শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২
শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২

নতুন ইপিসি পেতে প্রয়োজন টেলিটকের জোর আবেদন

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২২ মার্চ, ২০২৫, ১:৪০ এএম | 96 বার পড়া হয়েছে
নতুন ইপিসি পেতে প্রয়োজন টেলিটকের জোর আবেদন

টেলিটকের ফোরজি মোবাইল ব্রডব্যান্ড নেটওয়ার্ক সম্প্রসারণ প্রকল্পে সৃষ্ট জটিলতা নিয়ে ঘুরপাক খাচ্ছে টেলিটক। টেলিটক কি পুরাতন তিন কোম্পানির মধ্যে থেকেই একজনকে নির্বাচন করবে, না কি তাদের সকলের মধ্যে নতুন করে আবার দরপত্র আহবান করবে, না কি আগের প্রতিষ্ঠানগুলোকে বাদ দিয়ে নতুন প্রতিষ্ঠানদের মধ্যে দরপত্র আহবান করবে এই বিষয়গুলো নিয়ে সমাধানের পথ খুঁজছে টেলিটক।

তাই বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি (বিপিপিএ)-এর পরামর্শ চেয়ে গত ১৮ ফেব্রুয়ারি চিঠি দেয় টেলিটক। এর প্রেক্ষিতে গত ২ মার্চ টেলিটককে চিঠির মাধ্যমে নিজেদের মতামত জানিয়েছে বিপিপিএ। বিপিপিএ পরিচালক (উপসচিব) সাখাওয়াত হোসেন স্বাক্ষরিত ঐ চিঠিতে বলা হয় এরূপ অবস্থায় সকল দরপত্র বাতিলের নিয়ম পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালায় উল্লেখিত আছে। এর সাথে আরও বিষদ নীতিমালাও দেয়া আছে। সেই অনুযায়ী টেলিটক অগ্রসর হতে পারে। পাশাপাশি যেহেতু এটি জি টু জি’এর আওতাভুক্ত তাই এই বিষয়ে ইআরডির মতামত গ্রহণ করতে পারে ।

এই প্রক্ষাপটে বিদ্যমান অযোগ্য ইপিসি কোম্পানিগুলোকে বাদ দিয়ে উচ্চ যোগ্যতাসম্পন্ন আরও নতুন ইপিসি কোম্পানির তালিকার জন্য টেলিটক ইআরডি-কে সরাসরি আবেদন করতে পারে।

বিশেষজ্ঞরা বলছেন, তিনটি কোম্পানি দরপত্রের নিয়ম ভেঙ্গেছে। যার ফলে এই তিন কোম্পানিকে কালো তালিকাভুক্ত করে নতুন কোম্পানিদের মধ্যে দরপত্র আহবান করা যৌক্তিক। তাদের মতে, কারসাজির নেতৃত্ব দেয়া সিএমইসি যদি আবারও দরপত্র আহবানের সুযোগ পায় তাহলে সংকট ঘনীভূত হবে। সঠিক সিদ্ধান্তই টেলিটককে এই সংকট থেকে বাঁচাতে পারে।

উল্লেখ্য, চায়না মেশিনারীজ পূর্বেও এশিয়াতে দুর্নীতি ও অনিয়মের কারণে চীন সরকারের কালো তালিকাভুক্ত প্রতিষ্ঠান হিসেবে তালিকাভুক্ত হয়েছিল। ২০১৩ সালে বিটিসিএলের ইন্সটোলেশন অফ এনজিএন বেসড, টেলিকমিউনিকেশন নেটওয়ার্ক ফর ডিজিটাল বাংলাদেশ (এনটিএন) কাজ করার জন্য নির্বাচিত হয়েছিল (সিএমইসি) কিন্তু সেই মূহুর্তে দক্ষিণ এশিয়া অঞ্চলে দুর্নীতির কারণে চীন সরকার প্রতিষ্ঠানটিকে কালো তালিকাভুক্ত করে। দুর্নীতির বিষয়টি সামনে এলে বিটিসিএলও প্রায় ১৮২ মিলিয়ন ডলারের প্রকল্পটি ভেস্তে যায়।

অর্থনৈতিক সম্পর্ক বিভাগ-ইআরডি জানিয়েছে, ‘‘নতুন করে টেলিটক দরপত্র আহবান করবে কি না সেটা টেলিটকের এখতিয়ার। এই বিষয়ে টেলিটক যদি পরিষ্কারভাবে আমাদের কাছে নতুন ইপিসি কোম্পানির নাম চেয়ে আবেদন করে তাহলে আমরা চীনা দূতাবাসের সাথে কথা বলে বিষয়টি সমাধানের চেষ্টা করব”।

সরাসরি নতুন প্রতিষ্ঠানের নাম চেয়ে আবেদন করবে কি না এই বিষয়ে টেলিটক-এর ব্যবস্থাপনা পরিচালক নুরুল মাবুদ চৌধুরী বলেন, “বিপিপিএ’র পরামর্শ অনুযায়ি এখন ইআরডিকে চিঠি দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। তিনি বলেন, আমরা সরকারি নিয়ম অনুসরন করছি। এ নিয়ে ইআরডির যে পরিপত্র আছে সেটা পালন করা হবে। তাই বিষয়টি নিয়ে ইআরডি সিদ্ধান্ত দেবে।”

বিগত অনেকগুলো বছরে বাংলাদেশের সাথে চীনের সম্পর্ক উন্নয়ন হয়েছে। গত চার বছরে চীন দুই দশমিক ৯৭ বিলিয়ন ডলার ঋণ বাংলাদেশকে দিয়েছে।

দুই দেশের প্রকল্পে উম্মুক্ত দরপত্র প্রক্রিয়ার পক্ষে মত দিয়েছেন একজন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক। নাম না প্রকাশের শর্তে তিনি বলেন, চীন-বাংলাদেশ বা অন্য দ্বিপাক্ষিক অর্থায়নের ক্ষেত্রে অর্থদাতা দেশ অনেক সময় কিছু প্রতিষ্ঠানের নাম নির্ধারণ করে দেয়ার প্রচলন আমরা দেখতে পাই, তবে একই প্রতিষ্ঠান বা সিন্ডিকেট বারবার সামনে আসলে, প্রকল্পের মান নিয়ে প্রশ্ন থেকে যায়। তবে বাংলাদেশের মত উন্নয়নশীল দেশের উপর চাপ থাকে, এমনটাই দেখে আসছি বরাবর। এর চেয়ে আমি বেশি কিছু বলতে পারবো না, প্রকল্প না দেখে।

দুর্নীতি দমন কমিশনের, ডিরেক্টর জেনারেল মোঃ রেজাউল কবিরকে এই পুরো বিষয় নিয়ে জিজ্ঞাসা করলে বলেন, “এই বিষয়ে কোন দাপ্তরিক তথ্য আমাদের কাছে এখনও আসেনি।”

উল্লেখ্য, টেলিটকের ফোরজি মোবাইল ব্রডব্যান্ড নেটওয়ার্ক সম্প্রসারণ প্রকল্পে চীন যোগান দিচ্ছে দুই হাজার কোটি টাকার ঋণ এবং বাংলাদেশ সরকার দিচ্ছে নয়শ কোটি টাকা । জি টু জি প্রকল্প অনুযায়ী, এই প্রকল্পে অংশগ্রহণের জন্য বাংলাদেশের অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি)-কে মাত্র তিনটি প্রতিষ্ঠানের নাম নির্ধারিত করে দেয় চীন। কিন্তু দরপত্রে অংশ গ্রহণের নিয়ম ভাঙার কারণে তাদের সকলকেই কারিগরি মূল্যায়নে অযোগ্য হিসেবে বাতিল করা হয়। এদের মধ্যে একটি সিন্ডিকেটের গুঞ্জন উঠেছে।

গাইবান্ধার গোবিন্দগঞ্জে গলা কেটে হত্যাচেষ্টা, একই পরিবারের ৪ জন আহত

গাইবান্ধা জেলা প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬, ৬:১৯ পিএম
গাইবান্ধার গোবিন্দগঞ্জে গলা কেটে হত্যাচেষ্টা, একই পরিবারের ৪ জন আহত

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার তালুকানুপুর ইউনিয়নের তালুকানুপুর গ্রামে একই পরিবারের ৪ জনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করার ঘটনা ঘটেছে। এতে গলা কেটে হত্যাচেষ্টার শিকার হন বাবলুর বোনসহ পরিবারের সদস্যরা।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (তারিখ উল্লেখযোগ্য) বিকেলে তালুকানুপুর গ্রামের মৃত আবুল ডাক্তারের ছেলে বাবলুর বাড়িতে এ হামলার ঘটনা ঘটে। এ সময় এক দুর্বৃত্ত ধারালো অস্ত্র নিয়ে পরিবারের সদস্যদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে বাবলুর বোনের গলায় গুরুতর আঘাতসহ পরিবারের আরও ৩ জন ছুরিকাঘাতে আহত হন।
আহতদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালসহ উন্নত চিকিৎসার জন্য অন্যত্র পাঠানো হয়েছে।

ঘটনার পর স্থানীয় জনতা ধাওয়া করে হামলাকারী একজনকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদের শনাক্তে অভিযান চালাচ্ছে।

যশোরে কোটি টাকার হীরা ও বৈদেশিক মুদ্রাসহ ভারতীয় নাগরিক আটক

জেমস আব্দুর রহিম রানা, যশোর: প্রকাশিত: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬, ৬:১৮ পিএম
যশোরে কোটি টাকার হীরা ও বৈদেশিক মুদ্রাসহ ভারতীয় নাগরিক আটক

যশোরে সীমান্ত নিরাপত্তা বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর অভিযানে বিপুল পরিমাণ হীরা ও বিভিন্ন দেশের মুদ্রাসহ এক ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে। উদ্ধারকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ৬ কোটি ৬২ লাখ টাকারও বেশি।

বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে যশোর-বেনাপোল মহাসড়কের নতুনহাট বাজার এলাকায় বিশেষ অভিযানে সুজাউদ্দিন নামের ওই ব্যক্তিকে আটক করা হয়। তিনি ভারতের তামিলনাড়ু রাজ্যের আবু বক্করের ছেলে বলে জানা গেছে।
বিকেলে যশোরের ঝুমঝুমপুরে বিজিবি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান এ তথ্য নিশ্চিত করেন।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে একটি বড় হীরার চালান পাচারের পরিকল্পনার খবর পেয়ে তারা নতুনহাট বাজার এলাকায় নজরদারি জোরদার করে। এ সময় সন্দেহজনক আচরণের কারণে সুজাউদ্দিনকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ১৫৫.৬৭ গ্রাম ওজনের হীরা, ৫৫০ মার্কিন ডলার, ৫ হাজার ৮৮০ ভারতীয় রুপি, ২০০ থাই বাথ এবং ৫ হাজার ৫৩০ টাকা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুজাউদ্দিন নিজেকে পেশাদার চোরাকারবারি হিসেবে স্বীকার করেছেন বলে জানায় বিজিবি। তিনি এর আগে একাধিকবার বাংলাদেশ, থাইল্যান্ড ও মালয়েশিয়ায় যাতায়াত করেছেন এবং ঢাকা থেকে সংগ্রহ করা হীরা ভারতে পাচারের উদ্দেশ্যে বহন করছিলেন।
এ ঘটনায় চোরাচালান দমন আইনে মামলা দায়ের করে তাকে যশোর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে। উদ্ধারকৃত হীরা ও বৈদেশিক মুদ্রা সরকারি ট্রেজারিতে জমা দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছে বিজিবি।

ধামরাইয়ে ব্যাটারি কারখানায় ডাকাতি: লুটের মালামালসহ গ্রেপ্তার ৩

সম্রাট আলাউদ্দিন,ধামরাই (ঢাকা) প্রকাশিত: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬, ৬:১৫ পিএম
ধামরাইয়ে ব্যাটারি কারখানায় ডাকাতি: লুটের মালামালসহ গ্রেপ্তার ৩

ঢাকার ধামরাইয়ে একটি ব্যাটারি কারখানায় সংঘবদ্ধ ডাকাতির ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ডাকাতিতে ব্যবহৃত দুটি পিকআপ ভ্যান এবং লুট হওয়া ব্যাটারির কাঁচামাল উদ্ধার করা হয়েছে।শুক্রবার (২ এপ্রিল) সকাল থেকে রাত পর্যন্ত পৃথক অভিযানে পাবনার বেড়া, সিরাজগঞ্জের উল্লাপাড়া ও মানিকগঞ্জের সিংগাইর এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। একই অভিযানে বিভিন্ন স্থান থেকে ডাকাতিতে ব্যবহৃত দুটি পিকআপ ভ্যানও উদ্ধার করা হয়।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- জাহিদ হাসান (৩৫), চাঁদ মিয়া (৬২) ও শোয়েব মিয়া (৩৯)। পুলিশ জানায়, গত ২২ মার্চ গভীর রাতে ৩৫ থেকে ৪০ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল ধামরাইয়ের একটি ব্যাটারি কারখানায় হামলা চালায়। তারা আগ্নেয়াস্ত্রসহ দেশীয় অস্ত্র নিয়ে কারখানায় ঢুকে নিরাপত্তাকর্মীদের মারধর করে বেঁধে ফেলে এবং প্রায় ৫৮ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এ ঘটনায় কারখানার মালিক মো. রুবেল ধামরাই থানায় মামলা করেন।পুলিশ জানায়, ঘটনার পর তথ্যপ্রযুক্তির সহায়তায় ডাকাত দলের সদস্যদের শনাক্ত করা হয়। প্রথমে জাহিদ হাসানকে গ্রেপ্তার করা হয় এবং তার কাছ থেকে ডাকাতিতে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে পাবনার বেড়া এলাকা থেকে চাঁদ মিয়াকে গ্রেপ্তার করা হয়।জিজ্ঞাসাবাদে চাঁদ মিয়া জানান, তিনি লুট হওয়া মালামাল ১৭ লাখ টাকায় কিনে ২৪ লাখ টাকায় শোয়েব মিয়ার কাছে বিক্রি করেন। এরপর তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে মানিকগঞ্জের সিংগাইর এলাকায় অভিযান চালিয়ে শোয়েব মিয়াকে গ্রেপ্তার করা হয়।পরে শোয়েব মিয়ার কারখানার গুদাম থেকে লুট হওয়া ব্যাটারির কাঁচামাল গলিয়ে তৈরি ৪৯টি সিসার গোলবার উদ্ধার করা হয়। উদ্ধার করা এসব সিসার ওজন প্রায় ১ হাজার ৪৪৯ কেজি, যার আনুমানিক মূল্য ৪ লাখ ৬৮ হাজার টাকা।এ ছাড়া সিরাজগঞ্জের উল্লাপাড়া এলাকা থেকে ডাকাতিতে ব্যবহৃত আরও একটি পিকআপ ভ্যান উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা দুটি পিকআপের মোট মূল্য প্রায় ৪৮ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।মামলার তদন্ত কর্মকর্তা ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) এস এম কাওসার সুলতান বলেন, এ ঘটনায় জড়িত আরও কয়েকজন পলাতক রয়েছে। তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। মামলার তদন্ত চলছে।

error: Content is protected !!