বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২
বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২

বগুড়া অফিসঃ

বগুড়ায় বিএনপি সেজে প্রতারণা, জামায়াতে ফিরলো আ’লীগ

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫, ১০:৪৯ এএম | 79 বার পড়া হয়েছে
বগুড়ায় বিএনপি সেজে প্রতারণা, জামায়াতে ফিরলো আ’লীগ

বগুড়ার নন্দীগ্রামে বিএনপি সেজে প্রতারণা করে আওয়ামী লীগের অর্ধশতাধিক কর্মী সমর্থক আনুষ্ঠানিকভাবে জামায়াতে যোগ দেওয়ার অভিযোগ উঠেছে। উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আব্দুর রহিমসহ জামায়াতে যোগ দেওয়া কয়েকজনের আওয়ামী লীগ সম্পৃক্ততা ও নৌকার প্রচারণার ছবি ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

বিএনপির দাবি, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মী সমর্থকরা কৌশলে জামায়াতে ফিরেছে। তারা কখনোই বিএনপির নেতাকর্মী ছিল না। তবে জামায়াত বলছে, তারা যোগদান অনুষ্ঠানে নিজেদের বিএনপির লোক পরিচয় দিয়েছে। সেই ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে।

গত বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বিকেলে নন্দীগ্রাম উপজেলার রায়পুর কুস্তা ফুলবাড়ি মাঠে যোগদান অনুষ্ঠান আয়োজন করে জামায়াতে ইসলামী। স্থানীয় ফারুক হোসেন ও ভাটগ্রাম ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুর রহিমের নেতৃত্বে অর্ধশতাধিক জনতা জামায়াতে যোগদান করে। তাদেরকে ফুলের মালা পরিয়ে বরণ করেন বগুড়া-৪ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. মোস্তফা ফয়সাল পারভেজ।

বিএনপি ছেড়ে অর্ধশতাধিক নেতাকর্মী জামায়াতে যোগদান করেছে উল্লেখ করে ফেসবুকে প্রচার হলে রাজনৈতিক মহলে তোলপাড় শুরু হয়। আনুষ্ঠানিকভাবে নব্য যোগদান করা ইউপি সদস্য আব্দুর রহিমের আওয়ামী লীগ সম্পৃক্ততার ছবি ফেসবুকে ছড়িয়ে পড়ে।

ভিডিওতে দেখা যায়, নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন রানার সঙ্গে হাট-বাজারে নৌকা প্রতীকের প্রকাশ্য প্রচারণা করেন ইউপি সদস্য আব্দুর রহিম। উপজেলা নির্বাচনে ভোট কেন্দ্রে প্রভাব বিস্তার করে নৌকার প্রার্থী রানার পক্ষে ভোট নেন বলেও অভিযোগ রয়েছে। আব্দুর রহিমের দাবি, আওয়ামী লীগের সময় চাপে পড়ে তাদের সঙ্গে মিশতে বাধ্য হয়েছি। আমরা জামায়াত সমর্থক ছিলাম।

এছাড়া জামায়াতে যোগ দেওয়ার সময় ফারুক হোসেন নামের একজন ভাটগ্রাম ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি পরিচয় দিয়েছেন। বিএনপির কোনো কমিটির কাগজে তার নাম পাওয়া যায়নি। ফারুক হোসেনের দাবি, তিনি ১৯৯৭ সাল থেকে বিএনপি করেন। মৌখিকভাবে ওয়ার্ড বিএনপির সভাপতি ছিলেন।

ভাটগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি ইউপি সদস্য আব্দুল হাকিম ও সাধারণ সম্পাদক ইউপি আব্দুল হাসেম জানান, ওয়ার্ড সভাপতি দাবি করা ফারুক বিএনপির কেউ নন। কোনো কমিটিতে তার নাম নেই। তিনি বিএনপি সেজে প্রকাশ্য প্রতারণা করেছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মী সমর্থকরা কৌশলে জামায়াতে ফিরেছে।

নন্দীগ্রাম উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার বলেন, মৌখিক সভাপতি বলাটা হাস্যকর। তারা কখনোই বিএনপির নেতাকর্মী ছিল না। জামায়াতে যারা যোগদান করেছে, তারা আগে জামায়াত, পরে ভাগবাটোয়ারা খেতে ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর ছিল। বিএনপির জনপ্রিয়তা ঠেকাতে ব্যর্থ হয়ে একটি গোষ্ঠী ষড়যন্ত্র করছে।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর বলেন, একসময় ইউপি সদস্য আব্দুর রহিম খাসি জবাই করে আনুষ্ঠানিক ভাবে আওয়ামী লীগে যোগ দিয়েছিল। এখন আবার জামায়াতে যোগ দিচ্ছে। তাদেরকে বিএনপির নেতাকর্মী উল্লেখ করে গুজব ছড়ানো হয়েছে। বেশকিছুদিন ধরেই ফেসবুকে বিএনপির বিরুদ্ধে সাইবার বুলিং ও ট্যাগিং করছে জামায়াত নেতাকর্মী।

এ ব্যাপারে বগুড়া-৪ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. মোস্তফা ফয়সাল পারভেজ বলেন, ৫২-৫৩ জন জনতা জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। তারা নিজেদের বিএনপি নেতাকর্মী পরিচয় দিয়েছে। স্থানীয় জামায়াত নেতারা তাদের বিষয়ে খোঁজখবর নিয়েই যোগদান করিয়েছে।

উলিপুরে গণহত্যা দিবস ও মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

রুহুল আমিন রুকু, কুড়িগ্রাম প্রতিনিধিঃ প্রকাশিত: বুধবার, ১১ মার্চ, ২০২৬, ৪:০৮ পিএম
উলিপুরে গণহত্যা দিবস ও মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

কুড়িগ্রামের উলিপুরে ২৫ মার্চ গণহত্যা দিবস পালন এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১১ মার্চ) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উলিপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদুল হাসান।

সভায় দিবস দুটি যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে পালনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। কর্মসূচির মধ্যে রয়েছে—২৫ মার্চ গণহত্যা দিবসে শহীদদের স্মরণে আলোচনা সভা, রাত ১১টা ৩০ মিনিটে এক মিনিট প্রতীকী ব্ল্যাকআউট (আলোক নিভিয়ে নিরবতা পালন) এবং বিশেষ দোয়া মাহফিল।

এছাড়া ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন, স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ, কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শনী, মুক্তিযোদ্ধা সংবর্ধনা, আলোচনা সভা, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান বলেন, স্বাধীনতার ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে গণহত্যা দিবস ও মহান স্বাধীনতা দিবস অত্যন্ত গুরুত্বপূর্ণ। দিবস দুটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।

কক্সবাজার খুরুস্কুল ইউনিয়নে (ভিজিএফ) চাউল বিতরণ শুরু

সিরাজুল কবির বুলবুল উখিয়া, কক্সবাজার প্রকাশিত: বুধবার, ১১ মার্চ, ২০২৬, ২:০৪ পিএম
কক্সবাজার খুরুস্কুল ইউনিয়নে (ভিজিএফ) চাউল বিতরণ শুরু

(১১ মার্চ) সকাল দশটায় কক্সবাজার সদর উপজেলা খুরুস্কুল ইউনিয়নে সরকারি ভাবে বরাদ্দকৃত হতদরিদ্র মানুষের মাঝে মাহে রমজান উপলক্ষে মাথাপিছু ১০ কেজি করে চাউল বিতরণের শুভ উদ্বোধন করা হয়েছে
এই সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন মহিলা দলের সভাপতি হোসনে আরা আজাদ বেবী খুরুশকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন চৌধুরী। ইউনিয়ন বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি ফয়েজ উল্লাহ মেম্বার। ইউপি সেক্রেটারি হুমায়ূন সহ প্রমুখ। তথ্যসূত্রে জানা যায় প্রথম দিনে ১৪৫০ হতদরিদ্র পরিবারের কাছে (ভিজিএফ) চাউল সুষ্ঠু ভাবে বিতরণ করা হয়।

স্টাফ রিপোর্টার, উজ্জ্বল বাংলাদেশ

পাবনা-৩ নির্বাচনী আসনে ভোট পুন:গণনা চেয়ে আবেদন

স্টাফ রিপোর্টার, উজ্জ্বল বাংলাদেশ প্রকাশিত: বুধবার, ১১ মার্চ, ২০২৬, ১২:৪৫ পিএম
পাবনা-৩ নির্বাচনী আসনে ভোট পুন:গণনা চেয়ে আবেদন

আজ পাবনা-৩ নির্বাচনী আসনে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের নির্বাচনী স্পেশাল বেঞ্চে অবৈধ ফলাফল বাতিল পূর্বক ভোট পুন:গণনা চেয়ে আবেদন করা হয়।

নির্বাচনী স্পেশাল বেঞ্চের একক বিচারক বিচারপতি মো: জাকির হোসেন শুনানি শেষে অবৈধ ফলাফল বাতিল এবং ভোট পুন:গণণা চেয়ে আবেদন গ্রহণ করেন এবং আগামী ১৪ জুন ২০২৬ তারিখে শুনানির দিন ধার্য্য করেছেন।

আদেশে তিনি ওই আসনের ব্যালট সহ প্রয়োজনীয় সামগ্রী সংরক্ষণের নির্দেশ দিয়েছেন।

error: Content is protected !!