বুধবার, ৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২
বুধবার, ৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২

সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনী-এনজিও যৌথ উদ্যোগের আহ্বান

MD. AZGAR ALI
MD. AZGAR ALI - Khulna Bureau Chief, KHULNA DIVISION প্রকাশিত: সোমবার, ২ মার্চ, ২০২৬, ২:৪৩ পিএম | 44 বার পড়া হয়েছে
সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনী-এনজিও যৌথ উদ্যোগের আহ্বান

সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধে বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) ও সুশীল সমাজের সংগঠনগুলোর (সিএসও) মধ্যে সমন্বিত উদ্যোগ জোরদার করতে ত্রৈমাসিক নেটওয়ার্ক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (০২ মার্চ) সকালে জেলা শহরের হোটেল টাইগার প্লাসের সম্মেলন কক্ষে উন্নয়ন সংস্থা ‘রূপান্তর’-এর উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
সীমান্তবর্তী জেলা হিসেবে সাতক্ষীরা দীর্ঘদিন ধরেই মানব পাচারের ঝুঁকিতে রয়েছে। এ বাস্তবতায় পাচার প্রতিরোধে কার্যকর ও টেকসই সমন্বয় গড়ে তোলা, তথ্য আদান-প্রদান বৃদ্ধি এবং সচেতনতা কার্যক্রম জোরদার করার লক্ষ্যে সভায় বিস্তারিত আলোচনা হয়। বক্তারা বলেন, মানব পাচার প্রতিরোধে শুধু আইন-শৃঙ্খলা বাহিনীর উদ্যোগই যথেষ্ট নয়; বরং স্থানীয় প্রশাসন, সামাজিক সংগঠন, গণমাধ্যম ও সচেতন নাগরিকদের সম্মিলিত প্রচেষ্টাই পারে এ অপরাধ দমনে কার্যকর ভূমিকা রাখতে।
সুইজারল্যান্ড অ্যাম্বাসির সহযোগিতায় এবং উইনরক ইন্টারন্যাশনালের বাস্তবায়নে পরিচালিত ‘আশ্বাস’ প্রকল্পের আওতায় সভাটি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন রূপান্তরের নির্বাহী পরিচালক স্বপন কুমার গুহ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মিথুন সরকার।
প্রধান অতিথির বক্তব্যে মিথুন সরকার বলেন, মানব পাচার একটি সংগঠিত অপরাধ। এটি প্রতিরোধে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধির পাশাপাশি সামাজিক প্রতিরোধ গড়ে তোলা জরুরি। তিনি এনজিও ও সিএসও প্রতিনিধিদের তথ্যভিত্তিক কাজ ও মাঠপর্যায়ে সচেতনতা বাড়ানোর আহ্বান জানান। একই সঙ্গে ভুক্তভোগীদের আইনি সহায়তা ও পুনর্বাসনে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
সভায় উইনরক ইন্টারন্যাশনালের রিজিওনাল কোঅর্ডিনেটর শেখ মাসুদুল হাসান প্রকল্পের কার্যক্রম তুলে ধরেন। এছাড়া বক্তব্য রাখেন স্বদেশের নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্ত, ক্রিসেন্টের নির্বাহী পরিচালক এ কে এম আবু জাফর সিদ্দিক, হেডের নির্বাহী পরিচালক লুইস রানা গাইন, মিডার নির্বাহী পরিচালক দুলাল চন্দ্র দাস, সিডোর নির্বাহী পরিচালক শ্যামল কুমার বিশ্বাস, আরার ফ্যাসিলিটেটর সেকেন্দার আবু জাফর, প্রেরণার ট্রেনিং ডেভেলপমেন্ট অফিসার মৃত্যুঞ্জয় সাহা, মৌমাছির মরিয়ম খাতুন, পরিত্রাণের প্রোগ্রাম কো-অর্ডিনেটর মোহাম্মদ রবিউল ইসলাম, জাস্টিস ফর কেয়ারের ইউথ লিডার সোহেল রানা, অগ্রগতির প্রজেক্ট ম্যানেজার শেখ মাহাবুবুর রহমান, উত্তরনের লিগ্যাল অ্যাডভাইজার অ্যাডভোকেট মুনির উদ্দিন, সিটিআইপি সদস্য সাফিরুল ইসলাম ও সারভাইভার লিডার জেসমিন সুলতানা। এছাড়াও ব্র্যাকের জেলা সমন্বয়কারী হুমায়ূন রশীদসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধি ও সারভাইভার লিডাররা অংশ নেন।
আলোচনায় উঠে আসে, সীমান্তবর্তী এলাকায় দারিদ্র্য, কর্মসংস্থানের অভাব ও অসচেতনতার সুযোগ নিয়ে পাচারকারীরা সক্রিয় থাকে। তাই গ্রামভিত্তিক সচেতনতা কর্মসূচি, ঝুঁকিপূর্ণ পরিবারের তালিকা প্রণয়ন, স্কুল-কলেজ পর্যায়ে ক্যাম্পেইন এবং ভুক্তভোগীদের পুনর্বাসনে কার্যকর পদক্ষেপ গ্রহণের বিষয়ে মতামত দেওয়া হয়।
সভা শেষে মানব পাচার প্রতিরোধে তথ্যভিত্তিক কাজ, সমন্বিত নেটওয়ার্ক শক্তিশালীকরণ এবং ভবিষ্যতে যৌথ কর্মপরিকল্পনা বাস্তবায়নের অঙ্গীকার ব্যক্ত করা হয়।

তাছলিমা আক্তার মুক্তা

ফুলকে ভালোবাসো

তাছলিমা আক্তার মুক্তা প্রকাশিত: বুধবার, ৪ মার্চ, ২০২৬, ১:৫৯ পিএম
ফুলকে ভালোবাসো

ফুলের মতো সুন্দর হয়ে
ফোটলে গাছে গাছে ,
কত্ত পাখি আসতো কাছে
আমায় ভালোবাসে ।

মানুষ গুলোও বাসতো ভালো
আসতো আমার কাছে ,
নানা রঙের সুভাষ ছড়িয়ে
থাকতাম তাদের পাশে ।

পাখির সাথে করতাম খেলা
হাওয়ার তালে তালে ,
ভালোবেসে ছোট্ট শিশুকে
চুমু দিতাম গালে ।

কলি হয়ে ফোটাতাম আমি
সোনালী রোদ্দুরে
ভীষণ খুশি থাকতাম মোরা
এই পৃথিবী জুড়ে ।

ছিরো না কেউ ফুল কখনো
ফুলের বাগান থেকে ,
সারাজীবন ফুলরা তোমাদের
সুভাষ যাবে মেখে ।

মোঃ রবিউল ইসলাম মিনাল:গোদাগাড়ী রাজশাহী

গোদাগাড়ীতে অসহায় প্রতিবন্ধী বিধবার জমি দখলের চেষ্টা ও নির্যাতনের অভিযোগ

মোঃ রবিউল ইসলাম মিনাল:গোদাগাড়ী রাজশাহী প্রকাশিত: বুধবার, ৪ মার্চ, ২০২৬, ১:২৭ পিএম
গোদাগাড়ীতে অসহায় প্রতিবন্ধী বিধবার জমি দখলের চেষ্টা ও নির্যাতনের অভিযোগ

রাজশাহীর গোদাগাড়ী পৌরসভার ৩নং ওয়ার্ডের মাদারপুর ডিমভাঙ্গা এলাকায় এক অসহায় শারীরিক প্রতিবন্ধী বিধবা নারীর বসতভিটা দখলের চেষ্টা ও অমানবিক নির্যাতনের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী মোসা. সাবেরা খাতুন তার মাথা গোঁজার শেষ আশ্রয়টুকু রক্ষা এবং জীবনের নিরাপত্তা চেয়ে স্থানীয় প্রশাসন ও পৌরসভার দ্বারে দ্বারে ঘুরলেও দীর্ঘদিন ধরে কোনো প্রতিকার পাচ্ছেন না বলে জানা গেছে।

​অভিযোগ সূত্রে জানা যায়, মাদারপুর গ্রামের মৃত আলতাব হোসেনের মেয়ে মোসা. সাবেরা খাতুন তার বাবা-মায়ের রেখে যাওয়া রেলওয়ের জমিতে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছেন। নিঃসন্তান ও শারীরিক প্রতিবন্ধী হওয়ার সুযোগ নিয়ে প্রতিবেশী প্রভাবশালী মো. শাজাহান আলী ও তার চার ছেলে এসরাইল, ইউসুফ, খালেক ও মোসাহাক ওই জায়গাটি লিখে দেওয়ার জন্য তাকে দীর্ঘকাল ধরে চাপ দিয়ে আসছে।
​জায়গা দিতে অস্বীকার করায় বিবাদীপক্ষ তার ওপর অবর্ণনীয় শারীরিক ও মানসিক নির্যাতন চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে।
সাবেরা খাতুন জানান ​তার বাড়ির সামনে মলমূত্র ও গোবর ফেলে পরিবেশ দূষিত করা হচ্ছে।
​ড্রেন বন্ধ করে কৃত্রিম জলাবদ্ধতা সৃষ্টি করা হয়েছে।
​গত ২২ সেপ্টেম্বর রাতে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে।
​সরকারি টিউবওয়েল দখল ও জনভোগান্তি
​স্থানীয়দের অভিযোগ, অভিযুক্ত শাজাহান আলী ও তার ছেলেরা সরকারিভাবে প্রাপ্ত একটি টিউবওয়েল নিজেদের দখলে নিয়ে ঘিরে রেখেছে। ফলে ওই এলাকার সাধারণ মানুষ খাবার পানি সংগ্রহ করতে পারছেন না। পানি নিতে গেলে স্থানীয়দের সাথেও দুর্ব্যবহার ও হয়রানি করা হয় বলে অভিযোগ তুলেছেন গ্রামবাসী।

​প্রশাসনের নীরবতায় ক্ষোভ
​ভুক্তভোগী সাবেরা খাতুন কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমি একজন প্রতিবন্ধী মানুষ, আমার কেউ নেই। তারা আমার বাড়িতে তালা মেরে আমাকে বের করে দিতে চায়। আমি থানা ও পৌরসভায় লিখিত অভিযোগ দিয়েছি অনেক আগে, কিন্তু আজ পর্যন্ত কোনো সমাধান পাইনি। আমি এখন প্রাণভয়ে দিন কাটাচ্ছি।
​এলাকাবাসীর মতে, একজন সহায়-সম্বলহীন নারীর ওপর এমন আচরণ চরম অমানবিক। দীর্ঘদিন অভিযোগ পড়ে থাকলেও প্রশাসন কোনো ব্যবস্থা না নেওয়ায় জনমনে ক্ষোভ সৃষ্টি হয়েছে।

​বর্তমানে সাবেরা খাতুন চরম নিরাপত্তাহীনতায় দিনাতিপাত করছেন। তিনি তার বসতভিটা রক্ষা এবং নিজের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের ঊর্ধ্বতন মহলের জরুরি হস্তক্ষেপ ও ন্যায়বিচার দাবি করেছেন।

এই বিষয়ে অভিযোগ প্রসঙ্গে ইউসুফ আলীর সঙ্গে ফোনে তার কথা বললে তিনি বিষয়টি অস্বীকার করেন ।
অভিযোগ প্রসঙ্গে বিস্তারিত জানতে চাইলে প্রশ্নের জবাবে
তিনি সাংবাদিককে বলেন কি ভুলভাল বকছেন, এবং সাংবাদিককে বলে নিউজ করলে দেখে নেব ‌এমন হুমকি প্রদান করে।

হাজী সেলিম

আমি মানুষ, আমি প্রাণ

হাজী সেলিম প্রকাশিত: বুধবার, ৪ মার্চ, ২০২৬, ১:২৪ পিএম
আমি মানুষ, আমি প্রাণ

আমি গরীব হতে পারি, অমানুষ নই,
আমি ক্ষুদ্র হতে পারি, কিন্তু ভীত নই।
আমি হাসাতে পারি, কাঁদাতে নয়,
আমি দূরে থাকি, তবু ভুলি নই।
আমি লিখি সত্যের কাহিনী সবার তরে,
আমি বলি কথা ন্যায়ের সবার তরে।
আমি বাঁচতে চাই কাজের তরে,
আমি মাটির সন্তান, মানবতার তরে।
আমি শত্রুকে দেই ন্যায়ের সাজ,
বন্ধুকে করি আমি অন্তরের পাশে নিজস্ব রাজ।
মিথ্যা, গুজব, অপবাদে আমি প্রতিবাদ,
গোপনে করি অনুসন্ধান, সত্যের খোঁজে সদা প্রবাদ।
আমি কাছে, দূরে, সবজায়গায় বিরাজমান,
সত্যের পথে গাইয়া বেড়াই গুণগান।
কৃষকের ছেলে, রাখালের সন্তান,
গরীবের বন্ধু, দুঃস্থের প্রিয় প্রাণ।
আমি অগ্নিঝরা মত চলি,
সত্য, ন্যায়, মুক্তির বার্তা বয়ে চলি।
আমি সবকিছু নিয়ে কথা বলি,
অপরাধী, অসত্য, অবিচারের বিরুদ্ধে রুখে দিই।
আমি অপরাধীর চেনা,
আমি ঋণী তুমি হিনা।
আমিও ভালোবাসি আজো তোমায়,
ও আমার প্রিয় মাতৃভূমি, ও আমার জন্মভূমি।
আমি দেশের নাগরিক, জাতির গান,
আমি সত্যের যোদ্ধা, ন্যায়ের প্রতীক, মহান।
আমার প্রাণ, আমার ভালোবাসা,
সকল মানুষের, সকল জীবের, মহান মাতৃভূমির তরে।

error: Content is protected !!