শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২
শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২

অল্প খরচে সংসার চালাবেন কিভাবে

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫, ৫:৫৮ পিএম | 199 বার পড়া হয়েছে
অল্প খরচে সংসার চালাবেন কিভাবে

অল্প খরচে সংসার চালাতে গিয়ে এখন সবাই হিমশিম খাচ্ছে। দুর্মূল্যের এই বাজারে কিভাবে অল্প খরচে সংসার চালানো যায় সেটা নিয়ে সবাই চিন্তায় আছে। যদি সঠিকভাবে পরিকল্পনা করা হয় তাহলে এটা অবশ্যই সম্ভব। তাই যারা অনেকদিন ধরে ভাবছেন কিভাবে অল্প খরচে সংসার চালাবেন তাদের জন্য আজকের এই পোস্টটি।

অল্প খরচে সংসার চালানোর উপায়

এজন্য প্রথমে আপনার মনের ভিতরে সংযমী ভাব আনতে হবে। সংসারের জন্য অল্প খরচ বা বেশি খরচ – দুটোই নির্ভর করে আমাদের মনের উপর। আপনি যদি বাজারে গিয়ে দরাজ দিলে বাজার করতে থাকেন, তাহলে আপনার খরচের পরিমাণ হু হু করে বেড়ে যাবে। কিন্তু তার পরিবর্তে কেনাকাটায় যদি একটু সংযমী হন, তাহলে আপনি অনেক অহেতুক খরচ থেকে বেঁচে যাবেন।

এজন্য কখনো ক্ষুধা পেটে বাজারে যাবেন না। কারণ মানুষ যখন ক্ষুধার্ত থাকে, তখন সে অনেক অপ্রয়োজনীয় জিনিস কিনে থাকে। তাই বাজারে যাওয়ার আগে কিছু না কিছু খেয়ে পেট ভরে যাবেন। এছাড়া নিচে আরো কিছু উপায় বর্ণনা করা হলো, যেটার মাধ্যমে আপনি সংসারের খরচ কমাতে পারবেন।

পুরো সপ্তাহের বাজার একবারে করা

আপনি যদি আপনার নিত্য প্রয়োজনীয় জিনিস কেনার জন্য প্রতিদিন বাজারে যান, তাহলে সে ক্ষেত্রে খরচ বেশি হয়ে যাবে। এজন্য চেষ্টা করুন পুরো সপ্তাহের বাজার একবারে করার জন্য। তাই বাজারে যাওয়ার আগে একটা লিস্ট বা ফর্দ তৈরি করুন যে বাজারে গিয়ে আপনাকে কি কি কিনতে হবে। তারপর সেই অনুযায়ী সপ্তাহের বাজারে একবারে করে নিয়ে আসুন।

দিন অনুযায়ী ভাগ করা

সাধারণত বাজার থেকে আসার পর খাদ্য সংরক্ষণের জন্য আমরা ফ্রিজ ব্যবহার করি। তো ফ্রিজে আপনি দিন হিসাবে খাবার ভাগ করে রাখতে পারেন। এতে করে খাবার অপচয় হবে না আবার বেশিও লাগবে না। যদি একটা উদাহরণ দেই তাহলে বুঝতে পারবেন। যেমনঃ আপনার ৪ সদস্যের পরিবারের জন্য প্রতিদিন দুইটা করে মাছ রাখবেন, ৫০০ গ্রাম ওজনের ঝোল তরকারি এবং ২৫০ গ্রাম ওজনের ভাজি তরকারি।

তবে তরকারির ধরণ ভেদে এই পরিমাণ একটু কম-বেশি হতে পারে। অল্প খরচে সংসার চালানোর জন্য এভাবে মশলা, তরকারী ও মাছ ভাগ ভাগ করে রাখতে পারেন।

গ্যাস ও বিদ্যুৎ ব্যবহারে সচেতনতা

রান্না শুরুর আগে সকল প্রকার তরকারি ও মসলাপাতি কেটেকুটে রাখতে হবে। যেন চুলায় রান্না শুরু করার পর অকারনে চুলা জ্বালিয়ে রাখতে না হয়। বারবার চুলা জ্বালানোর চেয়ে, একবার জ্বালিয়ে সকল কাজ সমাধা করার চেষ্টা করবেন। বিদ্যুৎ ব্যবহারের পরিমাণ হ্রাস করার জন্য বৈদ্যুতিক ফ্যানগুলোতে রেগুলেটর লাগাতে পারেন, যেন যতোটুকু পরিমাণ দরকার সেই পরিমাণ স্পিডে ফ্যান ঘুরে। প্রয়োজন না হয় তাহলে ফ্রিজের সুইচ অফ করে রাখতে পারেন।

সাইকেলের উপর নির্ভরশীলতা

আপনি যদি বাইক বা প্রাইভেটকার ব্যবহারে অভ্যস্ত হন এবং পাশাপাশি চান আপনার সংসারের খরচ কমে আসুক, তাহলে অল্প খরচে সংসার চালানোর জন্য সাইকেলের উপর নির্ভরশীলতা বাড়িয়ে দিন। অল্প দূরত্বের পথ হেঁটে যাওয়া-আসা করুন এবং একটু বেশি দূরত্বের পথ সাইকেল ব্যবহার করুন। এতে করে আপনার শরীর তো ভালো থাকবেই, পাশাপাশি অনেক অর্থের অপচয় রোধ করা সম্ভব হবে।

সৌখিন জিনিস এড়িয়ে চলুন

প্রয়োজন অতিরিক্ত কসমেটিক্স সামগ্রী এড়িয়ে চলুন। সাবান, শ্যাম্পু, পেস্ট, ক্লিনিং পাউডার ইত্যাদি যতটুকু প্রয়োজন ততটুকু পরিমাণ কিনুন। সকল প্রকার বিলাসী দ্রব্য থেকে দূরে থাকুন। মনে রাখবেন, মানুষের বিলাসিতার শেষ নাই। তাই একবার বিলাসিতাকে প্রশ্রয় দিলে আপনি কখনোই খরচ সংকুলান করে উঠতে পারবেন না।

প্রয়োজন ছাড়া কোন জিনিস কিনবেন না

আমাদের যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই জিনিস কেনা উচিত। তাই লোক দেখানোর জন্য অথবা বিভিন্ন কোম্পানির অফারের ফাঁদে পড়ে অপ্রয়োজনীয় জিনিস কেনা থেকে বিরত থাকতে হবে। ঈদ, পূজা বা যেকোনো উপলক্ষে বিভিন্ন রকম কোম্পানি বিভিন্ন রকম অফার দেয় – যদি আপনার প্রয়োজন না হয় তাহলে অফার অনেক লোভনীয় হলেও ওই জিনিস কিনবেন না। অল্প খরচে সংসার চালানোর জন্য এটা একটা কার্যকরী উপায়।

বোয়ালখালীতে সাবেক ব্যাংক কর্মকর্তা হারুন রশীদ ইন্তেকাল: বিভিন্ন মহলে শোক

চট্টগ্রাম প্রতিনিধি: প্রকাশিত: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬, ১০:৩৩ এএম
বোয়ালখালীতে সাবেক ব্যাংক কর্মকর্তা হারুন রশীদ ইন্তেকাল: বিভিন্ন মহলে শোক

বোয়ালখালী পৌরসভা ৫নং ওয়ার্ডের পূর্ব গোমদণ্ডী মুফ্তি পাড়া,ফজর আলীর বাড়ি নিবাসী মরহুম নুরুর রহমান এর প্রথম পুত্র,

দৈনিক জনতা, দৈনিক ইনফো বাংলা প্রতিনিধি পটিয়া প্রেসক্লাব ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ সেলিম চৌধুরী’র ফুফাত ভাই ও বোয়ালখালী প্রেসক্লাবের সাবেক অর্থ, প্রচার, প্রকাশনা সম্পাদক সাংবাদিক আল সিরাজ ভাণ্ডারী’র বড়ভাই, আহসান উল্লাহ জামে মসজিদের সহসাধারণ সম্পাদক, হাজিরহাট ইকবাল পাঠাগার সহসভাপতি মোঃ হারুন অর রশিদ (৭১) ১লা এপ্রিল ২০২৬ বুধবার দুপুর ২ টার সময় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন
আল্লাহ তার রুহের মাগফেরাত কামনা করে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসাবে কবুল করুন আমিন। ১ এপ্রিল ২০২৬ বুধবার মুফ্তিপাড়া আহসান উল্লাহ জামে মসজিদ ঈদগাহ ময়দানে মরহুমের জানাজার নামাজের তাকে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। মৃত্যুকালে হারুনুর রশীদ দুইভাই এবং ৫জন মেয়ে নাতি, নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে যান।
মরহুম হারুন অর রশিদ এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন, জিয়া স্মৃতি পরিষদ বোয়ালখালী উপজেলা শাখার আহবায়ক সাংবাদিক মন্জুর আলম মাস্টার, দৈনিক কর্ণফুলী স্টাফ রিপোর্টার এম এ মন্নন, দৈনিক সমকাল প্রতিনিধি শাহিনুর কিবরিয়া মাসুদ, ক্রাইম রিপোর্টার সাংবাদিক আজম খান, বাণিজ্যিক রাজধানীর সম্পাদক আলমগীর চৌধুরী রানা, বোয়ালখালী প্রেসক্লাব, নাগরিক টিভি রিপোর্টার তৌহিদুর রহমান, সূফিকথা সম্পাদনা পরিষদের সাংবাদিক নুর মোহাম্মদ, আহসান উল্লাহ জামে মসজিদ এর পরিচালনা কমিটি, রেজা মোঃ ইকবাল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্টাতা ইকবাল হোসেন চৌধুরী, জলিল ভাণ্ডার দরবার শরীফের শাহজাদা জাহাঙ্গীর আলম, মোঃ সাইফুউদ্দিন, খোকা ভাণ্ডারী,
মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ গোমদণ্ডী সদর শাখা, হযরত শাহসুফি মাওলানা সৈয়দ মানজি শাহ্ মাজার শরীফ কমিটি, রমেশভাণ্ডার পরিচালনা কমিটি ও রমেশ পরিবার, হাজিরহাট ইকবাল পাঠাগার। তাজকিয়া কেন্দ্রীয় পর্ষদের সাধারণ সম্পাদক নুরে আহমদ জিয়াউল হাসান।

 

From
Salim Chowdory
Patiya Corresponden
Chittagong
01819349442

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর ময়মনসিংহ সফর

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬, ১০:৩০ এএম
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর ময়মনসিংহ সফর

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, এমপি আগামী শনিবার (০৪এপ্রিল) ময়মনসিংহ সফর করবেন। সফরকালে তিনি বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করবেন।

তথ্য প্রতিমন্ত্রী শনিবার সকাল ১০:৩০ টায় ত্রিশাল উপজেলা পরিষদ মিলনায়তনে ময়মনসিংহ বিভাগীয় কমিশনার, বিভাগের জেলাসমূহের জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারগণের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেবেন। এরপর দুপুর ১২:০০ টায় ময়মনসিংহ সার্কিট হাউজে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এছাড়াও বিকাল ০৩:০০টায় ঢাকা-ময়মনসিংহ বাইপাসের ৫০০ মিটার সামনে শিকারিকান্দা বাজার সংলগ্ন এলাকায় ময়মনসিংহ বিভাগীয় আধুনিক তথ্য কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন। এবং দিনের শেষে বিকাল ৫ টায় প্রতিমন্ত্রী সার্কিট হাউজে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

ঈশ্বরদীতে ছাত্রদল নেতা সোহাগ কে গুলি করে হত্যা।

মোঃ ওমরফারুক(সানি), স্টাফ রিপোর্টার প্রকাশিত: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬, ১:১৩ এএম
ঈশ্বরদীতে ছাত্রদল নেতা সোহাগ কে গুলি করে হত্যা।

 

 

বৃহস্পতিবার (২ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে ঈশ্বরদী সাড়া গোপালপুর এলাকায় এ ঘটনা ঘটে।

ঈশ্বরদীর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত ইমরান হোসেন সোহাগ উপজেলার পাকশী ইউনিয়নের বাঘইল মহান্নবীপাড়া গ্রামের ঈমান আলীর ছেলে।

তিনি উপজেলা ছাত্রদলের সদস্য ছিলেন। এছাড়া উপজেলা ছাত্রদলের একটি পক্ষের প্রস্তাবিত কমিটির সদস্য সচিব ছিলেন বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সময় ছাত্রদল সদস্য ইমরান হোসেন সোহাগ তার বন্ধুদের নিয়ে গোপালপুর রেললাইনের পাশে চায়ের দোকানে আড্ডা দিচ্ছিলেন। এ সময় পূর্ববিরোধের জেরে প্রতিপক্ষের সন্ত্রাসীরা মুখে কালো কাপড় বেঁধে এসে তাকে এলোপাথাড়ি কুলি করে পালিয়ে যায়। ঘটনার সময় গুলির শব্দও শোনা যায় বলে জানায় স্থানীয়রা। এতে ঘটনাস্থলেই মারা যায় সোহাগ।

ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। তার মাথার একটি অংশ ছিন্নভিন্ন হয়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তার মাথায় গুলি করে হত্যা করা হয়েছে।

তিনি আরও জানান, সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে। কারা কি কারণে তাকে হত্যা করেছে বিষয়টি এখনও নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

মোঃ ওমরফারুক(সানি)
স্টাফ রিপোর্টার, পাবনা
মোবাঃ ০১৭৪৫১৮৫৪৫৪

error: Content is protected !!