বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২

পীরগঞ্জ হাটপাড়া নবজাগরণ ক্রীড়া সংঘ কর্তৃক আয়োজিত ২ দিন ব্যাপী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫, ১০:১৬ পিএম | 469 বার পড়া হয়েছে
পীরগঞ্জ হাটপাড়া নবজাগরণ ক্রীড়া সংঘ কর্তৃক আয়োজিত ২ দিন ব্যাপী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার ১০নং জাবরহাট ইউনিয়নের হাটপাড়া ফাজিল মাদ্রাসা মাঠে হাটপাড়া নবজাগরণ ক্রীড়া সংঘের আয়োজনে শুরু হয়েছে দুই দিনব্যাপী “ফুটবল টুর্নামেন্ট–২০২৫”।

শুক্রবার (৮ আগস্ট) সকালে উৎসবমুখর পরিবেশে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। তরুণ সমাজকে মাদক ও অপরাধমূলক কাজ থেকে দূরে রেখে ক্রীড়ার প্রতি উৎসাহিত করার লক্ষ্যে, নিয়মিত ক্রীড়া আয়োজনের ধারাবাহিকতায় এবারের এই টুর্নামেন্টের আয়োজন করা হয়। এতে পীরগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৮টি দল অংশ নেয়।

প্রথম ম্যাচে উদ্বোধনী দল হিসেবে অংশ নেয় বৈরচুনা ভাবির মোড় রাণীর ঘাট একাদশ ও চন্দরিয়া একাদশ ফুটবল দল, পীরগঞ্জ। দ্বিতীয় আর্ধে স্বাগতিক

প্রথম সেমিফাইনালে মুখোমুখি হয় স্বাগতিক হাটপাড়া নব জাগরণ ক্রীড়া সংঘ vs বৈরচুনা রাণীর ঘাট একাদশ। নির্ধারিত সময়ে সমতা থাকায় টাইব্রেকারে ৪–১ গোলে রাণীর ঘাট বিজয় লাভ করেন।

দিনের খেলাগুলো উপভোগ করতে মাঠে ছিল বিপুল দর্শকের উপস্থিতি। খেলার প্রতিটি মুহূর্তে দর্শকদের উচ্ছ্বাসে মাঠ ছিল উৎসবমুখর।

SIRAJUL KABIR BULBUL

উখিয়া উপজেলা পরিষদের প্রশাসক পদে আলোচনায় উখিয়া উপজেলা বি এন পি সভাপতি সরওয়ার জাহান চৌধুরী

SIRAJUL KABIR BULBUL প্রকাশিত: বুধবার, ১৮ মার্চ, ২০২৬, ১:২৬ পিএম
উখিয়া উপজেলা পরিষদের  প্রশাসক পদে আলোচনায় উখিয়া উপজেলা বি এন পি সভাপতি সরওয়ার জাহান চৌধুরী

তাছলিমা আক্তার মুক্তা

মেলেনি ঈদের ছুটি

তাছলিমা আক্তার মুক্তা প্রকাশিত: বুধবার, ১৮ মার্চ, ২০২৬, ১:২৪ পিএম
মেলেনি ঈদের ছুটি

গোলাপি আপার মনটা খারাপ
মেলেনি ঈদের ছুটি ,
গার্মেন্টেসের চাকা সচল রাখতে
চেপে ধরছেন টুটি ।

বেশি টাকার দিচ্ছেন ওফার
গার্মন্টসের কর্মকর্তা ,
মেশিনটা সচল রাখতে হবে
দায়িত্ব তাদের উপরবর্তা ।

ছোট ছোট ছেলে মেয়ে বাসায়
কে রাঁধিবে সেমাই ,
বছর কয়েক আগে স্বামী ছেড়ে
একলা জীবন কাটাই ।

আরেকটা নারী বিয়ে করে এখন
সুখের আছেন স্বামী ,
মায়ের কাছে সন্তানের ভবিষ্যত
আর বর্তমান সুখটা দামী।

সব পুরুষ জাতি সন্তান ছেড়ে
বাঁধতে পারেন নতুন ঘর ,
ক্ষমতার জোরে ছাড়তে পারে
স্ত্রী সন্তান করতেপারে পর ।

মা পারেনি সন্তান ফেলে রেখে
নিজের সুখটা ভাবতে ,
ঈদের দিনেও কামলা খাটে
সন্তানকে সুখে রাখতে ।

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি: কামরুন তানিয়া

পেকুয়ায় মা–মেয়েকে অবৈধভাবে সাজা প্রদানকারী ইউএনও’র শাস্তিমুলক বদলি

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি: কামরুন তানিয়া প্রকাশিত: বুধবার, ১৮ মার্চ, ২০২৬, ১:২৩ পিএম
পেকুয়ায় মা–মেয়েকে অবৈধভাবে সাজা প্রদানকারী ইউএনও’র শাস্তিমুলক বদলি

কক্সবাজারের পেকুয়ায় মা-মেয়েকে অবৈধভাবে সাজা প্রদানকারী পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুব আলম মাহবুবকে শাস্তিমুলক বদলি করা হয়েছে। তাকে পার্বত্য জেলা বান্দরবান এর রুমা উপজেলার ইউএনও হিসেবে পদায়ন করা হয়েছে।

রোববার (১৫ মার্চ) চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সংস্থাপন শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ বদলির আদেশ দেওয়া হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে বিসিএস (প্রশাসন) ক্যাডারের এই কর্মকর্তাকে বদলি করা হয়েছে। একই আদেশে রুমা উপজেলার ইউএনও মো. এমদাদুল হক শরীফকে পেকুয়া উপজেলার ইউএনও হিসেবে পদায়ন করা হয়েছে।
উল্লেখ্য, সম্প্রতি পেকুয়ায় মা–মেয়েকে অবৈধভাবে পেকুয়া থানায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে অবৈধভাবে সাজা দেওয়ার ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে চরম প্রতিবাদ ও সমালোচনার সৃষ্টি হয় এবং এর জেরে চট্রগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের তদন্তের ভিত্তিতে শাস্তিমুলক বদলি হিসাবে ইউএনও মাহবুব আলম মাহবুবের এই বদলির আদেশ জারি করা হলো।

error: Content is protected !!