শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২

নারীর নিজের বাড়ি

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১৩ জুলাই, ২০২৫, ১১:১৫ এএম | 266 বার পড়া হয়েছে
নারীর নিজের বাড়ি

নারীদের নিজেদের কোন বাড়ি থাকে না।
নারী জন্মের পর, নারী নিজের বাবার বাড়িটাকে আপন ও নিজের বাড়ি ভাবতে ভাবতেই বড় হন।
কিন্তু,একটা সময় পার হওয়ার পর, নিজের চারপাশের আপন মানুষগুলোই প্রতিনিয়ত তার কানে ঢুকিয়ে দেন ।
*এ বাড়িটা তার নয়,
*এ বাড়িতে সে ক্ষণিকের অতিথি।
তার যেখানে বিয়ে হবে, সেই বাড়িটা তার আসল বাড়ি।
তারপর একদিন বিয়ে হয়। অনেক স্বপ্ন নিয়ে শ্বশুর বাড়িটাকে আপন করতে নারী পা দেয় শ্বশুরবাড়ি।
কিছুদিনের মধ্যে সে শুনতে পান,
* এটা শশুর বাড়ি।
* এখানে এটা করা যাবে না, সেটা করা যাবে না
*শ্বশুর বাড়ির সম্মান রক্ষা করো।
এর কিছুদিন পর, হয়তো স্বামীর একটা বাড়ি হয়।
নারী নতুন করে, নতুন উদ্যমে, স্বপ্ন দেখে নিজের বাড়ির।
স্বামীর বাড়ি, তার নিজের বাড়ি, আসল বাড়ি।
নারী একটু একটু করে সাজাতে থাকেন; স্বামীর ঘর, সংসার, স্বামীর বাড়ি।
কয়েক বছর পার হওয়ার পর, সেখানেও একদিন শুনতে হয়;
* এটা আমার বাড়ি।
* এখানে আমি যা বলব, তাই হবে।
যদি না মানতে পারো ;
*বাড়ি থেকে চলে যাও ।
*আমার বাড়ি ছেড়ে দাও।
* আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। *আমার বাড়িতে এসব করা চলবে না।
এমন নানা সব কথার আঘাতে;
নারী দুমড়ে মুচড়ে যেতে থাকেন। প্রতিনিয়ত নিরাপত্তাহীনতার ভয়ে নারী মৃত মানুষের মতো বাঁচেন।
#বাড়ি, নারীদের একান্ত নিজের একটা বাড়ি বানানোর স্বপ্ন থাকা উচিত।
সেই স্বপ্নকে ঘিরে নারীর জীবন গঠিত হতে থাকবে।
স্বপ্ন পূরণ করার জন্য নারী একটু একটু করে নিজেকে তৈরি করবেন।
সমস্ত শিক্ষা,যোগ্যতা, জ্ঞান, আর পরিশ্রমের দ্বারা নারী নিজেকে পূর্ণ করতে থাকবেন ।
নারী পরিবার-পরিজন ব্যক্তিগত জীবন সবকিছু আগলে রেখেও পরিশ্রম করে উপার্জন করবেন। উপার্জনের অর্থ সঞ্চয় করবেন এবং সেই অর্থ দিয়ে একসময় নিজেই নিজের একটা বাড়ি তৈরি করবেন।
যে বাড়িটা একান্ত নিজের যে বাড়িতে কারো কোন অধিকার থাকবে না।
নারী ইচ্ছে করলে নিজের মতো করে পরিচালনা করতে পারবেন।
যে বাড়িতে কেউ কোনদিন বলতে পারবেন না যে,
‘*আমার বাড়ি থেকে তুমি চলে যাও, *আমার বাড়িতে এসব করা চলবে না,
*আমার বাড়ি ছেড়ে দাও, কিংবা
* বাড়ি থেকে বেরিয়ে যাও’।
সমস্ত জীবন জুড়ে দায়িত্ব আর কর্তব্য পালন করতে করতে কাটিয়ে দেয়ার পরেও যেন,
নারী নিরাপত্তাহীনতায় না ভোগে।
ভয় না পায়,
*বাড়ি হারানোর ভয়,
*সংসার হারানোর ভয়,
*রাস্তায় নেমে যাওয়ার ভয়।
হারানোর ভয় নারীকে মাথা উঁচু করে বাঁচতে দেয় না।

ময়মনসিংহে ১,৫১০ পিস ইয়াবাসহ ১ নারী মাদক কারবারী গ্রেফতার

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ১:১৩ এএম
ময়মনসিংহে ১,৫১০ পিস ইয়াবাসহ ১ নারী মাদক কারবারী গ্রেফতার

 

 

ময়মনসিংহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় গোয়েন্দা কার্যালয়, ময়মনসিংহ এঁর মাদকবিরোধী অভিযান পরিচালনাকালে ১৫১০পিস ইয়াবাসহ ১নারী মাদককারবারি কে গ্রেফতার করা হয়।
ময়মনসিংহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ কাওসারুল হাসান রনি স নেত্তৃতে আজ ১৩ মার্চ শুক্রবার কোতোয়ালি মডেল থানাধীন শম্ভুগঞ্জ সবজিপাড়া এলাকায় ময়মনসিংহ টু হালুয়াঘাট মহাসড়কের উপর মাদকবিরোধী অভিযান পরিচালনা করে- সুমাইয়া মনি (১৯), পিতামৃত- রুহুল আমিন, মাতা- লুৎফুন নাহার , সাং- রঘুনাথপুর (ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স অফিসের দক্ষিণ পাশে), ওয়ার্ড নং- ০৮ হালুয়াঘাট পৌরসভা, থানা- হালুয়াঘাট, জেলা- ময়মনসিংহকে ১,৫১০(এক হাজার পাঁচশত দশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়।
এই ঘটনায় উপ-পরিদর্শক মোঃ মোস্তাফিজুর রহমান বাদী হয়ে আসামীর বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।

লালমনিরহাট বাসীকে আগাম ঈদের শুভেচ্ছা জানিয়েছেন তারুণ্যের আইকন ছাদেকুল হক

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ১:১০ এএম
লালমনিরহাট বাসীকে আগাম ঈদের শুভেচ্ছা জানিয়েছেন তারুণ্যের আইকন ছাদেকুল হক

 

লালমনিরহাট সদর উপজেলার ৫ নং হারাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হাজী ছাদেকুল হক পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ইউনিয়নবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন। তিনি এক বার্তায় বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর পবিত্র ঈদুল ফিতর আমাদের মাঝে আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের বার্তা নিয়ে আসে। ঈদের এই আনন্দ যেন সকলের জীবনে শান্তি, সুখ ও সমৃদ্ধি বয়ে আনে—এ কামনা করেন তিনি। একই সঙ্গে তিনি সকলকে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার আহ্বান জানান

মোঃ শাহ্ আলম সরকার

কালিয়াকৈর উপজেলায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মোঃ শাহ্ আলম সরকার প্রকাশিত: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬, ১০:৪৪ পিএম
কালিয়াকৈর উপজেলায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যায় গাজীপুর কালিয়াকৈর উপজেলায় সফিপুর আন্দার মানিক পশ্চিম পাড়া আব্দুল্লাহ মডেল পাবলিক স্কুল এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

মোঃ শামসুদ্দিন শাহীন এর সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিলে আলোচনা করেন। মাওলানা জাকির হোসাইন সংক্ষিপ্ত আলোচনা করেন মুনাফিকের বিষয় নিয়ে,,মোনাফেক কত প্রকার ও কি কি,,মুনাফেক চার প্রকার। তাদের লক্ষণ
(১) মিথ্যা কথা বলে।
(২)ওয়াদা দিয়ে ওয়াদা বরখেলাপ করে।
(৩)অল্পতে রেগে যায়।
(৪)আমানত খেয়ানতকারী।
এই বিষয় নিয়ে তিনি আলোচনা করেন।

(৫)নং ওয়ার্ডের সেক্রেটারি মোঃ আব্দুল মালেক এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তারা সামাজিক দায়বদ্ধতার উপর অবিচল থেকে গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা পালনের আহবান জানান। এ সময় (৫) নং ওয়ার্ডের মেম্বার মোঃ দেলোয়ার হোসেন উপস্থিত ছিলেন এবং তার আলোচনায় সবার কাছে দোয়া চেয়েছেন।
সফিপুর সমবায় সমিতির মেম্বার মোঃ ফজলুল হক মৃর্ধা উপস্থিত ছিলেন।

১০০ থেকে ১৩০ জনের মত উপস্থিত ছিলেন।
এর আগে অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন জনাব মোঃ ইব্রাহিম বায়তুলমাল এর সম্পাদক।

এর পরে দেশ ও জাতির কল্যাণ এবং মুসলিম উম্মাহ সহ আক্রান্ত ইরান ও ফিলিস্তিন রাষ্ট্রের জন্য বিশেষ দোয়া পরিচালনা করেন মাওলানা আব্দুল মান্নান সাহেব।

error: Content is protected !!