বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২
বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২

হোয়াইটওয়াশ বাংলাদেশ

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪, ১০:২৯ এএম | 151 বার পড়া হয়েছে
হোয়াইটওয়াশ বাংলাদেশ

টেস্টের পর টি-টোয়েন্টি সিরিজেও ভারতের কাছে হোয়াইটওয়াশ হলো বাংলাদেশ। সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে বিশ্বচ্যাম্পিয়নদের কাছে ১৩৩ রানের বড় ব্যবধানে হেরেছে টাইগাররা। সেইসঙ্গে ৩-০ ব্যবধানে সিরিজও হারলো টাইগাররা। এর আগে দুই ম্যাচের টেস্ট সিরিজ ২-০ ব্যবধানে হেরেছিল বাংলাদেশ।

এ ম্যাচ দিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নিলেন বাংলাদেশের মাহমুদুল্লাহ রিয়াদ। তার বিদায়ী ম্যাচটি বিবর্ণই থেকে গেলো। বিদায়ী টি-টোয়েন্টিতে তার সতীর্থরা প্রতিপক্ষের সঙ্গে যে লড়াইটাও করতে পারলো না।

ওপেনার সঞ্জু স্যামসনের সেঞ্চুরিতে প্রথমে ব্যাট করে চার-ছক্কার উৎসবে ২০ ওভারে ৬ উইকেটে ২৯৭ রান করে ভারত। টি-টোয়েন্টিতে টেস্ট প্লেয়িং কোন দেশের এটিই সর্বোচ্চ দলীয় রান। স্যামসন ৪৭ বলে ১১১ রান করেন। জবাবে ২০ ওভারে ৭ উইকেটে ১৬৪ রান করে ম্যাচ হারে বাংলাদেশ।

হায়দারাবাদে টস জিতে প্রথমে ব্যাট করতে নামা ভারতকে ভালো শুরুর ইঙ্গিত দিয়েছিলেন দুই ওপেনার অভিষেক শর্মা ও স্যামসন। পেসার তাসকিন আহমেদের করা দ্বিতীয় ওভারের শেষ চার বলে চারটি বাউন্ডারি মারেন স্যামসন।

তৃতীয় ওভারের প্রথম বলে পেসার তানজিম হাসান সাকিবের বলে ৪ রান করে আউট হন অভিষেক। দলীয় ২৩ রানে অভিষেকের বিদায়ের পর স্যামসনকে নিয়ে পাওয়ার প্লেতে বাংলাদেশ বোলারদের উপর তান্ডব চালান অধিনায়ক সূর্যকুমার যাদব। ষষ্ঠ ওভারে তানজিমের বলে ৩টি চার ও ১টি ছক্কায় ১৯ রান নেন সূর্য।

এতে পাওয়ার প্লেতে ১ উইকেটে ৮২ রান পায় ভারত। টি-টোয়েন্টিতে পাওয়ার প্লেতে এটিই সর্বোচ্চ রান টিম ইন্ডিয়ার। আগেরটি ছিলো ২ উইকেটে ৮২ রান।

মাত্র ২২ বল খেলে সপ্তম ওভারেই টি-টোয়েন্টিতে তৃতীয় হাফ-সেঞ্চুরি করেন স্যামসন। অষ্টম ওভারে ১শতে পা রাখে ভারত।

বাংলাদেশ স্পিনার রিশাদ হোসেনের করা দশম ওভারের শেষ পাঁচ বলে ৫টি ছক্কায় ৩০ রান নেন স্যামসন। ১০ ওভার শেষে ভারতের রান দাঁড়ায় ১ উইকেটে ১৫২। ইনিংসের অর্ধেক ওভার শেষে টি-টোয়েন্টিতে এটিই সর্বোচ্চ রান ভারতের।

১৩তম ওভারের প্রথম বলে বাউন্ডারি মেরে ৩৩ ম্যাচের টি-টোয়েন্টিতে প্রথম সেঞ্চুরির দেখা পান স্যামসন। এজন্য ৪০ বল খেলেছেন তিনি। ভারতের হয়ে টি-টোয়েন্টিতে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরির পর মুস্তাফিজের বলে বিদায় নেন ১১টি চার ও ৮টি ছক্কায় ৪৭ বলে ১১১ রান করা এই ডান-হাতি ব্যাটার।

দ্বিতীয় উইকেটে ৭০ বলে ১৭৩ রানের জুটি গড়েছেন স্যামসন ও সূর্য। দ্বিতীয় উইকেটে বাংলাদেশের বিপক্ষে কোন দলের এটিই সর্বোচ্চ রানের জুটি।

স্যামসন ফেরার পরই টি-টোয়েন্টি ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলতে নামা মাহমুদুল্লাহ রিয়াদের শিকার হন সূর্য। ৮টি চার ও ৫টি ছক্কায় ৩৫ বলে ৭৫ রান করেন টিম ইন্ডিয়া অধিনায়ক। ১৪তম ওভারে ২শ’ স্পর্শ করে টি-টোয়েন্টিতে দ্বিতীয় দল হিসেবে দ্রুত দলীয় রান ডাবল-সেঞ্চুরিতে নেওয়ার নজির গড়ে ভারত।

২০৬ রানে সূর্য আউটের পর চতুর্থ উইকেটে ২৬ বলে ৭০ রান যোগ করেন রিয়ান পরাগ ও হার্ডিক পান্ডিয়া। এতে ৩শ’ রানের সংগ্রহ পাবার সম্ভাবনা জাগে ভারতের। কিন্তু শেষ দিকে তাসকিন ও তানজিম ৩ উইকেট নিলে বিশ্বের প্রথম টেস্ট প্লেয়িং দল হিসেবে ৩শ’ রানের মাইলফলক স্পর্শ করা থেকে বঞ্চিত হয় ভারত।

৩শ’র জন্য শেষ ওভারে ১৮ রানের দরকারে ২ উইকেট শিকার করে ১৫ রান দেন তানজিম।
শেষ পর্যন্ত ২০ ওভারে ৬ উইকেটে ২৯৭ রান করে টিম ইন্ডিয়া।

টি-টোয়েন্টিতে এটিই দ্বিতীয় সর্বোচ্চ দলীয় রান। তবে টেস্ট প্লেয়িং কোন দলের এটিই সর্বোচ্চ রান। নন টেস্ট প্লেয়িং দেশ হিসেবে টি-টোয়েন্টিতে মঙ্গোলিয়ার বিপক্ষে ৩ উইকেটে সর্বোচ্চ ৩১৪ রান করেছে নেপাল।

পরাগ ১৩ বলে ১টি চার ও ৪টি ছক্কায় ৩৪ ও পান্ডিয়া ৪টি করে চার-ছক্কায় ১৮ বলে ৪৭ রান করেন। ভারতের ইনিংসে ছিলে ২২টি ছক্কা ও ২৫টি চার । টি-টোয়েন্টি ইতিহাসে এক ইনিংসে চার-ছক্কায় এটিই সর্বোচ্চ ২৩২ রানের বিশ্ব রেকর্ড। আগেরটি রেকর্ডে ১৪টি চার ও ২৬টি ছক্কায় ২১২ রান করেছিলো নেপাল। এমনকি টি-টোয়েন্টিতে এক ইনিংসে সর্বোচ্চ ৪৭টি চার-ছক্কার বিশ্ব রেকর্ডও গড়েছে ভারত।

বোলিংয়ে বাংলাদেশের তানজিম ৬৬ রানে ৩ উইকেট নেন। টি-টোয়েন্টিতে বাংলাদেশের পক্ষে ইনিংসে সবচেয়ে বেশি রান দেওয়ার লজ্জার রেকর্ড গড়লেন তানজিম। এছাড়াও তাসকিন-মুস্তাফিজ ও মাহমুদুল্লাহ ১টি করে উইকেট নেন।

২৯৮ রানের পাহাড় সমান টার্গেটে খেলতে নেমে ভারতের পেসার মায়াঙ্ক যাদবের প্রথম বলেই সাজঘরে ফিরেন বাংলাদেশ ওপেনার পারভেজ হোসেন ইমন। দ্বিতীয় উইকেটে মারমুখী ব্যাটিংয়ে ১৯ বলে ৩৫ রান যোগ করেন আরেক ওপেনার তানজিদ হাসান ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। দু’জনের কেউই ২০ ঘরে পা রাখতে পারেননি। তানজিদ ১৫ ও শান্ত ১৪ রানে আউট হন।

৫৯ রানে তৃতীয় উইকেট পতনের পর বড় জুটি গড়ার চেষ্টা করেন লিটন দাস ও তাওহিদ হৃদয়। জুটিতে হাফ-সেঞ্চুরি হবার পর বিচ্ছিন্ন হন তারা। ৮টি চারে ২৫ বলে ৪২ রান করা লিটনকে শিকার করেন ভারতের স্পিনার রবি বিষ্ণোই।

দলীয় ১১২ রানে লিটন আউটের পর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে বাংলাদেশ। এরমধ্যে মাহমুদুল্লাহ ৮, মাহেদি ৩ ও রিশাদ শূন্যতে আউট হন।

টি-টোয়েন্টিতে তৃতীয় হাফ-সেঞ্চুরির ইনিংস খেলে দলের পক্ষে সর্বোচ্চ ৬৩ রান করেন হৃদয়। তার ৪২ বলের অনবদ্য ইনিংসে ৫টি চার ও ৩টি ছক্কা ছিলো।

শেষ পর্যন্ত ২০ ওভারে ৭ উইকেটে ১৬৪ রান পর্যন্ত যেতে পারে বাংলাদেশ।

ভারতের বিষ্ণোই ৩টি ও মায়াঙ্ক ২ উইকেট নেন।

অবৈধ পুকুর খননের সংবাদ করতে গিয়ে তাড়াশে সাংবাদিক লাঞ্ছিত,থানায় অভিযোগ দায়ের

উজ্জ্বল বাংলাদেশ ডেস্ক প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬, ১২:১৯ পিএম
অবৈধ পুকুর খননের সংবাদ করতে গিয়ে তাড়াশে সাংবাদিক লাঞ্ছিত,থানায় অভিযোগ দায়ের

সিরাজগঞ্জের তাড়াশে অবৈধ পুকুর খননের সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিকের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগীরা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

‎অভিযোগ সূত্রে জানা যায়, তাড়াশ উপজেলার সগুনা গ্রামের বাসিন্দা ও দৈনিক চলনবিল প্রবাহ পত্রিকার সাংবাদিক রাশিদুল হাসান (৩২) গত ৪ মার্চ ২০২৬ বিকেল আনুমানিক ৫টার দিকে উপজেলার গুল্টা এলাকায় অবৈধ পুকুর খননে উপজেলা প্রশাসনের একটি অভিযানের সংবাদ সংগ্রহে যান। তার সঙ্গে ছিলেন দৈনিক শ্যামল বাংলা ও দৈনিক তৃতীয় মাত্রা পত্রিকার সাংবাদিক খালিদ হাসান।

‎সংবাদ সংগ্রহ শেষে ফেরার পথে সন্ধ্যা আনুমানিক ৫টা ৪৫ মিনিটে তাড়াশ থানাধীন ধোপাগাড়ি বাজার এলাকায় পৌঁছালে ঠিকাদার মো. রাজু আহমেদ (৫৫)সহ অজ্ঞাতনামা আরও ৪-৫ জন তাদের পথরোধ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।

‎ভুক্তভোগীদের দাবি, এ সময় তাদের মারধর করা হয় এবং ব্যবহৃত মোটরসাইকেল ভাঙচুর করা হয়। একপর্যায়ে চেয়ার দিয়ে আঘাতের চেষ্টা করলে আত্মরক্ষার্থে হাত তুলে বাধা দিলে রাশিদুল হাসানের হাতে ও মাথায় আঘাত লাগে। এতে তার হাতে ক্ষত সৃষ্টি হয়ে রক্তপাত হয়। অভিযোগে আরও বলা হয়, পরে শাবল ও লোহার রড নিয়ে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা ঘটনাস্থল ত্যাগ করেন।

‎ঘটনার পর ভুক্তভোগীরা তাড়াশ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তারা হামলার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

‎এ বিষয়ে তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান বলেন, অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

‎উল্লেখ্য, তাড়াশ উপজেলায় দীর্ঘদিন ধরে অনুমোদনহীন পুকুর খননের অভিযোগ রয়েছে। স্থানীয়দের দাবি, এসব খননের ফলে কৃষিজমি নষ্ট হচ্ছে এবং পরিবেশের ভারসাম্য হুমকির মুখে পড়ছে। সংশ্লিষ্ট মহলের মতে, অবৈধ খনন বন্ধে নিয়মিত অভিযান ও কঠোর নজরদারি জরুরি।

‎সচেতন মহল মনে করছেন, সাংবাদিকদের ওপর হামলার ঘটনা অবাধ ও অনিয়ন্ত্রিত কর্মকাণ্ডের প্রতিফলন। অবৈধ পুকুর খননের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নিলে ভবিষ্যতে আরও বড় ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হতে পারে।

তাছলিমা আক্তার মুক্তা

ফুলকে ভালোবাসো

তাছলিমা আক্তার মুক্তা প্রকাশিত: বুধবার, ৪ মার্চ, ২০২৬, ১:৫৯ পিএম
ফুলকে ভালোবাসো

ফুলের মতো সুন্দর হয়ে
ফোটলে গাছে গাছে ,
কত্ত পাখি আসতো কাছে
আমায় ভালোবাসে ।

মানুষ গুলোও বাসতো ভালো
আসতো আমার কাছে ,
নানা রঙের সুভাষ ছড়িয়ে
থাকতাম তাদের পাশে ।

পাখির সাথে করতাম খেলা
হাওয়ার তালে তালে ,
ভালোবেসে ছোট্ট শিশুকে
চুমু দিতাম গালে ।

কলি হয়ে ফোটাতাম আমি
সোনালী রোদ্দুরে
ভীষণ খুশি থাকতাম মোরা
এই পৃথিবী জুড়ে ।

ছিরো না কেউ ফুল কখনো
ফুলের বাগান থেকে ,
সারাজীবন ফুলরা তোমাদের
সুভাষ যাবে মেখে ।

মোঃ রবিউল ইসলাম মিনাল:গোদাগাড়ী রাজশাহী

গোদাগাড়ীতে অসহায় প্রতিবন্ধী বিধবার জমি দখলের চেষ্টা ও নির্যাতনের অভিযোগ

মোঃ রবিউল ইসলাম মিনাল:গোদাগাড়ী রাজশাহী প্রকাশিত: বুধবার, ৪ মার্চ, ২০২৬, ১:২৭ পিএম
গোদাগাড়ীতে অসহায় প্রতিবন্ধী বিধবার জমি দখলের চেষ্টা ও নির্যাতনের অভিযোগ

রাজশাহীর গোদাগাড়ী পৌরসভার ৩নং ওয়ার্ডের মাদারপুর ডিমভাঙ্গা এলাকায় এক অসহায় শারীরিক প্রতিবন্ধী বিধবা নারীর বসতভিটা দখলের চেষ্টা ও অমানবিক নির্যাতনের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী মোসা. সাবেরা খাতুন তার মাথা গোঁজার শেষ আশ্রয়টুকু রক্ষা এবং জীবনের নিরাপত্তা চেয়ে স্থানীয় প্রশাসন ও পৌরসভার দ্বারে দ্বারে ঘুরলেও দীর্ঘদিন ধরে কোনো প্রতিকার পাচ্ছেন না বলে জানা গেছে।

​অভিযোগ সূত্রে জানা যায়, মাদারপুর গ্রামের মৃত আলতাব হোসেনের মেয়ে মোসা. সাবেরা খাতুন তার বাবা-মায়ের রেখে যাওয়া রেলওয়ের জমিতে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছেন। নিঃসন্তান ও শারীরিক প্রতিবন্ধী হওয়ার সুযোগ নিয়ে প্রতিবেশী প্রভাবশালী মো. শাজাহান আলী ও তার চার ছেলে এসরাইল, ইউসুফ, খালেক ও মোসাহাক ওই জায়গাটি লিখে দেওয়ার জন্য তাকে দীর্ঘকাল ধরে চাপ দিয়ে আসছে।
​জায়গা দিতে অস্বীকার করায় বিবাদীপক্ষ তার ওপর অবর্ণনীয় শারীরিক ও মানসিক নির্যাতন চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে।
সাবেরা খাতুন জানান ​তার বাড়ির সামনে মলমূত্র ও গোবর ফেলে পরিবেশ দূষিত করা হচ্ছে।
​ড্রেন বন্ধ করে কৃত্রিম জলাবদ্ধতা সৃষ্টি করা হয়েছে।
​গত ২২ সেপ্টেম্বর রাতে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে।
​সরকারি টিউবওয়েল দখল ও জনভোগান্তি
​স্থানীয়দের অভিযোগ, অভিযুক্ত শাজাহান আলী ও তার ছেলেরা সরকারিভাবে প্রাপ্ত একটি টিউবওয়েল নিজেদের দখলে নিয়ে ঘিরে রেখেছে। ফলে ওই এলাকার সাধারণ মানুষ খাবার পানি সংগ্রহ করতে পারছেন না। পানি নিতে গেলে স্থানীয়দের সাথেও দুর্ব্যবহার ও হয়রানি করা হয় বলে অভিযোগ তুলেছেন গ্রামবাসী।

​প্রশাসনের নীরবতায় ক্ষোভ
​ভুক্তভোগী সাবেরা খাতুন কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমি একজন প্রতিবন্ধী মানুষ, আমার কেউ নেই। তারা আমার বাড়িতে তালা মেরে আমাকে বের করে দিতে চায়। আমি থানা ও পৌরসভায় লিখিত অভিযোগ দিয়েছি অনেক আগে, কিন্তু আজ পর্যন্ত কোনো সমাধান পাইনি। আমি এখন প্রাণভয়ে দিন কাটাচ্ছি।
​এলাকাবাসীর মতে, একজন সহায়-সম্বলহীন নারীর ওপর এমন আচরণ চরম অমানবিক। দীর্ঘদিন অভিযোগ পড়ে থাকলেও প্রশাসন কোনো ব্যবস্থা না নেওয়ায় জনমনে ক্ষোভ সৃষ্টি হয়েছে।

​বর্তমানে সাবেরা খাতুন চরম নিরাপত্তাহীনতায় দিনাতিপাত করছেন। তিনি তার বসতভিটা রক্ষা এবং নিজের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের ঊর্ধ্বতন মহলের জরুরি হস্তক্ষেপ ও ন্যায়বিচার দাবি করেছেন।

এই বিষয়ে অভিযোগ প্রসঙ্গে ইউসুফ আলীর সঙ্গে ফোনে তার কথা বললে তিনি বিষয়টি অস্বীকার করেন ।
অভিযোগ প্রসঙ্গে বিস্তারিত জানতে চাইলে প্রশ্নের জবাবে
তিনি সাংবাদিককে বলেন কি ভুলভাল বকছেন, এবং সাংবাদিককে বলে নিউজ করলে দেখে নেব ‌এমন হুমকি প্রদান করে।

error: Content is protected !!