বিশেষ প্রতিনিধি, উজ্জ্বল বাংলাদেশ
নওগাঁয় বিএনপির সাবেক সভাপতি আজম আলীর বিরুদ্ধে দখলবাজি ও চাকরি থেকে অনুপস্থিত থাকার অভিযোগ
৫ নং নওগাঁ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আজম আলীর বিরুদ্ধে দখলবাজি ও চাকরি থেকে অনুপস্থিত থাকার অভিযোগ উঠেছে। অভিযোগে বলা হয়েছে, আজম আলী দোবিলা দেবীপুর সিনিয়র মাদ্রাসায় কেরানীর চাকরি করেন, কিন্তু তিনি একদিনও মাদ্রাসায় যান না এবং শুধু মাসে মাসে বেতন উঠিয়ে নেন।
এছাড়াও, তিনি মহিষলুটী মৎস্য আরতের দখলবাজ সভাপতি হিসেবে পরিচিত এবং এতিমের জায়গা অবৈধ দখল করে কোটি-কোটি টাকার বাণিজ্য করছেন।
বিএনপির নেতারা এই অভিযোগের বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।














