শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২

ডায়াবেটিস থেকে সন্তানকে বাঁচান

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২ অক্টোবর, ২০২৪, ৬:২৬ এএম | 135 বার পড়া হয়েছে
ডায়াবেটিস থেকে সন্তানকে বাঁচান

পৃথিবীতে মহামারী আকার ধারণ করেছে ডায়াবেটিস। প্রতি ১১ জন প্রাপ্ত বয়স্ক মানুষের মধ্যে একজন ডায়াবেটিসে আক্রান্ত। শুধু তাই নয়, সাম্প্রতিক সময়ের এক সমীক্ষায় দেখা গেছে যে শিশুদের মধ্যেও টাইপ-২ ডায়াবেটিসের সম্ভাবনা বাড়ছে। ওজন বৃদ্ধি, নিষ্ক্রিয়তা, পারিবারিক ইতিহাস এবং গর্ভকালীনসহ নানা কারণে ডায়াবেটিসে আক্রান্ত হচ্ছে বাচ্চারা।

ডায়াবেটিস একটি দীর্ঘস্থায়ী পরিস্থিতি যা আপনার দেহে সুগারের প্রভাবকে তরাণ্বিত করে। এর ফলে শরীরে দীর্ঘমেয়াদে মারাত্মক পরিণতি ধারণ করে। এমন জীবন আপনার সন্তানের হোক তা নিশ্চয়ই চান না? তাহলে আগেই সাবধান হয়ে যান।

এখন প্রশ্ন কী ভাবে সন্তানকে ডায়াবেটিসের কবল থেকে দূরে রাখবেন? এবার তা জেনে নিন…

* গত এক দশকে শারীরিক অনুশীলন বদলে গিয়েছে ভিডিও গেমস ও টিভি দেখায় এবং বেশিরভাগ ক্ষেত্রে ঘরের মধ্যে বন্দী থাকার জন্যই এর প্রবণতা বেড়েছে। খাওয়ার অভ্যাসেও উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। তাই সন্তানের খাদ্য অভ্যাস বদলান। শরীর চর্চা ও খেলাধূলার মধ্যে রাখুন সন্তানকে।

* ভবিষ্যতে স্বাস্থ্যের কথা ভেবে তৈরি করুন আপনার বাচ্চার খাবারের তালিকা। আপনি যদি একটি স্বাস্থ্যকর পরিবেশ তৈরি করেন, তা সুস্থ জীবনযাপন করতে সহায়তা করবে।

* সফট ড্রিঙ্কস এবং আরও অন্যান্য প্যাকেটজাতীয় খাদ্য স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। এই ধরনের খাবার কেবল ওজন বাড়ানোর কারণেই নয়, এটি স্বাস্থ্যের মারাত্মক ক্ষতিও করে। এগুলো খুব অল্প বয়সেই যতটা সম্ভব এড়ানো উচিত।

* চিনি খাওয়ার অভ্যাস কম করে দেওয়া উচিত। আপনি এক চা চামচ গুড় বা মধু ব্যবহার করতে পারেন।

* শরীর চর্চা করতে হবে রোজ। ভিটামিন-ডি এর প্রভাব বাড়াতে হবে শরীরে। আপনার সন্তানের গায়ে লাগতে দিন সকালের রোদ।

* শাক সবজি খাওয়ার অভ্যাস বাড়িয়ে দিন। প্রয়োজনীয় ভিটামিন A, C এবং Kএর তারতম্য সঠিক রাখুন আপনার সন্তানের শরীরে।

স্টাফ রিপোর্টার, উজ্জ্বল বাংলাদেশ

এতিমদের মাঝে সৌদি উপহারের খেজুর বিতরণের নির্দেশ দিলেন-ভিপি আয়নুল হক এমপি

স্টাফ রিপোর্টার, উজ্জ্বল বাংলাদেশ প্রকাশিত: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬, ৪:০২ পিএম
এতিমদের মাঝে সৌদি উপহারের খেজুর বিতরণের নির্দেশ দিলেন-ভিপি আয়নুল হক এমপি

সৌদি আরবের উপহার হিসেবে পাওয়া খেজুর দেশের বিভিন্ন জেলায় বরাদ্দ দিয়েছে সরকার। সৌদি সরকারের সহায়তামূলক সংস্থা King Salman Humanitarian Aid and Relief Center–এর দেওয়া মোট ১২ হাজার ৫০০ কার্টুন খেজুর জেলা প্রশাসকদের মাধ্যমে বিতরণের জন্য পাঠানো হয়েছে।

সরকারের নির্দেশনা অনুযায়ী, নির্ধারিত তালিকা অনুসারে এসব খেজুর জেলার প্রশাসনের তত্ত্বাবধানে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে বিতরণ করা হবে।

এদিকে সিরাজগঞ্জ জেলায় মোট ২২১ কার্টুন খেজুর বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে রায়গঞ্জ উপজেলায় ২২ কার্টুন এবং তাড়াশ উপজেলায় ২০ কার্টুন খেজুর বরাদ্দ রয়েছে।

সিরাজগঞ্জ–৩ (রায়গঞ্জ–তাড়াশ–সলঙ্গা) আসনের সংসদ সদস্য ভিপি আয়নুল হক, এই খেজুর এতিম শিশুদের মাঝে বিতরণের নির্দেশনা দিয়েছেন। তিনি রায়গঞ্জ ও তাড়াশ উপজেলার ইউএনওদের সংশ্লিষ্ট মাদ্রাসাগুলোর মাধ্যমে এতিমদের কাছে খেজুর পৌঁছে দেওয়ার জন্য নির্দেশ প্রদান করেন।
এবং সেই তালিকা গুলো জনসম্মুখে প্রকাশ করার জন্য নির্দেশনা প্রদান করেন।

এ বিষয়ে এমপি ভিপি আয়নুল হক বলেন, “সৌদি আরবের উপহার হিসেবে পাওয়া এই খেজুর মূলত অসহায় মানুষের জন্য। আমি নির্দেশনা দিয়েছি যেন বিভিন্ন মাদ্রাসার এতিম শিশুদের মধ্যে সুষ্ঠুভাবে এসব খেজুর বিতরণ করা হয়। এটি এতিমদের হক।”

সম্প্রতি খেজুর বিতরণকে কেন্দ্র করে বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনা থাকলেও এতিমদের প্রাধান্য দিয়েই বিতরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।

কামরুন তানিয়া

কক্সবাজার সদর উপজেলায় সরকারি কর্মকর্তা, সুশীল সমাজ ও স্থানীয় সরকার প্রতিনিধিদের সংলাপ অনুষ্ঠিত

কামরুন তানিয়া প্রকাশিত: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬, ৩:৫৮ পিএম
কক্সবাজার সদর উপজেলায় সরকারি কর্মকর্তা, সুশীল সমাজ ও স্থানীয় সরকার প্রতিনিধিদের সংলাপ অনুষ্ঠিত

কক্সবাজার সদর উপজেলা পরিষদ হলরুমে সরকারি কর্মকর্তা,সুশীল সমাজ ও স্থানীয় সরকার প্রতিনিধিদের অংশগ্রহণে এক সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল ১১টায় এ সংলাপ অনুষ্ঠিত হয়। খান ফাউন্ডেশন কর্তৃক বাস্তবায়িত,পালস বাংলাদেশ সোসাইটির বাস্তবায়ন সহযোগিতায় এবং এসডিসি, কানাডা ও ইউরোপীয় ইউনিয়নের আর্থিক সহায়তায় নাগরিকতা-জিএফএ’র কারিগরি সহযোগিতায় এ সংলাপের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কক্সবাজার সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার জনাব তানজিলা তাসনিম।
সংলাপে উপস্থিত ছিলেন উপজেলা সমবায় অফিসার জাহাঙ্গীর আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জাহিদুর রহমান, মেডিকেল অফিসার ডা. হাবিবুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ রফিকুল ইসলাম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জুলফিকার আলী, পল্লী সঞ্চয় ব্যাংকের ম্যানেজার মোঃ তৌহিদুল ইসলাম, উপজেলা আইসিটি কর্মকর্তা সৌরভ চক্রবর্তী, যুব উন্নয়ন কর্মকর্তা মনজুর আলম এবং জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী মোঃ সাইফুল ইসলাম।
এছাড়াও স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচিত জনপ্রতিনিধি, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি, সাংবাদিক এবং স্থানীয় সিভিল সোসাইটির সদস্যরা সংলাপে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন “ভয়েসেস ফর চেইঞ্জ” প্রকল্পের জেলা প্রকল্প কর্মকর্তা মোঃ আবু ছালাম। তাকে সহযোগিতা করেন প্রকল্প কর্মকর্তা বেদানা খাতুন ও শামীমা ইয়াসমীন।
সংলাপে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা তাদের দপ্তরের সেবার ধরন, সেবা গ্রহণের পদ্ধতি এবং সেবা প্রাপ্তিতে নাগরিক ও স্থানীয় সংগঠনগুলোর করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার তানজিলা তাসনিম বলেন, এ ধরনের সংলাপের মাধ্যমে নাগরিকরা সরকারি দপ্তরের সেবা সম্পর্কে সহজভাবে জানতে পারেন। তিনি সরকারি সেবার বিদ্যমান সীমাবদ্ধতা দূর করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন এবং সরকারি দপ্তর, স্থানীয় সংগঠন ও সিভিল সোসাইটির সমন্বয়ের মাধ্যমে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তিনি। পরিশেষে এ ধরনের সময়োপযোগী আয়োজনের জন্য সংশ্লিষ্ট আয়োজকদের ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

রূপগঞ্জে মাননীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর নির্দেশে ইফতার বিতরণ

রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ৭:৩১ পিএম
রূপগঞ্জে মাননীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর নির্দেশে ইফতার বিতরণ

নারায়ণগঞ্জ ১ রূপগঞ্জ আসনে মাননীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর নির্দেশে ও

নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক ১ নং সহ সাংগঠনিক সম্পাদক মোঃ আরমান মোল্লা ও নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক মোঃ রাসেল মোল্লার নেতৃত্বে তারাবো পৌরসভার ১ নং ও ২ নং ওয়ার্ডে হতদরিদ্র গাড়ি চালক ও পথচারীদের মধ্যে ইফতার বিতরণ অনুষ্ঠিত।
এসময় আরো
উপস্থিত ছিলেন তারাবো পৌর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আল আমিন বাবু, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ সাধারণ সম্পাদক ওহাব মাসুম, তারাবো পৌর যুবদলের ১নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম,তারাবো পৌর বিএনপি’র আহবায়ক সদস্য জাহিদুল ইসলাম জাহিদ, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাহির মোল্লা সহ আরো অনেকে উপস্থিত ছিলেন

error: Content is protected !!