বুধবার, ১ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২
বুধবার, ১ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২

সঠিক মানুষ

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১৯ মার্চ, ২০২৫, ৫:৫৫ পিএম | 76 বার পড়া হয়েছে
সঠিক মানুষ

ঠিক মানুষটি সবসময় ফুল হাতে আসে না;
সে সবসময় প্রেমপত্র লিখবে, তাও নয়।
কবিতা আউড়ে সবসময় মুগ্ধ করে না সে।
নিয়মিত সিনেমায় নিয়ে গেলেই সে সঠিক মানুষ নয়।
নববর্ষে তোমাকে খোঁজে যে, সে-ই যে তোমার মানুষ, তা নয়।
সঠিক মানুষটিকে কলেজের মাঠে তোমার পাশে শুয়ে থাকতে হয় না।
সমুদ্রসৈকতে তোমার ছবি তুলে দিলেই সে তোমার নয়,
যার সাথে নাচার জন্য পুরো দুই দিন তুমি প্রতীক্ষা করো, সে-ই সে নয়।
সবসময় সুন্দরতম জোছনারাতে সঠিক মানুষটি আসে না,
শরতের হাওয়াই-ছাদে তোমার পাশে সে থাকে না,
তলপেটে প্রজাপতির নৃত্য নিয়ে আসে না সে,
আসে না হৃৎস্পন্দনের দুন্দুভি নিয়ে।
সে আসে না তোমার গাল লজ্জায় লাল করে দিয়ে, সর্বদা।
মাঝেমাঝে—
সঠিক মানুষটি আসে তোমার ক্লান্ত দিনে,
সে আসে তোমার চুপচাপ যন্ত্রণা নিশ্চুপেই বুঝে নিতে,
সে তোমার অভিযোগ শুনতে আসে, অভিমান বুঝতে আসে।
সঠিক মানুষটি মুগ্ধ হয়ে তোমার মুখের দিকে তাকিয়ে থাকে
যখন তুমি নিজেকে “বিচ্ছিরি” বলো।
তোমার মানুষ সে-ই, যার সামনে তুমি কাঁদতে পারো,
যার পাশে শুয়ে কাঁদার প্রতীক্ষা করো তুমি টানা তিনদিন।
প্রিয় মানুষটি আসে— ফুল হাতে নয়, হাসি মুখে নিয়ে;
সে আসে— তোমার প্রিয় রঙতুলি হাতে, হীরে পকেটে নিয়ে নয়।
সঠিক মানুষটি কবিতা শোনায় না সবসময়, প্রায়ই শোনায় ঘুমপাড়ানি মাসিপিসি।
তোমাকে বিরক্ত করে যে, প্রায়ই সে তোমার প্রিয় মানুষটি;
একই গল্প বারবার বলার পরেও যে বিরক্ত হয় না, সে-ই তোমার মানুষ।
প্রিয় মানুষটি সর্বদা তোমার প্রশংসা করে না, সে তোমার খুঁত নিয়েও ভাবে।
তোমার মানুষ সে—
যে পাশে এলে তোমার মনে হয়— ‘আমি সম্পূর্ণ হলাম।’
সুন্দরতম স্থানেই সঠিক মানুষটির দেখা পেতে হয়, তা নয়;
নিখুঁত মানুষটিই সঠিক মানুষটি নয়।
মাঝেমাঝে তোমার জন্য সঠিক মানুষ সে-ই—
যার স্বপ্ন কখনোই দেখোনি তুমি;
কিন্তু, যাকে ছাড়া বেঁচে থাকা অকল্পনীয় লাগে তোমার।
সঠিক মানুষটি সবসময় সুন্দরতম মানুষটি নয়,
সঠিক মানুষটি সবসময় সুন্দরতম অনুভূতিটি।

শেখ মোঃ হুমায়ুন কবির, চিফ রিপোর্টার

শ্রীপুর রিপোর্টার্স ক্লাবের আয়োজনে স্বাধীনতা দিবসের তাৎপর্য ও ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত

শেখ মোঃ হুমায়ুন কবির, চিফ রিপোর্টার। প্রকাশিত: বুধবার, ১ এপ্রিল, ২০২৬, ১২:০৩ এএম
শ্রীপুর রিপোর্টার্স ক্লাবের আয়োজনে স্বাধীনতা দিবসের তাৎপর্য ও ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত

গাজীপুরে শ্রীপুর রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে মহান স্বাধীনতা দিবসের তাৎপর্য ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এক আনন্দঘন, তাৎপর্যপূর্ণ ও পেশাগত চেতনায় সমৃদ্ধ ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

(৩১’শে মার্চ ২০২৬) মঙ্গলবার দুপুরে গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার সাবাহ্ গার্ডেন রিসোর্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শ্রীপুর রিপোর্টার্স ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক সিরাজুল ইসলামের সভাপতিত্বে এবং শ্রীপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি আলফাজ উদ্দিন স্বপনের সঞ্চালনায় ও শ্রীপুর রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক হাজ্বী আসাদুজ্জামানের সার্বিক পরিচালনায় অনুষ্ঠানে ঈদের শুভেচ্ছা বক্তব্য রাখেন।
শ্রীপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি আলফাজ উদ্দিন স্বপন, শ্রীপুর রিপোর্টার্স ক্লাবের সহ-সভাপতি সাংবাদিক মোঃ শাহাদত হোসাইন, শ্রীপুর রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আল আমিন, যুগ্ম সম্পাদক মোঃ সোহাগ ভান্ডারী, সহ-সভাপতি শামীম আল মামুন, চ্যানেল এস এর সাংবাদিক মিজানুর রহমান, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট কামাল পাশা, যুগ্ম-সম্পাদক আলমগীর হোসেন সাগর, সাংবাদিক দুর্জয়, সাংবাদিক বিলকিস, সাংবাদিক শফিকুল ইসলাম, সাংবাদিক এনামুল হক প্রমুখ। এ সময় শ্রীপুর রিপোর্টার্স ক্লাবের অন্যান্য সদস্য এবং জেলা ও উপজেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকরা ঈদের আনন্দ ভাগাভাগি করার পাশাপাশি সমসাময়িক গণমাধ্যমের চ্যালেঞ্জ, পেশাগত দায়বদ্ধতা, সংবাদ পরিবেশনের নৈতিকতা এবং দায়িত্বশীল সাংবাদিকতার গুরুত্ব নিয়ে বিস্তারিত মতবিনিময় করেন। বক্তারা বলেন, বর্তমান সময়ে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা সমাজ ও রাষ্ট্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

গণমাধ্যম শুধু সংবাদ পরিবেশনের মাধ্যম নয়, বরং সত্য উদঘাটন, অন্যায়ের প্রতিবাদ এবং জনমত গঠনের শক্তিশালী হাতিয়ার। বক্তারা আরো বলেন, স্বাধীনতার চেতনা লালন এবং সংগঠনের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি করার লক্ষে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
পরে শহিদদের আত্মার মাগফিরাত, দেশ ও জাতির কল্যাণ এবং অগ্রগতি কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়।

চয়ন কুমার রায় লালমনিরহাট

লালমনিরহাট জেলা পরিষদের নতুন প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন মমিনুল হক

চয়ন কুমার রায় লালমনিরহাট প্রকাশিত: বুধবার, ১ এপ্রিল, ২০২৬, ১২:০১ এএম
লালমনিরহাট জেলা পরিষদের নতুন প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন মমিনুল হক

লালমনিরহাট জেলা পরিষদের পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম মমিনুল হক। মঙ্গলবার (৩১ মার্চ) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের (জেলা পরিষদ শাখা) বাংলাদেশ সচিবালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

​প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘জেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’-এর ধারা ৩ দ্বারা ‘জেলা পরিষদ আইন, ২০০০’-এ সন্নিবেশিত ধারা ৮২ক (১) মোতাবেক পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত এ কে এম মমিনুল হককে লালমনিরহাট জেলা পরিষদের পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ প্রদান করা হলো।

​জানা যায়, গত ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর অন্তর্বর্তীকালীন সরকার সারা দেশের জেলা পরিষদ চেয়ারম্যানদের দায়িত্ব স্থগিত করে দেয়। এরপর থেকে প্রশাসনিক কার্যক্রম সচল রাখতে লালমনিরহাট জেলা পরিষদের প্রশাসক হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালন করে আসছিলেন জেলা প্রশাসক (ডিসি)। নতুন এ প্রজ্ঞাপন জারির মধ্য দিয়ে এই পদে পূর্ণকালীন প্রশাসক নিয়োগ দেওয়া হলো।

​নবনিযুক্ত প্রশাসক এ কে এম মমিনুল হক বর্তমানে লালমনিরহাট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি লালমনিরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

পীরগঞ্জ উপজেলা এনজিও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

মো. আরফান আলী, ঠাকূরগাঁও প্রকাশিত: বুধবার, ১ এপ্রিল, ২০২৬, ১২:০০ এএম
পীরগঞ্জ উপজেলা এনজিও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

৩১ মার্চ মঙ্গলবার পীরগঞ্জ উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা এনজিও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে সভাপতিত্ব করেণ নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম রব্বানী সরদার। নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা উপস্থিত এনজিও প্রতিনিধিদের সাথে পরিচয় পর্ব ও প্রকল্প সম্পর্কে অবগত হন।

error: Content is protected !!