শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২

নওগাঁয় নিজ বাড়িথেকে স্বামী-স্ত্রীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ 

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৩ জুলাই, ২০২৫, ৭:০৬ পিএম | 88 বার পড়া হয়েছে
নওগাঁয় নিজ বাড়িথেকে স্বামী-স্ত্রীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ 

নওগাঁর পোরশায় নিজ বাড়ি থেকে স্বামী-স্ত্রীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৩ জুলাই) সকাল ৯টার দিকে উপজেলার নিতপুর ইউনিয়নের শীতলি ফকিরপাড়া গ্রাম থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন, শীতলী ফকিরপাড়া গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে হাই বাবু (৪৭) এবং তার স্ত্রী মোমেনা বেগম (৩৫)। স্থানীয় এবং থানা পুলিশ সূত্রে

জানা যায়, প্রতিদিনের মতো স্বভাবিকভাবেই ছোট দুই মেয়েকে নিয়ে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে ছিলেন তারা।

সকালবেলা ঘুম থেকে উঠে তার মেয়ে দেখেন তার মা বিছানায় পড়ে রয়েছেন এবং তার বাবা গলায় রশি দিয়ে তীরের সঙ্গে ঝুলছেন। ঘরের দরজা খুলে তার ছোট মেয়ে আশেপাশের প্রতিবেশীদেরকে বিষয়টি জানায়।

প্রতিবেশীরা ঘরে এসে তাদের দুজনকেই মৃত অবস্থায় দেখতে পায়। স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহগুলোকে উদ্ধার করে।

এ বিষয়ে পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক বলেন,

স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।

ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া গেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে এমন ঘটনা ঘটেছে।

মোঃ আব্দুল কাদের, সহকারী অধ্যাপক (ইংরেজি বিভাগ) তাড়াশ কলেজ, তাড়াশ, সিরাজগঞ্জ।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ৬৪ সিরাজগঞ্জ-৩ আসনের মাননীয় সংসদ সদস্য সর্বসাধারণের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন

মোঃ আব্দুল কাদের, সহকারী অধ্যাপক (ইংরেজি) প্রকাশিত: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬, ৬:৪৫ পিএম
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ৬৪ সিরাজগঞ্জ-৩ আসনের মাননীয় সংসদ সদস্য সর্বসাধারণের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ৬৪ সিরাজগঞ্জ-৩ (তাড়াশ–রায়গঞ্জ–সলঙ্গা) আসনের মাননীয় সংসদ সদস্য, সাদামাটা মনের মানুষ, অত্যন্ত সজ্জন, জনবান্ধব ও রাজপথের পরীক্ষিত সৈনিক, ধর্মপ্রাণ ব্যক্তিত্ব জনাব ভিপি আইনুল হক এমপি মহোদয় তাড়াশ, রায়গঞ্জ ও সলঙ্গা উপজেলার সর্বস্তরের নেতাকর্মী এবং সর্বসাধারণের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
তিনি এক শুভেচ্ছা বার্তায় বলেন, পবিত্র ঈদুল ফিতর মুসলিম উম্মাহর জন্য আনন্দ, সংযম, ত্যাগ ও ভ্রাতৃত্ববোধের এক অনন্য বার্তা বহন করে। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর এই ঈদ আমাদের জীবনে শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধনকে আরও দৃঢ় করে তোলে। এই পবিত্র দিনে ধনী-গরিব নির্বিশেষে সকল মানুষ একে অপরের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নেয়, যা আমাদের সমাজে মানবিক মূল্যবোধকে আরও সমৃদ্ধ করে।
তিনি আরও প্রত্যাশা ব্যক্ত করেন যে, ঈদের এই মহিমান্বিত শিক্ষা আমাদের ব্যক্তিগত, সামাজিক ও জাতীয় জীবনে ন্যায়, সততা, সহমর্মিতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ প্রতিষ্ঠায় অনুপ্রেরণা জোগাবে। পাশাপাশি তিনি তাড়াশ, রায়গঞ্জ ও সলঙ্গার সর্বস্তরের জনগণের সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন।
পরিশেষে তিনি সকলকে পবিত্র ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বলেন,
“ঈদ মুবারক!” “ঈদের আনন্দ সবার জীবনে বয়ে আনুক অফুরন্ত সুখ, শান্তি ও কল্যাণ।”

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ

চট্টগ্রামে বিশেষ অভিযানে গ্রেফতার ৪৩, ইয়াবা জব্দ পৌনে দুই লাখ

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ প্রকাশিত: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬, ৬:৩৫ পিএম
চট্টগ্রামে বিশেষ অভিযানে গ্রেফতার ৪৩, ইয়াবা জব্দ পৌনে দুই লাখ

চট্টগ্রাম মহানগরের বিভিন্ন থানা এলাকায় পরিচালিত বিশেষ ‘এস ড্রাইভ’ অভিযানে ৪৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় পৌনে দুই লাখ ইয়াবা জব্দ করা হয়েছে।

১৩ মার্চ(শুক্রবার) চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) নিয়ন্ত্রণ কক্ষ সূত্রে এ তথ্য জানা গেছে।

পুলিশ জানায়, বিশেষ অভিযানে মাদক সংক্রান্ত অভিযোগে ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া ছিনতাইয়ের অভিযোগে ১৯ জন, চাঁদাবাজির অভিযোগে একজন এবং জুয়া খেলার অভিযোগে একজনকে গ্রেফতার করা হয়। একই সঙ্গে কিশোর গ্যাংয়ের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আরও আটজনকে আটক করা হয়েছে।
অভিযানে মোট এক লাখ ৮৩ হাজার ৬৮৪টি ইয়াবা জব্দ করা হয়। এর মধ্যে পতেঙ্গা থানা এলাকা থেকে এক লাখ ৮০ হাজার ২৫টি, কর্ণফুলী থেকে তিন হাজার, বাকলিয়া থেকে ৬০০, আকবরশাহ থেকে ৫০ এবং বন্দর থানা এলাকা থেকে নয়টি ইয়াবা উদ্ধার করা হয়েছে।
সিএমপি সূত্র জানায়, নগরে মাদক, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ দমনে নিয়মিতভাবে এ ধরনের বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।

১০০ বলের টুর্নামেন্টে খেলতে তর সইছে না মোস্তাফিজের

উজ্জ্বল বাংলাদেশ ডেস্ক প্রকাশিত: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬, ৫:১২ পিএম
১০০ বলের টুর্নামেন্টে খেলতে তর সইছে না মোস্তাফিজের

দ্য হান্ড্রেডের নতুন মৌসুম শুরু হবে এ বছরের জুলাই-আগস্টে। আর মোস্তাফিজুর রহমান এখন ব্যস্ত বাংলাদেশ-পাকিস্তান ওয়ানডে সিরিজে। তবে বাংলাদেশের বাঁহাতি পেসারের মন যে পড়ে আছে দ্য হান্ড্রেডে। ইংল্যান্ডের একশ বলের এই টুর্নামেন্টে খেলতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন তিনি।

২০২৬ দ্য হান্ড্রেড সামনে রেখে গতকাল হয়েছে নিলাম। প্রথম বাংলাদেশি হিসেবে ইংল্যান্ডের ১০০ বলের এই টুর্নামেন্টে দল পেয়েছেন মোস্তাফিজ। নিলাম থেকে ১ লাখ পাউন্ডে তাঁকে নিয়েছে বার্মিংহাম ফিনিক্স। বাংলাদেশি মুদ্রায় তা ১ কোটি ৬৪ লাখ টাকা। দল পেয়ে নিজের অফিশিয়াল ফেসবুক পেজে এক পোস্টে বাংলাদেশের বাঁহাতি পেসার লিখেছেন, ‘দ্য হান্ড্রেডে খেলার সুযোগ পেয়ে আমি খুবই রোমাঞ্চিত। বার্মিংহাম ফিনিক্সের হয়ে দারুণ একটি টুর্নামেন্টের অপেক্ষায় আছি। সবার ভালোবাসা ও সমর্থনের জন্য ধন্যবাদ।’

এবারের দ্য হান্ড্রেডের নিলামে চূড়ান্ত তালিকায় নাম ছিল দুই বাংলাদেশির। নিলাম থেকে মোস্তাফিজ দল পেলেও রিশাদ হোসেনকে কিনতে আগ্রহ দেখায়নি কোনো দল। এর আগে গত বছরের ১৬ ডিসেম্বর আইপিএলে নিলাম থেকে ৯ কোটি ২০ লাখ রুপিতে মোস্তাফিজুর রহমানকে কিনেছিল কলকাতা নাইট রাইডার্স। বাংলাদেশি মুদ্রায় তা ১২ কোটি ২৬ লাখ টাকা। তবে রেকর্ড দামে বিক্রি হলেও এ বছরের ৩ জানুয়ারি ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নির্দেশে তাঁকে বাদ দেয় কলকাতা। এর পরিপ্রেক্ষিতে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা হয়নি মোস্তাফিজের।

আইপিএল থেকে বাদ পড়া মোস্তাফিজকে ৬ কোটি ৪৪ লাখ রুপিতে নিয়েছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফ্র্যাঞ্চাইজি লাহোর কালান্দার্স। বাংলাদেশি মুদ্রায় ২ কোটি ৮৩ লাখ টাকা। একই দলে এবার খেলবেন আরেক বাংলাদেশি পারভেজ হোসেন ইমন। পিএসএলে গত বছর এই ফ্র্যাঞ্চাইজির হয়েই অভিষেকে দুর্দান্ত বোলিং করেছিলেন রিশাদ। এবার তিনি খেলবেন পিন্ডিজ দলে। সবশেষ বিগ ব্যাশেও হোবার্ট হারিকেনসের হয়ে রিশাদ দেখিয়েছেন তাঁর লেগস্পিনের ভেলকি।

error: Content is protected !!