মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ৩১ চৈত্র ১৪৩৩
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ৩১ চৈত্র ১৪৩৩

শওকত হোসেন মুন্না

হাটহাজারীতে রামদার কোপে আঙুল বিচ্ছিন্ন

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬, ৮:০১ পিএম | 17 বার পড়া হয়েছে
হাটহাজারীতে রামদার কোপে আঙুল বিচ্ছিন্ন

চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় দিন দিন উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে রাহাজানি, ছিনতাই, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড। বিশেষ করে কোরবানির ঈদকে সামনে রেখে গরু ব্যবসায়ীদের টার্গেট করে সংঘবদ্ধ অপরাধচক্র সক্রিয় হয়ে উঠেছে। এসব অপরাধচক্রের দৌরাত্ম্যে সাধারণ মানুষ যেমন আতঙ্কিত, তেমনি ব্যবসায়ীরা পড়েছেন চরম নিরাপত্তাহীনতায়। সর্বশেষ এক নৃশংস ঘটনায় দেড় লাখ টাকা ছিনতাই করতে গিয়ে এক গরু ব্যবসায়ীর হাতের বৃদ্ধাঙ্গুল রামদার কোপে বিচ্ছিন্ন করে দিয়েছে দুর্বৃত্তরা, যা পুরো এলাকায় চরম আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি করেছে।

ভুক্তভোগী মোঃ বেলাল (৩৫), পিতা মৃত এনু মিয়া, সাং খন্দকিয়া, ৯নং ওয়ার্ড, ১২নং চিকনদন্ডী ইউনিয়ন, হাটহাজারী। তার স্ত্রী খুরশিদা আক্তার থানায় দায়ের করা অভিযোগে উল্লেখ করেন, প্রতি বছরের মতো এবছরও কোরবানির ঈদ উপলক্ষে গরু ক্রয় করে মোটা তাজাকরণ শেষে বাজারে বিক্রির উদ্দেশ্যে ব্যবসা পরিচালনার জন্য তার স্বামীকে ১ লাখ ৫০ হাজার টাকা প্রদান করা হয়।

অভিযোগে আরও বলা হয়, গত ০৩ এপ্রিল ২০২৬ ইং তারিখ বিকাল আনুমানিক ৩টার দিকে মোঃ বেলাল উক্ত টাকা সঙ্গে নিয়ে হাটহাজারী বাজারে গরু কিনতে রওনা হন। পথে বালুচড়া তুফানী রোডের আগুন ফকিরের মাজার এলাকায় ব্যাটারিচালিত রিকশায় পৌঁছালে আগে থেকেই ওৎ পেতে থাকা সন্ত্রাসীরা তাকে অনুসরণ করতে থাকে।

পরবর্তীতে সন্ত্রাসীরা তাকে ভয়ভীতি প্রদর্শন করে জোরপূর্বক হাটহাজারীর বুলিয়া পাড়া এলাকায় নিয়ে যায়। সেখানে পূর্বপরিকল্পিতভাবে তাকে প্রকাশ্য রাস্তায় নির্মমভাবে হামলা করা হয়। অভিযোগ অনুযায়ী, দ্বিতীয় আসামি হাতে থাকা রামদা দিয়ে বেলালের উপর প্রাণনাশের উদ্দেশ্যে কোপ মারলে আত্মরক্ষার চেষ্টা করতে গিয়ে তার বাম হাতের বৃদ্ধাঙ্গুল সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়।

এতেই ক্ষান্ত হয়নি সন্ত্রাসীরা। প্রথম আসামি তার মুখমণ্ডলে স্প্রে ছিটিয়ে তাকে অচেতন করে ফেলে এবং অন্যান্য আসামিরা তাকে মাটিতে ফেলে ধরে এলোপাতাড়ি মারধর করে। এ সময় দ্বিতীয় আসামি তার প্যান্টের পকেটে থাকা গরু কেনার জন্য রাখা নগদ ১ লাখ ৫০ হাজার টাকা ছিনিয়ে নেয়। তৃতীয় আসামি তার ব্যবহৃত আনুমানিক ১৬ হাজার টাকা মূল্যের একটি স্যামসাং অ্যান্ড্রয়েড মোবাইল সেট জোরপূর্বক নিয়ে যায়।

হামলার এক পর্যায়ে ভুক্তভোগী অজ্ঞান হয়ে পড়লে সন্ত্রাসীরা তাকে রাস্তার পাশে একটি বিলের মধ্যে ফেলে রেখে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয় মদুনাঘাট পুলিশ ফাঁড়ির এএসআই মোঃ হুমায়ুন ঘটনাস্থল থেকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

বর্তমানে তিনি হাসপাতালের ২৬ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন এবং তার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন চিকিৎসকরা। আহতের স্বজনরা জানান, তার হাতে গুরুতর আঘাত এবং অতিরিক্ত রক্তক্ষরণের কারণে দীর্ঘমেয়াদী চিকিৎসার প্রয়োজন হতে পারে।

ঘটনার সংবাদ পেয়ে তার স্ত্রী খুরশিদা আক্তারসহ আত্মীয়-স্বজন হাসপাতালে ছুটে যান এবং পরবর্তীতে বিস্তারিত জেনে হাটহাজারী মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। তিনি দ্রুত অভিযুক্তদের গ্রেফতার, ছিনতাইকৃত টাকা ও মোবাইল উদ্ধার এবং কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।

অভিযোগে উল্লেখিত আসামিরা হলেন মোঃ কফিল উদ্দিন (৪০), মোঃ জাহেদ (৩৬), ল্যাংড়া মোরশেদ (৩৭) ও মোঃ নূর উদ্দিনসহ আরও অজ্ঞাতনামা কয়েকজন। এলাকাবাসীর দাবি, এরা দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত এবং তাদের বিরুদ্ধে একাধিক অভিযোগ থাকলেও রহস্যজনক কারণে তারা ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে।

স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে বলেন, হাটহাজারী এলাকায় দিন দিন আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে। প্রকাশ্যে ছিনতাই, রাহাজানি, মারামারি ,মাদক ও চাঁদাবাজির ঘটনা ঘটলেও কার্যকর ব্যবস্থা না থাকায় অপরাধীরা বেপরোয়া হয়ে উঠছে। বিশেষ করে ব্যবসায়ী ও সাধারণ পথচারীরা এখন নিরাপদে চলাচল করতে পারছেন না।

সচেতন মহল মনে করছেন, দ্রুত সময়ের মধ্যে এসব সন্ত্রাসী চক্রের বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনা না করা হলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে। তারা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন।

পহেলা বৈশাখ: বাঙালির প্রাণের উৎসব

উজ্জ্বল বাংলাদেশ ডেস্ক প্রকাশিত: মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬, ৩:৩৯ পিএম
পহেলা বৈশাখ: বাঙালির প্রাণের উৎসব

🎉🌸 বাংলা নববর্ষের প্রথম দিন—পহেলা বৈশাখ—শুধু একটি দিন নয়, এটি বাঙালির হাজার বছরের ঐতিহ্য, সংস্কৃতি আর আবেগের এক অনন্য বহিঃপ্রকাশ। 🌾❤️
📜 ইতিহাসের ছোঁয়া
পহেলা বৈশাখের সূচনা হয়েছিল মূলত মুঘল সম্রাট আকবরের আমলে, যখন কৃষকদের খাজনা আদায়ের সুবিধার জন্য বাংলা সন চালু করা হয়। সেই থেকেই বছরের প্রথম দিনটি আনন্দ আর নতুন সূচনার প্রতীক হয়ে উঠেছে।
🎨 ঐতিহ্যের রঙে রাঙানো দিন
এই দিনে চারপাশ লাল-সাদা রঙে ভরে ওঠে।
👘 মেয়েদের লাল-সাদা শাড়ি
👕 ছেলেদের পাঞ্জাবি
🎭 মুখোশ, পুতুল আর লোকজ শিল্প
সব মিলিয়ে এক প্রাণবন্ত উৎসবের আবহ তৈরি হয়।
🎶 মঙ্গল শোভাযাত্রা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের আয়োজিত মঙ্গল শোভাযাত্রা আজ বিশ্বজুড়ে বাঙালির গর্ব। বিশাল রঙিন মুখোশ, প্রাণীর প্রতীক আর লোকজ মোটিফ—সবই অশুভ শক্তিকে দূরে সরিয়ে শুভর আহ্বান জানায়। 🌼✨
🍽️ খাবারের আনন্দ
এই দিন মানেই—
🥘 পান্তা ভাত
🐟 ইলিশ মাছ
🍬 মিষ্টান্ন
বাঙালির ঐতিহ্যবাহী খাবার ছাড়া যেন উৎসবই অসম্পূর্ণ!
🛍️ হালখাতা ও নতুন সূচনা
ব্যবসায়ীরা এই দিনে হালখাতা খোলেন—পুরোনো হিসাব মিটিয়ে নতুন বছরের শুভ সূচনা করেন। ক্রেতাদের মিষ্টি খাওয়ানোও এই দিনের একটি সুন্দর রীতি। 🍭📖
💫 সংস্কৃতির বন্ধন
পহেলা বৈশাখ ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল বাঙালিকে একসূত্রে গেঁথে দেয়। এটি আমাদের শেকড়, আমাদের পরিচয়, আমাদের গর্ব। 🇧🇩❤️
🌿 নতুন বছরের প্রতিজ্ঞা হোক—
সুখ, শান্তি আর ভালোবাসায় ভরে উঠুক আমাদের জীবন।
🎊 শুভ নববর্ষ! 🎊

নারায়ণগঞ্জ প্রতিনিধি মোমেন

মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর পক্ষ থেকে বিশাল মিলন মেলা অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ প্রতিনিধি মোমেন প্রকাশিত: মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬, ৩:৩২ পিএম
মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর পক্ষ থেকে বিশাল মিলন মেলা অনুষ্ঠিত

বাংলা নববর্ষ উপলক্ষে নারায়ণগঞ্জ ১ রুপগঞ্জ আসনে সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর পক্ষ থেকে দাউদপুর ইউনিয়ন বিএনপি অঙ্গ সংগঠনের আয়োজনে দাউদ পুর ইউনিয়ন ৭ নং ওয়ার্ডে এক বিশাল মিলন মেলা আলোচনা সভা ও পান্তা ইলিশের আয়োজন করা হয়।

উক্ত মিলন মেলায় দাউদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হেলাল উদ্দিন সরকারের সভাপতিত্বে ও দাউদপুর ইউনিয়ন বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম ভুইয়ার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুপগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বাছির উদ্দিন বাচ্চু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ থানা বিএনপি’র যুগ্ম সম্পাদক হুমায়ুন কবির ভূঁইয়া,দাউদপুর ইউনিয়ন বিএনপির ক্রিয়া বিষয়ক সম্পাদক আরফান উদ্দিন ভূঁইয়া,সহ-সভাপতি কায়কু বাদ,সাংগঠনিক সম্পাদক আবুল কালাম,জহির,সিপন,যুগ্ন সম্পাদক ডাক্তার হুমায়ুন কবির,দাউদ পুর ইউনিয়ন যুবদলের সভাপতি আসাদ ফকির,সাধারণ সম্পাদক আশিকুর রহমান রুবেল,রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক মোতাহার হোসেন,ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহিন,মানবাধিকার বিষয়ক সম্পাদক গুলজার খা,দাউদপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নয়ন সরকার,সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আরিফ হোসেন,সাংগঠনিক সম্পাদক তামান ভুইয়া,স্বেচ্ছাসেবক দল নেতা জহির সহ দাউদপুর ইউনিয়ন বিএনপি অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মী উপস্থিত ছিলেন।

শামীম আহমেদ পাবনা জেলা প্রতিনিধি

সাঁথিয়ায় বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন

শামীম আহমেদ পাবনা জেলা প্রতিনিধি প্রকাশিত: মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬, ৩:২৯ পিএম
সাঁথিয়ায় বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন

পাবনার সাঁথিয়া উপজেলায় ১৪৩৩ বঙ্গাব্দের পহেলা বৈশাখ বর্ণাঢ্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী নানা আয়োজন করা হয়।

মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্বরে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদে এসে শেষ হয়।
অনুষ্ঠানসূচির অংশ হিসেবে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সাংস্কৃতিক পরিবেশনা এবং ঐতিহ্যবাহী পান্তা-ইলিশ ভোজের আয়োজন করা হয়, যা উপস্থিত সবার মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করে।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা রিজু তামান্নার সভাপতিত্বে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আসিফ রায়হান, সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম, উপজেলা পৌর জামায়াতের আমীর মাওলানা আব্দুল গফুরসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
দিনব্যাপী এ আয়োজনে বাংলা নববর্ষকে ঘিরে সাঁথিয়া উপজেলায় উৎসবের আমেজ বিরাজ করে এবং সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি হয়ে ওঠে প্রাণবন্ত ও সফল।

error: Content is protected !!