বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২

দিপু ভূঁইয়া নারায়ণগঞ্জ ১ (রূপগঞ্জ)আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ক্লিন ইমেজের প্রার্থী /হেলাল উদ্দিন সরকার 

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫, ৬:০৭ এএম | 430 বার পড়া হয়েছে
দিপু ভূঁইয়া নারায়ণগঞ্জ ১ (রূপগঞ্জ)আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ক্লিন ইমেজের প্রার্থী /হেলাল উদ্দিন সরকার 

দাউদ পুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও দাউদ পুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী এডভোকেট হেলাল উদ্দিন সরকার বলেন আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ ১( রূপগঞ্জ) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ক্লিন ইমেজের প্রার্থী বাংলাদেশ বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির ১নং যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু দলীয় নেতা-কর্মীদের পাশাপাশি এলাকার মানুষের কাছেও তিনি একজন স্বচ্ছ ও পরিচ্ছন্ন রাজনীতিবিদ হিসেবে সু-পরিচিত।

দলীয় সূত্রে জানা যায়,আগামী জাতীয় সংসদ নির্বাচনে ক্লিন ইমেজধারী প্রার্থীদের প্রাধান্য দেবে বিএনপি। অপকর্মে জড়িত বা বিতর্কিত কাউকে মনোনয়ন দেবে না দলটি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এটা নিয়ে আসনভিত্তিক কাজ শুরু করেছেন। অতীতে আন্দোলন-সংগ্রামে সম্পৃক্ত ত্যাগী ও ক্লিন ইমেজধারীদের দিয়ে চূড়ান্ত প্রার্থী তালিকার খসড়া তৈরি করা হবে।

তবে বিএনপি এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কাউকে ‘ গ্রিন সিগন্যাল না দিলেও দলের সম্ভাব্য প্রার্থীরা বসে নেই।আছেন গণসংযোগের মধ্যে। দলের নির্দেশনা মেনে মাঠ পর্যায়ে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছেন। সম্ভাব্য প্রার্থীরা তাদের এসব কার্যক্রমের মধ্য দিয়ে দলের হাইকমান্ডের দৃষ্টি আকর্ষণের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

এরই ধারাবাহিকতায় নারায়ণগঞ্জ ১ রূপগঞ্জ আসনে ক্লিন ইমেজ প্রার্থী হিসেবে অনেকটাই এগিয়ে রয়েছেন মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত আদর্শে বিশ্বাসী রাজ পথ থেকে বেডে ওঠা মেধাবী নেতৃত্ব,বিগত ১৭ বছর বিএনপির সাথে সম্পৃক্ত থেকে বিভিন্ন আন্দোলন সংগ্রামে প্রত্যক্ষভাবে অংশগ্রহণকারী, সরাসরি সহযোগিতার মাধ্যমে দলকে সুসংগঠিত করার লক্ষ্যে সার্বক্ষণিক চেষ্টা চালিয়ে যাওয়া রাজপথের লড়াকু সৈনিক মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপু।

রূপগঞ্জ ১ আসনে উপজেলার বিভিন্ন গ্রামে এবং পাড়া-মহল্লায় দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে ধানের শীষের পক্ষে ভোট চেয়ে ও তারেক রহমানের ৩১ দফা নিয়ে গণসংযোগ ও মতবিনিময় সভাসহ বিভিন্ন কৌশলে আগাম প্রচারনা চালিয়ে যাচ্ছেন দিপু ভূইয়া। এছাড়াও কেন্দ্রীয় নেতাদের সাথেও যোগাযোগ রক্ষা করে চলেছেন সার্বক্ষণিক।দিপু দলের সকল কেন্দ্রীয়, জেলা ও উপজেলা কর্মসূচী পালনে অংশ গ্রহণ করেন।তার সুযোগ্য নেতৃত্বে আওয়ামীলীগের কঠোর শাসনামলেও রূপগঞ্জ উপজেলা বিএনপিকে সু-সংগঠিত ও শক্তিশালী করে রেখেছিলেন।

রূপগঞ্জ উপজেলা বিএনপির নিবেদিত এক নেতা জানান ফ্যাসিস্ট হাসিনার শাসনামলে সারাদেশের ন্যায় রূপগঞ্জ উপজেলা বিএনপির সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে অসংখ্য মিথ্যা নির্যাতন ও নিপীড়নমূলক মামলা হয়েছে। এসময় নেতা-কর্মীদের মামলার সকল প্রকার তদারকি সহ নেতাকর্মীরা জেল হাজতে থাকাকালীন সময়ে তাদের পরিবারের সার্বিক দেখভাল করেছেন দিপু ভূইয়া। আমরা এমন নেতাই চাই আগামী জাতীয় নির্বাচনে সংসদ সদস্য হিসেবে। তাকে যদি দল দলীয় মনোনয়ন দেয় তিনি বিপুল ভোটে নির্বাচিত হবেন।

বিএনপির একাধিক নেতাকর্মিদের সাথে কথা হলে তারা জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ ১ রূপগঞ্জ আসনটিতে বিএনপি মনোনীত প্রার্থী হিসাবে ক্লিন ইমেজের স্বচ্ছ ও পরিচ্ছন্ন রাজনীতিবিদ দিপু ভূইয়া কেই দেখতে চান দলের নেতাকর্মিরা। তিনি তার কার্যক্রম দিয়ে ইতিমধ্যে স্থানীয় নেতৃবৃন্দ এবং ভোটারদের কাছে জনপ্রিয় ও একজন নির্ভরযোগ্য প্রার্থী হিসেবে আস্থা অর্জন করেছেন। এছাড়াও নির্বাচনী আসনের বিভিন্ন এলাকায় উন্নয়নমূলক সামাজিক কর্মকাণ্ড, অসহায় দুঃস্থদের সহযোগিতা, জেলা ও উপজেলা বিএনপি কর্তৃক আয়োজিত সকল রাজনৈতিক কর্মকাণ্ডে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে যাচ্ছেন। তাকে বিএনপির মনোনয়ন দেওয়া হলে এ আসনে কেউ তার বিজয় ঠেকাতে পারবে না।

স্হানীয় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতারা বলেন,নারায়ণগঞ্জ ১ রূপগঞ্জ আসনে বিএনপি দল থেকে মনোনয়ন প্রত্যাশী সকল সম্ভাব্য প্রার্থীদের মধ্যে মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু ক্লিন ইমেজের ব্যক্তি। যার কোন দুর্নীতি , চাঁদাবাজি , টেন্ডারবাজি ,ভূমি দখল, অবৈধ পুকুর খননের কোন প্রকারের অভিযোগ নেই। এমনকি তার নাম ভাঙ্গিয়ে কোন অন্যায় কাজ কেউ করেনি, তিনি একজন স্বচ্ছ ও পরিচ্ছন্ন রাজনীতিবিদ। বিএনপির আস্থা ও ভরসার প্রতীক তিনি।

তিনি আরও বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ ১ আসনে যদি দল (বিএনপি) আমাকে প্রার্থী হিসেবে মনোনীত করে তাহলে সকলকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করে এই আসনে বিএনপির বিজয় সু-নিশ্চিত করব এবং দেশ গড়তে তারুণ্যের অহংকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর বিশ্বস্ত সৈনিক হিসেবে কাজ করে যাবো ইনশাআল্লাহ্।

কামরুল ইসলাম

টেকনাফে অস্ত্র ও ক্রিস্টাল মেথসহ পাচারকারী আটক

কামরুল ইসলাম প্রকাশিত: বুধবার, ১৮ মার্চ, ২০২৬, ১:৪৬ পিএম
টেকনাফে অস্ত্র ও ক্রিস্টাল মেথসহ পাচারকারী আটক

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে অস্ত্র, গোলাবারুদ ও ভয়ংকর মাদকদ্রব্য ক্রিস্টাল মেথ (আইস)সহ এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবি সূত্রে জানা যায়, গত ১৭ মার্চ বিকাল ৫টার দিকে নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কক্সবাজার-টেকনাফ সড়কের রঙ্গিখালী বাজার এলাকায় একটি অটোরিকশার মাধ্যমে মাদক পাচারের খবর পাওয়া যায়। তথ্য অনুযায়ী, অটোরিকশার চালক নিজেই বিপুল পরিমাণ মাদক বহন করছিল।

এ তথ্যের ভিত্তিতে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর একটি বিশেষ অভিযানিক দল লেদা ও মুছনী বাজার এলাকায় কৌশলগত অবস্থান নেয়। ইফতারের পর সন্দেহভাজন অটোরিকশাটি লেদা বাজার অতিক্রম করলে বিজিবির মোটরসাইকেল টহল দল সেটিকে অনুসরণ করে এবং মুছনী বাজারে অবস্থানরত দলকে সতর্ক করে।

পরবর্তীতে অটোরিকশাটি মুছনী বাজারে পৌঁছালে বিজিবি দ্রুত সেটির গতিরোধ করে চালককে আটক করে তল্লাশি চালায়। এ সময় অটোরিকশা থেকে একটি ব্যাগ উদ্ধার করা হয়। ব্যাগে থাকা দুইটি প্যাকেটের একটিতে ২টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন ও ৯ রাউন্ড গুলি এবং অপরটিতে প্রায় ৪০০ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) পাওয়া যায়।

টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান বলেন, “বিজিবির বিশেষ টহল দলের তাৎক্ষণিক, দক্ষ ও কৌশলগত পদক্ষেপের ফলে অভিনব পন্থায় অস্ত্র ও মাদক পাচারের সময় চোরাকারবারিকে আটক করা সম্ভব হয়েছে। সীমান্তে মাদক, অস্ত্র, চোরাচালান ও অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে।”

আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে তাকে টেকনাফ মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

ঠাকূরগাঁওয়ে বারুনী স্নান সম্পন্ন

মো. আরফান আলী প্রকাশিত: বুধবার, ১৮ মার্চ, ২০২৬, ১:৪২ পিএম
ঠাকূরগাঁওয়ে বারুনী স্নান সম্পন্ন

ঠাকূরগাঁওয়ে বারুনী স্নান উপলক্ষে ভোরের আলো ফুটতে না ফুটতেই পুণ্যার্থী ও সাধু-সন্ন্যাসীরা সেনুয়া নদীর তীরে জড়ো হন। দল বেঁধে তারা নদীর উত্তর-দক্ষিণমুখী স্রোতে স্নান শুরু করেণ।

মঙ্গলবার পৌর শহরের শ্মশান কালী মন্দিরের পেছনের সেনুয়া নদীর তীরে গঙ্গা মন্দির প্রাঙ্গনে এ উপলক্ষে স্নান ও মেলা অনুষ্ঠিত হচ্ছে।

পুরোহিত শিবু গোস্বামী জানান চৈত্রের মধুকৃষ্ণা ত্রিদশী তিথির এই তিনদিনে নদীর উত্তর-দক্ষিণমুখী স্রোতে স্নান করলে পাপমোচন হয়। দেহ-মন পরিশুদ্ধ করতে অনেকে মাথার চুলও বিসর্জন দেন। স্বর্গীয় বাবা-মা, আত্মীয়স্বজনের মঙ্গল কামনায় মন্দিরে পূজার্চনা করেন ভক্তরা। স্নানমন্ত্র পাঠ করে অর্পণের মাধ্যমে স্নান সম্পন্ন করেন তারা।

নদীর পাড়ে বসেছে মেলা। এতে অংশ নিয়েছেন জেলাসহ আশপাশের হাজারও সনাতন ধর্মাবলম্বী। তিন দিনব্যাপী এই উৎসবে মন্দির প্রাঙ্গণে ধর্মীয় অনুষ্ঠান সহ মেলা চলবে মঙ্গলবার থেকে বৃহস্পতিবার বিকেল পর্যন্ত।

মন্দির কমিটির সাধারণ সম্পাদক নিতাই সিংহ জানান প্রতি বছরের ন্যায় এবারও তাদের নিজ অর্থায়নে এই আয়োজন করা হয়েছে সরকারিভাবে সুযোগ পেলে আরও বড় পরিসরে করা সম্ভব হবে।

SIRAJUL KABIR BULBUL

উখিয়া উপজেলা পরিষদের প্রশাসক পদে আলোচনায় উখিয়া উপজেলা বি এন পি সভাপতি সরওয়ার জাহান চৌধুরী

SIRAJUL KABIR BULBUL প্রকাশিত: বুধবার, ১৮ মার্চ, ২০২৬, ১:২৬ পিএম
উখিয়া উপজেলা পরিষদের  প্রশাসক পদে আলোচনায় উখিয়া উপজেলা বি এন পি সভাপতি সরওয়ার জাহান চৌধুরী
error: Content is protected !!