বুধবার, ৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২
বুধবার, ৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২

সেলিম মাহবুবঃ

ছাতকে উপজেলা জামায়াতের ইফতার মাহফিল

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২ মার্চ, ২০২৬, ৪:১৩ পিএম | 44 বার পড়া হয়েছে
ছাতকে উপজেলা জামায়াতের ইফতার মাহফিল

ইনসাফপূর্ণ সমাজ গঠনে রমজানের শিক্ষা নিয়ে দেশের ক্রান্তিলগ্নে দেশপ্রেমিক জনতাকে ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে হবে—-জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আবদুল্লাহ

পবিত্র মাহে রামাদানের তাৎপর্য ও রমজান মাসে শিক্ষা ও আদর্শ সমাজে ছড়িয়ে দেওয়ার প্রত্যয় নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী ছাতক উপজেলা শাখার উদ্যোগে ‘মাহে রামাদানের তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১ মার্চ) বিকেলে ছাতকের কালারুকা জয়েন্ট কনভেনশন হল ও কমিউনিটি সেন্টারে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সাংবাদিক সহ স্থানীয় সুধীজন এবং বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

​ইফতার পূর্বক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক মোঃ আবদুল্লাহ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “রমজান মাস কেবল উপবাসের মাস নয়, বরং এটি আত্মশুদ্ধি ও মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষে নিজেকে মুত্তাকী হিসেবে গড়ে তোলার মাস। সমাজের সকল অন্যায় ও শোষণমুক্ত একটি ইনসাফপূর্ণ সমাজ বিনির্মাণে রমজানের শিক্ষা আমাদের সবচেয়ে বড় পাথেয়।” তিনি বর্তমান কঠিন সময়ে পারস্পরিক ভ্রাতৃত্ব ও ত্যাগের মনোভাব নিয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর জন্য সকলের প্রতি আহবান জানান।

​ছাতক উপজেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ মাওলানা আকবর আলী’র সভাপতিত্বে ও সেক্রেটারি প্রিন্সিপাল হাফিজ জাকির হোসাইন’র পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,​ সুনামগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আব্দুস সালাম আল মাদানী, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য এডভোকেট রেজাউল করিম তালুকদার,​ সুনামগঞ্জ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি শাহ আলম।

ইফতার মাহফিলে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা সহ-সভাপতি মাওলানা রমিজ উদ্দিন,​ ছাতক পৌর জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার নোমান আহমদ,​ছাতক উপজেলা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি’র) আহবায়ক সাইদুল ইসলাম,​ উপজেলা জামায়াতের নায়েবে আমির কাজী সৈয়দ মুনসুর আহমদ।

এসময় আরও উপস্থিত ছিলেন ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট সুফি আলম সোহেল, বাংলাদেশ খেলাফত মজলিস উপজেলা সভাপতি মাওলানা আব্দুল কাদির, উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা আলমাস উদ্দিন, উপজেলা জামায়াতে ইসলামীর সহ-সেক্রেটারি আব্দুল আউয়াল, মাওলানা মাখছুছুর রহমান এবং ইসলামী ছাত্র শিবির ছাতক উপজেলা (উত্তর’র) সভাপতি আফজাল হোসেন। ছাতক উপজেলা, পৌর ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন স্তরের দায়িত্বশীল নেতৃবৃন্দ।

​আলোচনা সভায় বক্তারা বলেন, রমজান আমাদের শৃঙ্খলার শিক্ষা দেয়। সেই শিক্ষা নিয়ে দেশের ক্রান্তিলগ্নে দেশপ্রেমিক জনতাকে ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে হবে। আলোচনা সভা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

তাছলিমা আক্তার মুক্তা

ফুলকে ভালোবাসো

তাছলিমা আক্তার মুক্তা প্রকাশিত: বুধবার, ৪ মার্চ, ২০২৬, ১:৫৯ পিএম
ফুলকে ভালোবাসো

ফুলের মতো সুন্দর হয়ে
ফোটলে গাছে গাছে ,
কত্ত পাখি আসতো কাছে
আমায় ভালোবাসে ।

মানুষ গুলোও বাসতো ভালো
আসতো আমার কাছে ,
নানা রঙের সুভাষ ছড়িয়ে
থাকতাম তাদের পাশে ।

পাখির সাথে করতাম খেলা
হাওয়ার তালে তালে ,
ভালোবেসে ছোট্ট শিশুকে
চুমু দিতাম গালে ।

কলি হয়ে ফোটাতাম আমি
সোনালী রোদ্দুরে
ভীষণ খুশি থাকতাম মোরা
এই পৃথিবী জুড়ে ।

ছিরো না কেউ ফুল কখনো
ফুলের বাগান থেকে ,
সারাজীবন ফুলরা তোমাদের
সুভাষ যাবে মেখে ।

মোঃ রবিউল ইসলাম মিনাল:গোদাগাড়ী রাজশাহী

গোদাগাড়ীতে অসহায় প্রতিবন্ধী বিধবার জমি দখলের চেষ্টা ও নির্যাতনের অভিযোগ

মোঃ রবিউল ইসলাম মিনাল:গোদাগাড়ী রাজশাহী প্রকাশিত: বুধবার, ৪ মার্চ, ২০২৬, ১:২৭ পিএম
গোদাগাড়ীতে অসহায় প্রতিবন্ধী বিধবার জমি দখলের চেষ্টা ও নির্যাতনের অভিযোগ

রাজশাহীর গোদাগাড়ী পৌরসভার ৩নং ওয়ার্ডের মাদারপুর ডিমভাঙ্গা এলাকায় এক অসহায় শারীরিক প্রতিবন্ধী বিধবা নারীর বসতভিটা দখলের চেষ্টা ও অমানবিক নির্যাতনের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী মোসা. সাবেরা খাতুন তার মাথা গোঁজার শেষ আশ্রয়টুকু রক্ষা এবং জীবনের নিরাপত্তা চেয়ে স্থানীয় প্রশাসন ও পৌরসভার দ্বারে দ্বারে ঘুরলেও দীর্ঘদিন ধরে কোনো প্রতিকার পাচ্ছেন না বলে জানা গেছে।

​অভিযোগ সূত্রে জানা যায়, মাদারপুর গ্রামের মৃত আলতাব হোসেনের মেয়ে মোসা. সাবেরা খাতুন তার বাবা-মায়ের রেখে যাওয়া রেলওয়ের জমিতে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছেন। নিঃসন্তান ও শারীরিক প্রতিবন্ধী হওয়ার সুযোগ নিয়ে প্রতিবেশী প্রভাবশালী মো. শাজাহান আলী ও তার চার ছেলে এসরাইল, ইউসুফ, খালেক ও মোসাহাক ওই জায়গাটি লিখে দেওয়ার জন্য তাকে দীর্ঘকাল ধরে চাপ দিয়ে আসছে।
​জায়গা দিতে অস্বীকার করায় বিবাদীপক্ষ তার ওপর অবর্ণনীয় শারীরিক ও মানসিক নির্যাতন চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে।
সাবেরা খাতুন জানান ​তার বাড়ির সামনে মলমূত্র ও গোবর ফেলে পরিবেশ দূষিত করা হচ্ছে।
​ড্রেন বন্ধ করে কৃত্রিম জলাবদ্ধতা সৃষ্টি করা হয়েছে।
​গত ২২ সেপ্টেম্বর রাতে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে।
​সরকারি টিউবওয়েল দখল ও জনভোগান্তি
​স্থানীয়দের অভিযোগ, অভিযুক্ত শাজাহান আলী ও তার ছেলেরা সরকারিভাবে প্রাপ্ত একটি টিউবওয়েল নিজেদের দখলে নিয়ে ঘিরে রেখেছে। ফলে ওই এলাকার সাধারণ মানুষ খাবার পানি সংগ্রহ করতে পারছেন না। পানি নিতে গেলে স্থানীয়দের সাথেও দুর্ব্যবহার ও হয়রানি করা হয় বলে অভিযোগ তুলেছেন গ্রামবাসী।

​প্রশাসনের নীরবতায় ক্ষোভ
​ভুক্তভোগী সাবেরা খাতুন কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমি একজন প্রতিবন্ধী মানুষ, আমার কেউ নেই। তারা আমার বাড়িতে তালা মেরে আমাকে বের করে দিতে চায়। আমি থানা ও পৌরসভায় লিখিত অভিযোগ দিয়েছি অনেক আগে, কিন্তু আজ পর্যন্ত কোনো সমাধান পাইনি। আমি এখন প্রাণভয়ে দিন কাটাচ্ছি।
​এলাকাবাসীর মতে, একজন সহায়-সম্বলহীন নারীর ওপর এমন আচরণ চরম অমানবিক। দীর্ঘদিন অভিযোগ পড়ে থাকলেও প্রশাসন কোনো ব্যবস্থা না নেওয়ায় জনমনে ক্ষোভ সৃষ্টি হয়েছে।

​বর্তমানে সাবেরা খাতুন চরম নিরাপত্তাহীনতায় দিনাতিপাত করছেন। তিনি তার বসতভিটা রক্ষা এবং নিজের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের ঊর্ধ্বতন মহলের জরুরি হস্তক্ষেপ ও ন্যায়বিচার দাবি করেছেন।

এই বিষয়ে অভিযোগ প্রসঙ্গে ইউসুফ আলীর সঙ্গে ফোনে তার কথা বললে তিনি বিষয়টি অস্বীকার করেন ।
অভিযোগ প্রসঙ্গে বিস্তারিত জানতে চাইলে প্রশ্নের জবাবে
তিনি সাংবাদিককে বলেন কি ভুলভাল বকছেন, এবং সাংবাদিককে বলে নিউজ করলে দেখে নেব ‌এমন হুমকি প্রদান করে।

হাজী সেলিম

আমি মানুষ, আমি প্রাণ

হাজী সেলিম প্রকাশিত: বুধবার, ৪ মার্চ, ২০২৬, ১:২৪ পিএম
আমি মানুষ, আমি প্রাণ

আমি গরীব হতে পারি, অমানুষ নই,
আমি ক্ষুদ্র হতে পারি, কিন্তু ভীত নই।
আমি হাসাতে পারি, কাঁদাতে নয়,
আমি দূরে থাকি, তবু ভুলি নই।
আমি লিখি সত্যের কাহিনী সবার তরে,
আমি বলি কথা ন্যায়ের সবার তরে।
আমি বাঁচতে চাই কাজের তরে,
আমি মাটির সন্তান, মানবতার তরে।
আমি শত্রুকে দেই ন্যায়ের সাজ,
বন্ধুকে করি আমি অন্তরের পাশে নিজস্ব রাজ।
মিথ্যা, গুজব, অপবাদে আমি প্রতিবাদ,
গোপনে করি অনুসন্ধান, সত্যের খোঁজে সদা প্রবাদ।
আমি কাছে, দূরে, সবজায়গায় বিরাজমান,
সত্যের পথে গাইয়া বেড়াই গুণগান।
কৃষকের ছেলে, রাখালের সন্তান,
গরীবের বন্ধু, দুঃস্থের প্রিয় প্রাণ।
আমি অগ্নিঝরা মত চলি,
সত্য, ন্যায়, মুক্তির বার্তা বয়ে চলি।
আমি সবকিছু নিয়ে কথা বলি,
অপরাধী, অসত্য, অবিচারের বিরুদ্ধে রুখে দিই।
আমি অপরাধীর চেনা,
আমি ঋণী তুমি হিনা।
আমিও ভালোবাসি আজো তোমায়,
ও আমার প্রিয় মাতৃভূমি, ও আমার জন্মভূমি।
আমি দেশের নাগরিক, জাতির গান,
আমি সত্যের যোদ্ধা, ন্যায়ের প্রতীক, মহান।
আমার প্রাণ, আমার ভালোবাসা,
সকল মানুষের, সকল জীবের, মহান মাতৃভূমির তরে।

error: Content is protected !!