রবিবার, ১৫ মার্চ ২০২৬, ৩১ ফাল্গুন ১৪৩২
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ৩১ ফাল্গুন ১৪৩২

চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে দেশ ছেড়েছে বাংলাদেশ দল

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৫, ২:১১ পিএম | 81 বার পড়া হয়েছে
চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে দেশ ছেড়েছে বাংলাদেশ দল

চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে বৃহস্পতিবার মধ্যরাতে দুবাইয়ের উদ্দেশে দেশ ছেড়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টায় হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে বাংলাদেশ দল। টুর্নামেন্টে অংশ নিতে দুবাইয়ের বিমান ধরেছেন শান্ত-মিরাজরা। পুরো স্কোয়াডসহ আছেন কোচিং স্টাফের সদস্যরাও।

আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। মূল আয়োজক পাকিস্তান হলেও হাইব্রিড মডেলে ভারত খেলবে দুবাইয়ে। বাংলাদেশের প্রথম ম্যাচের প্রতিপক্ষ ভারত। আগামী ২০ ফেব্রুয়ারি মুখোমুখি হবে দুদল।

এর আগে দুবাইয়ের পরিবেশের সঙ্গে মানিয়ে নেয়ার সুযোগ পাচ্ছে লাল-সবুজের প্রতিনিধিরা। ১৭ ফেব্রুয়ারি পাকিস্তান শাহিনসের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ।

ভারতের পর গ্রুপের অপর দুই খেলায় টাইগারদের প্রতিপক্ষ নিউজিল্যান্ড আর স্বাগতিক পাকিস্তান। ২৪ ফেব্রুয়ারি নিউজিল্যান্ড ও ২৭ ফেব্রুয়ারি পাকিস্তানের বিপক্ষে পরের দুটি ম্যাচ। ওই দুই ম্যাচই হবে পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের স্কোয়াড
তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব, মোস্তাফিজুর রহমান, নাহিদ রানা এবং তাসকিন আহমেদ।

মামুনুর রশীদ মামুন

ময়মনসিংহে অবৈধ মদ বিক্রি নিয়ে তোলপাড়

মামুনুর রশীদ মামুন প্রকাশিত: রবিবার, ১৫ মার্চ, ২০২৬, ১:১১ পিএম
ময়মনসিংহে অবৈধ মদ বিক্রি নিয়ে তোলপাড়

ময়মনসিংহ মহানগরীতে লাইসেন্সপ্রাপ্ত দেশি ও বিদেশি মদের দোকান মাত্র দুইটি হলেও অবৈধভাবে মদ বিক্রির বিস্তৃত নেটওয়ার্ক গড়ে উঠেছে বলে অভিযোগ উঠেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে,নগরীর বিভিন্ন এলাকায় অন্তত ৪০ থেকে ৪২ জন ব্যক্তি প্রকাশ্যে বা আড়ালে অবৈধভাবে দেশি ও বিদেশি মদ বিক্রি করে আসছে। ফলে আইন-শৃঙ্খলা,জননিরাপত্তা এবং মাদক নিয়ন্ত্রণ কার্যক্রম নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। স্থানীয় সূত্রে জানা যায়,ময়মনসিংহ নগরীর নাসিরাবাদ এলাকায় একটি দেশি মদের লাইসেন্স এবং একটি বিলাতি (বিদেশি) মদের লাইসেন্স থাকলেও সেই সীমাবদ্ধতার বাইরে নগরীর বিভিন্ন পাড়া-মহল্লা, চায়ের দোকান, মুদি দোকান ও গোপন আড্ডাকেন্দ্রকে ব্যবহার করে অবাধে মদ বিক্রি করা হচ্ছে। অভিযোগ রয়েছে, এই অবৈধ ব্যবসাকে কেন্দ্র করে গড়ে উঠেছে একটি শক্তিশালী সিন্ডিকেট। এ বিষয়ে স্থানীয়দের দাবি,একজন প্রভাবশালী ব্যক্তি নিয়মিতভাবে এসব অবৈধ দোকান থেকে চাঁদা আদায় করে থাকে। অভিযোগ অনুযায়ী, প্রতিটি দোকান থেকে প্রতিদিন প্রায় ৪০০ টাকা করে চাঁদা তোলা হয়, যা মাস শেষে বড় অঙ্কের অর্থে পরিণত হয়। অভিযোগ রয়েছে, এই অর্থের একটি অংশ সংশ্লিষ্ট কিছু অসাধু কর্মকর্তা বা প্রভাবশালী মহলের নামে “মাসোয়ারা” হিসেবে আদায় করা হয়—যার কারণে অবৈধ ব্যবসা বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ,নগরীর কয়েকটি এলাকায় সন্ধ্যার পর প্রকাশ্যেই মদ বিক্রি ও সেবনের ঘটনা ঘটছে। এর ফলে তরুণ সমাজের মধ্যে মাদকাসক্তি বাড়ছে এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের ঝুঁকিও বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে কিছু এলাকায় মদের আড্ডাকে কেন্দ্র করে মারামারি,ছিনতাই,চুরি ও সামাজিক অস্থিরতার ঘটনা ঘটছে বলেও দাবি করেছেন স্থানীয়রা। সচেতন মহলের মতে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নজরদারি না থাকলে এই অবৈধ ব্যবসা আরও বিস্তৃত হতে পারে। তাদের দাবি,নগরীতে বৈধ লাইসেন্সের বাইরে কীভাবে এত বড় আকারে মদের অবৈধ বাজার গড়ে উঠল,তা খতিয়ে দেখতে অবিলম্বে নিরপেক্ষ তদন্ত প্রয়োজন। এ বিষয়ে স্থানীয় সচেতন নাগরিকরা দ্রুত প্রশাসনের উচ্চপর্যায়ের হস্তক্ষেপ ও কঠোর অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন। তারা বলেন,“অবৈধ মদ বিক্রির এই নেটওয়ার্ক ভেঙে না দিলে ভবিষ্যতে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে।”
সচেতন মহল মনে করছেন, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে অবৈধ মদ ব্যবসার সঙ্গে জড়িত ব্যক্তি, সিন্ডিকেট এবং সম্ভাব্য প্রভাবশালী পৃষ্ঠপোষকদের শনাক্ত করে আইনের আওতায় আনা জরুরি। অন্যথায় নগরীর সামাজিক পরিবেশ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে।

সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি

সাঁথিয়া সাহিত্য-সংস্কৃতি ও আবৃত্তি সংসদ এর উদ্যেগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ১৫ মার্চ, ২০২৬, ১:০৮ পিএম
সাঁথিয়া সাহিত্য-সংস্কৃতি ও আবৃত্তি সংসদ এর উদ্যেগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

সাঁথিয়া সাহিত্য-সংস্কৃতি ও আবৃত্তি সংসদ এর উদ্যেগে উপজেলা পরিষদ হলরুমে শনিবার দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সাঁথিয়া সাহিত্য-সংস্কৃতি ও আবৃত্তি সংসদ এর সভাপতি সহকারী অধ্যাপক আব্দুল হাই এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায়
উক্ত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছেন পাবনা সরকারি মহিলা কলেজের বাংলা বিভাগের শিক্ষক ডক্টর আব্দুর রউফ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মনজুর কাদের মহিলা ডিগ্রী কলেজের বাংলা বিভাগের শিক্ষক ডক্টর আশরাফ পিন্টু, সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম, সাঁথিয়া মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ শফিকুল ইসলাম, বোয়ালমারী কামিল মাদ্রাসার বাংলা বিভাগের সহকারী অধ্যাপক জয়নাল আবেদীন রানা, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখছেন, ইমাম হোসাইন উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক মোস্তফা কামাল মানিক, সাঁথিয়া মহিলা ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক জালাল উদ্দিন, কবি ও গীতিকার আরেক বিল্লাহ,সমাজ সেবক মিল্টন খন্দকার, গৌরীগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক কবি আব্দুল জব্বার, কবি আমিনুল ইসলাম সৌরভ প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন,রমজান মাস আমাদের জন্য সংযম, আত্মশুদ্ধি এবং পারস্পরিক সহমর্মিতার শিক্ষা দেয়। এই পবিত্র মাসে আমরা সবাই একত্রিত হয়ে ইফতার করার মাধ্যমে ভ্রাতৃত্ব, সৌহার্দ্য ও পারস্পরিক বন্ধনকে আরও দৃঢ় করার সুযোগ পাই। রমজান মাসের শিক্ষাকে কাজে লাগিয়ে আমরা যেন এগারোটা মাস চলতে পারি।
সাহিত্য সংস্কৃতি ও আবৃত্তি সংসদ শুধু একটি সাংস্কৃতিক সংগঠন নয়; এটি আমাদের সাহিত্য, সংস্কৃতি ও মানবিক মূল্যবোধের চর্চার একটি সুন্দর প্ল্যাটফর্ম। আজকের এই ইফতার মাহফিল আমাদের সেই বন্ধনকে আরও শক্তিশালী করবে—এই প্রত্যাশা করি।

প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের

মাইজদীতে ৮৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের প্রকাশিত: রবিবার, ১৫ মার্চ, ২০২৬, ১:০৫ পিএম
মাইজদীতে ৮৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নোয়াখালীর সদর উপজেলার মাইজদীতে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৮৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।  

শনিবার ( ১৪ মার্চ ) দুপুর ১২টার দিকে উপজেলার মাইজদী এলাকার মেসার্স আবদুল হক ফিলিং স্টেশনের পশ্চিম পাশে মহাসড়কে লাল সবুজ বাসে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন, সদর উপজেলার কাদির হানিফ ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের কাঞ্চনপুর গ্রামের মান্নান ক্যাশিয়ার বাড়ির মৃত আবদুল মান্নান ক্যাশিয়ারের ছেলে মহিউদ্দিন জাহাঙ্গী ওরফে এক্সেল জাহাঙ্গীর (৬৩) এবং তার সহযোগী ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের খিলগাঁও এলাকার নাসিরের টেকের মৃত আবুল কাশেমের ছেলে মো.মিলন (৫০)।

অভিযান সূত্রে জানা যায়, ইয়াবা পাচার হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে জেলা ডিএনসি সদস্যরা মাইজদী এলাকায় কক্সবাজার থেকে সোনাপুরগামী ঢাকা মেট্রো-ব-১৩-২৩৭০ নম্বরের ‘লাল-সবুজ’ নামের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালায়। এসময় যাত্রীবেশে থাকা সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করে তল্লাশি করলে তাদের কাছ থেকে ৮৫০ পিস ইয়াবা ও দুটি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়।

নোয়াখালী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক সুব্রত সরকার শুভ বলেন, এক্সেল জাহাঙ্গীর দীর্ঘদিন ধরে চট্টগ্রাম ও কক্সবাজার থেকে ইয়াবা এনে নোয়াখালীর বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে আগে থেকেই ১৩টি মাদক মামলা বিচারাধীন রয়েছে।

তিনি আরও বলেন, অপরদিকে মো. মিলনের বিরুদ্ধে তিনটি মাদক মামলা রয়েছে। এর আগে ২০২৫ সালের ৫ জুলাই চট্টগ্রামের কোতোয়ালি থানায় ইয়াবাসহ গ্রেপ্তার হয়েছিলেন তিনি। এ ঘটনায় সুধারাম মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

error: Content is protected !!