শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২

হজের নিবন্ধন ২৩ অক্টোবরের মধ্যে না করলে পড়তে হবে ভোগান্তিতে

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪, ৬:১৯ পিএম | 164 বার পড়া হয়েছে
হজের নিবন্ধন ২৩ অক্টোবরের মধ্যে না করলে পড়তে হবে ভোগান্তিতে

আগামী ২৩ অক্টোবরের মধ্যে হজের নিবন্ধন না করলে মিনা ও আরাফার ময়দানে কাঙ্ক্ষিত জোনে তাঁবু বরাদ্দ পাওয়া যাবে না। যেকারণে ভোগান্তিতে পড়বেন হাজীরা।

এতে জামারাহ থেকে অনেক দূরে, পাহাড়ি এলাকায় ও নিউ মিনা এলাকায় অবস্থান করতে হবে। ফলে হজযাত্রীদের সৌদি আরবে প্রখর রোদ ও গরমের মধ্যে দীর্ঘপথ হাঁটার কারণে ভোগান্তিতে পড়তে হবে।

হজযাত্রী নিবন্ধন সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ২০২৫ সালে হজে গমনেচ্ছু হজযাত্রী, হজ এজেন্সি ও সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, রাজকীয় সৌদি সরকারের ঘোষিত রোডম্যাপ অনুসারে, আল-মাশায়ের ও আল-মোকাদ্দাসার (মিনা ও আরাফা) তাঁবু নির্ধারণ ও সার্ভিস কোম্পানির সঙ্গে চুক্তি সম্পাদনের কার্যক্রম ২৩ অক্টোবর থেকে শুরু হবে। আগে আসলে আগে পাবেন ভিত্তিতে তাঁবু বরাদ্দ প্রদান করা হয় বলে বিশ্বের অনেক দেশ জামারাহর নিকটবর্তী জোনে তাঁবু বরাদ্দ নেবে।

ফলে ২৩ অক্টোবরের মধ্যে হজযাত্রী নিবন্ধন সম্পন্ন না হলে মিনা ও আরাফার ময়দানে কাঙ্ক্ষিত জোনে তাঁবু বরাদ্দ পাওয়া যাবে না। তাঁবু গ্রহণ ও সার্ভিস কোম্পানির সঙ্গে চুক্তি সম্পাদনে বিলম্ব হলে হজযাত্রীদের জামারাহ থেকে অনেক দূরে, পাহাড়ি এলাকায় ও নিউ মিনা এলাকায় অবস্থান করতে হবে। ফলে হজযাত্রীদের সৌদি আরবে প্রখর রোদ ও গরমের মধ্যে দীর্ঘপথ হাঁটতে হবে যা হজযাত্রীদের জন্য কষ্টকর হবে।

সুষ্ঠু হজ ব্যবস্থাপনার স্বার্থে আগামী ২৩ অক্টোবরের মধ্যে হজে গমনেচ্ছু সবাইকে ৩ লাখ টাকা ব্যাংকে জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করার জন্য পুনরায় অনুরোধ জানানো হয় বিজ্ঞপ্তিতে।

আগামী বছর হজে যেতে গত ১ সেপ্টেম্বর থেকে হজের প্রাথমিক নিবন্ধন শুরু হয়েছে। আগামী ৩০ নভেম্বর পর্যন্ত নিবন্ধন চলবে বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

অঞ্জনা চৌধুরী, নির্বাহী সম্পাদক উজ্জ্বল বাংলাদেশ

কাজিপুর ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানে ইউএনও

অঞ্জনা চৌধুরী, নির্বাহী সম্পাদক উজ্জ্বল বাংলাদেশ প্রকাশিত: শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ৫:৩৪ পিএম
কাজিপুর ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানে ইউএনও

ডেঙ্গু সচেতনতায় কাজিপুরে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন ইউএনও মোস্তাফিজুর রহমান।

শনিবার( ১৪ মার্চ) সকাল দশটায় তিনি কাজিপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সাথে নিয়ে উপজেলা পরিষদ চত্ত্বর সংলগ্ন এলাকা, পরিষদ সংলগ্ন আবাসিক এলাকার পুকুর ও জলাশয় পরিস্কার পরিচ্ছন্ন করা হয়।

এ কাজে আরও সহায়তার হাত বাড়ান উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তর, কাজিপুর পৌরসভা, রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ, বিএনসিসি ও রোভার স্কাউটের সদস্যগণ।

এসময় ইউএনও বলেন,“মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় এ কাজে অংশগ্রহণ করে বর্ষা মৌসুমের আগেই ব্যক্তি পর্যায়ে এডিস মশার প্রজননস্থল ধ্বংস করতে বাড়ি, আঙিনা, ড্রেন ও জলাধার পরিষ্কার রাখার জন্য সবার প্রতি আহবান জানাচ্ছি। একই সাথে আজকে উপজেলা প্রশাসনের আহবানে এই কাজে অংশগ্রহণের জন্য সবার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।”

দিঘলিয়ায় ফল বিক্রেতাকে মারধর, টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ

জাহিদ হোসেন, দিঘলিয়া প্রতিনিধি-খুলনা প্রকাশিত: শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ৫:৩১ পিএম
দিঘলিয়ায় ফল বিক্রেতাকে মারধর, টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ

খুলনা দিঘলিয়া উপজেলার বারাকপুর ইউনিয়নের কামারগাতি গ্রামে বেল সংগ্রহকে কেন্দ্র করে এক ফল বিক্রেতাকে মারধরের ঘটনা ঘটেছে।

শনিবার সকালে ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের চৌরাস্তা সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় ভুক্তভোগীর কাছ থেকে নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগও উঠেছে।

আহত আব্দুল রহমান হাজী গ্রামের বাসিন্দা এবং পেশায় ফল বিক্রেতা। ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী, তৈবুর শেখের ছেলে হানিফ শেখের নেতৃত্বে প্রায় ১৫ থেকে ২০ জনের একটি দল তার ওপর হামলা চালায়।
জানা যায়, আব্দুল রহমান বিক্রির উদ্দেশ্যে স্থানীয় কৃষ্ণ দাসের স্ত্রীর কাছ থেকে পাইকারি দরে বেল ক্রয় করেন। পরে গাছ থেকে বেল সংগ্রহ করতে গেলে হানিফ শেখ ও তার সহযোগীরা সেখানে এসে বাধা দেয় এবং ওই জমির মালিকানা নিজেদের দাবি করে। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে তারা আব্দুর রহমানকে গাছ থেকে টেনে-হিঁচড়ে নামিয়ে মারধর করে। এতে তার মাথা ফেটে যায় এবং তিনি আহত হন।
ভুক্তভোগীর দাবি, হামলার সময় তার কাছে থাকা আনুমানিক ২০ থেকে ৩০ হাজার টাকা হানিফ শেখ জোরপূর্বক নিয়ে নেয়।
এ সময় স্থানীয় কয়েকজন ব্যক্তি ও কৃষ্ণ দাস এগিয়ে এসে আহত আব্দুর রহমানকে উদ্ধার করে দিঘলিয়া উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রকাশ্যে এমন হামলার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
এ বিষয়ে এখন পর্যন্ত কোনো মামলা দায়ের করা হয়নি। ভুক্তভোগীরা জানান, স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে বিষয়টির সমাধানের চেষ্টার আওতায় আনতে চায়। তবে ন্যায়বিচার না পেলে তারা আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন।

নাগেশ্বরীতে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে ইউপি চেয়ারম্যান গ্রেফতার

রুহুল আমিন রুকু, কুড়িগ্রাম প্রকাশিত: শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ৫:২৮ পিএম
নাগেশ্বরীতে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে ইউপি চেয়ারম্যান গ্রেফতার

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার হাসনাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুজ্জামান সরকারকে (৫০) বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে গ্রেফতার করেছে র‍্যাব-১০।

শুক্রবার (১৩ মার্চ) রাত (প্রায়) ৩টার দিকে ঢাকার লালবাগ থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লা হিল জামান।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারের পর র‍্যাব সদস্যরা তাকে ঢাকার লালবাগ থানায় হস্তান্তর করে। পরে নাগেশ্বরী থানা পুলিশের একটি দল সেখান থেকে তাকে হেফাজতে নিয়ে নাগেশ্বরী থানায় নিয়ে আসে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, উপজেলার হাসনাবাদ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মনিয়ারহাট এলাকার বাসিন্দা নবীউল্লার মেয়ে নজিজন বেগম (৪৫) অভিযোগ করেন, ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান সরকার তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন ধরে শারীরিক সম্পর্ক স্থাপন করেন। পরে বিয়ের প্রতিশ্রুতি অস্বীকার করলে তিনি আইনের আশ্রয় নেন এবং নাগেশ্বরী থানায় মামলা দায়ের করেন।
অভিযুক্ত নুরুজ্জামান সরকার উপজেলার হাসনাবাদ ইউনিয়নের পাখিরহাট বাজার এলাকার দক্ষিণ ছড়ারপাড় গ্রামের মৃত উমর আলীর ছেলে। তিনি বর্তমানে হাসনাবাদ ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।
পুলিশ জানায়, ভুক্তভোগী নারী বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে গত ১৪ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে নাগেশ্বরী থানায় একটি মামলা দায়ের করেন। মামলার নম্বর-২১।
মামলার তদন্তকারী কর্মকর্তা নাগেশ্বরী থানার সাব-ইন্সপেক্টর মকবুল হোসেন জানান, গ্রেফতারকৃত আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে শনিবার (১৪ মার্চ) সকালে আদালতের মাধ্যমে কুড়িগ্রাম জেলা কারাগারে পাঠানো হয়েছে ।
নাগেশ্বরী থানার ওসি আব্দুল্লা হিল জামান বলেন, র‍্যাব-১০ ঢাকার লালবাগ এলাকা থেকে অভিযুক্ত চেয়ারম্যান নুরুজ্জামান সরকারকে গ্রেফতার করে লালবাগ থানায় হস্তান্তর করে। পরে নাগেশ্বরী থানা পুলিশের একটি দল তাকে সেখান থেকে নাগেশ্বরী থানায় নিয়ে আসে।

error: Content is protected !!