মাত্র ৩৮৫ ভোটে বিজয়ী হয়ে রিকশার চমক
মাদারীপুর-১ আসনের শিবচরে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন ১১ দলীয় নির্বাচনী ঐক্যের বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী (রিকশা) সাঈদ উদ্দিন আহমাদ হানজালা। ২০১টি কেন্দ্রে ভোট পেয়েছেন ৬৩ হাজার ৫১১টি এবং পোস্টাল ব্যালটে ভোট পেয়েছেন ১ হাজার ৩৯৮ টি। সর্বমোট ভোট পেয়েছেন ৬৪ হাজার ৯০৯ ভোট।
তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর নাদিরা আক্তার পেয়েছেন ৬৪ হাজার ২৯১ ভোট এবং পোস্টাল ব্যালটে ভোট পেয়েছেন ২৩৩ টি। তার সর্বমোট ভোট ৬৪ হাজার ৫ শত ২৪ ভোট। তাদের মধ্যকার ভোটের ব্যবধান মাত্র ৩৮৫।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে মাদারীপুর ১ আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা এইচএম ইবনে মিজান এ তথ্য নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, মাদারীপুর ১ আসনে ১০ জন প্রার্থী নির্বাচনে অংশ নেন। এই আসনে মোট ভোটার ছিল ৩,২৪, ২৮৯ জন। সকাল সাড়ে ৭টায় ভোট গ্রহন শুরু হয়ে বিরতীহীন ভাবে বিকেল সাড়ে ৪টায় কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই ভোটগ্রহণ শেষ হয়। মোট ভোট কেন্দ্র ছিল ১০২টি। এর মধ্যে প্রাপ্ত ভোট পড়েছে ১,৭৬, ২০৮ টি। যা মোট ভোটের প্রায় ৫৪.৯২ শতাংশ।











