শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২

গাইবান্ধায় জাগপা’র বিক্ষোভ মিছিল ও লিফলেট বিতরণ 

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২০ জুলাই, ২০২৫, ১০:৫৭ পিএম | 134 বার পড়া হয়েছে
গাইবান্ধায় জাগপা’র বিক্ষোভ মিছিল ও লিফলেট বিতরণ 

পলাতক ফ্যাসিস্ট হাসিনাকে ভারতে আশ্রয় দেয়ার প্রতিবাদে ও তাকে ফেরতের দাবিতে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) ঘোষিত আগামী ৬ আগস্ট ঢাকায় ভারতীয় দূতাবাস ঘেরাও কর্মসূচি সফলের লক্ষে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২০ জুলাই) বিকেলে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে জেলা প্রশাসক কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়।বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।

পরে শহরের বিভিন্ন পয়েন্টে লিফলেট বিতরণ শেষে চৌধুরী মার্কেটের সামনে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা’র) গাইবান্ধা জেলা শাখার সভাপতি,জাহিদুল ইসলাম জাহিদের সভাপতিত্বে এক পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) প্রেসিডিয়াম সদস্য শামিম আকতার পাইলট

বিশেষ অতিথির বক্তব্য রাখেন- জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক,রওশন আলম আকন্দ।

এসময় জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা’র)গাইবান্ধা জেলা শাখার অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পথসভায় নেতৃবৃন্দরা বলেন,ফ্যাসিস্ট শেখ হাসিনাকে আশ্রয় প্রদান, সীমান্তে হত্যা, ভূমি দখল, অবৈধ পুশ-ইন, পানির ন্যায্য হিস্যা না দেয়া, দেশের অভ্যন্তরীণ বিষয় ও নির্বাচনে হস্তক্ষেপসহ সব বিষয়ে ভারতীয় আগ্রাসন রুখে দিতে হবে। জুলাই, পিলখানা, শাপলা, মোদী বিরোধী আন্দোলন এবং লগি-বৈঠা গণহত্যার দায়ে ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার দোসরদের বিচার করতে হবে। গুম, খুন, হামলা, মামলা, লুটেরা, অর্থপাচারকারী আওয়ামী লীগ-এর বিচার করতে হবে।

গণহত্যাকারি ফ্যাসিস্ট হাসিনাকে রাষ্ট্রীয় মর্যাদায় ১ বছর ভারতে আশ্রয় দেয়ার প্রতিবাদে এবং হাসিনাকে ফেরত দেয়ার দাবিতে ৬ আগস্ট ঢাকায় অবস্থিত ভারতীয় দূতাবাস ঘেরাও কর্মসূচি সফল করতে নেতৃবৃন্দ সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।

মোঃ আব্দুল কাদের, সহকারী অধ্যাপক (ইংরেজি বিভাগ) তাড়াশ কলেজ, তাড়াশ, সিরাজগঞ্জ।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ৬৪ সিরাজগঞ্জ-৩ আসনের মাননীয় সংসদ সদস্য সর্বসাধারণের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন

মোঃ আব্দুল কাদের, সহকারী অধ্যাপক (ইংরেজি) প্রকাশিত: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬, ৬:৪৫ পিএম
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ৬৪ সিরাজগঞ্জ-৩ আসনের মাননীয় সংসদ সদস্য সর্বসাধারণের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ৬৪ সিরাজগঞ্জ-৩ (তাড়াশ–রায়গঞ্জ–সলঙ্গা) আসনের মাননীয় সংসদ সদস্য, সাদামাটা মনের মানুষ, অত্যন্ত সজ্জন, জনবান্ধব ও রাজপথের পরীক্ষিত সৈনিক, ধর্মপ্রাণ ব্যক্তিত্ব জনাব ভিপি আইনুল হক এমপি মহোদয় তাড়াশ, রায়গঞ্জ ও সলঙ্গা উপজেলার সর্বস্তরের নেতাকর্মী এবং সর্বসাধারণের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
তিনি এক শুভেচ্ছা বার্তায় বলেন, পবিত্র ঈদুল ফিতর মুসলিম উম্মাহর জন্য আনন্দ, সংযম, ত্যাগ ও ভ্রাতৃত্ববোধের এক অনন্য বার্তা বহন করে। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর এই ঈদ আমাদের জীবনে শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধনকে আরও দৃঢ় করে তোলে। এই পবিত্র দিনে ধনী-গরিব নির্বিশেষে সকল মানুষ একে অপরের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নেয়, যা আমাদের সমাজে মানবিক মূল্যবোধকে আরও সমৃদ্ধ করে।
তিনি আরও প্রত্যাশা ব্যক্ত করেন যে, ঈদের এই মহিমান্বিত শিক্ষা আমাদের ব্যক্তিগত, সামাজিক ও জাতীয় জীবনে ন্যায়, সততা, সহমর্মিতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ প্রতিষ্ঠায় অনুপ্রেরণা জোগাবে। পাশাপাশি তিনি তাড়াশ, রায়গঞ্জ ও সলঙ্গার সর্বস্তরের জনগণের সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন।
পরিশেষে তিনি সকলকে পবিত্র ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বলেন,
“ঈদ মুবারক!” “ঈদের আনন্দ সবার জীবনে বয়ে আনুক অফুরন্ত সুখ, শান্তি ও কল্যাণ।”

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ

চট্টগ্রামে বিশেষ অভিযানে গ্রেফতার ৪৩, ইয়াবা জব্দ পৌনে দুই লাখ

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ প্রকাশিত: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬, ৬:৩৫ পিএম
চট্টগ্রামে বিশেষ অভিযানে গ্রেফতার ৪৩, ইয়াবা জব্দ পৌনে দুই লাখ

চট্টগ্রাম মহানগরের বিভিন্ন থানা এলাকায় পরিচালিত বিশেষ ‘এস ড্রাইভ’ অভিযানে ৪৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় পৌনে দুই লাখ ইয়াবা জব্দ করা হয়েছে।

১৩ মার্চ(শুক্রবার) চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) নিয়ন্ত্রণ কক্ষ সূত্রে এ তথ্য জানা গেছে।

পুলিশ জানায়, বিশেষ অভিযানে মাদক সংক্রান্ত অভিযোগে ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া ছিনতাইয়ের অভিযোগে ১৯ জন, চাঁদাবাজির অভিযোগে একজন এবং জুয়া খেলার অভিযোগে একজনকে গ্রেফতার করা হয়। একই সঙ্গে কিশোর গ্যাংয়ের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আরও আটজনকে আটক করা হয়েছে।
অভিযানে মোট এক লাখ ৮৩ হাজার ৬৮৪টি ইয়াবা জব্দ করা হয়। এর মধ্যে পতেঙ্গা থানা এলাকা থেকে এক লাখ ৮০ হাজার ২৫টি, কর্ণফুলী থেকে তিন হাজার, বাকলিয়া থেকে ৬০০, আকবরশাহ থেকে ৫০ এবং বন্দর থানা এলাকা থেকে নয়টি ইয়াবা উদ্ধার করা হয়েছে।
সিএমপি সূত্র জানায়, নগরে মাদক, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ দমনে নিয়মিতভাবে এ ধরনের বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।

১০০ বলের টুর্নামেন্টে খেলতে তর সইছে না মোস্তাফিজের

উজ্জ্বল বাংলাদেশ ডেস্ক প্রকাশিত: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬, ৫:১২ পিএম
১০০ বলের টুর্নামেন্টে খেলতে তর সইছে না মোস্তাফিজের

দ্য হান্ড্রেডের নতুন মৌসুম শুরু হবে এ বছরের জুলাই-আগস্টে। আর মোস্তাফিজুর রহমান এখন ব্যস্ত বাংলাদেশ-পাকিস্তান ওয়ানডে সিরিজে। তবে বাংলাদেশের বাঁহাতি পেসারের মন যে পড়ে আছে দ্য হান্ড্রেডে। ইংল্যান্ডের একশ বলের এই টুর্নামেন্টে খেলতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন তিনি।

২০২৬ দ্য হান্ড্রেড সামনে রেখে গতকাল হয়েছে নিলাম। প্রথম বাংলাদেশি হিসেবে ইংল্যান্ডের ১০০ বলের এই টুর্নামেন্টে দল পেয়েছেন মোস্তাফিজ। নিলাম থেকে ১ লাখ পাউন্ডে তাঁকে নিয়েছে বার্মিংহাম ফিনিক্স। বাংলাদেশি মুদ্রায় তা ১ কোটি ৬৪ লাখ টাকা। দল পেয়ে নিজের অফিশিয়াল ফেসবুক পেজে এক পোস্টে বাংলাদেশের বাঁহাতি পেসার লিখেছেন, ‘দ্য হান্ড্রেডে খেলার সুযোগ পেয়ে আমি খুবই রোমাঞ্চিত। বার্মিংহাম ফিনিক্সের হয়ে দারুণ একটি টুর্নামেন্টের অপেক্ষায় আছি। সবার ভালোবাসা ও সমর্থনের জন্য ধন্যবাদ।’

এবারের দ্য হান্ড্রেডের নিলামে চূড়ান্ত তালিকায় নাম ছিল দুই বাংলাদেশির। নিলাম থেকে মোস্তাফিজ দল পেলেও রিশাদ হোসেনকে কিনতে আগ্রহ দেখায়নি কোনো দল। এর আগে গত বছরের ১৬ ডিসেম্বর আইপিএলে নিলাম থেকে ৯ কোটি ২০ লাখ রুপিতে মোস্তাফিজুর রহমানকে কিনেছিল কলকাতা নাইট রাইডার্স। বাংলাদেশি মুদ্রায় তা ১২ কোটি ২৬ লাখ টাকা। তবে রেকর্ড দামে বিক্রি হলেও এ বছরের ৩ জানুয়ারি ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নির্দেশে তাঁকে বাদ দেয় কলকাতা। এর পরিপ্রেক্ষিতে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা হয়নি মোস্তাফিজের।

আইপিএল থেকে বাদ পড়া মোস্তাফিজকে ৬ কোটি ৪৪ লাখ রুপিতে নিয়েছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফ্র্যাঞ্চাইজি লাহোর কালান্দার্স। বাংলাদেশি মুদ্রায় ২ কোটি ৮৩ লাখ টাকা। একই দলে এবার খেলবেন আরেক বাংলাদেশি পারভেজ হোসেন ইমন। পিএসএলে গত বছর এই ফ্র্যাঞ্চাইজির হয়েই অভিষেকে দুর্দান্ত বোলিং করেছিলেন রিশাদ। এবার তিনি খেলবেন পিন্ডিজ দলে। সবশেষ বিগ ব্যাশেও হোবার্ট হারিকেনসের হয়ে রিশাদ দেখিয়েছেন তাঁর লেগস্পিনের ভেলকি।

error: Content is protected !!