মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২

মোঃ খোরশেদ আলম লালন, বিভাগীয় ব্যুরো চিফ রাজশাহী

লগি-বৈঠার তান্ডব চালিয়ে মানুষ হত্যাকারীদের বিচারের দাবিতে দুর্গাপুরে জামায়াতে ইসলামী’র বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫, ১০:০৭ এএম | 101 বার পড়া হয়েছে
লগি-বৈঠার তান্ডব চালিয়ে মানুষ হত্যাকারীদের বিচারের দাবিতে দুর্গাপুরে জামায়াতে ইসলামী’র বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

রাজশাহী জেলার দুর্গাপুরে লগি-বৈঠার তান্ডব চালিয়ে নিরীহ মানুষ হত্যাকারীদের দ্রুত বিচারের দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র উদ্যোগে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেল ৪টায় দুর্গাপুর উপজেলা জামায়াতে ইসলামী’র আয়োজনে উপজেলা মডেল মসজিদ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলার জিয়া চত্বরে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে উপজেলা জামায়াতের সেক্রেটারি মাস্টার শামীম উদ্দিন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন,বাংলাদেশ জামায়াত ইসলামীর রাজশাহী জেলা জামায়াতের সেক্রেটারি মোঃ গোলাম মর্তুজা,উপজেলা জামায়াতের নায়েবে আমির দুর্গাপুর ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ ফজলুল বারী সোহরাফ,উপজেলা জামায়াতের আমির মাস্টার মোঃ সাইফুল ইসলাম।

বক্তারা বলেন, দেশে আইনশৃঙ্খলার অবনতি ঘটিয়ে নিরপরাধ মানুষ হত্যা ও দমন-পীড়নের মাধ্যমে ভয় সৃষ্টি করার চেষ্টা চলছে। তারা বলেন, এসব ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

সমাবেশে নেতৃবৃন্দ আরও বলেন, অন্যায়ের বিরুদ্ধে শান্তিপূর্ণ আন্দোলন অব্যাহত থাকবে এবং জনগণকে নিয়ে ন্যায়ের পক্ষে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলা হবে।

এ সময় বিক্ষোভ মিছিল ও সমাবেশে আরো অংশগ্রহণ করেন,উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মোঃ রফিকুল ইসলাম, পৌর আমীর মোঃ নুর আলম, উপজেলার সাতটি ইউনিয়নের জামায়াত মনোনীত চেয়ারম্যান ও মেম্বার পদপ্রার্থীসহ অসংখ্য নেতাকর্মীগণ।

শ্যামনগরের গাবুরা ইউনিয়নে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৬ উদযাপন উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা পরিতোষ কুমার বৈদ্য

শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি প্রকাশিত: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬, ৯:১৫ পিএম
শ্যামনগরের গাবুরা ইউনিয়নে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৬ উদযাপন উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা পরিতোষ কুমার বৈদ্য

 

১০ মার্চ জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস। প্রতিবছর এই দিবসটি সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে পালন করা হয়ে থাকে। ১০ মার্চ ২০২৬ তারিখ সকাল ৯:৩০ টায় গাবুরা ইউনিয়ন পরিষদ হলরুমে বেসরকারি উন্নয়ন সংস্থা ফেইথ ইন এ্যাকশনের আয়োজনে ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও দলের সদস্যদের নিয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৬ পালন করা হয়।
উক্ত জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাবুরা ইউনিয়নের ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য ও ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য হাবিবুল্লাহ বাহার, ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ গোলাম মোস্তফা, ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য ইমাম হাসান, ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ মনজুর হোসেন, ১, ২ ও ৩ নং ওয়ার্ডের মহিলা ইউপি সদস্য সাবিনা ইয়াসমিন, ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোছাঃ ফরিদা খাতুন, শিক্ষক খায়রুল ইসলাম মিলন, শিক্ষক আনজুয়ারা খাতুনসহ দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ ও পিজি দলের সদস্যবৃন্দ। আরও উপস্থিত ছিলেন ফেইথ ইন এ্যাকশনের প্রজেক্ট অফিসার পরিতোষ কুমার বৈদ্য, মিল অফিসার প্রিন্স মার্ক বিশ্বাস, সিএফ পতিরাম গায়েন প্রমূখ।
র‌্যালী চাঁদনীমূখা বাজার প্রদক্ষিণ করে ইউনিয়ন পরিষদের সামনে উপস্থিত হন। এবং পরবর্তীতে আলোচনা সভার মাধ্যমে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
ইউপি সদস্য হাবিবুল্লাহ বাহার বলেন, আমরা দুর্যোগ প্রবণ এলাকায় বাস করি। এখানে মানুষকে আরও সচেতন করা প্রয়োজন। ফেইথ ইন এ্যাকশন এ ধরণের অনুষ্ঠান আয়োজন করার জন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি।
ইউপি সদস্য ইমাম হাসান বলেন, দুর্যোগ আসবে, কিন্তু আমাদেরকে মানুষকে সচেতন করতে হবে, ক্ষয় ক্ষতির পরিমান কমিয়ে আনতে হবে। অভিযোজন কৌশল আরও বাড়াতে হবে।
মহিলা ইউপি সদস্য সাবিনা ইয়াসমিন বলেন, এই দায়িত্ব এনজিও এর না, এই দায়িত্ব ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির। এজন্য আমাদেরকে আরও এ্যাকটিভ হতে হবে।
২ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ গোলাম মোস্তফা বলেন, ফেইথ ইন এ্যাকশন আজ যে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন অনুষ্ঠানের আয়োজন করেছেন সেজন্য আমরা কৃতজ্ঞ। এসব দিবস পালন করলে দুর্যোগ সম্পর্কে মানুষের সচেতন বাড়বে। এজন্য প্রতিবছর আমাদের এই দিবসটি পালন করা উচিৎ।

বাদিয়াখালীতে ট্রেনের নিচে কাটা পড়ে এক অর্ধ বয়সী নারীর মৃত্যু

মোঃ রেজাদুল ইসলাম রেজা স্টাফ রিপোর্টার গাইবান্ধা প্রকাশিত: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬, ৯:১৩ পিএম
বাদিয়াখালীতে ট্রেনের নিচে কাটা পড়ে এক অর্ধ বয়সী নারীর মৃত্যু

গাইবান্ধার সদর উপজেলার বাদিয়াখালীতে ট্রেনে কাটা পড়ে রেজিনা বেগম (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) সদর উপজেলার বাদিয়াখালি রেললাইনের এ দুর্ঘটনা ঘটে।

নিহত রেজিনা বেগম ফুলছড়ি উপজেলার পূর্ব উদাখালী গ্রামের রেজা মিয়ার মেয়ে এবং মধু মিয়ার স্ত্রী বলে জানা যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে মানসিকভাবে অসুস্থ ছিলেন। এরই মধ্যে মঙ্গলবার সকাল (৮ দিকে) বাড়িতে কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হয়ে চলে আসে অসাবধানতাবশত বাদিয়াখালির রেললাইন ব্রীজের দিকে যায়। এসময় একটি বগুড়া থেকে ছেড়ে আসা রামসাগর নামের ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

গাইবান্ধার বোনারপাড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন বলেন, ওই দুর্ঘটনার বিষয়টি লোকমুখে জানতে পারি।

কাজিপুরে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন

অঞ্জনা চৌধুরী, নির্বাহী সম্পাদক উজ্জ্বল বাংলাদেশ প্রকাশিত: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬, ৮:৫৭ পিএম
কাজিপুরে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন উপলক্ষে র্যালি ও অগ্নিনির্বাপন মহড়া অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় উপজেলার পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করা হয়। এরপর উপজেলা পরিষদ চত্বরে ফায়ার সার্ভিসের কর্মীরা অগ্নিনির্বাপন মহড়া প্রদর্শন করে। দিবসটি উদযাপনের উদ্বোধন করেন কাজিপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নাঈমা জাহান সুমাইয়া ।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার আব্দুর রাজ্জাক, মাধ্যমিক শিক্ষা অফিসার ছাকমান আলী, শিক্ষা অফিসার নুরুল হুদা তালুদকার, মহিলা বিষয়ক অফিসার চিত্রা রানী সাহা, ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মাসুদ পারভেজ, কাজিপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি শাহজাহান আলী, সাধারণ সম্পাদক আবদুল জলিল, বিআরডিবির সাবেক পরিচালক মিজানুর রহমান বাবলু, উপজেলা পরিষদ আদর্শ একাডেমির শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।

error: Content is protected !!