বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২

মামুনুর রহমান,ঈশ্বরদী, পাবনা

পদ্মার পাড়ের সাধারন মানুষ অতর্কিত গুলিবর্ষণে প্রশাসনের চরম অবহেলা ও ব্যর্থতায় মানববন্ধন

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫, ৪:১৫ পিএম | 144 বার পড়া হয়েছে
পদ্মার পাড়ের সাধারন মানুষ অতর্কিত গুলিবর্ষণে প্রশাসনের চরম অবহেলা ও ব্যর্থতায় মানববন্ধন

মামুনুর রহমান,ঈশ্বরদী, পাবনা: ঈশ্বরদীর পদ্মা নদীর নৌ চ্যানেলের ইজারা দ্বন্দ্বে গোলাগুলির ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন ২ যুবক।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকাল ১১ টার দিকে উপজেলার সাড়াঘাট ক্যানেলপাড়া এলাকায় নদীপাড়ের সাধারন মানুষ ও ব্যবসায়ীবৃন্দের ব্যানারে এ মানববন্ধন পালন করা হয়েছে। মানববন্ধনে অতর্কিত গুলিবর্ষণে প্রশাসনের চরম অবহেলা ও ব্যর্থতার কথা উল্লেখ করে নিন্দা জানান স্থানীয় এলাকাবাসী। শুধু তাই নয় পদ্মার সাড়াঘাট এলাকায় নৌ চ্যানেলের ইজারা ও খাজনা আদায় বৈধ থাকার পরও অপর পক্ষের সন্ত্রাসীদের এমন কর্মকান্ডে নবাগত ইউএনও মো. মনিরুজ্জামানের মদদ রয়েছে এমন অভিযোগ এনে তার অপসারণ দাবি করেছেন ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী। এ ঘটনার প্রতিবাদে আয়োজিত এক মানববন্ধনে দাঁড়িয়ে অঝোরে কেঁদেছেন গুলিবিদ্ধ সজিব (২৫) ও নিজামের (২৬) পরিবার ও স্বজনরা। জানা গেছে, গত ৬ অক্টোবর উপজেলার সাড়াঘাটের ক্যানেলপাড়া এলাকায় পদ্মার নৌ- চ্যানেলের খাজনা আদায়ের দ্বন্দ্বে ইজারাদার ও এটি এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মেহেদী হাসানের লোকজনের উপর অপর পক্ষ গ্রুপঅন সার্ভিসেস লিমিটেডের স্বত্বাধিকারী খান্দকার সোহেল গ্রুপের একটি সন্ত্রাসী বাহিনী অতর্কিত গুলিবর্ষণ করেন। এতে স্থানীয় দুই যুবক গুলিবিদ্ধ হয়ে বর্তমানে আশংকাজনক অবস্থায় ঢাকা মহাখালী বক্ষব্যাধী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। হঠাৎ করে এমন গোলাগুলির ঘটনায় পুরো এলাকাজুড়ে ব্যাপক আতংক বিরাজ করছে যে কারনে এ ঘটনার প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী। মানববন্ধনে দাড়িয়ে চোখের পানি ফেলে অঝোরে কেঁদে কেঁদে বিলোপ করছিলেন গুলিবিদ্ধ দুই যুবকের পরিবার ও স্বজনরা। মানববন্ধনে দাঁড়িয়ে গুলিবিদ্ধ সজিবের দাদী মোছাঃ রিজিয়া খাতুন কেঁদে কেঁদে বিলোপ করে বলছিলেন, তাগো গুলি লাইগ্গা আমার নাতি হাসপাতালে ভর্তি। কি দোষ করছিলাম আমরা, কির লাইগ্গা হেগো পাড়ায় আইয়া বাড়ি করছিল্যাম। গরিবদের উপর তাগো এত অত্যাচার কির লাইগ্গা? আমার নাতিডার উপর গুলি করবার বিচাই চামু কার কাছে? বুকে গুলি লাগা যুবক নিজামের মা কান্না করে বলেন, আমার ছেলে তো তাদের কোন ক্ষতি করে নাই। তবে তারা কেন গুলি করলো? আমরা সাধারন মানুষ আমাদের উপর এত নির্যাতন কেন? এ ঘটনার বিচাই দাবি করছি প্রশাসনের কাছে। মানববন্ধনে দাঁড়িয়ে স্থানীয় কয়েকজন ক্ষোভ প্রকাশ করে আরো বলেন, শুধুমাত্র প্রশাসনের অবহেলা আর ব্যর্থতার কারনে এ ঘটনা ঘটেছে। এ দায় প্রশাসন কোনভাবেই এড়াতে পারেনা। নতুন ইউএনও মনিরুজ্জামান কুষ্টিয়ার বাসিন্দা বলে হয়তো তাদের পক্ষে কাজ করছে। আমরা তার অপসারন দাবী করছি এবং জনগনের পক্ষে কাজ করার মত একজন চাই। ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান বলেন, তারা আমার বিরুদ্ধে যেসব অভিযোগ আনছে তা সম্পুর্ণ ভিত্তিহীন। আমি একদমই নতুন, ঠিকমত কোন বিষয়ই এখনও জেনে-বুঝে উঠতে পারি নাই। তবে শুনছি পদ্মারনদীর অভ্যন্তরে একটি গ্রুপ রয়েছে যারা বালুমহল দখলে নিতে এসব ঘটনা ঘটাচ্ছে। আমি ইতিমধ্যে নৌ-পুলিশসহ উর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করেছি। ঈশ্বরদী লক্ষীকুন্ডা নৌ-পুলিশ ফাঁড়ির ওসি মো. শফিকুল ইসলাম বলেন, ঘটনার দিন খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে উপস্থিত হয়েছি। বর্তমানে নদী এলাকায় আমাদের একটি টহল টিম রয়েছে। আশা করছি এ ধরনের আর কোন ঘটনা ঘটবেনা।

মন্ত্রীদের পাশে আসন পেলেন উখিয়া টেকনাফ থেকে নির্বাচিত সংসদ সদস্য শাহজাহান চৌধুরী

উজ্জ্বল বাংলাদেশ ডেস্ক প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ২:২৩ পিএম
মন্ত্রীদের পাশে আসন পেলেন উখিয়া টেকনাফ থেকে নির্বাচিত সংসদ সদস্য শাহজাহান চৌধুরী

বিশেষ প্রতিনিধি- জাহারুল ইসলাম জীবন এর লেখা ও সম্পাদনায় রচিত বিশেষ প্রতিবেদন

নেতানিয়াহুর মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য: মধ্যপ্রাচ্য জুড়ে তোলপাড় ও এআই বিতর্কের নেপথ্যে কী?

বিশেষ প্রতিনিধি- জাহারুল ইসলাম প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ২:১৮ পিএম
নেতানিয়াহুর মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য: মধ্যপ্রাচ্য জুড়ে তোলপাড় ও এআই বিতর্কের নেপথ্যে কী?

মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতে বর্তমানে এক চরম উত্তেজনা ও ধোঁয়াশা বিরাজ করছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার ভাই ইদ্দো নেতানিয়াহুর মৃত্যু নিয়ে ছড়িয়ে পড়া খবর এখন বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু। একদিকে যখন মার্কিন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট পুতিন যুদ্ধবিরতির চেষ্টায় কূটনৈতিক তৎপরতা চালাচ্ছেন, ঠিক তখনই ইরানের নিখুঁত ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলি শীর্ষ নেতৃত্বের পতনের খবর আন্তর্জাতিক মহলে দাবানলের মতো ছড়িয়ে পড়েছে।
** সিজারিয়ায় হামলা ও স্কট রিটারের চাঞ্চল্যকর দাবি:- এই খবরের সূত্রপাত মূলত মার্কিন গোয়েন্দা সংস্থার সাবেক কর্মকর্তা ও সমর বিশ্লেষক স্কট রিটারের একটি কথিত দাবিকে কেন্দ্র করে। রাশিয়ার সংবাদমাধ্যম আরটি (RT)-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি দাবি করেন, ইসরায়েলের সিজারিয়াতে অবস্থিত নেতানিয়াহুর পারিবারিক বাসভবনে ইরানের শক্তিশালী ব্যালিস্টিক মিসাইল সরাসরি আঘাত হেনেছে।
** রিটারের দাবি অনুযায়ী:-
* হামলায় প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও তার ভাই ঘটনাস্থলেই নিহত হয়েছেন।
* কট্টরপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভির মারাত্মক আহত হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।
* ইসরায়েলের গর্বের ‘আয়রন ডোম’ এই নিখুঁত আক্রমণ ঠেকাতে ব্যর্থ হয়েছে।
** নেতানিয়াহুর অন্তর্ধান ও ‘এআই’ বিতর্ক:- গুজব ও রহস্য দানা বাঁধার প্রধান কারণ হলো গত ৭ মার্চের পর থেকে নেতানিয়াহুর রহস্যজনক অনুপস্থিতি। এতদিন পার হলেও তাকে কোনো লাইভ ভিডিও বা জনসমক্ষে দেখা যায়নি।
ইসরায়েলি কর্তৃপক্ষ পরিস্থিতি সামাল দিতে সোমবার একটি ছবি প্রকাশ করলেও নেটদুনিয়ায় তা উল্টো বিতর্কের জন্ম দিয়েছে। প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, ছবিটি ‘এআই জেনারেটেড’ বা কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি। আলোর প্রতিফলন ও সূক্ষ্ম কারিগরি ত্রুটিগুলো ইঙ্গিত দিচ্ছে যে, এটি একটি ভুয়া ছবি হতে পারে। প্রশ্ন উঠছে-যদি প্রধানমন্ত্রী জীবিত ও সুস্থই থাকেন, তবে তিনি কেন সশরীরে ক্যামেরার সামনে এসে সব জল্পনার অবসান ঘটাচ্ছেন না?
ইরানের প্রযুক্তির জয় নাকি প্রোপাগান্ডা যুদ্ধ?- ইরানের আধাসরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজ স্কট রিটারের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টের বরাতে দাবি করছে যে, ইরান এখন ইসরায়েলের ওপর কৌশলগত নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। সামরিক বিশ্লেষকদের মতে, যদি এই খবর সত্য হয়, তবে এটি হবে আধুনিক যুদ্ধের ইতিহাসে সবচেয়ে বড় ‘সারপ্রাইজ অ্যাটাক’। তবে অনেক আন্তর্জাতিক সংবাদমাধ্যম, যেমন চীনের সিনহুয়া, এই খবরকে ‘ভিত্তিহীন গুজব’ হিসেবে আখ্যা দিয়েছে।
বর্তমান পরিস্থিতির সংক্ষিপ্ত সারসংক্ষেপ:-
* সর্বশেষ দর্শন:- ৭ মার্চ (বিরশেবা এলাকায় আহতদের দেখতে গিয়েছিলেন)।
* দাবি:- সিজারিয়ার বাসভবনে ক্ষেপণাস্ত্র হামলায় মৃত্যু।
* বিপরীত যুক্তি:- ইসরায়েল ও পশ্চিমা গণমাধ্যম বিষয়টিকে গুজব বলছে।
* রহস্যের কেন্দ্র:- নেতানিয়াহুর সশরীরে অনুপস্থিতি ও এআই বিতর্কিত ছবি।
** শেষ কথায় যুদ্ধের রনকৌশল এবং বিশ্ব রাজনীতির পরিস্থিতি এখন কোন দিকে তাকিয়ে?-
মধ্যপ্রাচ্যের পরিবর্তিত সমীকরণে এই গুঞ্জন যদি শেষ পর্যন্ত সত্য প্রমাণিত হয়, তবে তা ইসরায়েল ও আমেরিকার সামরিক দম্ভের জন্য এক বিশাল আঘাত হবে। ইরান কি সত্যিই ইসরায়েলের দুর্ভেদ্য প্রতিরক্ষা ভেঙ্গে শীর্ষ নেতৃত্বকে নির্মূল করতে পেরেছে, নাকি এটি ইরানের একটি শক্তিশালী মনস্তাত্ত্বিক যুদ্ধ-তা সময়ের ব্যবধানেই পরিষ্কার হবে। নিশ্চত চরম সত্যতা প্রমাণের জন্য বিশ্ব এখন অধীর আগ্রহে অপেক্ষা করছে ইসরায়েলের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এবং নেতানিয়াহুর সশরীরে উপস্থিতির ওপর।

ক্রিকেটারের প্রেমে মজলেন মালাইকা

উজ্জ্বল বাংলাদেশ ডেস্ক প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ১১:৫৬ এএম
ক্রিকেটারের প্রেমে মজলেন মালাইকা

বলিউডের ‘আইটেম গার্ল’ মালাইকা অরোরা মানেই চর্চার কেন্দ্রবিন্দু। কখনো আরবাজ খানের সঙ্গে বিচ্ছেদ, কখনো অর্জুন কাপুরের সঙ্গে অসম প্রেম, আবার কখনো কোনো হিরের ব্যবসায়ীর সঙ্গে নাম জড়ানো মালাইকার ব্যক্তিগত জীবন নিয়ে কৌতূহলের শেষ নেই ভক্তদের।
তবে এবার কোনো গুঞ্জন বা লুকোছাপা নয়, বরং নিজেই নিজের মনের মানুষের কথা জনসমক্ষে আনলেন এই অভিনেত্রী। মালাইকার জীবনের নতুন এই বিশেষ মানুষটি আর কেউ নন, তিনি সাবেক ভারতীয় ক্রিকেটার ও জনপ্রিয় ব্যক্তিত্ব নভজ্যোত সিং সিধু।
সম্প্রতি ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-তে অতিথি হিসেবে হাজির হয়ে মালাইকা তাদের এই বিশেষ সম্পর্কের কথা জানান। গ্ল্যামার দুনিয়ার কৃত্রিমতার বাইরে তাদের এই বন্ধুত্ব এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার তুঙ্গে।
অনুষ্ঠানে আবেগপ্রবণ হয়ে মালাইকা বলেন, ‘অনেকে বলেন একটা বয়সের পর নতুন বন্ধু পাওয়া কঠিন, কারণ মানুষের হাতে সময় নেই। কিন্তু সিধুর মধ্যে আমি একজন সত্যিকারের বন্ধু খুঁজে পেয়েছি। তার প্রতি আমার ভালোবাসা এতটাই অকৃত্রিম যে আমি জানি, তিনি কখনোই আমার মনে কষ্ট দেবেন না।’
কথার মাঝেই মালাইকা এক মজার তথ্য ফাঁস করেন। তিনি জানান, সিধু নিয়ম করে প্রতি ১৫-২০ দিন অন্তর অমৃতসর থেকে মালাইকার জন্য খাঁটি সাদা মাখন, মুখরোচক স্ন্যাকস এবং গুড় পাঠিয়ে দেন। এই শুনেই শো-র সঞ্চালক কপিল শর্মা রসিকতা করে বলেন, ‘ম্যাম, অমৃতসরের কুলচার ওপর সাদা মাখন দেখলেই এখন আপনার কথা মনে পড়ে যায়।’

error: Content is protected !!