বুধবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২
বুধবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২

ত্বকে কালচে দাগ পড়েছে?

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ২:৪৬ পিএম | 21 বার পড়া হয়েছে
ত্বকে কালচে দাগ পড়েছে?

প্রাকৃতিক কারণে আমাদের ত্বকে মেলানিনের উপস্থিতি স্বাভাবিকের চেয়ে বেশি থাকে। এটি সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে ত্বক রক্ষা করে। কিন্তু এর ভারসাম্য নষ্ট হলে ত্বকে দেখা যায় কালচে ছোপ বা পিগমেন্টেশন। আমাদের ত্বকের মেলানোসাইট কোষগুলো যখন কোনো কারণে উত্তেজিত হয়, তখন তারা নির্দিষ্ট স্থানে বেশি মেলানিন তৈরি করে। ফলে সেখানে কালচে দাগ পড়ে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এটি অনেকের জন্য বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ায়।

ত্বকে কালচে দাগ পড়ার কারণ
বিভিন্ন কারণে ত্বকে কালচে দাগ পড়তে পারে। তাতে ভয় না পেয়ে প্রাকৃতিক উপায়ে ভালো করার চেষ্টা করুন। প্রতীকী ছবি: পেক্সেলস
বিভিন্ন কারণে ত্বকে কালচে দাগ পড়তে পারে। তাতে ভয় না পেয়ে প্রাকৃতিক উপায়ে ভালো করার চেষ্টা করুন। প্রতীকী ছবি: পেক্সেলস
সূর্যের আলো: দীর্ঘদিন সানস্ক্রিন ছাড়া রোদে বের হতে থাকলে ত্বকের মারাত্মক ক্ষতি হয় এবং কালচে দাগ পড়ে বা পিগমেন্টেশন হয়।

হরমোনের পরিবর্তন: গর্ভাবস্থা, থাইরয়েড বা পিসিওএসের মতো অভ্যন্তরীণ শারীরিক পরিবর্তনের কারণে হরমোনের ভারসাম্যহীনতা দেখা দেয়, যা থেকে মেলাজমা বা বড় বাদামি ছোপ তৈরি হয়।

ব্রণ ও আঘাত: ব্রণ, ফুসকুড়ি বা একজিমা সেরে যাওয়ার পর ত্বকে কালচে দাগ পড়ে যায়। একে বলা হয় পোস্ট-ইনফ্ল্যামেটরি হাইপারপিগমেন্টেশন।

ডোপামিন স্কিন কেয়ার: মনের আনন্দই ত্বকের উজ্জ্বলতার মূল রহস্যডোপামিন স্কিন কেয়ার: মনের আনন্দই ত্বকের উজ্জ্বলতার মূল রহস্য
প্রতিরোধে আয়ুর্বেদিক জীবনযাত্রা
শুধু বাহ্যিক প্রসাধন নয়, বরং ভেতর থেকে শরীর শুদ্ধ রাখাই আয়ুর্বেদের মূলমন্ত্র। কালচে দাগ পড়ার বেলাতেও এ কথা খাটে। তাই নিচের বিষয়গুলো খেয়াল করতে পারেন—

খাদ্যাভ্যাস: অতিরিক্ত টক, নোনতা ও ঝাল খাবার পিত্ত বাড়িয়ে দেয়। সাধারণত এগুলোকে পিগমেন্টেশনের জন্য দায়ী করা হয়। এর বদলে তিতা ও মিষ্টি স্বাদের টাটকা খাবার খান। বাসি খাবার বাদ দিয়ে সব সময় হালকা গরম খাবার খাওয়ার চেষ্টা করুন।

হাইড্রেশন: ডিহাইড্রেটেড ত্বকে দাগ পড়ার প্রবণতা বেশি থাকে। তাই দিনে ৮ থেকে ১০ গ্লাস পানি পান করুন।

সূর্য থেকে সুরক্ষা: রোদে বের হওয়ার সময় ছাতা, চশমা বা টুপি ব্যবহার করুন। জিংক অক্সাইড সমৃদ্ধ ভালো মানের সানস্ক্রিন নিয়মিত ব্যবহারের চেষ্টা করুন।

শরীর, ত্বক ও মন ভালো রাখবে এই গোলাপি স্ক্রাবশরীর, ত্বক ও মন ভালো রাখবে এই গোলাপি স্ক্রাব
কার্যকরী কিছু আয়ুর্বেদিক ঘরোয়া প্যাক
যষ্টিমধু বা লিকোরিস: যষ্টিমধুতে থাকা লিকুইরিটিন ত্বকের জমে থাকা অতিরিক্ত মেলানিনকে ছড়িয়ে দিতে সাহায্য করে। তৈলাক্ত ত্বকের জন্য এক চামচ যষ্টিমধু পাউডার, কমলার খোসার গুঁড়া এবং কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে প্যাক তৈরি করুন। শুষ্ক ত্বকের জন্য মধু ও যষ্টিমধু পাউডার মিশিয়ে ব্যবহার করলে ত্বক উজ্জ্বল ও আর্দ্র হবে।

মঞ্জিষ্ঠা ও কস্তুরী হলুদ: মঞ্জিষ্ঠা একটি চমৎকার রক্ত পরিষ্কারক ভেষজ। এর পাউডার ও মধু মিশিয়ে মুখে লাগালে তা পিত্ত শান্ত করে। অন্যদিকে, কস্তুরী হলুদ ও গরুর দুধের মিশ্রণ ত্বকে প্রাকৃতিক আভা ফিরিয়ে আনে। তবে হলুদের প্যাক ব্যবহারের পর সরাসরি রোদে যাবেন না।

দেশি ঘি ও বেসন: ঘিয়ে থাকা ফ্যাটি অ্যাসিড এবং অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের অক্সিডেটিভ স্ট্রেস কমায়। ১ থেকে ২ চামচ বেসনের সঙ্গে সামান্য কস্তুরী হলুদ এবং কয়েক ফোঁটা দেশি ঘি মিশিয়ে সপ্তাহে দুই দিন ব্যবহার করুন। এটি মেলাজমার দাগ হালকা করতে খুবই কার্যকর।

বিশেষ আয়ুর্বেদিক তেল: পিগমেন্টেশন দূর করতে কুমকুমাদি তেল এবং নালপামরাদি থাইলাম জাদুর মতো কাজ করে। কুমকুমাদি তেল জাফরান সমৃদ্ধ বলে রাতে ব্যবহারে ত্বকের কালচে ভাব দূর করে। অন্যদিকে, নালপামরাদি থাইলাম রোদে পোড়া দাগ বা ট্যান দূর করতে অত্যন্ত সহায়ক।

শীতে উজ্জ্বল ত্বক, হাতের কাছে সহজ সমাধানশীতে উজ্জ্বল ত্বক, হাতের কাছে সহজ সমাধান
সহজ কিছু ঘরোয়া টোটকা
টমেটোর রস ও মসুর ডাল: টমেটোতে থাকা লাইকোপেন রোদের ক্ষতি কাটিয়ে উঠতে সাহায্য করে। আর সারা রাত ভেজানো মসুর ডাল বেটে পেস্ট বানিয়ে সপ্তাহে দুই দিন ব্যবহার করলে পিগমেন্টেশন দ্রুত হালকা হয়।

টক দই ও লাল পেঁয়াজ: দইয়ের ল্যাকটিক অ্যাসিড প্রাকৃতিক ব্লিচ হিসেবে কাজ করে। এ ছাড়া শুকনো লাল পেঁয়াজের গুঁড়া মধুর সঙ্গে মিশিয়ে দাগের ওপর লাগালে ইতিবাচক ফল পাওয়া যায়।

মনে রাখবেন, আয়ুর্বেদিক সমাধান ধৈর্যসাপেক্ষ। শুধু নিয়মিত যত্ন এবং সুশৃঙ্খল খাদ্যাভ্যাসই আপনার ত্বকে নিয়ে আসবে স্থায়ী ও স্বাস্থ্যকর উজ্জ্বলতা।

সূত্র: কামা আয়ুর্বেদা, হেলথলাইন ও অন্যান্য

মকবুল হোসেন, ময়মনসিংহ

অদম্য নারী পুরস্কার-২০২৫’ সম্মাননা উপলক্ষ্যে বিভাগীয় কমিটির সভা

মকবুল হোসেন, ময়মনসিংহ, উজ্জ্বল বাংলাদেশ প্রকাশিত: মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:০০ পিএম
অদম্য নারী পুরস্কার-২০২৫’ সম্মাননা উপলক্ষ্যে বিভাগীয় কমিটির সভা

অদম্য নারী পুরস্কার-২০২৫ সম্মাননা উপলক্ষ্যে বিভাগীয় কমিটির সভা আজ ১৭ ফেব্রুয়ারি মঙ্গলবার ময়মনসিংহ বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) কাজী জিয়াউল বাসেত।

আগামী ০৮ মার্চ ২০২৬ তারিখে আন্তর্জাতিক নারী দিবসে নারীদের পাঁচটি বিশেষ ক্যাটাগরিতে ময়মনসিংহ বিভাগের সফল নারীদের পুরস্কার প্রদান করা হবে। ক্যাটাগরিগুলো হলো: অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী, শিক্ষা ও চাকুরীর ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী, সফল জননী নারী, নির্যাতনের দুঃস্বপ্ন মুছে জীবনসংগ্রামে জয়ী নারী এবং সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন যে নারী। ময়মনসিংহ বিভাগে প্রতিটি ক্ষেত্রে অসামান্য অবদান রাখা দুইজন করে নারীকে মনোনয়ন দেওয়া হয়েছে, যা পরবর্তী সভায় চূড়ান্তভাবে একজন করে বাছাই করে ঢাকায় পাঠানো হবে। এক্ষেত্রে প্রত্যেকটি নারীর নির্দিষ্ট ক্ষেত্রে অবদান ও সংগ্রামের ভিডিও চিত্র প্রদর্শন করা হয় এবং তুলনামূলক অধিকতর যোগ্য নারীকে সর্বসম্মতিক্রমে বাছাইয়ের সিদ্ধান্ত গৃহীত হয়। সারাদেশে বাছাইকৃত নারীদের মধ্যে থেকে জাতীয় পর্যায়ে আগামী ০৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসে পুরস্কার ও সম্মাননা প্রদান করা হবে।

তাসলিমা রত্না

ময়মনসিংহ নগরীর একজন অভিভাবক বলে কথা

তাসলিমা রত্না প্রকাশিত: মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:৩৯ পিএম
ময়মনসিংহ নগরীর একজন অভিভাবক বলে কথা

ময়মনসিংহ নগরীর একজন অভিভাবক বলে কথা, ময়মনসিংহের সদর – ৪ আসনের সংসদ সদস্য জনাব আবু ওয়াহাব আকন্দ মহোদয়
আপনার জন্য শুভকামনা রইল।
গুরুত্বপূর্ণ বিষয়ে নগরী নিয়ে কিছু কথা ব্যক্ত করতে চাই।
আমার এই লেখাটির যাদের দৃষ্টিগোচর হবে অবশ্য শেয়ার করবেন।
১/ প্রথম কথা হলো বর্তমানে এই নগরীর আপনি একজন এমপি হয়েছেন,সেক্ষেএে আমার প্রশ্ন —
২/ নগরীর যানজট নিরসন করতে হবে অবৈধ লাইসেন্স বাতিল করতে হবে, অবৈধ ফুটপাত পার্ক দখল মুক্ত করতে হবে।
৩/ নগরীকে মাদক মুক্ত করতে হবে– যদিও মাদক মুক্ত হওয়ার পথে না কারন টাকা খেয়ে পুলিশ প্রশাসন আসামী ছেড়ে দেয়, — এটা নিত্য নৈমিত্তিক ঘটনা।
৪/ বেকার যুবকদের কর্মসংস্হানের ব্যবস্হা করতে হবে,, —
৫ /সব শেষে এটাই বলবো কিছু কিছু পয়েন্টে রাস্তার যে বহালদশা সেটা সংস্কার করতে হবে/ শিক্ষানগরীকে কোন পুঁজিবাদ ইভেন ব্যবসায়ী ক্ষেএে নেওয়া যাবেনা, বরং একজন শিক্ষার্থীকে সঠিক শিক্ষা পাঠদানে গড়ে তুলতে হবে – আর বয়স্ক বাবা মা যাদের কেউ নেই, তাদের জন্য আশ্রয়কেন্দ্র স্থল গড়ে তুলতে হবে।
আর সব চেয়ে বড় কথা হলো বিগত বছরে কি হয়েছে,সব দ্বিধাধন্দ ভূলে আমাদের এই নগরীকে অন্যান্য জেলার তুলনায় আরও ডেভেলপ করতে হবে।
থানায় কোন সাংবাদিক দালালি করতে পারবেনা
আর একটা বিশেষ কথা না বলে পারলাম না সেটা হলো
অহিংসার রাজনীতি বন্ধ করতে হবে? চুরি, ছিনতাই ও অরাজকতা লুটপাট থেকে পুলিশ প্রশাসন কে অবশ্য সজাক দৃষ্টিভঙি রাখতে হবে, সেক্ষেএে আপনার ভূমিকা বড় ভূমিকা রাখতে হবে।
ইভেন ময়মনসিংহ বাসি আপনার কাছে এইটুকুর দাবিদার
আমি একজন গণমাধ্যম কর্মী হয়ে একজন সাধারণ মানুষ হয়ে এই কথা বলছি।
এই নগরীর মানুষ একজন সত্যি কারের সেবক হিসেবে, আপনার কি করনীয় আছে, সেই টুকো আমরা শত ভাগ আশাবাদী।
জনগণ আপনাকে ভোট দিয়েছে বলে আজ আপনি জন প্রতিনিধি, তাই আমার এই লেখাটা একটু দৃষ্টিগোচর দিবেন মহোদয়।
আমি ছোট মানুষ আমার মনে এই কথা গুলো ছিলো তাই সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রকাশ করলাম।
বেয়াদবি নিবেননা।
আর একটা বিষয় না বললেই হয়না, এখন আপনার আশেপাশে কিছু অহেতুক সুবিধাবাদী লোক যাতায়াতের মাএা দ্বিগুণ আকারে বৃদ্ধি পাবে, তাদেরকে একটু দুরে সরিয়ে রাখবেন।

বিশেষ প্রতিনিধি

স্বরাষ্ট্রমন্ত্রীকে ঘুষি ও ওসিকে বান্দরবান পাঠানোর হুমকি: বাগাতিপাড়ায় প্রতারণার অভিযোগে যুবক

বিশেষ প্রতিনিধিঃ প্রকাশিত: মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:৩৫ পিএম
স্বরাষ্ট্রমন্ত্রীকে ঘুষি ও ওসিকে বান্দরবান পাঠানোর হুমকি: বাগাতিপাড়ায় প্রতারণার অভিযোগে যুবক

নাটোরের বাগাতিপাড়া উপজেলায় চাকুরি দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রায় ১০ লাখ টাকা কন্ট্রাক্ট হয়।
পরে নগদ ৫ লক্ষ টাকা অগ্রিম নিয়ে আত্মসাতের অভিযোগ উঠেছে শুভ (২২) নামের এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
অভিযুক্ত শুভ উপজেলার পাঁকা ইউনিয়নের ছোট পাঁকা গ্রামের মো. শাহিন আলীর ছেলে। ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, উপজেলার বড় পাঁকা গ্রামের মৃত কানু হাজীর ছেলে সাইফুল ইসলামের স্ত্রী মোছা: জেমি খাতুন (৩৭)-এর কাছ থেকে চাকরি দেওয়ার আশ্বাস দিয়ে পাকাঁ কলেজের সভাপতি আবু আব্দুল্লাহ ওরফে বুলবুলের নাম ভাঙিয়ে প্রায় ৫ লাখ টাকা নেন তিনি। তবে প্রতিশ্রুতি অনুযায়ী চাকরি দিতে ব্যর্থ হলে বিষয়টি প্রকাশ পায়।
পরে রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী এলাকায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে একটি সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে অভিযোগের সত্যতা পাওয়া গেলে শুভ টাকা নেওয়ার বিষয়টি স্বীকার করেন এবং ২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখের মধ্যে টাকা ফেরত দেওয়ার অঙ্গীকার করেন। কিন্তু নির্ধারিত সময়ে টাকা পরিশোধ না করে তিনি নানা অজুহাতে সময়ক্ষেপণ করতে থাকেন।
ভুক্তভোগীদের অভিযোগ, গত সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে শুভ জেমি খাতুনের বাড়িতে গিয়ে উল্টো আবারও ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন এবং ভয়ভীতি প্রদর্শন করেন। এ সময় তিনি স্বরাষ্ট্রমন্ত্রীকে ঘুষি মারার হুমকি এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বান্দরবানে বদলি করিয়ে দেওয়ার কথাও বলেন বলে অভিযোগ রয়েছে।

এতে ভুক্তভোগী পরিবার চরম উদ্বেগ ও নিরাপত্তাহীনতায় ভুগছে।
জেমি খাতুন বলেন, “চাকুরির আশ্বাসে আমরা কষ্ট করে টাকা জোগাড় করে দিয়েছি।
এখন টাকা ফেরত না দিয়ে উল্টো ভয়ভীতি দেখানো হচ্ছে।” জেমি আরও জানান, ঘটনার সময় গোপনে মোবাইল ফোনে ভিডিও ধারণ করা হয়েছে, যেখানে অভিযুক্তের হুমকিমূলক বক্তব্য রেকর্ড রয়েছে।
স্থানীয়রা জানান, এ ধরনের প্রতারণার ঘটনায় দ্রুত তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
এ বিষয়ে বাগাতিপাড়ান মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুরুল আলম’র মুঠোফোন বারবার যোগাযোগ করার চেষ্টা করলে তিনি ফোন রিসিভ করেননি।