গাইবান্ধা জেলা বিএনপির সমাবেশ সফল করার লক্ষ্যে
পলাশবাড়ীতে যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
গাইবান্ধার পলাশবাড়ীতে আজ বৃহস্পতিবার দুপুর ২টায় যুবদলের উপস্থিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখার দাবিতে, অবনতিশীল আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে, দ্রুত গণতান্ত্রিক যাত্রা পথে উত্তরণের জন্য নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবিতে,এবং রাষ্ট্রে পতিত ফ্যাসিবাদের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবেলা সহ বিভিন্ন জনদাবিতে গাইবান্ধা জেলা বিএনপির সমাবেশ সফল করার লক্ষ্যে আজ বৃহস্পতিবার দুপুর দুইটায় গাইবান্ধা জেলা যুবদলের উদ্যোগে পলাশবাড়ী উপজেলা ও পৌর যুবদলের আয়োজনে ইউনিয়ন যুবদলের নেতৃবৃন্দের উপস্থিতিতে প্রস্তুতি সভাটি অনুষ্ঠিত হয়।
উক্ত প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক ভুট্টু।
প্রধান আলোচক গাইবান্ধা জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি শফিকুল ইসলাম লিপন।
বিশেষ অতিথি গাইবান্ধা জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক এ্যাডঃ খন্দকার আলামিন, মোঃ মামুনুর রহমান পরাগ।
উক্ত পরিচিতি সভাটি পরিচালনা করেন পলাশবাড়ী উপজেলা যুবদলের সদস্য সচিব রাজু আহমেদ, ১নং যুগ্ম আহবায়ক সাগর সরকার মিনু, পৌর যুব দলের আহ্বায়ক লতিফ সরকার, সদস্য সচিব হেমায়েদুল ইসলাম।
উক্ত প্রস্তুতি সভায় আরো উপস্থিত ছিলেন পৌর যুব দলের ১নং যুগ্ম আহবায়ক রুহুল আমিন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক নিক্সন, যুগ্ম আহবায়ক মাহফুজ সরকার, যুগ্ম আহবায়ক সেলিম রেজা, যুগ্ম আহবায়ক সাজু প্রামাণিক, যুগ্ম আহ্বায়ক ফুয়াদ কবির ফুয়াদ,যুগ্ম আহবায়ক মামুনুর রশিদ মামুন, পৌর যুবদলের যুগ্ম শাকিল সরকার রাজু, যুগ্ম আহবায়ক আবু বক্কর সিদ্দিক সুমন, যুগ্ম আহবায়ক নয়ন মন্ডল, উপজেলা যুবদলের সদস্য আকরামুল ইসলাম রায়হান, যুবদল নেতা শরিফুল ইসলাম বাবু, যুবদল নেতা রায়হান সহ উপজেলা ইউনিয়ন যুবদল ও পৌর ওয়ার্ড যুবদলের নেতৃবৃন্দ।
প্রস্তুতি সভায় বক্তাগণ আগামী ২৪ ফেব্রুয়ারি দুপুর দুইটায় গাইবান্ধা জেলা বিএনপির সমাবেশ সফল করার লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।











