বুধবার, ৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২
বুধবার, ৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২

আশ্রয়ের খোঁজে বাস্তুচ্যুতরা

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪, ৪:২১ এএম | 151 বার পড়া হয়েছে
আশ্রয়ের খোঁজে বাস্তুচ্যুতরা

ইসরায়েলি বিমান বাহিনীর (আইএএফ) টানা হামলায় শুক্রবার আতঙ্কিত, নির্ঘুম রাত কেটেছে লেবাননের রাজধানী বৈরুতের বাসিন্দাদের। শুক্রবার প্রায় সারা রাত ধরে বৈরুতের বিভিন্ন এলাকায় বোমা ফেলেছে আইএএফ।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে লেবাননের রাষ্ট্রায়ত্ত বার্তাসংস্থা এনএনএ, শুক্রবার রাতজুড়ে ইসরায়েলি বাহিনীর অভিযানে বৈরুতের বিভিন্ন এলাকায় নিহত হয়েছেন অন্তত ৬ জন এবং আহত হয়েছেন আরও ৯১ জন। এছাড়া ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কিছু আবাসিক ভবন।

হিজবুল্লার সেক্রেটারি জেনারেল এবং প্রধান নেতা হাসান নাসরুল্লাহকে লক্ষ্য করে শনিবার সন্ধ্যায় এই হামলা পরিচালনা করেছিল আইএএফ। তবে লক্ষ্য সফল হয়নি। হিজবুল্লার একাধিক উচ্চপর্যায়ের সূত্র মারফত জানা গেছে, নাসরুল্লাহ বেঁচে আছেন এবং সুস্থ আছেন। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী অবশ্য জানিয়েছে যে হতাহতদের মধ্যে কয়ে জন হিজবুল্লা কমান্ডার এবং বেশ কয়েকজন যোদ্ধা রয়েছে।

এদিকে, বৈরুতে যখন বোমা-গোলা নিক্ষেপ করছিল ইসরায়েলের বিমান বাহিনী— সে সময় বাসা-বাড়ি থেকে আতঙ্কে ছুটে বেরিয়ে আসছিলেন সাধারণ লোকজন। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের একটি প্রতিনিধি দল বর্তমানে লেবাননে অবস্থান করছেন। তারা জানিয়েছেন, শুক্রবার রাত ৩ টার সময় লোকে লোকারণ্য ছিল বৈরুতের বিভিন্ন সড়ক, পার্ক, যাত্রী ছাউনি প্রভৃতি। তুলনামূলকভাবে বেশি ভিড় ছিল সাগর তীরবর্তী মেরিন ড্রাইভ এবং তার সংলগ্ন এলাকাগুলেতে।

যারা জড়ো হয়েছিলেন, তাদের প্রায় সবাই ইসরায়েলি বিমান বাহিনীর বোমা হামলা থেকে বাঁচতে বাড়িঘর ছেড়ে এসেছেন। সরেজমিনে গিয়ে দেখা গেছে, অনেকে সড়কের পাশের বেঞ্চি কিংবা ডিভাইডারের ওপর বসে কথা বলছেন, কেউ বা বেঞ্চি কিংবা ফুটপাতের ওপর ঘুমাচ্ছেন। নারীদের অনেকেই ব্যস্ত ছিলেন শিশুদের ঘুম পাড়াতে, খোলা আকাশের নিচেই।

লেবাননের ব্যস্ততম বাণিজ্যিক এলাকা হামরা স্ট্রিটের একটি বড় আকারের ভবন খালি পড়ে ছিল। বোমা হামলার আতঙ্কে বাড়ি ঘর ছেড়ে আসা লোকজনদের অনেকেই ফটক ভেঙে সেই ভবনটির ভেতরে ঢুকে পড়েন।

যারা বাড়িঘর থেকে বেরিয়েছেন, তাদের প্রায় কেউই সামান্য কাপড়-চোপর, কম্বল এবং প্রয়োজনীয় টুকিটাকি জিনিসপত্র ছাড়া কিছুই সঙ্গে আনতে পারেননি। তবে এত বড় দুর্যোগের মধ্যেও তারা সাহস হারিয়ে ফেলেননি।

৬০ বছর বয়সী এক নারী সিএনএনকে বলেন, “আমি আমার জীবনে এই প্রথম এমন অবস্থা দেখছি। এর আগে কখনও বৈরুতে বিমান হামলা ঘটেছে বলে আমি জানি না।”

“আমরা ঠিক আছি এবং আমি বিশ্বাস করতে চাই যে আমাদের বাড়িঘরও ঠিক আছে। আমি কোনো দুশ্চিন্তা করছি না।”

গাইবান্ধায় বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল

গাইবান্ধায় বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল

উজ্জ্বল বাংলাদেশ ডেস্ক প্রকাশিত: বুধবার, ৪ মার্চ, ২০২৬, ১২:৫৭ পিএম
গাইবান্ধায় বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল

গাইবান্ধা জেলার বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার( ৩ মার্চ) সন্ধ্যায় জেলা শহরের স্থানীয় হোটেল আর রহমান কমিউনিটি সেন্টারে এই মাহফিল অনুষ্ঠিত হয়।

সদর-২ আসনের সংসদ সদস্য মোঃ আব্দুল করিমের সভাপতিত্বে এতে অংশ নেন জেলার সুন্দরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য, অধ্যাপক মাজেদুর রহমান, সাদুল্লাপুর-পলাশবাড়ী-৩ আসনের সংসদ সদস্য, আবুল কাওছার মোহাম্মদ নজরুল ইসলাম, সাঘাটা-ফুলছড়ি-৫ আসনের সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল ওয়ারেছ, জেলার সাবেক আমির, ডাঃ আব্দুর রহিম সরকার, জেলা ছাত্রশিবিরের সভাপতি, ইউসুফ আল কারযাভি।

এ সময় বক্তারা বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী দেশে ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনের লক্ষ্যে কাজ করছে। এ ক্ষেত্রে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা ও ইতিবাচক ভূমিকা কামনা করা হয়। পাশাপাশি অনুষ্ঠানে উপস্থিত বক্তারা রমজানের আত্মসংযম, নৈতিকতা ও সামাজিক দায়িত্ববোধের চর্চার ওপর গুরুত্ব দেন।

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুল সংখ্যক ব্যবসায়ী উপস্থিত ছিলেন। ইফতারের আগে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

জামাল কাড়াল, বরিশাল

বরিশাল রেঞ্জ নতুন ডিআইজি মোস্তাফিজুর রহমান

স্টাফ রিপোর্টার, উজ্জ্বল বাংলাদেশ প্রকাশিত: বুধবার, ৪ মার্চ, ২০২৬, ১২:৫১ পিএম
বরিশাল রেঞ্জ নতুন ডিআইজি মোস্তাফিজুর রহমান

বরিশাল রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মঞ্জুর মোর্শেদের বদলি হয়েছে পুলিশ প্রশাসনে। তার স্থলাভিষিক্ত হিসেবে বরিশাল রেঞ্জে নতুন ডিআইজি হিসেবে দায়িত্ব গ্রহণ করছেন মোস্তাফিজুর রহমান।পুলিশ সদর দপ্তরের নির্দেশনায় প্রশাসনিক সিদ্ধান্তের অংশ হিসেবে এ বদলির আদেশ জারি করা হয়েছে বলে জানা গেছে। দায়িত্ব পালনকালে মঞ্জুর মোর্শেদ বরিশাল রেঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিতকরণে বিভিন্ন কার্যকর পদক্ষেপ গ্রহণ করেন। বিশেষ করে মাদকবিরোধী অভিযান, চুরি-ডাকাতি দমন এবং সড়ক নিরাপত্তা জোরদারে তার ভূমিকা ছিল উল্লেখযোগ্য।নতুন দায়িত্বপ্রাপ্ত ডিআইজি মোস্তাফিজুর রহমান পেশাগত দক্ষতা ও অভিজ্ঞতার জন্য পুলিশ বাহিনীতে সুপরিচিত। তিনি দায়িত্ব গ্রহণের পর আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও শক্তিশালী করা, অপরাধ দমনে আধুনিক কৌশল প্রয়োগ এবং জনবান্ধব পুলিশিং কার্যক্রম জোরদার করার ওপর গুরুত্ব দেবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।পুলিশ প্রশাসনের এ পরিবর্তনের মাধ্যমে বরিশাল রেঞ্জে কার্যক্রম আরও গতিশীল ও ফলপ্রসূ হবে বলে আশা করা 

প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের, ব্যুরো চীফ নোয়াখালী

“XMG ইমেজিং” নামে শত কোটি টাকার এস্কেম: পাবনায় অফিস

প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের, ব্যুরো চীফ নোয়াখালী প্রকাশিত: বুধবার, ৪ মার্চ, ২০২৬, ১১:২৯ এএম
“XMG ইমেজিং” নামে শত কোটি টাকার এস্কেম: পাবনায় অফিস

বাংলাদেশে অনলাইন প্রতারণার ভয়াবহতা নতুন মাত্রা পেয়েছে। বিকাশ ও নগদ অ্যাকাউন্ট হ্যাক করে ওটিপি (OTP) ব্যবহার করে টাকা উধাও—এমন অভিযোগে সম্প্রতি একাধিক চক্র প্রশাসনের হাতে ধরা পড়লেও, “XMG ইমেজিং কোম্পানি” নামে আরেকটি বড় প্রতারক নেটওয়ার্কের বিরুদ্ধে উঠেছে বিস্ফোরক অভিযোগ। দাবি করা হচ্ছে, এই চক্র কলেজ ছাত্রছাত্রী, যুবক-যুবতী এবং প্রবাসীদের টার্গেট করে শত কোটি টাকার প্রতারণা চালিয়েছে।

বিভিন্ন সূত্রে জানা যায়, প্রতারকরা বিদেশি ও বাংলাদেশি সিম ব্যবহার করে WhatsApp ও Telegram-এ গ্রুপ খুলে “ঘরে বসে মোটা অংকের আয়”–এর লোভনীয় অফার ছড়াত।
প্রথমে ছোট অংকের ডিপোজিট নিয়ে কিছুদিন “লাভ” দেখানো হতো। এরপর বড় অংকের টাকা জমা করালে হঠাৎ ওয়েবসাইট ও অফিস বন্ধ করে উধাও হয়ে যেত চক্রটি।

ওটিপি সংগ্রহ ও ডিভাইস হ্যাকিংয়ের মাধ্যমে অনেকের বিকাশ-নগদ অ্যাকাউন্ট থেকেও টাকা তুলে নেওয়ার অভিযোগ রয়েছে।

পাবনায় অফিস, ছিল না কোনো নিবন্ধন!
অভিযোগ রয়েছে, পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলায় কোম্পানির সাইনবোর্ড টানিয়ে অফিস পরিচালনা করা হলেও কোনো রাষ্ট্রীয় নিবন্ধন বা আইনগত কাগজপত্র ছিল না। কিছু আইটি দক্ষ ব্যক্তির সহায়তায় ওয়েবসাইট ও সফটওয়্যার পরিচালিত হতো বলে জানা গেছে।

সূত্রমতে, এই সফটওয়্যারভিত্তিক প্রতারণা ব্যবসার সঙ্গে তিন ব্যক্তির নাম উঠে এসেছে, মো. আব্দুল্লাহ সরকার (পিতা: ফজলু মিয়া), ইউনিয়ন: নিচাইচড়া, গ্রাম: মাছগ্রাম, থানা: চাটমোহর, জেলা: পাবনা।হাসিনুর (প্রবাসী) (পিতা: মোহাম্মদ ইসমাইল), গ্রাম: বোয়ালমারী, থানা: ভাঙ্গুড়া, জেলা: পাবনা।রিয়াজুল, গ্রাম: বোয়ালমারী, থানা: ভাঙ্গুড়া, জেলা: পাবনা।

অভিযোগ আছে, এরা দীর্ঘদিন ধরে একের পর এক “ওয়েব এস্কেম” চালিয়ে আসছে এবং রাজনৈতিক প্রভাব খাটিয়ে ভুক্তভোগীদের ভয়ভীতি দেখাচ্ছে।
ভুক্তভোগীদের মধ্যে নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার ৮নং বিজবাগ ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বাসিন্দা রমজান আলী, মোহাম্মদ জয়, বিবি মরিয়মসহ অনেকেই এই প্রতারণার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। আমানত হারিয়ে তারা এখন আর্থিক ও মানসিক ভাবে বিপর্যস্ত।

ভুক্তভোগী এলাকাবাসী ও ক্ষতিগ্রস্তদের একটাই দাবি-অবিলম্বে অভিযুক্তদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে আত্মসাৎ করা টাকা উদ্ধার ও দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।
সাধারণ মানুষের প্রশ্ন-কতদিন এভাবে অনলাইন এস্কেম চক্র যুব সমাজকে ধ্বংস করবে?

কখনোই অপরিচিত কারও সঙ্গে OTP শেয়ার করবেন না। “নিশ্চিত লাভ” বা “ঘরে বসে আয়”–এর প্রলোভনে টাকা বিনিয়োগের আগে সরকারি নিবন্ধন যাচাই করুন।
সন্দেহজনক লেনদেন হলে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনী বা সাইবার ক্রাইম ইউনিটে অভিযোগ জানান।

এই বিষয়ে প্রশাসনের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে সংযুক্ত করা হবে।

error: Content is protected !!