জসিনুর রহমান স্টাফ রিপোর্টার
নীলফামারী-৩ আসনে শীর্ষে ধানের শীষের প্রার্থী আলহাজ্ব সৈয়দ আলী
আগামী ১২ ফেব্রুয়ারী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধানের শীষ মার্কার সর্মথনে নীলফামারীর জলঢাকায় বিভিন্ন ইউনিয়ন ও গ্রামে উপজেলা বি এন পি পৌর বি এন পি ও অঙ্গ সংগঠনের উদ্যেগে ২৬ জানুয়ারি রোজ সোমবার সন্ধ্যা ৭ টার সময় ধানের শীষের সমর্থনে উঠান বৈঠক ও পথসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য ও নীলফামারীর -৩ আসনের ধানের শীষের প্রার্থী জননেতা আলহাজ্ব সৈয়দ আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জলঢাকা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র ফাহমিদ ফায়সাল চৌধুরী কমেট সমাবেশে প্রধান অতিথি ও ধানের শীষের মনোনীত প্রার্থী আলহাজ্ব সৈয়দ আলী বলেন,
আগামী ১২ ফেব্রুয়ারী সকলে ঐক্যবদ্ধ হয়ে ভোট কেন্দ্রে গিয়ে ধানের শীষ মার্কায় আপনাদের মহামূল্যবান ভোট দিয়ে জয়যুক্ত করবেন এটা আমার আপনাদের কাছে প্রত্যাশা। একটা কথা দিবালোকের মতো পরিস্কার মনে রাখবেন আমি যদি এমপি নির্বাচিত হই ইনশাআল্লাহ জলঢাকাকে একটি আধুনিক জলঢাকা তে রূপান্তরিত করব । আর একটি কথা শুনেন একটি দল বেহেশতের টিকেট বিক্রি করছে তাদের কাছ থেকে দূরে থাকবেন তাদের কথায় মন ভুলাবেননা। বাংলাদেশ সৃষ্টির পর থেকে ঐ দলটি কোনদিন ক্ষমতায় যেতে পারেনি।এই দেশ সৃষ্টির পেছনে তাদের তেমন কোন উল্লেখযোগ্য অবদান নেই।
সুতরাং সাধু সাবধান দেখে শুনে সিদ্ধান্ত নিবেন ধানের শীষে ভোট দিবেন।














