবোনের মর্মান্তিক মৃত্যু

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ প্রকাশিত: সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ১০:১১ পিএম
বাঁশখালীতে আগুনে পুড়ে ভাইবোনের মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রামের বাঁশখালী-সাতকানিয়া সীমান্তবর্তী এলাকায় অগ্নিকাণ্ডে পুড়ে দুই ভাইবোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

রোববার (১৫ মার্চ) বিকেল চারটার দিকে উপজেলার সাধনপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের লটমনি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলো জাহেদা আক্তার (১৪) ও আব্দুল মালেক (৩)। তারা লক্ষ্মীপুর জেলার বাসিন্দা মো. হাসান ও হালিমা আক্তারের সন্তান।

স্থানীয় সূত্রে জানা যায়, লটমনি এলাকার জেএমবি ব্রিকস নামের একটি ইটভাটার পাশে পরিত্যক্ত একটি বেড়ার ঘরে সন্তানদের নিয়ে বসবাস করতেন মো. হাসান ও হালিমা আক্তার। ওই ইটভাটায় শ্রমিক হিসেবে কাজ করতেন হালিমা আক্তার। আর বাবা মো. হাসান অন্যত্র কাজ করতেন। ঘটনার সময় সন্তানদের ঘরে রেখে মা-বাবা দুজনই বাইরে কাজে ছিলেন।

বিকেলের কোনো এক সময় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে ঘরে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে পুরো ঘরটি পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে দুই শিশু আগুনে পুড়ে মারা যায়।

বাঁশখালী থানার রামদাশহাট পুলিশ তদন্তকেন্দ্রের পরিদর্শক তপন কুমার বাগচী বলেন, নিহত দুই শিশুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ সাইফুল্লাহ বলেন, দুর্গম এলাকায় হওয়ায় ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করতে কিছুটা সময় লেগেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

error: Content is protected !!