আশরাফ সরকার
তোমাকে নিয়ে কাব্য গাঁথি
তোমাকে নিয়ে কাব্য গাঁথি,
নিত্য সকাল, সন্ধ্যে—
তোমার প্রেমে ফুটলো কুসুম,
নবীন কবিতার গন্ধে।
তোমার নামে প্রভাত আসে,
ফুরিয়ে যায় দিন।
তোমার নামে লিখছি কথা,
আমার প্রেমের ঋণ।
তোমার নামে আঁকছি কল্প,
নিত্য রাতের ঘুমে।
তোমার নামে জানালা খোলা,
আমার কবিতার রুমে।
তোমার নামে সাজানো খাতা,
আমার শূন্য হৃদয়।
তোমার নামে বলেছি কথা,
চেপেছি অব্যক্ত ভয়।
তোমার নামে বসন্ত এলো,
ফুটলো অশোক পলাশ।
তোমার নামেই হারিয়েছি আমি,
বাঁচিবার পূর্ণ অভিলাষ।

















