শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২

নির্বাচিত সরকারই বৈষম্যহীন দেশ গড়তে পারে: তারেক রহমান

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪, ২:৪২ এএম | 110 বার পড়া হয়েছে
নির্বাচিত সরকারই বৈষম্যহীন দেশ গড়তে পারে: তারেক রহমান

নির্বাচিত সরকারই বৈষম্যহীন বাংলাদেশ গড়তে পারে বলে মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণ দ্বারা নির্বাচিত সরকারই কেবল জনগণের নিরাপত্তা, গণতন্ত্র ও দেশে উন্নয়নের নতুন ধারা সৃষ্টি করতে পারে।

এছাড়া তিনি আরও বলেন, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নিহতদের যথাযথ মূল্যায়ন না করতে পারলে ইতিহাস কখনো আমাদের ক্ষমা করবে না।

আজ শনিবার (২৮ সেপ্টেম্বর) ঝিনাইদহের পায়রা চত্ত্বরে জেলা বিএনপি আয়োজিক এক গণসমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।

তারেক রহমান বলেন, গত ১৭ বছরে যারা আত্মত্যাগ করেছেন তাদের আত্মত্যাগ সেদিনই সফল হবে, যেদিন দেশের মানুষের রাজনৈতিক মুক্তির পাশাপাশি অর্থনৈতিক মুক্তি মিলবে। আওয়ামী লীগের নির্যাতনে অতিষ্ট ছিলো দেশের মানুষ। জনগণের আন্দোলনে বিদায় নিয়েছে স্বৈরাচার। এ কৃতিত্ব দেশের ছাত্র-জনতার।

এসময় নির্বাচিত সরকারের কোন বিকল্প নেই উল্লেখ করে তারেক রহমান বলেন, আওয়ামী সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের বিকল্প ছিলো না। এ সরকারের প্রতি সমর্থন রয়েছে। এই সরকার যাতে তাদের কাজগুলো করতে পারে তাই তাদের সমর্থন দিতে হবে।

তিনি আরও বলেন, স্বাভাবিকভাবেই এই সরকার বাংলাদেশের সকল মানুষের সমর্থনে দায়িত্ব নিয়েছে। তাদের প্রতি সেদিনও আমাদের সমর্থন ছিল, আজও আছে। তবে তাদের প্রতি আমাদের আস্থাকে প্রশ্নহীন রাখা চ্যালেঞ্জ কিন্তু তাদেরই নিতে হবে। বর্তমানের অন্তর্বর্তীকালীন সরকার প্রতি অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য রোড ম্যাপ প্রয়োজন, সেটা নির্দিষ্ট করতে হবে তাদেরই।

কুরআনের আইনের মাধ্যমে ইমসাফ ও কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব

দিঘলিয়ায় জামায়াতে ইসলামীর ইফতার মাহফিলে অধ্যক্ষ কবিরুল ইসলাম

জাহিদ হোসেন, দিঘলিয়া প্রতিনিধি-খুলনা প্রকাশিত: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬, ৯:১৩ পিএম
দিঘলিয়ায় জামায়াতে ইসলামীর ইফতার মাহফিলে অধ্যক্ষ কবিরুল ইসলাম

খুলনা জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলাম বলেছেন কুরআনের আইনই পারে ইনসাফ ও কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে। মাহে রমজানে কুরআন নাজিল হয়েছে। রমজান কুরআন নাজিলের মাস হওয়ার কারণে রমজান মাসের এত কদর। তিনি বলেন কুরআনের বইনের ভিত্তিতে ন্যায় ও ইনসাফের সমাজ প্রতিষ্ঠা করতে হবে। রমজান তাকওয়া বা খোদা ভীতির মাস। আমরা কি খোদা ভীতি অর্জন করতে পেরেছি? ভিজিএফ ও ভিজিডি এর মালামাল পাবে হতদরিদ্র লোক। আমরা কি তাদের কাছে কার্ড পৌঁছে দিতে পেরেছে? না অনিয়ম ও দুর্ণীতি করছি? এটা একবার ভেবে দেখতে হবে। সব কিছুর জবাব আমাদের দিতে হবে। তাই কোরআনের আইন মেনে সকল কাজের ফয়সালা করলে সমাজে অন্যায় অনিয়ম থাকবেনা। প্রধান অতিথি সকলকে কোরআনের সমাজ প্রতিষ্ঠার আন্দোলনে এগিয়ে আসার আহবান জানান।
গতকাল শুক্রবারে (২৩ই মার্চ) বাদ আসর দিঘলিয়া এম এ মজিদ সরকারি ডিগ্রী কলেজ মাঠে দিঘলিয়া উপজেলা জামায়াতে ইসলামী আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
দিঘলিয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আবুল হাসান এর সভাপতিত্বে এবং সহকারী সেক্রেটারি মোঃ ইসমাইল হোসেনের পরিচালনায় এ ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির যুগ্ন আহবায়ক অধ্যাপক মনিরুল হক বাবুল, খুলনা উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক শরীফ মোজাম্মেল হোসেন, গাজী জাকির হোসেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোল্লা নাজমুল হক, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন খুলনা জেলা সহকারী আঞ্চলিক পরিচালক খান গোলাম রসুল। আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন খুলনা অফিস সম্পাদক মোঃ মুজাহিদুল ইসলাম, দিঘলিয়া উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা মুশফিকুর রহমান, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি মোঃ সাইফুল্লাহ মানসুর, সেক্রেটারি তাসলিম হাসান টুটুল, বিশিষ্ট আলেম মাওলানা মুজিবুর রহমান, দিঘলিয়া সদর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাওলানা দেলোয়ার হোসেন আজাদী, সেক্রেটারি মোঃ বদিউজ্জামান আজাদ, কর্মপরিষদ সদস্য হাফেজ সাইফুল ইসলাম, মোঃ মুরাদুর রহমান, খেলাফত মজলিশ নেতা শেখ গোলাম রহমান মিজানুর রহমান প্রমুখ।

ময়মনসিংহ ফিলিং স্টেশনগুলোতে মোবাইল কোর্ট পরিচালনা

মকবুল হোসেন, ময়মনসিংহ প্রকাশিত: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬, ৯:০৭ পিএম
ময়মনসিংহ ফিলিং স্টেশনগুলোতে মোবাইল কোর্ট পরিচালনা

ময়মনসিংহ সদর ও মাসকান্দা এলাকায় ফিল্ম স্টেশনগুলো এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কর্তৃক মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

আজ ১৩মার্চ শুক্রবার তেল মজুদ করে কৃত্রিম সংকট তৈরি না করার বিষয় সর্তকতা মূলক অভিযান পরিচালনা করা হয়।

ময়মনসিংহ সদর ও মাসকান্দা এলাকায় স্টার ফিলিং স্টেশন,বাইপাস এলাকায় এসইপিএল ফিলিং স্টেশন, মেসার্স সওদাগর ফিল্ম স্টেশন ও নিটল ফিলিং স্টেশনে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তানভীর হাসান কর্তৃক মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। সেই সময়ে সকল ফিল্ম স্টেশনের মালিকসহ সংশ্লিষ্ট সকল কর্মচারীকে তেল মজুদ করে কৃত্রিম সংকট তৈরি না করার বিষয়ে সতর্ক করা হয়। সেই সাথে সাধারণ ক্রেতাগন যেন মজুদ করতে না পারে সে বিষয়েসতর্ক থাকা দিক নির্দেশমূলক পরামর্শ প্রদান করা হয়।

এসইপিএল ফিলিং স্টেশনে তেল দেওয়া বন্ধ রাখায় যানজট সৃষ্টি হয় এবং জনগণের ভোগান্তুির সৃষ্টি হয়।

এই ঘটনায় এসইপিএল ফিলিং স্টেশন কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯এর ৪৫ধারা মোতাবেক অর্থদণ্ড প্রদান করা হয় এবং যথারীতি তেল দেওয়ার কার্যক্রম চালু করা হয়।

ময়মনসিংহ জেলা প্রশাসনের উদ্যোগে জনস্বার্থে মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে বলে জানাযায়।

নরসিংদী জেলা মডেল প্রেসক্লাব এর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

মোঃ কামাল হোসেন প্রধান জেলা প্রতিনিধি নরসিংদীঃ প্রকাশিত: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬, ৯:০২ পিএম
নরসিংদী জেলা মডেল প্রেসক্লাব এর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

নরসিংদী জেলা মডেল প্রেসক্লাব এর উদ্যোগে অদ্য ১৩ মার্চ শুক্রবার নরসিংদীর মডেল মসজিদ এর সংলগ্নে নরসিংদী জেলা মডেল প্রেসক্লাব এর সভাপতি মোঃ আকিকুল ইসলাম স্বপনের সভাপতিত্বে এতিমদের সন্মানে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাইন উদ্দিন ভূইয়া, শিবপুর প্রেসক্লাব এর আহবায়ক ও জেলা জাতীয় সাংবাদিক সংস্থার সহ-সভাপতি মোঃ কামাল হোসেন প্রধান, শিবপুর প্রেসক্লাব এর সাবেক সাধারণ সম্পাদক ও জেলা জাতীয় সাংবাদিক সংস্থার সহ-সভাপতি আবু নাইম রিপন,মনোহরদী উপজেলা প্রেসক্লাব এর সহ-সভাপতি মোঃ সাখাওয়াত হোসেন প্রধান , সাংবাদিক রেজাউল সাংবাদিক করিম, সমাজ সেবক বেদন ভূইয়া, এছাড়াও উপস্থিত ছিলেন জেলা মডেল প্রেসক্লাব এর সিনিয়র সভাপতি এম এমএ মোরশেদ,সমাজ সেবক হিমেল,আলী হোসেন, মডেল প্রেসক্লাব কোষাধ্যক্ষ কাউছার মিয়া,দপ্তর সম্পাদক ডাঃ এম এ জামান, সাংবাদিক আজিজুল হক, সার্বিক পরিচালনায় ছিলেন, সোহাগ,সুমন ও রাসেল চৌধুরী প্রমুখ।

উক্ত ইফতার মাহফিলে প্রায় ৮০ জন এতিম ছাত্র অংশগ্রহণ করেন,মোনাজাত করেন ইমাম আবু সালেহ মিয়া। ইফতার মাহফিলে দেশ ও জাতীর মঙ্গল কামনায় কোরআন তেলাওয়াত ও মোনাজাত করা হয়।

উপস্থিত অতিথিগণ বলেন, নরসিংদী জেলা প্রেসক্লাব একটি আধুনিক প্রেসক্লাব,আমরা আশাকরি এ সংগঠনের সাংবাদিকরা লিখনীর মাধ্যমে সত্য তুলে ধরবেন ,অসহায়,দরিদ্র মানুষের সহায়ক হবেন। নরসিংদী জেলা মডেল প্রেসক্লাব এর উন্নতির জন্য আমাদের সর্বাঙ্গীন সহযোগিতা থাকবে ইনশাআল্লাহ।

error: Content is protected !!