বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২

রামপালে দেড় বছরের শিশু ক্যান্সারের আক্রান্ত,  চিকিৎসার অর্থ যোগাতে নাকাল ভ্যানচালক পিতা 

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫, ১০:১৩ পিএম | 234 বার পড়া হয়েছে
রামপালে দেড় বছরের শিশু ক্যান্সারের আক্রান্ত,   চিকিৎসার অর্থ যোগাতে নাকাল ভ্যানচালক পিতা 

বাগেরহাট জেলার রামপালে ২০ মাস বয়সী শিশু মাসরাফির শরীরে বাসা বেঁধেছে প্রাণঘাতী রোগ ক্যান্সার

যার চিকিৎসার অর্থ যোগাতে হিমসিম খাচ্ছে হতদরিদ্র ভ্যানচালক পিতা মেহেদি হাসান ।

উপজেলার সদর ইউনিয়নের শ্রিফলতলা গ্রামের মোঃ মহিবুল্লাহ শেখ’র ছেলে মেহেদী হাসান দরিদ্রতার কারণে লেখাপড়া করতে পারেননি জীবিকা নির্বাহের উৎস হিসেবে বেছে নিয়েছে ভ্যান ,

তিনি এবং তার বাবা দুজনে এলাকায় ভ্যান চালিয়ে সামান্য কিছু আয়ের অর্থ দিয়েই চলে তাদের ছয় সদস্যের সংসার

মেহেদী হাসান ও লামিয়া আক্তার দম্পতির ঘর আলোকিত করে আসে তাদের প্রথম পুত্র সন্তান মাসরাফি ইসলাম

গত দেড় বছর সন্তান ,স্ত্রী বাবা ,মা ছোট ভাইকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করে আসছে মেহেদী

কিন্তু সে আলোর চারিদিকে দেখা মিলেছে যেন অন্ধকার ছায়ার

গত দেড় _দুই মাস পূর্বে ছোট্ট মাশরাফি অসুস্থ হয়ে পড়ে প্রথমে স্থানীয় চিকিৎসায় শারীরিক উন্নতি না হওয়ায় অভিজ্ঞতা চিকিৎসকের শরনাপন্ন হলে চিকিৎসক নানাবিধ পরীক্ষা নিরীক্ষা শেষে নিশ্চিত হয়েছে শিশুটি ব্লাড ক্যান্সারে আক্রান্ত ।

চিকিৎসকের ভাষ্য মতে দ্রুত সময়ের মধ্যে শিশুটিকে কেমোথেরাপি দিতে শুরু করতে হবে

যা একটি অতি ব্যায়বহুল চিকিৎসা শুরুতেই ১ লক্ষ ৫০ হাজার টাকা লাগবে এবং ৩ বছর একনাগাড়ে কেমোথেরাপি দিতে হবে।

পিতা মেহেদি হাসান ইতোমধ্যে ধারকর্য করে ছেলের চিকিৎসায় তার সর্বোচ্চ ব্যায় করে সর্বশান্ত প্রায় ভ্যান চালিয়ে এত টাকা

যোগাড় করাটা তার পক্ষে অসম্ভব প্রায়

তাই সমাজের বৃত্তবানদের প্রতি আকুল আবেদন করে বলেন আমি গ্রামে ভ্যান চালিয়ে রোজগার করে সংসার চালায় আমার বাবারও তেমন জায়গা জমি নাই যে বিক্রি করে অর্থ যোগাড় করবো

বাবা এবং আমার ভ্যান চালানো অর্থে ছয় জনের সংসার চলে। এখন আবার বৃষ্টির সময় যাত্রী কম , বৃষ্টির কারণে ইনকাম ও কমে গেছে

ছেলেকে দ্রুত চিকিৎসা করাতে হবে এই দেড় লক্ষ টাকা আমি কিভাবে জোগাড় করবো কিছু বুঝতেছি না

যাই হোক ছেলেকে তো চিকিৎসা করাতে হবে

সমাজে যারা বৃত্তবান আছেন আমার ছোট্ট বাচ্চাটার সুস্থতার জন্য আপনাদের কাছে সাহায্য কামনা করছি

যে যতটুকু পারেন মাসুম বাচ্চাটার চিকিৎসায় এগিয়ে আসুন আমার একার পক্ষে ওর চিকিৎসা করানো খুবই কঠিন যা অসম্ভব প্রায় । খুব কষ্ট হয় ওর যন্ত্রণা দেখলে

সমাজের বৃত্তবান এবং সেবা সংগঠন গুলোর প্রতি আমার আকুল আবেদন আপনারা আমাদের দিকে একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন দয়া করে ।

শিশুটির মা বলেন আমার ছোট্ট বাচ্চা মাত্র কয়েক মাস হলো পৃথিবীর মুখ দেখেছে ওর এত কষ্ট আমি সহ্য করতে পারিনা।

সারাদিন কান্নাকাটি করে কিছু খেতে চাইনা

খুব কষ্ট করে একটু খাওয়াই ।

ওকে ডাক্তার বলেছে দ্রুত কেমোথেরাপি দিতে হবে এত টাকা কিভাবে জোগাড় করবো ?

কোন উপায় খূজে পাচ্ছিনা

আমার মাসুম বাচ্চাটার জন্য আপনারা একটুখানি দয়া করে সাহায্য করে নতুন একটি জীবন গড়তে সাহায্য করুন

আল্লাহ ভরসা ।

অসুস্থ শিশুটির বাবার সাথে সরাসরি যোগাযোগের নাম্বার

01828-477325( বিকাশ ও নগদ পার্সোনাল)

ক্রিকেটারের প্রেমে মজলেন মালাইকা

উজ্জ্বল বাংলাদেশ ডেস্ক প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ১১:৫৬ এএম
ক্রিকেটারের প্রেমে মজলেন মালাইকা

বলিউডের ‘আইটেম গার্ল’ মালাইকা অরোরা মানেই চর্চার কেন্দ্রবিন্দু। কখনো আরবাজ খানের সঙ্গে বিচ্ছেদ, কখনো অর্জুন কাপুরের সঙ্গে অসম প্রেম, আবার কখনো কোনো হিরের ব্যবসায়ীর সঙ্গে নাম জড়ানো মালাইকার ব্যক্তিগত জীবন নিয়ে কৌতূহলের শেষ নেই ভক্তদের।
তবে এবার কোনো গুঞ্জন বা লুকোছাপা নয়, বরং নিজেই নিজের মনের মানুষের কথা জনসমক্ষে আনলেন এই অভিনেত্রী। মালাইকার জীবনের নতুন এই বিশেষ মানুষটি আর কেউ নন, তিনি সাবেক ভারতীয় ক্রিকেটার ও জনপ্রিয় ব্যক্তিত্ব নভজ্যোত সিং সিধু।
সম্প্রতি ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-তে অতিথি হিসেবে হাজির হয়ে মালাইকা তাদের এই বিশেষ সম্পর্কের কথা জানান। গ্ল্যামার দুনিয়ার কৃত্রিমতার বাইরে তাদের এই বন্ধুত্ব এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার তুঙ্গে।
অনুষ্ঠানে আবেগপ্রবণ হয়ে মালাইকা বলেন, ‘অনেকে বলেন একটা বয়সের পর নতুন বন্ধু পাওয়া কঠিন, কারণ মানুষের হাতে সময় নেই। কিন্তু সিধুর মধ্যে আমি একজন সত্যিকারের বন্ধু খুঁজে পেয়েছি। তার প্রতি আমার ভালোবাসা এতটাই অকৃত্রিম যে আমি জানি, তিনি কখনোই আমার মনে কষ্ট দেবেন না।’
কথার মাঝেই মালাইকা এক মজার তথ্য ফাঁস করেন। তিনি জানান, সিধু নিয়ম করে প্রতি ১৫-২০ দিন অন্তর অমৃতসর থেকে মালাইকার জন্য খাঁটি সাদা মাখন, মুখরোচক স্ন্যাকস এবং গুড় পাঠিয়ে দেন। এই শুনেই শো-র সঞ্চালক কপিল শর্মা রসিকতা করে বলেন, ‘ম্যাম, অমৃতসরের কুলচার ওপর সাদা মাখন দেখলেই এখন আপনার কথা মনে পড়ে যায়।’

‘প্রিন্স’ -এর টিজার মুক্তি

উজ্জ্বল বাংলাদেশ ডেস্ক প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ১১:৫৫ এএম
‘প্রিন্স’ -এর টিজার মুক্তি

আসন্ন ঈদুল ফিতরে বড় পর্দা কাঁপাতে আসছেন ঢালিউড কিং শাকিব খান। উৎসবের আমেজকে বহুগুণ বাড়িয়ে দিতে তার তুরুপের তাস এবার ‘প্রিন্স’। সিনেমাটির ঘোষণা আসার পর থেকেই ভক্তদের মনে ছিল টানটান উত্তেজনা।
সেই অপেক্ষার অবসান ঘটিয়ে আগামীকাল বৃহস্পতিবার (১২ মার্চ) ঠিক দুপুর ১২টায় প্রকাশ পাচ্ছে বহুল প্রতীক্ষিত এই ছবির প্রথম ঝলক বা টিজার।
সিনেমাটির ‘ফার্স্টলুক’ পোস্টার প্রকাশ পাওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। শাকিব খানের নতুন রূপ আর রহস্যময় আবহ দর্শকদের কৌতূহল উসকে দিয়েছে কয়েক গুণ।
পরিচালক আবু হায়াত মাহমুদ জানিয়েছেন, আগামীকাল দুপুর ১২টায় ‘ক্রিয়েটিভ ল্যান্ড’-এর অফিশিয়াল ইউটিউব চ্যানেলে টিজারটি উন্মুক্ত করা হবে। সিনেমাটির পটভূমি সাজানো হয়েছে নব্বই দশকের ঢাকার আন্ডারওয়ার্ল্ড ও আভিজাত্যের এক অনন্য সংমিশ্রণে।
কারিগরি দিক থেকেও চমক দিচ্ছে ‘প্রিন্স’। ভারতের ব্লকবাস্টার হিট ছবি ‘অ্যানিম্যাল’ খ্যাত প্রখ্যাত সিনেমাটোগ্রাফার অমিত রায় সামলাচ্ছেন এর ক্যামেরার দায়িত্ব। ছবিটি প্রযোজনা করছে ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মস।
‘প্রিন্স’ সিনেমায় শাকিব খানের বিপরীতে থাকছেন দুই লাস্যময়ী অভিনেত্রী। দেশের জনপ্রিয় মুখ তাসনিয়া ফারিণের পাশাপাশি দেখা যাবে কলকাতার জ্যোতির্ময়ীকে। সব মিলিয়ে আসন্ন ঈদে ‘প্রিন্স’ যে প্রেক্ষাগৃহে ঝড় তুলতে প্রস্তুত, টিজার প্রকাশের তারিখ ঘোষণাতেই তার স্পষ্ট আভাস পাওয়া যাচ্ছে।

আমি কাজ করতে চাই না : ঋতুপর্ণা

উজ্জ্বল বাংলাদেশ ডেস্ক প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ১১:৫৪ এএম
আমি কাজ করতে চাই না : ঋতুপর্ণা

বর্তমান সময়ে শোবিজ জগতের তারকাদের রাজনৈতিক ময়দানে নাম লেখানো কোনো নতুন ঘটনা নয়। ওপার বাংলার দেব থেকে শুরু করে কোয়েল একাধিক জনপ্রিয় মুখ এখন সক্রিয় রাজনীতির মাঠে। তবে ইন্ডাস্ট্রির হাই প্রোফাইল তারকা হওয়া সত্ত্বেও নিজেকে সবসময় এই আঙিনা থেকে দূরে রেখেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত।
টলিউডের প্রথম সারির অনেক শিল্পী যখন সিনেমা এবং রাজনীতির মাঠ একসঙ্গে সামলাচ্ছেন, তখন ঋতুপর্ণা কেন ব্যতিক্রম? সম্প্রতি ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এই সিদ্ধান্তের পেছনের কারণ খোলসা করেছেন অভিনেত্রী নিজেই।
রাজনীতিতে যোগ না দেওয়ার কারণ হিসেবে ঋতুপর্ণা স্পষ্ট জানান, তিনি রাজনীতির মারপ্যাঁচ একেবারেই বোঝেন না।
তার ভাষ্যমতে, ‘আমি রাজনৈতিক ব্যাপারটা কিছুই বুঝি না। এমনকি নিজের ব্যক্তিগত জীবনের বা ইন্ডাস্ট্রির পলিটিক্সও আমি বুঝি না। যার ফলে আমাকে বারবার হোঁচট খেতে হয়। যে বিষয়টি নিয়ে আমার সঠিক ধারণা নেই, সেখানে আমি কাজ করতে চাই না।’
রাজনীতির চেয়ে নিজের অভিনয় জীবনকে সমৃদ্ধ করতেই বেশি আগ্রহী এই তারকা। ঋতুপর্ণা আরও বলেন, ‘আমি একজন শিল্পী। আমি সবসময় আমার শৈল্পিক সত্তাকে প্রাধান্য দিতে চাই এবং আমার শিল্পী জীবনকে আরও উন্নত করতে চাই। শিল্পী হিসেবে যদি মানুষের জন্য কিছু করতে পারি, সেটাই হবে আমার আসল সার্থকতা।’

error: Content is protected !!