শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২

বৃষ্টি উপেক্ষা করে শেষ মুহূর্তের বাড়ি ফেরা

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২০ মার্চ, ২০২৬, ৭:০৯ পিএম | 12 বার পড়া হয়েছে
বৃষ্টি উপেক্ষা করে শেষ মুহূর্তের বাড়ি ফেরা

ঈদুল ফিতর উপলক্ষে সব বাধা আর প্রতিকূলতা জয় করে রাজধানী ছাড়ছে মানুষ। আজ শুক্রবার সকাল থেকেই ঢাকার প্রধান বাস টার্মিনালগুলোতে ঘরমুখী মানুষের ঢল নেমেছে। আকাশভাঙা বৃষ্টি আর কর্দমাক্ত পথও থামাতে পারেনি নাড়ির টানে বাড়ি ফেরার এই চিরচেনা উৎসবকে। সায়েদাবাদ, যাত্রাবাড়ী ও গাবতলী বাস টার্মিনালে দেখা গেছে সাধারণ মানুষের উপচে পড়া ভিড়।

সকাল থেকেই থেমে থেমে বৃষ্টি হওয়ায় যাত্রীদের কিছুটা ভোগান্তিতে পড়তে হয়েছে। তবে বাড়ি ফেরার অদম্য ইচ্ছার কাছে সেই কষ্ট যেন ম্লান। কেউ ছাতা হাতে, কেউ মাথায় পলিথিন দিয়ে, আবার কেউবা বৃষ্টিতে ভিজে ব্যাগ-পোটলা নিয়ে কাউন্টারের সামনে দীর্ঘ সময় অপেক্ষা করছেন। বাস ছাড়ার অনেক আগে থেকেই যাত্রীদের লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।

সায়েদাবাদ বাস টার্মিনালে পরিবারের সদস্যদের নিয়ে অপেক্ষারত সানজিদা খাতুন বলেন, ‘বৃষ্টি একটু কষ্ট দিচ্ছে ঠিকই, কিন্তু ঈদের সময় পরিবারের সঙ্গে থাকার আনন্দের কাছে এসব কিছুই না। অনেকদিন পর সবাই একসঙ্গে হবো, তাই এই দুর্ভোগ তেমন গায়ে লাগছে না।’

একই টার্মিনালে মাওলানা আব্বাস আলীর সঙ্গে কথা হলে তিনি বলেন, ‘ঈদ মানেই আনন্দ, আর সেই আনন্দ পূর্ণতা পায় পরিবার-পরিজনের সঙ্গে থাকলে। বৃষ্টি থাকলেও মানুষ থেমে নেই, সবাই যেভাবেই হোক সময়মতো বাড়ি পৌঁছাতে ব্যস্ত।’

এদিকে গাবতলী বাস টার্মিনালেও দেখা গেছে একই চিত্র। সপরিবারে সিলেটগামী যাত্রী রহিম উদ্দিন জানান, টিকিট পেতে বেশ বেগ পেতে হয়েছে, তার ওপর বৃষ্টির বাগড়া। তবুও বছরে একবার আসা এই খুশির উৎসবে শামিল হতে সব কষ্ট মেনে নিচ্ছেন তাঁরা।

পরিবহন সংশ্লিষ্টরা জানিয়েছেন, শেষ মুহূর্তের যাত্রীদের অতিরিক্ত চাপ সামলাতে বিশেষ বাসের ব্যবস্থা করা হয়েছে। তবে বৃষ্টির কারণে সড়ক পিচ্ছিল হওয়ায় এবং দৃশ্যমানতা কমে আসায় যানবাহন কিছুটা ধীরগতিতে চলছে, যা যাত্রীদের ভোগান্তি কিছুটা বাড়িয়ে দিয়েছে।

নিরাপদ যাত্রা নিশ্চিত করতে এবং টার্মিনাল এলাকায় যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে। সব মিলিয়ে প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও আপনজনের সঙ্গে ঈদ উদযাপনের আনন্দই এখন মানুষের প্রধান সঙ্গী।

 

মঈনউদ্দিন, চট্টগ্রাম প্রতিনিধি

কোরআন ও হাদিস শরিফের ফায়সালা চাঁদ দেখে রোজা শুরু রোজা ভেঙ্গে ঈদ করতে হবে।

মঈনউদ্দিন, চট্টগ্রাম প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ২০ মার্চ, ২০২৬, ৯:৩৫ পিএম
কোরআন ও হাদিস শরিফের ফায়সালা চাঁদ দেখে রোজা শুরু রোজা ভেঙ্গে ঈদ করতে হবে।

সৌদ্দারা দলিল নয় সৌদ্দাদের তালে তালে পরের দিন ঈদ করতে হবে এটা ঈমানের বিপরীত ধারণা, কোরআন শরিফ হাদিস শরিফের ফায়সালা চাঁদ দেখে রোজা শুরু করতে হবে চাঁদ দেখে রোজা ভেঙ্গে ঈদ করতে হবে।
সৌদি আরব কুফরী নাম প্রাণাধিক প্রিয়নবীর দেয়া নাম আল আরব, জেনে-বুঝে আল আরবকে নাফাকী সৌদি আরব বললে কাফের হওয়ার জন্য এতবেশী যথেষ্ট এবং তা বলার অপেক্ষা রাখেনা।

– আল্লামা ইমাম হায়াত

বাদাম ও খেজুর ভরা দুধ সেমাই

উজ্জ্বল বাংলাদেশ ডেস্ক প্রকাশিত: শুক্রবার, ২০ মার্চ, ২০২৬, ৮:৫৫ পিএম
বাদাম ও খেজুর ভরা দুধ সেমাই

ঈদের দিন সকালে দুধ সেমাই না হলে চলে? এই ঈদে দুধ সেমাই রাঁধুন ভিন্ন উপায়ে। রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফেরোজা খানম মুক্তা।

উপকরণ

দুধ ২ লিটার, চিনি দেড় কাপ, জর্দা সেমাই ১ কাপ, এলাচি ও দারুচিনি ৩ থেকে ৪টি করে, জাফরানের কেশর ২টি, কাঠবাদামকুচি ৪ টেবিল চামচ, খেজুর ৪টি, পেস্তাবাদাম ২ টেবিল চামচ, কাজুবাদাম ৪ টেবিল চামচ, ঘি ২ টেবিল চামচ।

প্রণালি

হাঁড়িতে দুধ ফুটে উঠলে চিনি দিন। পরে এলাচি ও দারুচিনি দিয়ে আরও ৫ মিনিট নাড়ুন। কড়াইয়ে সেমাই ভেজে তুলে নিন। গরম দুধে সেমাই দিয়ে নেড়ে রান্না করুন ঘন হওয়ার আগপর্যন্ত। তারপর ঘি, বাদাম, জাফরান দিয়ে আরও ৫ মিনিট রান্না করুন। এবার সার্ভিং ডিশে রেখে খেজুর, বাদাম ও জাফরান ছড়িয়ে নরমাল ফ্রিজে রাখুন। তারপর সুবিধামতো পরিবেশন করুন বাদাম ও খেজুরে ভরা দুধ সেমাই।

 

চিকেন তন্দুরি

উজ্জ্বল বাংলাদেশ ডেস্ক প্রকাশিত: শুক্রবার, ২০ মার্চ, ২০২৬, ৮:৫০ পিএম
চিকেন তন্দুরি

এবার যাঁরা ঈদে প্রথমবারের মতো চিকেন তন্দুরি তৈরি করার কথা ভাবছেন, তাঁরা নিশ্চয় সহজ কোনো রেসিপি খুঁজে বেড়াচ্ছেন। আপনাদের জন্য রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা এই রেসিপি পাঠিয়েছেন। একনজরে দেখে নিতে পারেন।

উপকরণ

মুরগি ১টি, আদা ও রসুনবাটা ২ টেবিল চামচ, মরিচগুঁড়া ১ চা-চামচ, টক দই পৌনে এক কাপ, পেঁয়াজবাটা ২ টেবিল চামচ, জিরাগুঁড়া ১ চা-চামচ, ধনেগুঁড়া ১ চা-চামচ, গরমমসলা ১ চা-চামচ, ফুড কালার সামান্য, তন্দুরি মসলা ১ চা-চামচ, লবণ স্বাদমতো, সরিষার তেল ২ টেবিল চামচ, সয়াবিন তেল ৪ টেবিল চামচ, টমেটো সস ৪ টেবিল চামচ, লেবুর রস ১ চা-চামচ।

প্রণালি

সয়াবিন তেল ও টমেটো সস ছাড়া বাকি সব উপকরণ একসঙ্গে মেখে কয়েক ঘণ্টা রেখে দিন। পরে ফ্রাইপ্যানে সয়াবিন তেল গরম হলে ঢাকনাসহ এপিঠ-ওপিঠ করে কম তাপে ভেজে নিন। চিকেন উঠিয়ে তেলের মধ্যে টমেটো সস দিয়ে হালকা ভেজে চিকেন দিয়ে নেড়ে নামিয়ে নিন। তারপর পরিবেশন করুন।

error: Content is protected !!