মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩২
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩২

Anika Mirza

শূন্যতা

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৩ মে, ২০২৫, ২:২২ পিএম | 269 বার পড়া হয়েছে
শূন্যতা

তুমি অনেক দেরিতে বুঝবে, আমি হারিয়ে যাওয়ার মানে শুধু একজন মানুষকে হারানো নয়-তুমি হারিয়েছো সেই হৃদয়টাকে, যে নিঃস্বার্থভাবে তোমার পাশে ছিল। যে চোখে শুধু তোমাকেই দেখতো, যে মন তোমার প্রতিটি না-বলা কথা বোঝার চেষ্টা করতো।
একদিন হঠাৎ খুব মনে পড়বে-আমাদের সেই সবদিন যে দিনগুলো আমি ছিলাম। তখন হয়তো তোমার বুকের ভিতরে এক অদ্ভুত শূন্যতা বাজবে, কিন্তু আমি তখন থাকবো না। আমি চলে যাওয়ার পর তুমি টের পাবে, এই স্বার্থপর দুনিয়ায় নিখাঁদ ভালোবাসা আসলে কতটা দুর্লভ। ভালোবাসার অভাবে,
অনুভবের দারিদ্র্যে, তুমি ধীরে ধীরে পুড়ে যাবে।
আমি যখন তোমার চারপাশে ছিলাম, তুমি বুঝে উঠোনি আমার গুরুত্ব। অথচ আমি হারিয়ে গেলে-হয়তো একদিন বাতাসের হঠাৎ নিঃশ্বাসে, মেঘের বিষণ্ণতায়, নদীর একাকীত্বে বা পাহাড়ের নিস্তব্ধতায় তুমি আমাকে খুঁজে পাবে। কিন্তু সে পাওয়াটা হবে শুধু অনুভবে, বাস্তবে নয়।
তখন হয়তো মনে হবে-“ইশ! যদি আর একবার সময়কে পেছনে নেয়া যেতো!” কিন্তু সময় তো কারো জন্য থামে না। মানুষ যখন চুপচাপ সরে যায়, তখন সে আর আগের মতো ফেরে না। বুঝবে ঠিকই, খুঁজবেও ঠিকই-কিন্তু আমি আর ফিরবো না। 💔❤️‍🩹

সম্পাদকীয়

আজকের ছোট্ট চেষ্টা—আগামীকালের বড় গল্প

সম্পাদকীয় প্রকাশিত: মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬, ১১:৪৫ পিএম
আজকের ছোট্ট চেষ্টা—আগামীকালের বড় গল্প

কে জানত, এক প্লেট গরম গরম জিলাপির পাশে দাঁড়িয়ে করা ছোট্ট একটা ভিডিওই বদলে দেবে একজন মানুষের জীবন!

আজ যাকে আমরা “ভাই/রাল” বলে চিনি, কাল পর্যন্ত সে ছিল একদম সাধারণ একজন মানুষ…
স্বপ্ন ছিল,
সংগ্রাম ছিল, কিন্তু কেউ দেখত না।
সময়টা শুধু একটু সুযোগ দিয়েছিল…
আর সেই সুযোগটাই তাকে পৌঁছে দিল লক্ষ মানুষের হৃদয়ে।

জীবনে কখন কার ভাগ্যের চাকা ঘুরে যায়—কেউ বলতে পারে না!
তাই ছোট কাজ বলে কিছু নেই, ছোট স্বপ্নও না…
হয়তো আজকের সেই ছোট্ট চেষ্টা—আগামীকালের বড় গল্প 💔✨

মোঃ আব্দুল কাদের সরকার

আধুনিক ইউ. পি. চেয়ারম্যান

মোঃ আব্দুল কাদের সরকার প্রকাশিত: মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬, ১১:৪২ পিএম
আধুনিক ইউ. পি. চেয়ারম্যান

স্থানীয় সরকার ব্যবস্থায়, বিশেষত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে, শিক্ষিত ও প্রযুক্তি সচেতন ব্যক্তিদের অংশগ্রহণের দাবি বর্তমান সময়ের প্রেক্ষাপটে যথেষ্ট যুক্তিযুক্ত ও বাস্তবসম্মত।

প্রথমত, আধুনিক শাসনব্যবস্থা ক্রমেই ডিজিটাল ও তথ্য নির্ভর হয়ে উঠছে। বাংলাদেশে “ডিজিটাল বাংলাদেশ” উদ্যোগের আওতায় ইউনিয়ন পর্যায়েও ই-গভর্ন্যান্স, অনলাইন সেবা, জন্মনিবন্ধন, ভূমি সেবা, সামাজিক নিরাপত্তা ভাতা বিতরণসহ নানা কার্যক্রম অধিকাংশে প্রযুক্তি নির্ভর। একজন প্রযুক্তি-দক্ষ চেয়ারম্যান এসব কার্যক্রম দ্রুত, স্বচ্ছ ও দক্ষতার সঙ্গে পরিচালনা করতে পারেন।

দ্বিতীয়ত, শিক্ষিত নেতৃত্ব সিদ্ধান্ত গ্রহণে তুলনামূলকভাবে যুক্তিনির্ভর, নীতিনিষ্ঠ ও পরিকল্পনামূলক ভূমিকা রাখতে পারে। উন্নয়ন প্রকল্প গ্রহণ, বাজেট পরিকল্পনা, দুর্নীতি নিয়ন্ত্রণ, এবং সরকারি নীতিমালার যথাযথ প্রয়োগে শিক্ষার গুরুত্ব অপরিসীম। যেমন, কোনো শিক্ষিত চেয়ারম্যান স্থানীয় সমস্যা বিশ্লেষণ করে তথ্য-উপাত্তের ভিত্তিতে উন্নয়ন পরিকল্পনা তৈরি করতে সক্ষম হন, যা টেকসই উন্নয়নে সহায়ক।

তৃতীয়ত, প্রযুক্তি-সচেতন নেতৃত্ব জনগণের সঙ্গে যোগাযোগ উন্নত করতে পারে। সামাজিক যোগাযোগমাধ্যম, মোবাইল অ্যাপ বা অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে জনগণের অভিযোগ গ্রহণ ও সমাধান দ্রুত করা সম্ভব। এতে জবাবদিহিতা বৃদ্ধি পায় এবং গণতান্ত্রিক অংশগ্রহণও শক্তিশালী হয়।

চতুর্থত, স্থানীয় সরকার প্রতিনিধি যদি শিক্ষা ও গবেষণায় অগ্রসর হন, তাহলে তাঁরা এলাকার ভৌত অবকাঠামো ও জনগণের উন্নয়নের জন্য শুধু সরকার কর্তৃক বরাদ্দকৃত তথাকথিত অর্থের উপরই নির্ভর করেন না। বরং, নিজ দৃষ্টিভঙ্গি ও অভিজ্ঞতার ভিত্তিতে প্রকল্প প্রস্তাবনা তৈরি করে দেশীয় ও আন্তর্জাতিক অনুদানেরও ব্যবস্থাপনা করতে পারেন, যা ছোটখাটো এনজিওগুলো করে থাকে।

তবে এর কিছু সীমাবদ্ধতাও আছে। শুধু শিক্ষাগত যোগ্যতা বা প্রযুক্তি জ্ঞান থাকলেই একজন ভালো চেয়ারম্যান হওয়া যায় না। স্থানীয় বাস্তবতা, সামাজিক ও সাংস্কৃতিক গ্রহণযোগ্যতা, শারিরীক ও মানসিক সুস্থতা, গুণগত নেতৃত্ব, সততা ও সচ্ছতা এবং নিরপেক্ষ জনসম্পৃক্ততা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক ক্ষেত্রে দেখা যায়, কম শিক্ষিত কিন্তু সৎ ও পক্ষপাত বিমূখ জনমুখী নেতা জনগণের আস্থা অর্জনে বেশি সফল হন।

সুতরাং, একথা বলা যায় যে, শিক্ষিত ও প্রযুক্তি-দক্ষ ব্যক্তিদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে আসা অত্যন্ত যুক্তিযুক্ত এবং সময়ের দাবি। তবে এটি একমাত্র মানদণ্ড হওয়া উচিত নয়। বরং শিক্ষাগত যোগ্যতা, প্রযুক্তি দক্ষতা, নৈতিকতা, গুণগত নেতৃত্ব এবং নিরপেক্ষ জনসম্পৃক্ততার সমন্বয়ই একজন আদর্শ চেয়ারম্যান তৈরিতে সবচেয়ে কার্যকর।

অতএব, নীতিগতভাবে শিক্ষিত ও প্রযুক্তি-সক্ষম নেতৃত্বকে যেমন উৎসাহিত করা উচিত, তেমনি সততা ও জনকল্যাণমূলক মানসিকতাকেও গুরুত্ব দেয়া জরুরি।

মোঃ আব্দুল কাদের সরকার
২ নং বারুহাস ইউনিয়ন

পাবনা জেলা ভোক্তা অধিকার অধিদপ্তর কমিটির সভা অনুষ্ঠিত

মোঃ ওমরফারুক(সানি) স্টাফ রিপোর্টার প্রকাশিত: মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬, ১১:৪০ পিএম
পাবনা জেলা ভোক্তা অধিকার অধিদপ্তর কমিটির সভা অনুষ্ঠিত

নিত্য পণ্যের মূল্য সহনীয় রাখতে এবং জ্বালানি তেল সঠিকভাবে বিতরণ বিষয়ক পাবনায় জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ কমিটির এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩১ মার্চ ) দুপুর সাড়ে ১২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সালমা আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় জেলার বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পাবনা কার্যালয়ের সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি, কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) পাবনা জেলা শাখার সভাপতি এবিএম ফজলুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী পাবনা চেম্বারের পরিচালক আলহতাজ শফিকুল ইসলাম খান, ক্যাব যুগ্ম সাধারণ সম্পাদক লেখক-সাংবাদিক শফিক আল কামাল, বিএসটিআই পাবনা আঞ্চলিক কার্যলয়ের কর্মকর্তা শহিদুল ইসলাম, পাবনা চেম্বারের সচিব আব্দুর রাজ্জাক প্রমুখ বক্তব্য রাখেন।

সভায় নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর মূল্য সাধারণ ভোক্তাদের নাগালের মধ্যে রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। বাজারে অযৌক্তিক পেট্রোল অক্টেন ডিজেল মূল্যবৃদ্ধি, কৃত্রিম সংকট সৃষ্টি, ভেজাল ও মানহীন পণ্য উৎপাদন এবং মিথ্যা বিজ্ঞাপনের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার কথা জানানো হয়। একই সঙ্গে নিয়মিত বাজার তদারকি ও ভ্রাম্যমাণ অভিযান জোরদারের সিদ্ধান্ত গৃহীত হয়।

জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন, রমজান মাসে যাতে সাধারণ মানুষ স্বস্তিতে কেনাকাটা করতে পারেন, সে লক্ষ্যে প্রশাসনের নজরদারি আরও বাড়ানো হবে। ভোক্তার অধিকার রক্ষায় সংশ্লিষ্ট সব দপ্তরকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দেন তিনি। পাশাপাশি ব্যবসায়ীদের নৈতিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে ব্যবসা পরিচালনার আহ্বান জানানো হয়।

সভায় বক্তারা আশা প্রকাশ করেন, সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বিত উদ্যোগ ও কার্যকর তদারকির মাধ্যমে বাজার ব্যবস্থায় শৃঙ্খলা ফিরবে এবং ভোক্তারা ন্যায্যমূল্যে নিরাপদ পণ্য ক্রয়ের সুযোগ পাবেন।

 

error: Content is protected !!