তালাত মাহামুদ বিশেষ প্রতিনিধি
নরসিংদীর আলোচিত ধর্ষিতা “আমেনা’র ভাইয়ের বক্তব্য
মেম্বার সাহেব কইছিন, টাকা দিয়া মীমাংসা কইরা সমঝোতা কইরা দিব। সমঝোতা হয়ে গেলে আমরা যেন গেরাম ছাইড়া স্ব-পরিবারে পালাইয়া চইলা যাই। উনি তাই বলছিল। আমরা তারে বলছিলাম, দূইটা দিন সময় দেন, ১ তারিখে গেরাম ছাইড়া চইলা যাবো। গতকাল রাত ৮টার দিকে আব্বা আমার বোনরে নিয়া খালার বাড়ি যাইতেছিল।
পথে বিল পাড় এলাকা পার হওয়ার সময় তাদের দেখতে পেয়ে এগিয়ে আসে বিএনপির নূরা সহ আরও ছয়জন। পরে তারা আমার বোনকে আব্বার কাছ থেকে জোরাজুরি করে ছিনিয়ে নিয়ে যায়। সারাটা রাত বোনটারে খুঁজছি। আজ সকালে শর্ষেক্ষেতে তাঁর লাশ পাইলাম। ওরা আমার বোনটারে বাঁচতে দিলো নাহ, প্রথম বার ধর্ষণ কইরা ছাইড়া দিলেও, দ্বিতীয় দফা গণ ধর্ষণের পর একেবারে মাইরাই ফেললো।”
সরজমিনে গিয়ে দেখা যায়।
মেয়েটার বীভৎস ছবিটা ভালো করে দেখা আমার পক্ষে সম্ভব হয় নাই। আমি দ্বিতীয়বার তাকাতে পারিনি। নরসিংদীতে যে মেয়েটিকে ১৫ দিন আগে ধর্ষণ করা হয়েছিল। মেয়েটা আপনাদের কাছে গাড়ি চায় নাই । বাড়ি চায় নাই। পদ-পদবী চায় নাই । এমনকি তিন বেলা খাবারের অধিকারও চায় নাই। চেয়েছিল বিচার। আর স্থানীয় নেতারা কী করলো?
১৫ দিনের মাথায় মেয়েটাকে ধর্ষণকারীরা আবার তুলে নিয়ে গেল। এবার শুধু ধর্ষণ করেই ক্ষান্ত হলো না। মেয়েটাকে পৃথিবী থেকেই সরিয়ে দেয়া হলো। অথচ মেয়েটা বেঁচে থাকতে পারতো। মেয়েটাকে কেন মরতে হয়েছে জানেন?
ওই যে বিচার চেয়েছে! কত বড় সাহস? বিচার চাইতে যায়। সে কি জানে না- এই দেশটা শুধু চোর-ডাকাত, চেয়ারম্যান-মেম্বার আর কিছু ক্ষমতাধারী মানুষদের? কেন গিয়েছিলি বিচার চাইতে? মরেছিস ভালো করেছিস। তুই কি কোন এলিট-বুর্জুোয়ার সন্তান? আইন তো ওদের জন্য। তোর কাজ সব কিছু মেনে নেয়া। কেন গেলি তুই বিচার চাইতে?
না, আমিও বিচার চাই না। এত বোকা আমি নই। আপনারাও বিচার চাইবেন না। কক্সবাজারের ‘ইয়াবা বদির’ নাম তো শুনেছেন। যাকে এমনকি আগের সরকার পর্যন্ত জেলে ঢুকিয়েছিল। সেই ইয়াবা পাচার-কারী এই সরকারের আমলে গতকাল জামিন পেয়েছে।
হ্যাঁ, ঠিকই পড়ছেন। সরকারের ১০ দিনের মাথায় ইয়াবা বদির জামিন হয়ে গেছে। যে কিনা একটা সমাজ ধ্বংসের জন্য দায়ী।
আইন-আদালত আর সরকার মিলে তাঁকে জেল থেকে ছেড়ে দেয়ার ব্যবস্থা করেছে।
এখানে যারা মাদক পাচার করে। তাঁরা মন্ত্রী-এমপি হয়। সকল আমলে পায়ের উপর পা তুলে থাকে। আর আপনি ধর্ষিত হবার পর বিচার চাইতে গেলে আপনাকে মরতে হবে।
আপনাদের আমলনামা লেখা হচ্ছে। বাংলায় একটা প্রবাদ আছে; আপনাদের মনে করিয়ে দেই, মনে রাইখেন- “এক মাঘে শীত যায় না।”
নরসিংদী জেলা পুলিশকে ধন্যবাদ জানাই।( ১)আসামী নুরাকে গাজীপুর মাওনা চৌরাস্তা থেকে গ্ৰেফতার করেছেন ।

















