বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬, ২৯ মাঘ ১৪৩২
বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬, ২৯ মাঘ ১৪৩২

সাকিবকে ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত চান আশরাফুল

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৫৬ এএম | 66 বার পড়া হয়েছে
সাকিবকে ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত চান আশরাফুল

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সাকিব আল হাসানকে ভবিষ্যৎ পরিকল্পনায় রেখেছে। তাকে আবারো খেলানোর ছক কষছে দেশের ক্রিকেট বোর্ড। দেশের মাটিতে ক্রিকেট খেলে অবসরে যাওয়ার ইচ্ছা ব্যক্ত করা সাকিব অবশ্য কতদিন খেলবেন তা নিয়ে জল্পনা রয়েছে। বাংলাদেশের ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল বললেন, বাঁহাতি অলরাউন্ডার যদি আবারো বাংলাদেশের বিপক্ষে খেলেন, তাহলে তার লক্ষ্য হওয়া উচিত ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত খেলার।
বিশ্বকাপ থেকে বাদ পড়ার পর বোর্ড ‘সাকিব কার্ড’ খেলছে এমন গুঞ্জনের মাঝেও বিসিবি পরিচালক আসিফ আকবর জোর গলায় বলেছেন, এই সিদ্ধান্ত কোনো প্রতীকি ইঙ্গিত নয়। ফেরানোর পরিকল্পনা অনুযায়ী সাকিবের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে তারা এবং পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজের আগে তাকে ফেরানোর লক্ষ্য।
১২ মার্চ তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে। মে মাসের শেষ দিকে হবে টেস্ট ম্যাচ। পাকিস্তান সুপার লিগ থাকায় দুই ধাপে এই ট্যুরের প্রস্তাব দিয়েছিল পিসিবি।
বিসিবি অফিসিয়ালদের বক্তব্য অনুযায়ী পরিকল্পনা মতো এগোলে সাকিব মার্চে ফিরবেন। তবে আশরাফুলের মত ভিন্ন। সম্প্রতি সাকিব টেস্ট ও টি-টোয়েন্টি অবসর নিয়ে ইউটার্নের কথা জানান। ২০২৪ সালের সেপ্টেম্বরে কানপুর টেস্টে শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলা বাঁহাতি তারকা জানান, মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হোম সিরিজ খেলে টেস্ট ক্রিকেটকে বিদায় জানাবেন। তবে নিরাপত্তার কারণে তিনি আসতে পারেননি দেশে। সম্প্রতি তিনি তিন ফরম্যাটেই দেশের মানুষের সামনে শেষ ম্যাচ খেলার ইচ্ছা প্রকাশ করেন। বিসিবিও সেভাবেই এগোচ্ছে।
আশরাফুল মনে করেন, সাকিব যদি আন্তর্জাতিক ক্রিকেটে ফেরেন, তাহলে তার পরিকল্পনা নিয়ে পুনর্বিবেচনা করা উচিত এবং ২০২৭ বিশ্বকাপেও খেলার লক্ষ্য রাখতে হবে।
আশরাফুল বলেন, ‘আমি তার একটি সাক্ষাৎকার দেখলাম যেখানে সে বলেছিল সব ফরম্যাটে খেলে অবসর নেবে। কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি আজকের ক্রিকেটে যদি আপনি একটি ফরম্যাটে খেলেন- যেমন মুশফিকুর এখন শুধু টেস্ট খেলছে… যদি সে সেটাতেই শুধু মনোযোগ দেয়, তাহলে যতদিন চাইবে এবং যতদিন সম্ভব পারফর্ম করবে, সে খেলে যেতে পারবে।’
‘যেখানে প্রতি বছরেই একটা না একটা বিশ্বকাপ হচ্ছে (২০২৭ ওয়ানডে বিশ্বকাপ)… যদি সাকিব ২০২৭ বিশ্বকাপের জন্য বাংলাদেশের হয়ে ওয়ানডে ক্রিকেটে খেলে যেতে চায়, তার বয়স হবে ৩৭-৩৮। আধুনিক ক্রিকেটে যেভাবে ওয়ার্কলোড ম্যানেজমেন্ট হয়, ৪০-৪২ বছর বয়সেও খেলা খুব একটা সমস্যা নয়।’, যোগ করেন আশরাফুল।
সাকিবের ফিটনেস প্রসঙ্গে আশরাফুলের কথা, ‘সেটা হবে খুবই ভালো কারণ সে ফিট। সে সব ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলছে। এমন না যে বাসায় বসে আছে। সে যেহেতু সব ফ্র্যাঞ্চাইজি লিগে খেলে এবং সে যদি বিশ্বকাপ পরিকল্পনা মাথায় রেখে কেবল ওয়ানডে খেলতে চায়, সেটা প্রত্যেকের জন্য ভালো হবে।’

রাব্বুল আলামিন মানুষের উত্তম আমল গ্রহন করেন

উজ্জ্বল বাংলাদেশ ডেস্ক প্রকাশিত: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:০৮ এএম
রাব্বুল আলামিন মানুষের উত্তম আমল গ্রহন করেন

আল্লাহ রাব্বুল আলামিন মানুষের উত্তম আ’মল-কে গ্রহন করেন আর সেটার উপহারও দান করে থাকেন আর বদ আ’মল কে গ্রহন করেন আর সেটার শাস্তি দান করে থাকেন, কিন্তু কিছু কিছু আ’মল এমন হয়ে থাকে যা আল্লাহর সাথে সর্ম্পকে ছিন্ন করে দেয়, আয়াতে ও হাদিসে এই বিষয়ে আলোচনা করা হলো, যেমন শিরক, আম্বিয়া মুরসালিনদেরকে হত্যা করা, আম্বিয়া মুরসালিনদের নবুয়তকে অস্বিকার করা, আয়েম্মা মাসুমিনদের কষ্ট দেওয়া, উনাদেরকে হত্যা করা ইত্যাদি। আয়েম্মা মাসুমিন (আঃ)-দের থেকে দূরত্ব উনাদের বেলায়তকে অমান্য করা ও অস্বীকার করা মানুষের নেক আ’মল কে বদ আমলে পরিনত করে দেয়, তাদের আ’মল কে বাতিল করে দেয়, নবী এ কারিম (সাঃ)-এর এরশাদ, হে মানব জাতি আল্লাহর কসম আল্লাহ তায়ালা তোমাদের দ্বীন কে ইমামত দ্বারা সন্মানিত ও পরিপূর্নতা দান করেছেন। যারা ইমামদের আদেশের সামনে মাথা নত করে আহলে বাইত (আঃ)-এর অনুগত্য করে তারাই সাফল্য লাভ করে, আর যারা আহলে বাইত (আঃ)-দের অনুগত্য করেনা তাদের আ’মল কে “হাবত” করে দেওয়া হবে অর্থাৎ নেক আ’মল কে বদ আ’মলে পরিবর্তন করে দেওয়া হবে। ইমামতের ধারায় মাওলা আলী (আঃ) এর পর মাওলা আলী ও হযরত মা ফাতিমা যাহরা (আঃ)-এর বংশধারা থেকে ইমাম মাহদী (আ ফা) এর মাধ্যমে কিয়ামত পযর্ন্ত চলবে। যারা ইমামদের আদেশের সামনে মাথা নত করে আহলে বাইত (আঃ)-দের অনুগত্য করে তারাই সাফল্য লাভ করে, আর যারা আহলে বাইত (আঃ)-দের অনুগত্য করেনা তাদের আ’মল কে “হাবত” করে দেওয়া হবে আর জাহান্নামের জ্বলন্ত আগুন তাদের জন্য অপেক্ষা করছে। তাদের আর কোন সুযোগ দেওয়া হবে না।
(এহতেজাজে তাবারসি ১খন্ড ৬১পৃ)
অতএব যে ইবাদত আল্লাহ,রাসুল (সাঃ) ও আহলে বাইত (আঃ) বেলায়তের অধিকারী উনাদের অনুগত্য ছাড়া আ’মলের কোন মূল্য নেই, আখেরাতও উত্তম হতে পারেনা।

ইতিহাসের সবচেয়ে বড় পরিহাস

উজ্জ্বল বাংলাদেশ ডেস্ক প্রকাশিত: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:০৬ এএম
ইতিহাসের সবচেয়ে বড় পরিহাস

ইতিহাসের সবচেয়ে বড় পরিহাস হলো যাঁরা মহানবী (সাঃ) এর জানাজা ফেলে ক্ষমতার ভাগবাঁটোয়ারায় মত্ত ছিল, আজ তারাই অনেকের কাছে ‘মডেল’। কিন্তু সত্যের আয়না বড় নির্মম। মা ফাতেমার (সাঃ আঃ) এর জীবনের সেই শেষ দিনগুলোর দিকে তাকালে তথাকথিত বীরত্ব আর নেতৃত্বের মুখোশ চুরমার হয়ে যায়।
যে ঘরের চৌকাঠে দাঁড়িয়ে জিবরাঈল (আঃ) অনুমতি প্রার্থনা করতেন, ক্ষমতার মোহে অন্ধ হয়ে সেই পবিত্র ঘরেই যারা আগুন দেওয়ার ধৃষ্টতা দেখিয়েছিল, তারা কি কোনোদিন মোমিন হতে পারে? দরজার আঘাতে যখন নবীনন্দিনীর পাজরের হাড় ভেঙেছিল, তখন কোথায় ছিল তাদের সেই কথিত ‘বীরত্ব’?
বাবার বিচ্ছেদে মা ফাতেমা (সাঃ আঃ) যেখানে বসে একটু ডুকরে কাঁদতেন, সেই ‘বায়তুল হুজন’ (শোকের ঘর) কেন গুঁড়িয়ে দেওয়া হলো? এমনকি যে গাছের ছায়ায় বসে তিনি অশ্রু বিসর্জন দিতেন, সেই গাছটি পর্যন্ত কেটে ফেলা হয়েছিল কোন আক্রোশে? নবীর কন্যা কি তবে একটু কাঁদার অধিকারও হারিয়েছিলেন?
যারা নিজেদের ইসলামের রক্ষক দাবি করত, তাদের সেই প্রতাপ কি কেবল মহানবী (সাঃ) এর এতিম কন্যার ওপরেই সীমাবদ্ধ ছিল? যারা তাঁর হক কেড়ে নিল, যারা তাঁকে ঘরহীন করল, তারাই আজ আপনাদের আদর্শ?
অবশেষে পৃথিবীর সব অবিচার যখন সহ্যের সীমা ছাড়িয়ে গেল, মা ফাতেমা (সাঃ আঃ) তাঁর বাবার রওজায় গিয়ে যে আর্তনাদ করেছিলেন, তা আজও আরশ কাঁপিয়ে দেয়। তিনি বলেছিলেন
​বাবা! তুমি আমাকে তোমার কাছে নিয়ে যাও, আমাকে মৃত্যু দাও; তোমার উম্মত আমাকে এত ‘সুখ’ দিয়েছে যে আমি আর সইতে পারছি না। মায়ের এই একটি বাক্যই যথেষ্ট সেই বিশ্বাসঘাতকদের আমলনামা স্পষ্ট করার জন্য। যারা মা ফাতেমার ঘর জ্বালিয়েছিল, তারা কোনোদিন ইসলামের আলো হতে পারে না। এই ইতিহাস কেবল শোকের নয়, এটি সত্য আর মিথ্যার পার্থক্য চিনে নেওয়ার এক কঠিন মানদণ্ড। যারা আজ সাকিফাহর নায়কদের বন্দনা করে, তারা কি হাশরের ময়দানে মা ফাতেমার চোখের পানির মুখোমুখি হতে পারবে? নিজের বিবেককে প্রশ্ন করুন।

উজ্জ্বল বাংলাদেশের বৈশিষ্ট্য

উজ্জ্বল বাংলাদেশ ডেস্ক প্রকাশিত: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:৫৫ এএম
উজ্জ্বল বাংলাদেশের বৈশিষ্ট্য

উজ্জ্বল বাংলাদেশ (www.uzzalbangladesh.com) 🇧🇩 একটি জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল, যা রাজিবুল করিম রোমিও সম্পাদিত। এটি বাংলাদেশের বিভিন্ন ধরনের খবর, বিনোদন, সাংস্কৃতিক এবং অন্যান্য বিষয় নিয়ে প্রকাশ করে।

উজ্জ্বল বাংলাদেশের ওয়েবসাইটে সংবাদ, ভিডিও, ফটোগ্যালারী এবং অন্যান্য ফ্যামিলি-ফ্রেন্ডলি কন্টেন্ট পাওয়া যায়।

উজ্জ্বল বাংলাদেশের কিছু বৈশিষ্ট্য:

– সংবাদ: বাংলাদেশের বিভিন্ন ধরনের খবর, যেমন রাজনীতি, অর্থনীতি, ক্রীড়া, বিনোদন ইত্যাদি।
– ভিডিও: বিভিন্ন ধরনের ভিডিও, যেমন সংবাদ, বিনোদন, সাংস্কৃতিক ইত্যাদি।
– ফটোগ্যালারী: বিভিন্ন ধরনের ছবি, যেমন সংবাদ, বিনোদন, সাংস্কৃতিক ইত্যাদি।
– সম্পাদকীয়: রাজিবুল করিম রোমিও সম্পাদিত সম্পাদকীয় নিবন্ধ ।

উজ্জ্বল বাংলাদেশের ওয়েবসাইটে আরও পাওয়া যায়:
– রাজনীতি: বাংলাদেশের রাজনৈতিক খবর এবং বিশ্লেষণ।
– বিনোদন: চলচ্চিত্র, সঙ্গীত, নাটক ইত্যাদির খবর।
– সাংস্কৃতিক: বাংলাদেশের সাংস্কৃতিক খবর এবং অনুষ্ঠান।
– খেলাধুলা: বাংলাদেশের খেলাধুলার খবর এবং স্কোর ।

ভিজিট করুন: www.uzzalbangladesh. com
উজ্জ্বল প্রজন্মের দৈনিক