শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২

টাঙ্গাইল-৫ আসনে সহিংসতার অভিযোগে সংবাদ সম্মেলন ১২ ফেব্রুয়ারির ভোটে ‘হ্যাঁ’ বলার আহ্বান জামায়াত প্রার্থীর

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬, ৩:২৮ পিএম | 86 বার পড়া হয়েছে
টাঙ্গাইল-৫ আসনে সহিংসতার অভিযোগে সংবাদ সম্মেলন  ১২ ফেব্রুয়ারির ভোটে ‘হ্যাঁ’ বলার আহ্বান জামায়াত প্রার্থীর

টাঙ্গাইল-৫ (সদর) আসনে এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনী সহিংসতা ও প্রচারণায় বাধার অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী আহসান হাবিব মাসুদ। তিনি অভিযোগ করেন, তার নির্বাচনী কার্যক্রমে পরিকল্পিতভাবে হামলা ও ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে, যা অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশকে ব্যাহত করছে।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, গণতান্ত্রিক ব্যবস্থায় ভিন্নমত থাকা স্বাভাবিক; তবে সহিংসতা, হুমকি ও প্রচারণায় বাধা প্রদান কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি অভিযোগ করেন, বিএনপির কিছু নেতাকর্মী তার কর্মী-সমর্থকদের ওপর হামলা চালিয়ে নির্বাচনী পরিবেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। এ বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে তিনি সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

জামায়াত প্রার্থী বলেন, “নির্বাচনের মাঠে সকল প্রার্থীর সমান সুযোগ নিশ্চিত করা প্রশাসনের দায়িত্ব। আমরা শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক পরিবেশ চাই।” একই সঙ্গে তিনি আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান।

তিনি বলেন, “হ্যাঁ, ভোট দিবেন—কারণ ভোটই আপনার অধিকার, আপনার শক্তি। সঠিক নেতৃত্ব নির্বাচনের মাধ্যমেই এলাকার উন্নয়ন, শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করা সম্ভব।”

আহসান হাবিব মাসুদ তার বক্তব্যে টাঙ্গাইল-৫ আসনে উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা, দুর্নীতিমুক্ত প্রশাসন গঠন এবং সাধারণ মানুষের অধিকার রক্ষার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি বিশ্বাস করেন, জনগণের সক্রিয় অংশগ্রহণেই একটি গ্রহণযোগ্য ও অর্থবহ নির্বাচন সম্ভব।

সংবাদ সম্মেলন শেষে তিনি সকল রাজনৈতিক দলের প্রতি সহনশীলতা বজায় রেখে শান্তিপূর্ণভাবে নির্বাচনী প্রচারণা পরিচালনার আহ্বান জানান এবং প্রশাসনের নিরপেক্ষ ভূমিকার প্রত্যাশা ব্যক্ত করেন।

মোঃ জাকারিয়া হোসেন

কুড়িগ্রামে ৩১ বোতল বিদেশি মদসহ ১ জন মাদক কারবারি গ্রেফতার

মোঃ জাকারিয়া হোসেন প্রকাশিত: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬, ৪:১৯ পিএম
কুড়িগ্রামে ৩১ বোতল বিদেশি মদসহ ১ জন মাদক কারবারি গ্রেফতার

কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার জনাব খন্দকার ফজলে রাব্বি, পিপিএম মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় রৌমারী থানাধীন রৌমারী সদর ইউনিয়নের নওদাপাড়া এলাকায় অদ্য ১৩ মার্চ ২০২৬ তারিখ রাত আনুমানিক ০৩:৩০ ঘটিকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৩১ বোতল বিদেশি মদ সহ ১ জন মাদক কারবারিকে গ্রেফতার করে রৌমারী থানা পুলিশের একটি চৌকস টিম। গ্রেফতারকৃত মাদক কারবারি হলেন- রৌমারী নওদাপাড়া এলাকার মোঃ শফিজল হক (৩২)।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ আশরাফুল আলম, পিপিএম বিষয়টি নিশ্চিত করে বলেন, কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার জনাব খন্দকার ফজলে রাব্বি, পিপিএম মহোদয়ের দিকনির্দেশনায় কুড়িগ্রাম জেলাকে মাদক মুক্ত করতে বদ্ধ পরিকর কুড়িগ্রাম জেলা পুলিশ। এরই ধারাবাহিকতা রৌমারী থানা পুলিশের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ৩১ বোতল বিদেশি মদসহ ১ জনকে গ্রেফতার করেছে। উক্ত বিষয়ে রৌমারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে । কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে মাদকের বিরুদ্ধে এই অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।

স্টাফ রিপোর্টার, উজ্জ্বল বাংলাদেশ

সাংবাদিক রোমানাকে প্রাণনাশের হুমকি: দক্ষিণখান থানায় জিডি।

স্টাফ রিপোর্টার, উজ্জ্বল বাংলাদেশ প্রকাশিত: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬, ৪:১৭ পিএম
সাংবাদিক রোমানাকে প্রাণনাশের হুমকি: দক্ষিণখান থানায় জিডি।

দৈনিক আমাদের কণ্ঠের স্টাফ রিপোর্টার রোমানা রহমানকে প্রাণনাশের হুমকি দিয়েছে কতিপয় দুষ্কৃতকারী। এ ঘটনায় নিজের নিরাপত্তা চেয়ে রাজধানীর দক্ষিণখান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী সাংবাদিক। জিডি নং- ৬২৩, তারিখ: ১০/০৩/২০২৬ইং।
জিডি সূত্রে জানা গেছে, প্রকাশিত একটি সংবাদের জেরে গত ৯ মার্চ রাত আনুমানিক ১১টার সময় বিবাদী রনি (৪৫) ও নাদিয়া (৪২) সহ অজ্ঞাতনামা আরও একজন দক্ষিণখান থানাধীন কাওলা এলাকায় রোমানার বাসায় চড়াও হয়। সেখানে তারা তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং ভবিষ্যতে বড় ধরনের শারীরিক ক্ষতিসহ খুন-জখমের হুমকি প্রদান করে।
​”পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে এভাবে নিজ বাসায় হুমকির শিকার হওয়া অত্যন্ত উদ্বেগজনক। বর্তমানে আমি এবং আমার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।”
— রোমানা রহমান, স্টাফ রিপোর্টার, দৈনিক আমাদের কণ্ঠ।
এই ঘটনার পর থেকে সাংবাদিক রোমানা ও তার পরিবারের সদস্যদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। ভবিষ্যতে বড় ধরনের কোনো দুর্ঘটনার আশঙ্কায় তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তিনি পুলিশের যথাযথ সহযোগিতা চেয়েছেন।

ঈশ্বরদীতে দাশুড়িয়া প্রি-ক্যাডেট স্কুলের উদ্যোগে সুবিধাবঞ্চিতদের মাঝে ঈদ উপহার বিতরণ।

মোঃ ওমরফারুক(সানি), প্রকাশিত: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬, ৪:১৫ পিএম
ঈশ্বরদীতে দাশুড়িয়া প্রি-ক্যাডেট স্কুলের উদ্যোগে সুবিধাবঞ্চিতদের মাঝে ঈদ উপহার বিতরণ।

পাবনার ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া এলাকায় অবস্থিত দাশুড়িয়া প্রি-ক্যাডেট স্কুল–এর শিক্ষার্থী কল্যাণ তহবিলের উদ্যোগে সমাজের সুবিধাবঞ্চিত ও অনগ্রসর মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে এসব উপহার সামগ্রী তুলে দেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিচালক, সাংবাদিক ও কলামিস্ট গোপাল অধিকারী। পুরো কার্যক্রমের সমন্বয় করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাকির হোসেন। এ সময় বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সমাজের অবহেলিত ও সুবিধাবঞ্চিত পরিবার এবং শিশুদের মাঝে বিভিন্ন ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়, যাতে তারাও ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করে নিতে পারে।

উপহার সামগ্রী হাতে পেয়ে উপকারভোগীরা আনন্দ প্রকাশ করেন এবং এ ধরনের মানবিক উদ্যোগকে স্বাগত জানান। তারা বলেন, সমাজের সচেতন ও সামর্থ্যবান মানুষ যদি এভাবে এগিয়ে আসেন, তবে অসহায় মানুষের মুখে হাসি ফুটবে এবং ঈদের আনন্দ সবার মাঝে সমানভাবে ছড়িয়ে পড়বে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে দাশুড়িয়া প্রি-ক্যাডেট স্কুল শিক্ষার্থীদের কল্যাণ তহবিলের মাধ্যমে নিয়মিতভাবে বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

error: Content is protected !!