শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ৩১ মাঘ ১৪৩২
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ৩১ মাঘ ১৪৩২

নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হওয়ায় প্রধান উপদেষ্টার কৃতজ্ঞতা

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:২৯ এএম | 19 বার পড়া হয়েছে
নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হওয়ায় প্রধান উপদেষ্টার কৃতজ্ঞতা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের ওপর অনুষ্ঠিত গণভোট শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় সমগ্র জাতিকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এই তথ্য জানানো হয়েছে।

ভোট গ্রহণ শেষ হবার পর এক বিবৃতিতে তিনি বলেন, ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, রাজনৈতিক দলসমূহের দায়িত্বশীল আচরণ, প্রার্থীদের সংযম ও নির্বাচন-সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানের পেশাদারিত্ব—এই সম্মিলিত প্রচেষ্টাই প্রমাণ করেছে যে গণতন্ত্রের প্রতি আমাদের অঙ্গীকার অটুট। জনগণ তাদের সাংবিধানিক অধিকার প্রয়োগের মাধ্যমে দেশের ভবিষ্যৎ নির্ধারণে সক্রিয় ভূমিকা রেখেছেন।

এসময় নির্বাচন কমিশন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনী, প্রশাসন, পর্যবেক্ষক দল, গণমাধ্যমকর্মী এবং ভোটগ্রহণে সম্পৃক্ত সকল কর্মকর্তা-কর্মচারীর প্রতি বিশেষ ধন্যবাদ জানান তিনি। “তাদের নিষ্ঠা ও পরিশ্রমের ফলেই এই বিশাল গণতান্ত্রিক আয়োজন সফলভাবে সম্পন্ন হয়েছে”।

সমাজসেবায় তার অবদানের জন্য বিভিন্ন মহলে প্রশংসিত

রাজিবুল করিম রোমিও একজন সাংবাদিক ও মিডিয়া ব্যক্তিত্ব

Taslima Akter প্রকাশিত: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:২৭ এএম
রাজিবুল করিম রোমিও একজন সাংবাদিক ও মিডিয়া ব্যক্তিত্ব

উজ্জ্বল বাংলাদেশ পত্রিকার সম্পাদক রাজিবুল করিম রোমিও একজন সাংবাদিক ও মিডিয়া ব্যক্তিত্ব।

তিনি ন্যাশনাল রিপোর্টারস ইউনিটি ফোরামের সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন।

রাজিবুল করিম রোমিও সাংবাদিকতায় তার নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি এবং গভীর মানবিক মূল্যবোধের জন্য পরিচিত। তিনি তরুণ সাংবাদিকদের কাছে একজন মেন্টর এবং প্রবীণদের কাছে সম্মানের পাত্র।

রাজিবুল করিম রোমিও উজ্জ্বল বাংলাদেশ পত্রিকার প্রতিষ্ঠাতা এবং ক্যাপশন নিউজ ও ভিডিও এডিটর।

তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সমাজ কর্মে এমএসএস ডিগ্রি অর্জন করেছেন।

তিনি সাংবাদিকতা ও সমাজসেবায় তার অবদানের জন্য বিভিন্ন মহলে প্রশংসিত।

সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসন পেয়ে গেছে বিএনপি

বিএনপি ১৫৩টি আসনে জয় পেয়েছে

উজ্জ্বল বাংলাদেশ ডেস্ক প্রকাশিত: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:০৩ এএম
বিএনপি ১৫৩টি আসনে জয় পেয়েছে

সরকার গঠনের জন্য সরাসরি ভোটে নির্বাচিত ৩০০টি আসনের মধ্যে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের প্রয়োজন হয়। সে অনুযায়ী, এককভাবে সরকার গঠন করতে ন্যূনতম ১৫১টি (৩০০ আসনের মধ্যে অর্ধেক +১) সাধারণ আসনে জয়লাভ করতে হয়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাত ২টা পর্যন্ত প্রাপ্ত ফলাফল অনুযায়ী বিএনপি ১৫৩টি আসনে জয় পেয়েছে।

জাতীয় সংসদে মোট আসনের মধ্যে সরাসরি ভোটে নির্বাচিত হয় ৩০০টি সাধারণ আসন এবং ৫০টি সংরক্ষিত নারী আসন। এবার ২৯৯টি আসনে ভোটগ্রহণ হয়েছে। একজন প্রার্থীর মৃত্যুর কারণে শেরপুর-৩ আসনে ভোটগ্রহণ স্থগিত হয়েছে।

সরাসরি জয়ী দলগুলোর আসন সংখ্যার অনুপাতে ৫০টি সংরক্ষিত নারী আসন বণ্টন করা হয়।

যদি কোনো দল এককভাবে ১৫১টি আসন না পায়, তবে জোট সরকার গঠনের মাধ্যমে সরকার গঠন করা যেতে পারে।

বিজয় মিছিল না করার নির্দেশ তারেক রহমানের

উজ্জ্বল বাংলাদেশ ডেস্ক প্রকাশিত: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ২:৫৮ এএম
বিজয় মিছিল না করার নির্দেশ তারেক রহমানের

বিজয় নিয়ে কোন মিছিল, সভা-সমাবেশ না করতে দলের নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এর পরিবর্তে আজ শুক্রবার (১৩ ডিসেম্বর) জুমার নামাযের পর মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে সারাদেশে বিশেষ দোয়া ও মোনাজাত করার জন্য নির্দেশ দিয়েছেন তিনি।

গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে বিএনপির চেয়ারম্যানের প্রেস সচিব সালেহ শিবলীর বরাত দিয়ে গণমাধ্যমকে এ তথ্য জানান দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।