শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২

নওগাঁর মহাদেবপুরের বিনোদপুর গ্রামে ৭ম শ্রেনীর এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা 

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫, ১০:০৮ পিএম | 144 বার পড়া হয়েছে
নওগাঁর মহাদেবপুরের বিনোদপুর গ্রামে ৭ম শ্রেনীর এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা 

নওগাঁর মহাদেবপুরে সপ্তম শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রীকে (১৪) ধর্ষণের ঘটনায় থানায় মামলা হয়েছে।

এ ঘটনায় ভুক্তভোগী স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে উপজেলার বিনোদপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে রিফাত হোসেন (২৪) ও একই গ্রামের মৃত তজির উদ্দিনের ছেলে ধানী ওরফে দানেসকে (৫০) আসামী করে বুধবার রাতে থানায় মামলা দায়ের করেন। ঘটনাটি ঘটেছে গত শনিবার দুপুরে উপজেলার সফাপুর ইউপির বিনোদপুর গ্রামে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়,ওইশিক্ষার্থী নুডলস কেনার জন্য গত শনিবার দুপুরে গ্রামের প্রাথমিকবিদ্যালয় মোড়ের একটি দোকানে যায়। সেখানে যাওয়ার সময় বিদ্যালয়ের কাছে পৌঁছালে আগে থেকেই ওঁত পেতে থাকা রিফাত হোসেন ওই শিক্ষার্থীর মুখ চেপে ধরে বিদ্যালয়ের নির্মাণাধীন ওয়াস ব্লকের ভেতরে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করে।

সেখানে ধানী নামের এক ব্যক্তি বাহিরে থেকে তাদের পাহারা দিয়ে ধর্ষককে সহায়তা করছিলেন। ওই স্কুলছাত্রীর মা জানান, মেয়ে দোকান থেকে নুডলস না কিনে বাড়ি ফিরে অসুস্থ অবস্থায় শুয়ে পড়ে।পরে তাকে ধর্ষণের বিষয়টি খুলে বলে। এ ঘটনার একটি ভিডিও পরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয় বলেও জানান তিনি।

ধর্ষণের শিকার স্কুলছাত্রী জানায়, জোরপূর্বক ওয়াস ব্লকের ভেতরে নিয়ে গিয়ে তার ছোট ভাইকে জবাই করে হত্যার হুমকি দিয়ে রিফাত তার সাথে খারাপ কাজ করেছে। এ সময় সেখানে ধানী নামের এক ব্যক্তি বাইরে পাহারা দিচ্ছিলেন। ঘটনাটি প্রকাশ করলে রিফাত তার বাবাকেও হত্যা করবে বলে হুমকি দেয়।

ঘটনার পর থেকে অভিযুক্ত রিফাত হোসেন পলাতক রয়েছে।

মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিন রেজা জানান, এ ঘটনায় ওই শিক্ষার্থীর বাবা ২ জনকে আসামী করে থানায় মামলা দিয়েছে

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ

চট্টগ্রামে বিশেষ অভিযানে গ্রেফতার ৪৩, ইয়াবা জব্দ পৌনে দুই লাখ

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ প্রকাশিত: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬, ৬:৩৫ পিএম
চট্টগ্রামে বিশেষ অভিযানে গ্রেফতার ৪৩, ইয়াবা জব্দ পৌনে দুই লাখ

চট্টগ্রাম মহানগরের বিভিন্ন থানা এলাকায় পরিচালিত বিশেষ ‘এস ড্রাইভ’ অভিযানে ৪৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় পৌনে দুই লাখ ইয়াবা জব্দ করা হয়েছে।

১৩ মার্চ(শুক্রবার) চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) নিয়ন্ত্রণ কক্ষ সূত্রে এ তথ্য জানা গেছে।

পুলিশ জানায়, বিশেষ অভিযানে মাদক সংক্রান্ত অভিযোগে ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া ছিনতাইয়ের অভিযোগে ১৯ জন, চাঁদাবাজির অভিযোগে একজন এবং জুয়া খেলার অভিযোগে একজনকে গ্রেফতার করা হয়। একই সঙ্গে কিশোর গ্যাংয়ের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আরও আটজনকে আটক করা হয়েছে।
অভিযানে মোট এক লাখ ৮৩ হাজার ৬৮৪টি ইয়াবা জব্দ করা হয়। এর মধ্যে পতেঙ্গা থানা এলাকা থেকে এক লাখ ৮০ হাজার ২৫টি, কর্ণফুলী থেকে তিন হাজার, বাকলিয়া থেকে ৬০০, আকবরশাহ থেকে ৫০ এবং বন্দর থানা এলাকা থেকে নয়টি ইয়াবা উদ্ধার করা হয়েছে।
সিএমপি সূত্র জানায়, নগরে মাদক, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ দমনে নিয়মিতভাবে এ ধরনের বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।

১০০ বলের টুর্নামেন্টে খেলতে তর সইছে না মোস্তাফিজের

উজ্জ্বল বাংলাদেশ ডেস্ক প্রকাশিত: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬, ৫:১২ পিএম
১০০ বলের টুর্নামেন্টে খেলতে তর সইছে না মোস্তাফিজের

দ্য হান্ড্রেডের নতুন মৌসুম শুরু হবে এ বছরের জুলাই-আগস্টে। আর মোস্তাফিজুর রহমান এখন ব্যস্ত বাংলাদেশ-পাকিস্তান ওয়ানডে সিরিজে। তবে বাংলাদেশের বাঁহাতি পেসারের মন যে পড়ে আছে দ্য হান্ড্রেডে। ইংল্যান্ডের একশ বলের এই টুর্নামেন্টে খেলতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন তিনি।

২০২৬ দ্য হান্ড্রেড সামনে রেখে গতকাল হয়েছে নিলাম। প্রথম বাংলাদেশি হিসেবে ইংল্যান্ডের ১০০ বলের এই টুর্নামেন্টে দল পেয়েছেন মোস্তাফিজ। নিলাম থেকে ১ লাখ পাউন্ডে তাঁকে নিয়েছে বার্মিংহাম ফিনিক্স। বাংলাদেশি মুদ্রায় তা ১ কোটি ৬৪ লাখ টাকা। দল পেয়ে নিজের অফিশিয়াল ফেসবুক পেজে এক পোস্টে বাংলাদেশের বাঁহাতি পেসার লিখেছেন, ‘দ্য হান্ড্রেডে খেলার সুযোগ পেয়ে আমি খুবই রোমাঞ্চিত। বার্মিংহাম ফিনিক্সের হয়ে দারুণ একটি টুর্নামেন্টের অপেক্ষায় আছি। সবার ভালোবাসা ও সমর্থনের জন্য ধন্যবাদ।’

এবারের দ্য হান্ড্রেডের নিলামে চূড়ান্ত তালিকায় নাম ছিল দুই বাংলাদেশির। নিলাম থেকে মোস্তাফিজ দল পেলেও রিশাদ হোসেনকে কিনতে আগ্রহ দেখায়নি কোনো দল। এর আগে গত বছরের ১৬ ডিসেম্বর আইপিএলে নিলাম থেকে ৯ কোটি ২০ লাখ রুপিতে মোস্তাফিজুর রহমানকে কিনেছিল কলকাতা নাইট রাইডার্স। বাংলাদেশি মুদ্রায় তা ১২ কোটি ২৬ লাখ টাকা। তবে রেকর্ড দামে বিক্রি হলেও এ বছরের ৩ জানুয়ারি ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নির্দেশে তাঁকে বাদ দেয় কলকাতা। এর পরিপ্রেক্ষিতে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা হয়নি মোস্তাফিজের।

আইপিএল থেকে বাদ পড়া মোস্তাফিজকে ৬ কোটি ৪৪ লাখ রুপিতে নিয়েছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফ্র্যাঞ্চাইজি লাহোর কালান্দার্স। বাংলাদেশি মুদ্রায় ২ কোটি ৮৩ লাখ টাকা। একই দলে এবার খেলবেন আরেক বাংলাদেশি পারভেজ হোসেন ইমন। পিএসএলে গত বছর এই ফ্র্যাঞ্চাইজির হয়েই অভিষেকে দুর্দান্ত বোলিং করেছিলেন রিশাদ। এবার তিনি খেলবেন পিন্ডিজ দলে। সবশেষ বিগ ব্যাশেও হোবার্ট হারিকেনসের হয়ে রিশাদ দেখিয়েছেন তাঁর লেগস্পিনের ভেলকি।

মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে জামায়াত আমির

উজ্জ্বল বাংলাদেশ ডেস্ক প্রকাশিত: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬, ৫:১১ পিএম
মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে জামায়াত আমির

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসকে দেখতে গিয়েছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। আজ বৃহস্পতিবার রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তাঁকে দেখতে যান জামায়াত আমির।

অসুস্থ হয়ে পড়েছেন মির্জা আব্বাস, এভারকেয়ার হাসপাতালে ভর্তিঅসুস্থ হয়ে পড়েছেন মির্জা আব্বাস, এ সময় শফিকুর রহমান মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাসের কাছে তাঁর শারীরিক অবস্থা ও চলমান চিকিৎসার খোঁজখবর নেন। তিনি মির্জা আব্বাসের আরোগ্য কামনা করেন।

শফিকুর রহমানের সঙ্গে ছিলেন ঢাকা মহানগরী উত্তর জামায়াতের মেডিকেল থানার সভাপতি এসএম খালিদুজ্জামান।

error: Content is protected !!