বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২
বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২

পদত্যাগ করেছেন ইয়েমেনের প্রধানমন্ত্রী

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ৪ মে, ২০২৫, ৩:৫৪ পিএম | 74 বার পড়া হয়েছে
পদত্যাগ করেছেন ইয়েমেনের প্রধানমন্ত্রী

মধ্যপ্রাচ্যের দেশ ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের প্রধানমন্ত্রী আহমেদ আওয়াদ বিন মোবারক পদত্যাগের ঘোষণা দিয়েছেন। শনিবার (৩ মে) বিবৃতির মাধ্যমে দেশটির প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন তিনি।

ব্রিটিশ বার্তাসংস্থাটির প্রতিবেদন অনুযায়ী, এক বিবৃতিতে আওয়াদ বিন মুবারক জানিয়েছেন যে তিনি ‘অনেক সমস্যার’ সম্মুখীন হয়েছেন, যার মধ্যে সরকার পুনর্গঠন করতে না পারাও অন্যতম।

বিবৃতিটি নিজের এক্স হ্যান্ডেলে প্রকাশ করেছেন ইয়েমেনের বিদায়ী প্রধানমন্ত্রী। সেখানে তিনি উল্লেখ করেছেন, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর ‘প্রয়োজনীয় সংস্কার’ করতে সীমিত ক্ষমতার কারণে নিজের ভূমিকা নিয়ে চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন তিনি।

আহমেদ আওয়াদ দীর্ঘদিন ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করার পর গত বছরের ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রী নিযুক্ত হন। ২০১৫ সালে ইরান-সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী হুতিদের অপহরণের শিকার হয়েছিলেন আহমেদ আওয়াদ। ইয়েমেনের তৎকালীন প্রেসিডেন্ট আবদ-রাব্বু মনসুর আল-হাদির সঙ্গে হুতি বিদ্রোহীদের দ্বন্দ্বের সময় ইয়েমেনের প্রেসিডেন্টের চিফ অব স্টাফ হিসাবে দায়িত্ব পালন করে খ্যাতি অর্জন করেছিলেন তিনি।

লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে হুতিদের হামলার সক্ষমতা ধ্বংস ও তাদের সামরিক স্থাপনা লক্ষ্য করে যুক্তরাষ্ট্রের হামলা বৃদ্ধির মাঝেই ইয়েমেনি প্রধানমন্ত্রী পদত্যাগের এই ঘোষণা দিয়েছেন। ডোনাল্ড ট্রাম্প গত জানুয়ারিতে মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর মার্চ থেকে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিদের বিরুদ্ধে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বৃহত্তম সামরিক অভিযান শুরু হয়েছে।

এক দশকেরও বেশি সময় ধরে ইয়েমেনে গৃহযুদ্ধ চলছে। ২০১৪ সালে হুতি বিদ্রোহীরা রাজধানী সানা দখল নেয় এবং দেশটির সরকারকে ক্ষমতাচ্যুত করে। হুতিদের তীব্র আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত সরকার দেশটির দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী এডেনে পালিয়ে যেতে বাধ্য হয়।বর্তমানে ইয়েমেনের উত্তর ও পশ্চিমাঞ্চলসহ দেশটির বেশিরভাগ অঞ্চলের নিয়ন্ত্রণ রয়েছে ইরান-সমর্থিত এই গোষ্ঠীর হাতে।

বাধা দেওয়ায় গৃহবধূকে লাঞ্ছিত

‎মুক্তাগাছায় আবাদী জমি দখল করে রাস্তা নির্মাণের অভিযোগ

ডাঃ মোঃ আবুল কালাম, ‎জেলা প্রতিনিধি, ময়মনসিংহ প্রকাশিত: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬, ৭:৪৯ পিএম
‎মুক্তাগাছায় আবাদী জমি দখল করে রাস্তা নির্মাণের অভিযোগ

ময়মনসিংহের মুক্তাগাছায় স্থানীয় প্রভাবশালী একটি চক্রের বিরুদ্ধে সরকারি ম্যাপ পরিবর্তন করে জোরপূর্বক ব্যক্তিমালিকানাধীন আবাদী জমির ওপর দিয়ে রাস্তা নির্মাণের অভিযোগ উঠেছে। এতে বাধা দিতে গেলে ভুক্তভোগী এক অবসরপ্রাপ্ত সেনা সদস্যের স্ত্রীকে লাঞ্ছিত ও প্রাণনাশের হুমকি দেওয়ার ঘটনাও ঘটেছে।
‎গত সোমবার (৩০ মার্চ, ২০২৬) দুপুরে মুক্তাগাছা থানার ১নং দুল্লা ইউনিয়নের চন্ডিমন্ডপ (গজিয়াপাড়া) গ্রামে এই ঘটনা ঘটে। এ বিষয়ে ভুক্তভোগী অবসরপ্রাপ্ত সেনা সদস্য মোঃ সরোয়ার হোসেন মুক্তাগাছা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
‎অভিযোগ সূত্রে জানা যায়, মোঃ সরোয়ার হোসেনের আবাদী জমির ওপর দিয়ে কোনো সরকারি রাস্তা না থাকলেও স্থানীয় অভিযুক্ত মোঃ ফজলুল হক মাস্টার (৫০), মোঃ নজরুল ইসলাম (৫৫) ও মোঃ রুহুল আমীন মাস্টারসহ (৩০) আরও কয়েকজন মিলে ক্ষমতার দাপটে জমির মাঝখান দিয়ে রাস্তা নেওয়ার চেষ্টা করেন। এর আগে ভুক্তভোগী উপজেলা নির্বাহী অফিসার বরাবর অভিযোগ দিলে কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।
‎তবে গত ৩০ মার্চ সোমবার দুপুরে সরোয়ার হোসেনের অনুপস্থিতিতে অভিযুক্তরা দলবল নিয়ে কোদাল দিয়ে মাটি কেটে আবাদী জমির মাঝখান দিয়ে জোরপূর্বক রাস্তার কাজ শুরু করেন। খবর পেয়ে সরোয়ার হোসেনের স্ত্রী মোছাঃ আছমা ইয়াসমিন (৪৭) ঘটনাস্থলে গিয়ে মুঠোফোনে ভিডিও ধারণ করতে চাইলে অভিযুক্তরা উত্তেজিত হয়ে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং মারধর করতে উদ্যত হন। পরে স্থানীয়দের হস্তক্ষেপে তিনি উদ্ধার হলেও অভিযুক্তরা তাকে খুন-জখমের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।
‎ভুক্তভোগী পরিবারটি বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। জমির মালিক মোঃ সরোয়ার হোসেন বলেন, “আমার আবাদী জমির ক্ষতি করে ম্যাপ বহির্ভূতভাবে এই রাস্তা নির্মাণ করা হচ্ছে। প্রতিবাদ করায় আমার স্ত্রীকে লাঞ্ছিত করা হয়েছে। আমি প্রশাসনের কাছে এর সুষ্ঠু বিচার ও জানমালের নিরাপত্তা চাই।”
‎মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ বলেন, অভিযোগটি আমলে নেওয়া হয়েছে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

উলিপুরে মাদ্রাসার ছাত্র রাকিব হাসান নিখোঁজ

কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ প্রকাশিত: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬, ৭:৪৬ পিএম
উলিপুরে মাদ্রাসার ছাত্র রাকিব হাসান নিখোঁজ

কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ময়নার বাজার এলাকায় রাকিব হাসান নামে এক হাফিজি মাদ্রাসার হেফজো বিভাগের কিশোর নিখোঁজ হয়েছে। গতকাল (১ এপ্রিল) দুপুর আনুমানিক ২টার দিকে বাড়ির পাশের মাদ্রাসার উদ্দেশ্যে রওনা হলে সে নিখোঁজ হয়।

পরিবারের সদস্যরা জানান, নিখোঁজ হওয়ার পর থেকে আত্মীয়-স্বজনসহ এলাকার আশেপাশে অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। এতে করে পরিবারে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।
যদি কোনো ব্যক্তি রাকিব হাসানের সন্ধান যদি কেউ পেয়ে থাকেন বা কোথাও দেখে থাকেন,অনুগ্রহ করে তাকে নিরাপদে হেফাজতে রেখে মানবিক সহযোগিতায় উক্ত নাম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।

যোগাযোগ: 01309424992/01318102259

বাংলাদেশ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ ফোরাম উখিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক উজ্জ্বল বাংলাদেশ উখিয়া উপজেলা প্রতিনিধি সাংবাদিক ও কবি সিরাজুল কবির বুলবুল

উজ্জ্বল বাংলাদেশ ডেস্ক প্রকাশিত: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬, ৭:৩৮ পিএম
বাংলাদেশ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ ফোরাম উখিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক উজ্জ্বল বাংলাদেশ উখিয়া উপজেলা প্রতিনিধি সাংবাদিক ও কবি সিরাজুল কবির বুলবুল
error: Content is protected !!