দিঘলিয়াতে জাতীয় পার্টির ইফতার মাহফিল অনুষ্ঠিত
খুলনা দিঘলিয়া উপজেলায় জাতীয় পার্টির উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার উপজেলা জাতীয় পার্টির আয়োজনে সেনহাটি এলাকায় এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য, খুলনা জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি এবং খুলনা জেলা জাতীয় যুব সংহতির সভাপতি ডা. সৈয়দ আবুল কাসেম। সরদার জিয়াউল হকের সভাপতিত্বে এবং উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব মোস্তাফিজুল ইসলাম লাভলুর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন খুলনা জেলা জাতীয় যুব সংহতির সহ-সভাপতি এবং দিঘলিয়া উপজেলা জাতীয় যুব সংহতির সভাপতি সৌমিত্র দত্ত, জাপা নেতা আবু কাসেদ মোল্লা, মাহাবুবুল আলম, রেজাউল ইসলাম, সিদ্দিকুর রহমান, খুলনা জেলা জাতীয় যুব সংহতির দপ্তর সম্পাদক বেনজীর আহমেদ মুকুল, সোহেল সিকদারসহ জাতীয় পার্টির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। এ সময় সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বক্তারা তাদের বক্তব্যে পবিত্র মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে আত্মশুদ্ধি, সংযম ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।
ইফতারের আগে দেশ, জাতি ও মানবতার কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এরপর উপস্থিত সবার মধ্যে ইফতার পরিবেশন করা হয়।








