সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২

পেশাদারিত্বের মানোন্নয়ন ও সাংবাদিকতার উৎকর্ষ সাধনে 

নরসিংদীতে সম্পাদকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

MD. TALAT MAHMUD
MD. TALAT MAHMUD - Special Correspondent, BANGLADESH প্রকাশিত: রবিবার, ২২ মার্চ, ২০২৬, ৮:৫৪ পিএম | 43 বার পড়া হয়েছে
নরসিংদীতে সম্পাদকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

​নরসিংদী জেলার সংবাদপত্রের জগতকে আরও আধুনিক, বস্তুনিষ্ঠ এবং শক্তিশালী করার লক্ষ্যে স্থানীয় সংবাদপত্রের সম্পাদকদের মাঝে এক অভূতপূর্ব একাত্মতা ও সংহতি প্রকাশের আহ্বান জানানো হয়েছে।

সম্প্রতি সাপ্তাহিক নরসিংদীর বার্তা কার্যালয়ে এক সৌজন্য সাক্ষাৎ ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে এই গুরুত্বপূর্ণ আলোচনা সম্পন্ন হয়।

​অনুষ্ঠানে নরসিংদী সংবাদ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক নুরুজ্জামান পিটু অত্যন্ত গুরুত্বের সাথে তার বক্তব্য তুলে ধরেন। তিনি বলেন, “নরসিংদী জেলা থেকে প্রকাশিত পত্রিকাগুলোর মানোন্নয়ন এবং স্থানীয় সাংবাদিকদের পেশাদারিত্বের উৎকর্ষ সাধন এখন সময়ের দাবি। আমাদের এই লক্ষ্য পূরণে জেলার সকল শ্রদ্ধাভাজন সম্পাদক মহোদয়দের আমাদের সাথে একাত্মতা প্রকাশ করা জরুরি।”
​তিনি আরও আশাবাদ ব্যক্ত করেন যে, সম্পাদকদের এই সম্মিলিত প্রচেষ্টার ফলে আগামীতে স্থানীয় পত্রিকাগুলোর লেখনীর মান যেমন বাড়বে, তেমনি সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনেও আমূল পরিবর্তন ও উন্নতির প্রকাশ ঘটবে। নুরুজ্জামান পিটু বিশ্বাস করেন, একমাত্র ঐক্যবদ্ধ কর্মপরিকল্পনা এবং সঠিক প্রশিক্ষণের মাধ্যমেই নরসিংদীর সাংবাদিকতাকে একটি অনন্য উচ্চতায় নিয়ে যাওয়া সম্ভব।
​আলোচনার মূল বিষয়বস্তুসমূহ:
​সম্পাদকীয় ঐক্য: নরসিংদী জেলার সকল সম্পাদকদের মধ্যে সমন্বয় ও সংহতি স্থাপন।
​লেখনীর মানোন্নয়ন: স্থানীয় সংবাদপত্রের ভাষা, উপস্থাপনা ও সংবাদের গভীরতা বৃদ্ধি করা।
​পেশাগত দক্ষতা: সাংবাদিকদের জন্য আধুনিক কর্মশালা ও প্রশিক্ষণের ব্যবস্থা নিশ্চিত করা।
​যৌথ উদ্যোগ: সম্মিলিতভাবে স্থানীয় সাংবাদিকতার চ্যালেঞ্জগুলো মোকাবিলা করা।

লুতুব আলি, কলকাতা

বৈধ ভোটাররা ভোট দিতে না পারলে চরম হুঁশিয়ারি দিল পশ্চিমবঙ্গ সাহিত্য মঞ্চ

লুতুব আলি, কলকাতা প্রকাশিত: রবিবার, ২২ মার্চ, ২০২৬, ১১:০৬ পিএম
বৈধ ভোটাররা ভোট দিতে না পারলে চরম হুঁশিয়ারি দিল পশ্চিমবঙ্গ সাহিত্য মঞ্চ

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন যতই এগিয়ে আসছে একমাত্র বিজেপি বাদে সমস্ত রাজনৈতিক দলগুলি বৈধ ভোটারদের ভোটার তালিকায় রাখার জন্য ময়দানে নেমে দাবি জানাচ্ছে। এ নিয়ে ২২ মার্চ কলকাতায় এক অভিনব ছবি ধরা পরল। দেশের কোন সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক মঞ্চ এমন দাবি করেছে বলে সেই ছবি ধরা পড়েনি। পশ্চিমবঙ্গ সাহিত্য মঞ্চ এদিন শিয়ালদহ কৃষ্ণপদ ঘোষ মেমোরিয়াল হলে ঈদ মিলন উৎসব, শহীদ বিপ্লবী মাস্টারদা সূর্যসেনের জন্মদিন পালন ও বিশ্ব জল দিবস পালন করতে গিয়ে বৈধ ভোটারদের যাতে ভোটার লিস্টে নাম থেকে সেই দাবী জানিয়ে চরম হুঁশিয়ারি দিল। পশ্চিমবঙ্গ সাহিত্য মঞ্চের সম্পাদক বসু বলেন, পশ্চিমবঙ্গে তাড়াহুড়ো করে এসআইআর লাগু করতে গিয়ে লাখো লাখো বৈধ ভোটাররা তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ থেকে বঞ্চিত হতে যাচ্ছেন। বৈধ ভোটাররা আসন্ন বিধানসভা নির্বাচনে ভোট দিতে না পারলে সমস্ত দায়ভার নির্বাচন কমিশনকেই নিতে হবে। এ ব্যাপারে বৈধ ভোটারদের পাশে গিয়ে দাঁড়াবে পশ্চিমবঙ্গ সাহিত্য মঞ্চ। আসন্ন বিধানসভা নির্বাচনে যে সমস্ত বৈধ ভোটাররা ভোট দিতে পারবেন না তাদের সকলকে একত্রিত করে পশ্চিমবঙ্গ সাহিত্য মঞ্চ বৃহত্তর আন্দোলনে নামবে। এই দাবি ছাড়াও এই সংগঠনের নির্দিষ্ট অনুষ্ঠানের সূচনা করেন বিশিষ্ট ইতিহাস গবেষক ও সাহিত্যিক ড. আকবর আলী শাহ। অনুষ্ঠানের প্রধান অতিথি বিশিষ্ট বিজ্ঞানী ও সাহিত্যিক ডঃ অলকানন্দ গোস্বামী জল অপচয় নিয়ে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে কবি , সাহিত্যিক, যে সমস্ত গুণীজনেরা উপস্থিত ছিলেন তাঁদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন সঙ্গীতা বসু রায়, মধুসূদন বাগ, ড. সুজিত কুমার বিশ্বাস, ড. সীমা রায়, ড. সোহিনী চক্রবর্তী, ড. সমরেন্দ্রনাথ ঘোষ, অঞ্জলি বেলেল প্রমুখ। অনুষ্ঠানের গণবিপ্লবী সূর্যসেনের প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করা হয়। এ বিষয়ে কবিতা পাঠ করেন শিব শঙ্কর বক্সী, টুম্পা রায়চৌধুরী, তাপস ভূষণ সেনগুপ্ত, জয়দীপ রায় চৌধুরী, আকাশ পাইন সহ বিভিন্ন স্কুল কলেজের ছাত্র-ছাত্রীবৃন্দ। সংগীত পরিবেশন করেন শিবেন গুহ, কনীনিকা রায় চৌধুরী। পৌলভি মিশ্র, তরুণ হাজরা জানান, এই দিনের অনুষ্ঠানটি আক্ষরিক অর্থে বিরাট সাফল্য অর্জন করে। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ডা: সিরাজুল ইসলাম ঢালী।

ঢাকা-১৮ আসনের এম পির ওমরা হজ্ব যাত্রা

দিশা আক্তার, স্টাফ রিপোর্টার প্রকাশিত: রবিবার, ২২ মার্চ, ২০২৬, ১১:০৪ পিএম
ঢাকা-১৮ আসনের এম পির ওমরা হজ্ব যাত্রা

ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবের উদ্দেশ্যে রওনা হচ্ছেন। এই সফরকে সামনে রেখে তিনি দেশের সর্বস্তরের জনগণের কাছে দোয়া কামনা করেছেন।
এক বিবৃতিতে তিনি বলেন, পবিত্র ওমরাহ পালন জীবনের একটি গুরুত্বপূর্ণ ইবাদত। তিনি যেন সুস্থভাবে ওমরাহ সম্পন্ন করে দেশে ফিরতে পারেন এবং দেশ ও জাতির কল্যাণে আরও বেশি কাজ করতে পারেন—সেজন্য সকলের নিকট আন্তরিকভাবে দোয়া প্রার্থনা করেছেন।
স্থানীয় নেতাকর্মী ও সাধারণ জনগণও তাঁর এই সফরের সফলতা কামনা করেছেন এবং নিরাপদ যাত্রা ও সুস্থ প্রত্যাবর্তনের জন্য দোয়া করেছেন।

এম এ হাই,সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি

সাঁথিয়ায় পৌর জামায়াতের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত

এম এ হাই,সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ২২ মার্চ, ২০২৬, ১১:০২ পিএম
সাঁথিয়ায় পৌর জামায়াতের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত

সাঁথিয়া উপজেলা পরিষদ হলরুমে রবিবার বিকেলে পৌর জামায়াতের সভাপতি হাফেজ আব্দুল গফুরের সভাপতিত্বে এবং পৌর যুব জামাতের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম এর পরিচালনায় উক্ত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে পধান অতিথির বক্তব্য দেন, ৬৮ পাবনা ১ সাঁথিয়ার সংসদ সদস্য ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, পাবনা জেলা জামাতের সাধারণ সম্পাদক মাও: আব্দুল গফফার খান, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,ডা: লিয়াকত আলী,জামাতের উপজেলা কর্মপরিষদ সদস্য ও উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোস্তফা কামাল মানিক,কর্মপরিষদ সদস্য মাহাদী হাসান, নন্দনপুর ইউনিয়ন জামাতের সভাপতি আলীমুততুজা, কর্মপরিষদ সদস্য আবুল বাশার, নূরুজ্জামান, আব্দুল বাসেত ফকির, মাওলানা আব্দুস সালাম,উপজেলা যুব জামাতের সাধারণ সম্পাদক মোহতাসিম বিল্লাহ সাদ, উপজেলা ছাত্র শিবিরের সভাপতি মেহেদী হাসান প্রমুখ।

error: Content is protected !!