বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২

যান্ত্রিকীকরণের পাশাপাশি প্রক্রিয়াজাতকরণের ব্যবস্থা হলে কৃষি আরও এগিয়ে যাবে

কৃষি যান্ত্রিকীকরণ সাশ্রয়ে কৃষকরা লাভবান

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৫, ৩:১৬ পিএম | 115 বার পড়া হয়েছে
কৃষি যান্ত্রিকীকরণ সাশ্রয়ে কৃষকরা লাভবান

ঝালকাঠি জেলায় ৪৬ হাজার ৭৫০ হেক্টর জমিতে আমন আবাদ হয়েছে। ৯৫ ভাগ ধানই কৃষকের গোলায় উঠেছে। ধান চাষাবাদে জেলার বেশ কিছু জায়গায় ট্রাক্টর ও কাটিং মেশিন ব্যবহার করা হচ্ছে। ধান মাড়াইয়ের পুরো কাজই হচ্ছে মেশিনে। এ ছাড়া কীটনাশক স্প্রে, ফসল ঝাড়াসহ এখন সবই হচ্ছে যন্ত্রে। বেড়েছে আধুনিক কৃষিযন্ত্রের ব্যবহার। কৃষিকাজে এসব যান্ত্রিকীকরণের ফলে একদিকে যেমন কৃষকের অর্থ, শ্রম ও সময়ের সাশ্রয় হচ্ছে তেমনি কম পরিশ্রমে ফসলের বেশি উৎপাদনে লাভবান হচ্ছেন কৃষক। এ বিষয়ে ঝালকাঠি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মনিরুল ইসলাম বলেন, জেলায় ৪৬ হাজার ৭৫০ হেক্টর জমিতে আমন আবাদ হয়েছে। কৃষক যাতে ধান উৎপাদনে সফলতা ও সঠিক বাজারদর পান সেজন্য কৃষি বিভাগ নানামুখী পরামর্শ প্রদানের পাশাপাশি বাজার মনিটরিংয়ে জোরদার ভূমিকা রাখছে। কৃষি যান্ত্রিকীকরণের ফলে কৃষিতে বিপ্লব হচ্ছে। অর্থনৈতিক সচ্ছলতা, কর্মসংস্থান বৃদ্ধি, সময় অপচয় রোধসহ প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে ফসল রক্ষা পাচ্ছে। বীজতলা প্রস্তুত থেকে শুরু করে ঝাড়া ও মাড়াই সবই হচ্ছে যান্ত্রিকভাবে। সরকার যান্ত্রিকীকরণের জন্য সমতল এলাকার জন্য ৫০ শতাংশ ও হাওর এলাকার জন্য ৭০ শতাংশ ভর্তুকি দিচ্ছে। খোঁজ নিয়ে জানা গেছে, ঝালকাঠি জেলায় কৃষিজমি তৈরি, বীজতলা প্রস্তুত, কীটনাশক স্প্রে, ফসল কাটা-মাড়াই-ঝাড়াসহ এখন সবই হচ্ছে যন্ত্রে। এতে বদলে যাচ্ছে আবহমান গ্রাম বাংলার কৃষির দৃশ্যপট। আদি কৃষি পরিণত হচ্ছে আধুনিক কৃষিতে। কৃষিজমি প্রস্তুত থেকে শুরু করে ধান কাটা, মাড়াই, ঝাড়া, শুকানোসহ সবই হচ্ছে যন্ত্রের মাধ্যমে। এর মধ্য দিয়ে কৃষি প্রবেশ করেছে যান্ত্রিক যুগে। ফসল উৎপাদনের ব্যয় যেমন কমেছে তেমনি কমছে ফসল ঘরে তোলার সময়সীমাও। সঠিক সময়ে ফসল সংগ্রহ করা সম্ভব হচ্ছে। এতে ফসলের ক্ষতিও কম হচ্ছে। প্রাকৃতিক দুর্যোগ থেকে অনেকটাই রক্ষা পাচ্ছে ফসল। অপচয় হ্রাস পাওয়ায় বেশি ফসল পাচ্ছেন কৃষক। কৃষি সংশ্লিষ্টরা বলছেন, উৎপাদন খরচ কমে যাওয়ায় কৃষকের লাভের পরিমাণও বাড়ছে। কৃষি বিভাগ জানিয়েছে, ট্রাক্টর দিয়ে জমি চাষাবাদ, রাইস ট্রান্সপ্লান্টার যন্ত্রের মাধ্যমে জমিতে ধান রোপণ ও কর্তন করা যায়। এতে কৃষকের শ্রম, সময় ও অর্থের সাশ্রয় হয়। চারা রোপণে যন্ত্র ব্যবহার করলে রোপণ খরচ ৫০ থেকে ৭৫ ভাগ পর্যন্ত কমানো সম্ভব। আবার স্বল্প সংখ্যক শ্রমিকেই হয়ে যাচ্ছে ধান কাটা ও মাড়াই। কম্বাইন্ড হার্ভেস্টার দিয়ে ঘণ্টায় চার বিঘা জমির ধান কাটা যাচ্ছে। ভবানিপুর এলাকার কৃষক আরিফুল ইসলাম জানান, তিনি ছোটবেলায় মহিষ ও গরু দিয়ে হালচাষ করতে দেখেছেন। এখন আর তাদের এলাকায় গরু দিয়ে হালচাষ দেখা যায় না। হালচাষ হচ্ছে ট্রাক্টর দিয়ে। কৃষক ছানোয়ার হোসেন জানান, আগে গরু চড়ানোর জন্য জমি ৩-৪ বছর পতিত রাখা হতো। ১-২ বছরে এক ফসল হতো। এখন কৃষি বহুমুখীকরণ ও বাণিজ্যিকীকরণ হচ্ছে। ফলে কৃষিতে ফসলের বৈচিত্র্য আসছে। উৎপাদন বাড়ছে। যান্ত্রিকীকরণের পাশাপাশি প্রক্রিয়াজাতকরণের ব্যবস্থা হলে কৃষি আরও এগিয়ে যাবে। কীটনাশক ব্যবহারের জন্য ড্রোন ব্যবহার করতে পারলে জনস্বাস্থ্য ঝুঁকিমুক্ত থাকবে।

আসন্ন ঈদুল উল ফিতর কে সামনে রেখে

ঈশ্বরদী থানা পুলিশের কড়া নজরদারি ও কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার

মোঃ ওমরফারুক(সানি), স্টাফ রিপোর্টর প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ১:৩৭ এএম
ঈশ্বরদী থানা পুলিশের কড়া নজরদারি ও কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার

আসন্ন ঈদ উল ফিতরকে সামনে রেখে ঈশ্বরদী এসপি সার্কেল প্রণব কুমার ও ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ মোমিনুজ্জামান এর নেতৃত্বে পুরো ঈশ্বরদী উপজেলা জুড়ে নিরাপত্তা জোরদার করতে বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছে ঈশ্বরদী থানা পুলিশ।

ঈশ্বরদীতে মাদক-জুয়া/অনলাইন জুয়া, বাজিতে লুডু খেলা, রাত ৮ টার পর মহল্লার অলিগলিতে কিশোর স্কুল পড়ুয়া উঠতি বয়সের ছেলেদের চায়ের দোকানে আড্ডা রোধে ঈশ্বরদী থানা পুলিশ নজরদারি জোরদার করেছে।

আসন্ন ঈদুল ফিতর ঈদের আগে আপনার এলাকায় বহিরাগত সন্দেহ জনক লোকের আনাগোনা দেখতে পেলে থানা পুলিশকে অবহিত করুন। ঈদে চুরি, ডাকাতি ও ছিনতাই রোধে ঈশ্বরদী থানা পুলিশের একাধিক টহল টিম রাত্রিকালীন পেট্রোলিং কার্যক্রম চালু করেছে। শিল্প নগরীর ৭ টি ইউনিয়ন, ১টি পৌর শহর ও হাইওয়ে মহাসড়কে টহল জোরদার করেছে। আপনারা স্ব স্ব অবস্থানে থেকে পুলিশ কে সহযোগিতার হাত বাড়িয়ে দিন।
ঈশ্বরদী বাসীদের উদ্দেশ্যে সকল প্রকার সহযোগিতার জন্য উদাত্ত আহ্বান করেছেন।

 

উখিয়ায় উপজেলা প্রশাসনের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত

সিরাজুল কবির বুলবুল উখিয়া কক্সবাজার প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ১:৩৩ এএম
উখিয়ায় উপজেলা প্রশাসনের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত

(১১মার্চ) রোজ বুধবার উখিয়া উপজেলা প্রশাসনের উদ্যেগে উখিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা রিফাত আসমার সভাপতিত্বে মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

এই সময় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার এহেচান উল্লাহ সিকদারকে উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আসমার নেতৃত্বে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পিত শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে আন্তরিকভাবে বরণ করে নেওয়া হয়।
এসময় উপজেলা পর্য্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।মাসিক সাধারণ সভায় উখিয়া উপজেলার সার্বিক স্বাস্থ্যসেবা কার্যক্রমকে আরও সমন্বিত ও জনকল্যাণমুখী করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার এহেচান উল্লাহ সিকদার। মাসিক সাধারণ সভার সভাপতি উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আসমা তার গুরুত্বপূর্ণ বক্তব্যে জানান উখিয়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে স্বাস্থ্য বিভাগের সেবার মানোন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করা হবে এবং সুষ্ঠু সুন্দর পরিবেশে সাধারণ মানুষ যাতে তাদের প্রাপ্য সেবা পাই সেদিন কড়া নজরদারি রাখা হবে।

নরসিংদীর জেলার সিনিয়র সহ-সভাপতি আলতাফ হোসেন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন

তালাত মাহামুদ বিশেষ প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ১:৩০ এএম
নরসিংদীর জেলার সিনিয়র সহ-সভাপতি আলতাফ হোসেন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন

নরসিংদীর জেলার সিনিয়র সহ-সভাপতি পুটিয়া ইউনিয়ন পরিষদ এর প্রশাসনিক কর্মকর্তা আলতাফ হোসেন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন। তিনি গত ৫ আগস্টের পরে চেয়ারম্যান পালিয়ে যাওয়ার পর ইউনিয়ন বাসিকে নিয়ে কাজ করছেন সুনাম ও দক্ষতার সাথে।
পুটিয়া ইউনিয়ন বাসীর সুখে দুঃখে প্রতিটি এলাকার যে কোন সমস্যা সমাধানের চেষ্টা করে যাচ্ছেন অবিরত। এদিকে বিভিন্ন সেবা জয়িতা এসে সচিব আলতাফ হোসেন কে সাধুবাদ জানাচ্ছেন প্রতিনিয়ত। তাতে পুটিয়া ইউনিয়ন বাসী গর্বিত।
সরকারি কর্মকর্তা হয়েও পুটিয়া বাসীর কাছে তিনি মানবিক জনসেবক হিসেবে পরিচিতি লাভ করেছেন। আলতাব হোসেন জানান পুটিয়া ইউনিয়ন এর উন্নয়নের লক্ষ্যে প্রতিটি প্রকল্প বাস্তবায়নে আমার তীক্ষ্ণ নজরদারিতে সঠিক ও স্বচ্ছতা সবসময়। বিগত সময়ের নির্বাচিত চেয়ারম্যানদের তুলনায় বর্তমানে পুটিয়া ইউনিয়নে অনেক বেশি উন্নয়ন মুলক কাজ শতভাগ স্বচ্ছতার সাথে সম্পন্ন হয়েছে। আমাল লক্ষ্য উদ্দেশ্য পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও সকল সদস্যদের নিয়ে পুটিয়া ইউনিয়ন কে বাংলাদেশ সরকারের লক্ষ্য উদ্দেশ্য সফল করতে, ইউনিয়নবাসী পাশে থাকলে পুটিয়া ইউনিয়নকে মডেল ইউনিয়ন হিসাবে গড়ে তুলতে সর্বোচ্চ চেষ্টা করবো। ইনশাআল্লাহ।

error: Content is protected !!