বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২

বাবা মায়ের স্বপ্ন পুরন করতে হেলিকপ্টার নিয়ে বাড়ি এলেন প্রবাসী ছেলে

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ৬ আগস্ট, ২০২৫, ৯:১৪ পিএম | 167 বার পড়া হয়েছে
বাবা মায়ের স্বপ্ন পুরন করতে হেলিকপ্টার নিয়ে বাড়ি এলেন প্রবাসী ছেলে

বাব মায়ের স্বপ্ন ছিল হেলিকপ্টার নিয়ে বাড়ী আসবেন প্রবাসী ছেলে। বাবা মা তাদের ইচ্ছের কথা জানান ছেলে মেহেদী হাসান কে। মায়ের সেই স্বপ্ন পূরণ করতে বৃদ্ধ মাকে নিয়ে হেলিকপ্টারে চড়ে বাড়ী আসেন ছেলে।

বুধবার দুপুর ০১টার দিকে ঢাকা থেকে হেলিকপ্টারে মাদারীপুর সদর উপজেলার খালাসী কান্দি উচ্চ বিদ্যালয় মাঠে এসে অবতরণ করেন মা,ভাই,বোন ও ছেলে প্রবাসী মেহেদী হাসান। তখন এলাকাবাসী ও আত্মীয়স্বজনরা তাদের ফুলের মালা দিয়ে বরণ করে নেন।

মাদারীপুর সদর উপজেলার ধুরাইল ইউনিয়নের খালাসী কান্দি ইউনিয়ন এলাকার মো,খোকন হাওলাদের বড় ছেলে প্রবাসী মেহেদী হাসান।

বাবা মায়ের স্বপ্ন ছিল হেলিকপ্টার নিয়ে প্রবাসী ছেলে গ্রামের বাড়ী আসবেন। ঠিক তখনই মায়ের এ স্বপ্ন পূরণ করতে হেলিকপ্টার কোম্পানির সঙ্গে যোগাযোগ করে টিকিট বুকিং করে প্রবাসী ছেলে মেহেদী হাসান। এই স্বপ্ন পূরণ করতে পেরে সত্যিই আনন্দিত মেহেদী হাসানের বাবা মা।

SIRAJUL KABIR BULBUL

উখিয়া উপজেলা পরিষদের প্রশাসক পদে আলোচনায় উখিয়া উপজেলা বি এন পি সভাপতি সরওয়ার জাহান চৌধুরী

SIRAJUL KABIR BULBUL প্রকাশিত: বুধবার, ১৮ মার্চ, ২০২৬, ১:২৬ পিএম
উখিয়া উপজেলা পরিষদের  প্রশাসক পদে আলোচনায় উখিয়া উপজেলা বি এন পি সভাপতি সরওয়ার জাহান চৌধুরী

তাছলিমা আক্তার মুক্তা

মেলেনি ঈদের ছুটি

তাছলিমা আক্তার মুক্তা প্রকাশিত: বুধবার, ১৮ মার্চ, ২০২৬, ১:২৪ পিএম
মেলেনি ঈদের ছুটি

গোলাপি আপার মনটা খারাপ
মেলেনি ঈদের ছুটি ,
গার্মেন্টেসের চাকা সচল রাখতে
চেপে ধরছেন টুটি ।

বেশি টাকার দিচ্ছেন ওফার
গার্মন্টসের কর্মকর্তা ,
মেশিনটা সচল রাখতে হবে
দায়িত্ব তাদের উপরবর্তা ।

ছোট ছোট ছেলে মেয়ে বাসায়
কে রাঁধিবে সেমাই ,
বছর কয়েক আগে স্বামী ছেড়ে
একলা জীবন কাটাই ।

আরেকটা নারী বিয়ে করে এখন
সুখের আছেন স্বামী ,
মায়ের কাছে সন্তানের ভবিষ্যত
আর বর্তমান সুখটা দামী।

সব পুরুষ জাতি সন্তান ছেড়ে
বাঁধতে পারেন নতুন ঘর ,
ক্ষমতার জোরে ছাড়তে পারে
স্ত্রী সন্তান করতেপারে পর ।

মা পারেনি সন্তান ফেলে রেখে
নিজের সুখটা ভাবতে ,
ঈদের দিনেও কামলা খাটে
সন্তানকে সুখে রাখতে ।

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি: কামরুন তানিয়া

পেকুয়ায় মা–মেয়েকে অবৈধভাবে সাজা প্রদানকারী ইউএনও’র শাস্তিমুলক বদলি

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি: কামরুন তানিয়া প্রকাশিত: বুধবার, ১৮ মার্চ, ২০২৬, ১:২৩ পিএম
পেকুয়ায় মা–মেয়েকে অবৈধভাবে সাজা প্রদানকারী ইউএনও’র শাস্তিমুলক বদলি

কক্সবাজারের পেকুয়ায় মা-মেয়েকে অবৈধভাবে সাজা প্রদানকারী পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুব আলম মাহবুবকে শাস্তিমুলক বদলি করা হয়েছে। তাকে পার্বত্য জেলা বান্দরবান এর রুমা উপজেলার ইউএনও হিসেবে পদায়ন করা হয়েছে।

রোববার (১৫ মার্চ) চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সংস্থাপন শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ বদলির আদেশ দেওয়া হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে বিসিএস (প্রশাসন) ক্যাডারের এই কর্মকর্তাকে বদলি করা হয়েছে। একই আদেশে রুমা উপজেলার ইউএনও মো. এমদাদুল হক শরীফকে পেকুয়া উপজেলার ইউএনও হিসেবে পদায়ন করা হয়েছে।
উল্লেখ্য, সম্প্রতি পেকুয়ায় মা–মেয়েকে অবৈধভাবে পেকুয়া থানায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে অবৈধভাবে সাজা দেওয়ার ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে চরম প্রতিবাদ ও সমালোচনার সৃষ্টি হয় এবং এর জেরে চট্রগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের তদন্তের ভিত্তিতে শাস্তিমুলক বদলি হিসাবে ইউএনও মাহবুব আলম মাহবুবের এই বদলির আদেশ জারি করা হলো।

error: Content is protected !!