মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২

রুহুল আমিন রুকু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি

কুড়িগ্রাম শহীদ জিয়া স্মৃতি টুর্নামেন্ট ঐতিহ্যবাহী নৌকা বাইচ ফাইনাল খেলা অনুষ্ঠিত

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১১ অক্টোবর, ২০২৫, ৭:৩২ পিএম | 150 বার পড়া হয়েছে
কুড়িগ্রাম শহীদ জিয়া স্মৃতি টুর্নামেন্ট ঐতিহ্যবাহী নৌকা বাইচ ফাইনাল খেলা অনুষ্ঠিত

রুহুল আমিন রুকু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি: কুড়িগ্রামের ধরলা নদীতে ৫ দিনব্যাপী গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ১১ অক্টোবর শনিবার বিকেলে কুড়িগ্রাম সদর উপজেলার মোগল বাসা ইউনিয়নের ফেরিঘাট সংলগ্ন ফজলের মোড়ে ধরলা নদীতে মোগল বাসা ইউনিয়নের ৭,৮ও৯ নং ওয়ার্ডের যুবদলের আয়োজনে শহীদ জিয়া স্মৃতি টুর্নামেন্ট ২০২৫ আমি নৌকা বাইচ প্রতিযোগিতা উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মোগল বাসা ইউনিয়ন বিএনপি’র যুবদলের সভাপতি আশরাফুল আলমের সভাপতিত্বে নৌকা বাইচ প্রতিযোগিতার ফাইনাল খেলার কার্যক্রম শুরু করা হয়েছে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা বিএনপি’র যুবদলের সাধারণ সম্পাদক নাদিম আহমেদ , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম , কুড়িগ্রাম পৌর যুব দলের সাংগঠনিক সম্পাদক । এসময় আরো উপস্থিত ছিলেন মোগল বাসা ইউনিয়নের যুবদলের আক্কাস আলী সাংগঠনিক সম্পাদক।
বিএনপির অঙ্গসংগঠনের সর্বস্তরের নেতৃবৃন্দ ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। আয়োজক ৮ নং ওয়ার্ড যুবদলের সভাপতি আবু তালেব মহরি ও ৯ নং ওয়ার্ড যুবদল সভাপতি ডাক্তার জাহাঙ্গীর আলম জানান, প্রথমবারের মতো এখানে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এ নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। পৃষ্ঠপোষকতা পেলে প্রতিবছর এ ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করার প্রবল ইচ্ছা প্রকাশ করেন। প্রত্যন্ত এলাকার গ্রামীন মানুষের বিনোদনের অন্যতম একটি মাধ্যম হচ্ছে, এ নৌকা বাইচ প্রতিযোগিতা। ফাইনাল খেলার প্রতিযোগিতা প্রথম স্থান অধিকার করেন কুড়িগ্রাম হলো খানা পিপড়ার ঘাট দশের দোয়া ভাই ভাই নৌকা দ্বিতীয় স্থান অধিকার করেন চিলমারী আশার আলো নৌকা তৃতীয় স্থানে অধিকার করেন ভুরুঙ্গামারি ৭১ সৈনিক নৌকা কে বিজয়ী ঘোষণা করেন। কুড়িগ্রাম সদর থানা পুলিশ প্রশাসনের উপস্থিত ও কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে নৌকা বাইচ ফাইনাল খেলায় এলাকায় হাজার হাজার দর্শকের সমাগম ঘটে ধরলা নদীর তীরে। দীর্ঘদিন পরে তাদের এলাকায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ খেলা দেখে বেশ অভিভূত ও আনন্দিত হন। তারা প্রতিবছর এরকম প্রতিযোগিতা আয়োজনের জোর দাবি জানান। ফাইনাল খেলায় প্রতিযোগিতার ১ ম পুরস্কার দেন। ১টি মোটরসাইকেল দ্বিতীয় পুরস্কার১ টি গরু এবং ৩য় পুরস্কার একটি খাসি। পুরস্কার পেয়ে নৌকার মালিক খুশি তারা প্রতি বছর নৌকা খেলায় অংশ গ্রহণ করবেন এমন আশ্বাস জানান।

ফটিকছড়িতে বরযাত্রীবাহী বাস উল্টে হতাহত-২০

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ প্রকাশিত: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬, ১২:২৭ এএম
ফটিকছড়িতে বরযাত্রীবাহী বাস উল্টে হতাহত-২০

চট্টগ্রামের ফটিকছড়িতে বরযাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলকে চাপা দিলে তিন আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় বাসের অন্তত ১৭ জন যাত্রী আহত হয়েছেন।

সোমবার (৯ মার্চ) বিকাল সাড়ে ৫টার দিকে চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কের ফেলাগাজী মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, মোটরসাইকেলের আরোহী নয়ন ওঁরাও (১৯), উত্তম ওঁরাও (২০) ও তপু কর্মকার (১৬)। তাদের বাড়ি ফটিকছড়ি উপজেলার হারুয়ালছড়ি ইউনিয়নের হাজারিখীল এলাকায়।
নিহত উত্তম ওঁরাওয়ের বাবা যোগেজ ওঁরাও জানান, তারা তিনজনই রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করতেন। কাজ শেষে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় তাদের মৃত্যু হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে নাজিরহাট হাইওয়ে পুলিশের ইনচার্জ মো. শাহাবুদ্দিন বলেন, বোয়ালখালী উপজেলা থেকে দুটি বাসে করে লোকজন মানিকছড়ি উপজেলায় একটি হিন্দু বউভাত অনুষ্ঠানে গিয়েছিলেন। অনুষ্ঠান শেষে বিকালে ফেরার পথে ফেলাগাজী মোড় এলাকায় বরযাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের একজন আরোহী নিহত হন। পরে আহত দুজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনায় অন্তত ১৭ জন বরযাত্রী আহত হন। তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে কয়েকজনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মেহেদী হাসান জানান, আহতদের মধ্যে গুরুতর অবস্থায় নয়জনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সেলিম বলেন, ঘটনাস্থলে একজন মারা যান এবং হাসপাতালে নেওয়ার পর আরও দুজনকে মৃত ঘোষণা করা হয়। আহতদের চিকিৎসা চলছে।

বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ছাতকে ছাত্রদলের ইফতার ও দোয়া মাহফিল

সেলিম মাহবুবঃ প্রকাশিত: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬, ১২:২৫ এএম
বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ছাতকে ছাত্রদলের ইফতার ও দোয়া মাহফিল

 

দেশনেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ছাতক ডিগ্রি কলেজ ছাত্রদলের উদ্যোগে কলেজ প্রাঙ্গনে ইফতার ও দোয়া মাহফিল এবং শহরে ছিন্নমূল মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে।

ইফতার ও দোয়া মাহফিলে ছাতক পৌর সভার সাবেক কাউন্সিলর, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক (স্বাক্ষর ক্ষমতা প্রাপ্ত) জসিম উদ্দিন সুমেন, উপজেলা জাসাসের আহবায়ক আব্দুল আলিম,

ছাতক ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি সাইদুল হক রাহেল, ছাত্রদলের শাওন আহমদ, ওহি আম্বিয়া,
মাহদি উল আলম, কাওছার আহমেদ সেবুল, রাহি আহমদ, সাদিকুর রহমান, গোলাম রাব্বি চৌধুরী সিফাত, তানভীর আহমেদ, ইশতিয়াক আম্বিয়া রায়হান, রবিন আহমেদ, মেহরাব মাহিম, ইস্তিয়াক আহমেদ ইদরাক,নাইম আহমেদ, তানভির হুসেন নাইম সহ কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ##

ছাতকে পুলিশের অভিযানে ভারতীয় পন্য সহ দুই চোরাকারবারী আটক

সেলিম মাহবুবঃ প্রকাশিত: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬, ১২:২৩ এএম
ছাতকে পুলিশের অভিযানে ভারতীয় পন্য সহ দুই চোরাকারবারী আটক

 

ছাতক থানা পুলিশের অভিযানে ১ টি মোটরসাইকেল এবং ভারতীয় ১হাজার ৩৮০ পিচ ক্রীম সহ ১জন চোরাকারবারী কে গ্রেফতার করা হয়েছে। এদিকে ৯৬ কেজি পেস্তা বাদাম, ১০০ প্যাকেট (৫০ কেজি) AJNAIN মসলা, ৫০কেজি গুয়া মৌরির প্যাকেট, ১০০০(এক হাজার) পিচ BETNOVATE Creem ও ১টি ডিআই পিকআপ গাড়ী সহ আরো একজন চোরাকারবারীকে পুলিশের পৃথক অভিযানে গ্রেফতার করা হয়। দুই আসামীর বিরুদ্ধে পৃথক-পৃথক চোরাচালান মামলা থানায় দায়ের করা হয়েছে। রবিবার রাত পুলিশের পৃথক অভিযানে দুইজনকে আটক করা হয়েছে।

আটক আব্দুল করিম (২৬), সিলেট সদরের পশ্চিম কাজল শাহ এলাকার রইয়ব আলীর ছেলে। তার বিরুদ্ধে ০৯.০৩. ২০২৬ খ্রিঃ তারিখে ছাতক থানার মামলা নং-১৫ (০৩) ২৬ দায়ের করা হয়েছে। আটক আব্দুল করিমের কাছ থেকে ২,৭৬০০০ হাজার টাকা মুল্যের ভারতীয় পন্য উদ্ধার করা হয়

এদিকে আটক মো. জুয়েল আহমদ (২৮) এর বিরুদ্ধে ছাতক থানার মামলা নং-১৭ (০৩) ২৬ দায়ের করা হয়। সে ছাতকের কালারুকা ইউনিয়নের রামপুর গ্রামের হুশিয়ার আলীর ছেলে তার কাছ থেকে ৯,৪০,০০০-টাকা মুল্যের ভারতীয় পন্য উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে দুইটি মামলায় মোট উদ্ধার করা মালের মূল্য-১২,১৬,০০০-টাকা।

গ্রেফতারকৃত আসামিদের সুনামগঞ্জ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান, ছাতক থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান। ##

error: Content is protected !!